এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ela | ০২ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৭418230
  • মতবাদ আর কোথায় এসেমদা, এখন সবটাই সুবিধাবাদ।
  • sm | ০২ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৮418229
  • এক হওয়া আর এক মতবাদকে সাবস্ক্রাইব করা সম্পূর্ণ আলাদা জিনিষ।
    যেমন ধরুন আজকে এতো গুলো ব্যাংক মার্জ হলে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কারা?
    ব্যাংকের সাধারণ কর্মচারী ও গ্রাহকরা।
    তাই আমি বলতে চেয়েছিলাম,ইউনিয়ন আরো শক্তিশালী হোক,আর মেজর ফোকাস রাখুক অসাধু আধিকারিক ও ক্লায়েন্ট বা বিপুল ঋণ গ্রহণ করা শিল্পপতি দের চিহ্নিত করতে।
    হানু মানলে হয়।
  • Ela | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৬418228
  • আওয়াজ দিচ্ছি না কিন্তু, জেনুইনলি বলছি। কতকগুলো শয়তানের জন্য নিজেরা ঝগড়া করে লাভ নেই। এই মূহুর্তে যত এক হয়ে থাকা যায়, তত ভাল।
  • Ela | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৪418227
  • পিটিদা আর এসেমদা কি একটু একমত হচ্ছেন? নুন-ভাতের শক্তি দেখুন।
  • PT | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৮418226
  • আরে ওরা যদি নুন-ভাত বা নুন-রুটি না খায় তাহলে কেউ কেউ রোলস রয়েস কালিনান কেনে কি করে? conservation of mass-এর মত conservation of money-বলেও হয়্ত কিছু আছে।

    সেজন্যেই সাংসদদের 430 out of the 521 sitting MPs in the Lok Sabha have assets worth more than ₹1 crore. In other words, 83% of our lawmakers are crorepatis. এদের কাজ হচ্ছে "হেঁইয়ো, হেঁইয়ো" করে এদিকের টাকা ওদিকে ট্রান্সফার করা।
    আর এরা যেহেতু নির্বাচন নামক একটি অতি পবিত্র পদ্ধতিতে ধোতু হয়ে সাংসদ হয় তাই এদের কিচ্ছুটি বললে আপনাকে বিচ্ছুটি বলে দেগে দেওয়া হবে।।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৭418225
  • S দাদা আমি আপনাকে কিছুই বলিনি, কোন প্রশ্নও করিনি ঃ-)

    পিটিদাকে পোস্ট করেছি, পিটিদা ট্রোল করে, আমি পিটিদাকে ট্রোল করি।
  • S | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০২418224
  • ডিসিদা, কাল আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি।

    রক্ত দিয়ে বক্রেশ্বর, আম্রিগা-ইরাক এগুলোর সঙ্গে ৩৭০, মন্দির ইয়েহি বনায়েঙ্গে, পুলওয়ামা-বালাকোটের পার্থক্য আছে। বিজেপি পুরো আগুন নিয়ে খেলে, আর সামলাতে না পেরে তাতে বহুকিছু পুড়ে যায়।

    আর বামেরা ইরাক নিয়ে যেটা বলেছিলো, সেটা মোটামুটি ভারত সরকারেরও অফিসিয়াল স্ট্যান্ড ছিলো। ইরাক যুদ্ধে ভারতের সমর্থন ছিলো না। ইন্ডিয়া নিউট্রাল স্ট্যান্ড নিয়েছিলো ইউএনে। এবং সেই সিদ্ধান্ত কিন্তু বাজপেয়ির আমলেই নেওয়া হয়েছিলো।
  • T | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০১418223
  • আরে না না। আমি ঠিক ওই ফিল্ডের লোক না।
  • sm | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৬418222
  • আমি একটা কথা ভাবি।নুন ভাত বা নুন রুটি খাওয়া যায়! মানে পরিবেশন করা যায়?
    সামান্য একটু ডাল হলেও কিন্তু চিত্রটা পাল্টে যায়।
    অদ্ভুত দেশে বাস করি।এদিকে কলকাতার বড় বড় ফাইভ স্টার হোটেল গুলোর, ব্যাঙ্কয়েট হল গুলো সর্বদা বুকড থাকে।দুপুরে, রাত্রে,সর্বদা।লোক জন সামান্য জন্মদিন থেকে ঘরোয়া অনুষ্ঠানের ছোট খাট পার্টি ও ফাইভ স্টার হোটেল বুক করে করছে।
    কি বিজনেস, কি বিজনেস!
  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৭418220
  • ওটা ওখানে আপডেটিত হয়ে গেছে। সময় পেলে আরেকটু ডিটেলস লিখো। এখানে বোধায় ওই ফিল্ডের লোক তুমিই আছ, আর কেউ কিনা জানি না।
  • T | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫১418219
  • আহা, আমি টাইপানো শেস করার আগেই টই খুলে গ্যাচে, দেখিনি।
  • Ela | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৭418218
  • দেখ যদি টি-দার দয়া হয়।
  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৫418217
  • নামের ওই "ও মহাজাগতিক" টুকু ছাড়া সবই তো ইঞ্জিরি হয়ে গেছে না খেয়াল করতেই। তাতেও হবে না?
  • Ela | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৯418216
  • @কাজু, টই কি বাংলায়? ইংরেজি না হলে টি-দা লেখে না।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৬418215
  • এখানেও থাক

  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৬418214
  • টই খুলে দিলাম তাও এখানে কেন টি-দা? আমি এত কপি করে দিলাম, তারপরেও।
  • T | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৬418213
  • বৃহস্পতি মেনলি ধূমকেতু টেনে নেয়। শ্যুমেকার লেভি মনে করুন। অ্যাস্টেরয়েড বেল্টটা মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে। ওখানে কেস জটিল। কাজুবাবুর আশঙ্কা খুবই ঠিকঠাক। কলিশন কোর্সে আছে কী নেই সে আগে থেকে নির্ভুল ভাবে বলা শক্ত কারণ বিবিধ প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট অনুযায়ী মাধ্যাকর্ষণ মানে কে কাকে কোনদিক থেকে টানছে সেইসব। ফট করে কেলো হয়ে যেতে পারে।
    বহু আগে থেকে টের পাওয়া গেলে অবশ্যই প্রিভেন্টিভ মেজার আছে। কনট্রারি টু পপুলার ট্যাবলয়েড নিউজ। নিউক্লিয়ার ব্লাস্ট মারফত গতিপথ পরিবর্তন ইত্যাদি। কিন্তু আগে থেকে টের পাওয়াই শক্ত ব্যাপার। অ্যাত বড় আকাশে কোন ফাঁক দিয়ে কে ধেয়ে আশছে। খুব চাপ।
  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৫418212
  • টই বানা দিয়া।
  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৮418211
  • একটা টই খুলবেন না তবু? এখনো আলোচনা যতটা হয়েছে কপি মেরে টই শুরু করাই যায়। দাঁড়ান আমিই খুলে দিই। তারপর ওইখানে থাকুক পুরোটা। এবার মহাজাগতিক নিয়ে ভাবার সময় কিন্তু এসেছে।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৭418210
  • তা ঠিক, বৃহস্পতির দয়া না থাকলে এদ্দিনে পৃথিবীর কপালে দুঃখ ছিল।
  • sm | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৩418209
  • এই যা। #পড়বে না।
  • sm | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১২418208
  • তবে এটা ঠিক এস্টেরয়ড এর হাত থেকে আমরা বেঁচে আছি,দেব গুরু বৃহস্পতির কৃপায়।
    কারণ বৃহস্পতির আয়তন ও গ্রাভিটি এতো জোরালো যে,অধিকাংশ এস্টরয়েড নিজের কোলে টেনে নেয়।
    ওসব মিয়ানো মিসাইল এর ওপর নির্ভর না করে নবগ্রহ স্তোত্র পাঠ করলে, এস্টরয়েড পৃথিবীর ওপর আছড়ে পড়বে।
  • একক | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৫418207
  • পানের পোকা এলেই এবার ষোলোকলা পূর্ণ হয় :|
  • sm | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৪418206
  • অস্টেরয়েড তো পৃথিবীর তুলনায় অতি ক্ষুদ্র ভগ্নাংশ হয়।তবে কি গতিবেগ প্রচণ্ড থাকার দরুন, কয়েক্ কিলোমিটার ব্যাসার্ধের একটি পিস, ঝপাং করে সমুদ্রের ওপরে পড়লে গোটা মহাদেশ জলের তলায় ঢুকিয়ে দিতে পারে।
    ওই খানেই গ্যাঁড়া কল।
    খুউব খারাপ লাগে।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৫418205
  • একে তো অ্যাস্টেরয়েড ডেস্ট্রয় করার টেকনোলজি আমাদের এখনো নেই, তার ওপর ডেস্ট্রয়েড টুকরোগুলো যদি একটু বড়ো হয় তাহলেও বিপদ, সেগুলো এসে অনেকগুলো ইমপ্যাক্ট জোন বানাবে। একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারলে তাহলে শান্তি। আর্মাগেডন সিনেমাটায় এই ব্যাপরটা ঠিকঠাক দেখিয়েছিল।

    "এত জাইগান্টিক সাইজের এগুলো এখন, পৃথিবীর চেয়েও বড়"

    পৃথিবীর তুলনায় এগুলো খুবই ছোট্ট, কিন্তু ইমপ্যাক্ট এফেক্ট বেশী। প্রথমত হাইপার স্টর্ম আর হাইপার সুনামি তৈরি হবে, তারপর বিশাল ফায়ার স্টর্ম শুরু হবে, তারপর কোলিশান ম্যাটার (বা ইজেক্টা) সারা পৃথিবীর আকাশ ছেয়ে ফেলবে, ফলে তাপমাত্রা বেড়ে যাবে, অ্যাসিড রেন হবে, ইত্যাদি। মারার নানান কায়দা আর কি, কোনমতে সুনামি এড়ালেন তো গরমে সিদ্ধ হয়ে মারা গেলেন।
  • একক | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৫418204
  • এলকেমিকে তুশ্চু করার প্রশ্নই নেই। শুধু এলকেমি নয়, পদার্থের গঠন নিয়ে এদেশে -বিদেশে চর্চা চলেছে আধুনিক বিজ্ঞানের আগে থেকেই, সেগুলোও জরুরি। যেমন আমাদের দেশে পঞ্চভূত। তবে বিদেশে গবেষণাগুলো ক্রমাগত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গেছে। এদেশে কেন সেটা হয়নি তাই নিয়ে কথা উঠতে পারে।

    এনিয়ে একটা ব্যক্তিগত কাহিনী হ্যাজ। গ্রিক আইওনিয়াতে যে ফিলোসোফিক স্কুল ছিল তাদের ধারণা অনুযায়ী বস্তুর অন্যতম বেসিক হচ্ছে জল, অর্থাৎ সবকিছুতেই কোনো না কোনো পরিমানে জল থাকবেই। এইটে পড়ে ছোটবেলায় আমি বেশ ইম্প্রেসড হয়েছিলুম। তার কারণ সম্ভবত, আমাদের স্যাঁতসেঁতে দেয়াল -টিপিকাল উত্তরের বাসাবাড়ির মধ্যে বড় হওয়া :)) যদিও সেটা পরে মনে হয়েছে। ওই বয়েসে অনেক কিছু পিটিয়ে পিটিয়ে জল বের করার চেষ্টা করেছি :))
  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৯418203
  • ডিটেক্ট করলেও কিন্তু ডেস্ট্রয় করে দেবার কোনো উপায় তো এখনো নেই বোধায়? এত জাইগান্টিক সাইজের এগুলো এখন, পৃথিবীর চেয়েও বড়। সেটা করতে গিয়ে আবার যদি বিপদ বাড়ে তখন তো আরো সব্বোনাশের মাথায় বাড়ি।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২০418202
  • নাসার একটা মিশন তো চলছে অ্যাস্টেরয়েড স্যাম্পেল ফেরত আনার জন্য, ওসাইরিস রেক্স বলে। তবে অ্যাস্টেরয়েড মাইনিং এ সবচেয়ে বড়ো বাধা হলো ডেল্টা ভি।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৯418201
  • অর্জুন, থ্যাংক ইউ, দেখেছি। উত্তর এখনো 'পায়' নি ঃ-) রেসপন্ড করেছেন তাই থ্যাংক্স ঃ-)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত