এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩২418170
  • পীযূষ বাবু, কিছুদিন আগে বিমান মন্ত্রী ছিলেন তো। এয়ার ইন্ডিয়া তো ওনার আমলেই ভুটটি ভুটাং হয়ে গেছে।
    সরকারের স্ট্রাটিজি ভালো। জব তব বন্ধ করে দাও। হাতে ইন্টারনেট ধরিয়ে দাও।প্রত্যাশা কমে যাবে।স্বনির্ভর হয়ে যাবে। কুনো সমিস্যে নাই।
    উদিকে, বরিস পুরো পার্লামেন্ট বন্ধ করে দিয়েছে।
    তিন "বড় খোকন", কি করে বসে কে জানে।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৫418169
  • পীযুশ গোয়াল ২০১৯ এর ইলেকশন এর আগে বলেছিল ৯০ হাজার লোক নেবে রেল, পুরো টাই মিথ্যা কথা। এবং ডেলিবারেট।

    এবং ইনি সফ্ট হিন্দুত্ত্ব না হলেও অন্তত অরুন জেটলি গোছের আহা রাজনৈতিক না নিও লিবেরাল মাত্র বলে পরিচিত, বলে পরিচিত।

    একটা অদ্ভুত ঘটনা হল, নিও ক্লাসিকাল অর্থনীতিবিদ রা ও আর মোদিজির সঙ্গে নেই, কোন মডেলেই আদানি ধরা নেই সম্ভবত।

  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৩418168
  • এবার পরিষ্কার হয়েছে। ওরা ছাগোল, আমরা ছাগোল না। এই তো হলো ব্যপার।

    The only difference between me and a madman is that I'm not mad - Salvador Dali
  • PT | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:১১418167
  • আরো আসিতেছেঃ
    "জুলাই মাসেই সব ক’টি জোনকে ৫৫ কিংবা তার বেশি বয়সি কর্মীদের তালিকা তৈরিতে নির্দেশ দিয়েছিল রেল মন্ত্রক। সেই মতো সব ক’টি জোনের পক্ষ থেকে মন্ত্রকের কাছে পৌঁছেছে সেই তালিকা। সূত্রের মতে, সব মিলিয়ে এই সংখ্যা ১ লক্ষের কাছাকাছি। ২০২০ সালের মধ্যে তিন লক্ষ কর্মী কমানোর পরিকল্পনা রয়েছে রেলের।"

    যারা "মারেঙ্গে সালে"-দের ভোট দিয়েছে তারাই ছাগল। যারা অন্যকোন তত্ব চাপানোর চেষ্টা করছে তারা এই "মারেঙ্গে সালে"-দের হয়েই কাজ করছে-না বুঝে বা ইচ্ছাকৃত ভাবে।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১১:০১418166
  • সিদ্ধান্ত তো ছাগোলদের নিতে হবে, যারা আগেও ছাগলামো করেছে, এখনো ছাগলামো করছে।
  • PT | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৮418165
  • শব্দ নিয়ে খেলতে খেলতে আর নিরপেক্ষতা দেখাতে দেখাতে কখন যে নাগরিকত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে তা নজরে আসেনি।
    তবে নিরপেক্ষতার দিন শেষ। বক্রেশ্বর নিয়ে খেলবেন না "মারেঙ্গে সালে"-দের সঙ্গে যাবেন সিদ্ধান্ত নিন। নাহলে হয়্ত আরো বড় বিপদের সম্মুখীন হতে হবে।
    'The result of this shift was the further growth of privatized financial assets monopolized by a very few"
  • হনুমান | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩১418163
  • "ফুরালে বাগানের আম,
    কি খাবি রে হনুমান।"

    কেন কাঁঠাল আর এসপ্রেসো?
  • | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩০418162
  • *ব্যাঙ্কের
  • | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৯418161
  • রিজার্ভ ব্যাঞ্গ্কের ভাঁড়ার ধরে টান মানে যে অবস্থায় গিন্নির কানের দুল, হাতের বালা বেচতে হয় এই সেই অবস্থা।
  • sm | ০২ সেপ্টেম্বর ২০১৯ ১০:০১418160
  • দেশের ভয়ানক অর্থনৈতিক সঙ্কট।ব্যাংক গুলো মার্জ হয়ে যাচ্ছে।মানে বিপুল রিডানডেন্সি।নতুন রিক্রুটমেন্ট প্রায় হবেই না।
    রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ার ফুরিয়ে যাচ্ছে।
    বিদেশি বিনিয়োগ সুদূর পরাহত।
    এখন বিভিন্ন ঢপের বন্যা চলবে বই কি।
    ফুরালে বাগানের আম,
    কি খাবি রে হনুমান।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৯418159
  • দুটোই খেলা, সেটা ঠিক। খেলার রকমভেদ।
  • sm | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৩418158
  • দুটোই দু দশকের সেরা গুল!
  • Foucault | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫২418157
  • The overriding of the state’s social-reproductive role in favor of neoliberal financialization was most apparent, Foucault argued, in the demise of social insurance, along with all forms of social welfare. In the neoliberal system, “it is up to the individual [to protect himself against risks] through all the reserves he has at his disposal,” making the individual prey to big business without any protection from the state. The result of this shift was the further growth of privatized financial assets monopolized by a very few.
  • PT | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৯418156
  • ""ঘুস কে মারেঙ্গে সালে লোগ কো", কখনো "রক্ত দিয়ে গড়বো মোরা বক্রেশ্বর""
    একটা ভাঙার খেলা আরেকটা গড়ার। দুটো-ই একরকম লাগছে?
    একি বিচার ধর্মাবতার!!
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৮418155
  • S, তা তো বলেইছে। পয়েন্টটা বুঝলাম না।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৭418154
  • "ইরাক থেকে আমেরিকানদের তাড়ানোর খোয়াব দেখানো লোকগুলো আরেকটু বেশী ক্ষমতাবান হলে আজকে কাউকে তাদের "ভারতীয়ত্ব প্রমাণ অথবা আত্মহত্যা" জাতীয় বাছাবাছির মধ্যে যেতে হত না!!"

    কিন্তু তখন আবার অন্য কিছু বাছাবাছির মধ্যে যেতে হতো। কে পার্টির প্রতি কতো অনুগত বা দাশবাবুর ক্যাপিটাল ক পাতা কে মুখস্থ করতে পেরেছে। সমস্ত ইজমই আনুগত্য দাবী করে।
  • S | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১১418153
  • ইরাকের থেকে আম্রিগাকে সড়তে হবে সেকথা তো আম্রিগার পেট ভর্তি খাবার খাওয়া লোকজনও বলে এসেছে যুগে যুগে।
  • PT | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫৩418152
  • একটাই তফাৎ।
    ইরাক থেকে আমেরিকানদের তাড়ানোর খোয়াব দেখানো লোকগুলো আরেকটু বেশী ক্ষমতাবান হলে আজকে কাউকে তাদের "ভারতীয়ত্ব প্রমাণ অথবা আত্মহত্যা" জাতীয় বাছাবাছির মধ্যে যেতে হত না!!
    আপাততঃ নিজ নিজ ভারতীয়্ত্ব সামলান। তাত্বিকতা পরে হবে!!
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪৪418151
  • কখনো "ঘুস কে মারেঙ্গে সালে লোগ কো", কখনো "রক্ত দিয়ে গড়বো মোরা বক্রেশ্বর"।

    ইউ ক্যান ফুল অল অফ দ্য পিপল অল অফ দ্য টাইম। ইউ ওনলি হ্যাভ টু চেঞ্জ ইওর মেথড ঃ-)
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪১418150
  • তবে এরকম ছাগলামোর উদাহরন কিন্তু নতুন না। এরকম ডায়লগও অনেক শুনেছিঃ "চাকরি নেই তো কি হয়েছে, খিদে সহ্য করবো তাও ভালো, কিন্তু ইরাকের থেকে আমেরিকাকে অবিলম্বে সরে যেতে হবে। পৃথিবীজুড়ে সাম্রাজ্যবাদের মোকাবিলা আমরাই করব।"
  • একক | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৪418149
  • এভাবেই ভাবছে লোকে। অর্থনীতি - শিক্ষা -চিকিৎসা এসব লোকজন নিজেই নিজের মতো বুঝে নেবে, এইটে বোঝাতে বেশসক্ষম হয়েচে সরকার। পড়ে থাকলো বক্তৃতা আর যুদ্ধ বিগ্রহ। ঐগুলো মোদীজি করবেন।

    "ঘুস কে মারেঙ্গে সালে লোগ কো" - এই সার্কাসের পেছনে গোটা দেশ।
  • Amit | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩০418148
  • ঠিক ই আছে। যেমন জনগণ, লিডার ও তেমনি ই হবে। আধ পেটা খেয়ে থাকতে রাজি আছে লোকে, কিন্তু পাকিস্তানের ওপর বা সংখ্যালঘু দের ওপর জোশ দেখানোটাই বড়ো কথা। তো সেটাই পাচ্ছে হাতে হাতে। এবার সেই জোশ ধুয়ে জল খেয়েই পেট ভরাক।
  • PT | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২৫418147
  • এনারসির আলোচনায় ছাগলদের বাদ দেবেন না যেন। নাম বাদ গেছে এমন কতজন হিন্দু বিজেপিকে ভোট দিয়েছিলেন সেটাও জানা আবশ্যক।

    এটা ছাগলামির একটা অন্য উদাহরণঃ
    "ইউনিয়নের সাধারণ সম্পাদক পবন যাদবের মুখে বিরক্তি, ‘‘মারুতি-হন্ডা-হিরোর থেকে অর্ডারই আসছে না। গত সেপ্টেম্বর-অক্টোবর থেকে এই অবস্থা। এক বছর হতে চলল!’’ ........
    মোদীজি সব সামলে ফেলবেন নিশ্চয়ই? চকিতে পবনের মুখে হাসি ফুটল। ‘‘দেখুন, ভোটটা মোদীজিকেই দিয়েছিলাম। আবার বিজেপি-কেই ভোট দেব। পুলওয়ামার জবাবটা কেমন বালাকোটে গিয়ে পাকিস্তানের ঘুরে ঢুকে দিয়ে এসেছিলেন, বলুন তো! এ বার প্রধানমন্ত্রী হয়েই কেমন তুড়ি বাজিয়ে কাশ্মীরে সবাইকে সিধে করে দিলেন, দেখেছেন তো?’’
    https://www.anandabazar.com/national/factory-closed-labourers-are-talking-on-kashmir-1.1039297
  • Amit | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০০418146
  • একটা ডিপার্টমেন্ট কতটা অপদার্থ হতে পারে, মেট্রো রেল এর কাজ কম্মে বোঝা গেলো। ভাগ্য ভালো যে বাড়ি ভেঙে বেশ কিছু লোক চাপা পড়ে মরে নি। কিন্তু এই লোক গুলো কবে বাড়ি ফিরতে পারবে বা এতদিন কোথায়, কি ভাবে থাকবে কিচ্ছু ঠিক নেই। খোদ একটা বড়ো শহরের বুকে এই হাল হলে গ্রামে গঞ্জে কি হাল হচ্ছে বোঝা যায়।

    অন্য দেশ হলে এই লেভেল এ নেগলিজেন্স থাকলে সোজা রেস্পন্সিবল কয়েক টার চাকরি যেত আর কর্তা দেড় ঘাড় ধরে মোটা ইন্সুরেন্স ক্লেম দিতে হতো। এখানে কিস্যু হবে না, কদিন পরেই যথাপূর্বং। সেই ট্রাডিশন সমানে চলেছে, একেবারে রিয়েল লাইফ ট্র্যাজিকমেডি।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০৭418145
  • এনারসি সংক্রান্ত যদি ব ই বেরোয় তাইলে হাতে দুটো ব ই ই কয়েক কপি রেখে দেব, কেউ মিনিমাম আগ্রহ প্রকাশ করলেই এক কপি বেচে দেব। প্রতি টি কনভারসেশন ই মোটামুটি সুস্থ রাজনৈতিক সেন্সিবিলিটির প্রচার ক্ষেত্র হিসেবে দেখতে হবে মাইরি যা দিনকাল।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০১418144
  • কাল মাইরি একজন আমায় শমীক লাহিড়ী র লেখা কাশ্মীর সংক্রান্ত বই বেচতে এসছি লেন। আমি নেড়েচেড়ে দেখলাম ভালোই বই,‌ তো কিনলাম, কিনে আবার ভদ্রলোক কে মিঠুন এর বইটা বেচে দিলাম। এখন আমার কপি নেই, চাপ হয়ে গেল।
  • গুরুচণ্ডা৯ | ০২ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫১418143
  • খুব শিগগিরি প্রকাশিত হতে চলেছে এই বইটি, ডা: অনিরুদ্ধ সেনগপ্তের লেখা, 'এক গাঁয়ের ডাক্তারের গল্প'। ডা: পুণ্যব্রত গুণের ভূমিকা সহ।

    প্রতিবারের মত এবারেও এই বইটির আংশিক আর্থিক দত্তকের আহবান রইল, আগ্রহী হলে জানাতে পারেন্, এখানে বা মেইলে, [email protected]

    -----
    কী আছে এই গল্পে?

    স্বাস্থ্যব্যবস্থার পুরোটাই যেন এক ভেঙে পড়া সভ্যতার গল্প। যে ব্যবস্থায় অসুস্থ অসহায় মানুষের সারি আছে, হাসপাতালের নির্মম প্রত্যাখান আছে। গ্রামেগঞ্জে স্বাস্থ্যকেন্দ্র আছে, তাতে বেড নেই। বেড আছে তো প্রশিক্ষিত কর্মী নেই। ওষুধ নেই, চিকিৎসার সরঞ্জাম নেই, চিকিৎসকের আগ্রহ নেই।

    কিন্তু এইসব জানা কথা শোনানোর জন্য এই বই নয়। এই বই বস্তুত ঢাল-তরোয়ালহীন এক সৈনিকের সসম্মানে যুদ্ধে অবতীর্ণ হবার আখ্যান। বেহাল স্বাস্থ্যব্যবস্থার বহুচর্চিত ভাঙা নৌকোয় অবতীর্ণ হন এক তরুণ চিকিৎসক। কোনো এক প্রত্যন্ত গ্রামে। এ বই তাঁর হালহীন নৌকো চালিয়ে তীরে ভেড়ার নিজস্ব বর্ণনা। নিজের হাতে এক অখ্যাত গ্রামীণ স্বাস্থকেন্দ্রকে সফল শল্যচিকিৎসালয়ে পরিণত করার যাত্রাপথের কাহিনি।

    যুদ্ধে জেতাহারা থাকে। কিন্তু অস্ত্রহীন পদাতিকরাও হাল ছেড়ে দিয়ে বসে না থেকে যুদ্ধে নামেন এবং কখনও সখনও সসম্মানে উতরে যান, এ বই তার প্রত্যক্ষ প্রমাণ। কোনো কাল্পনিক উপন্যাসে এই কাহিনিকে ধরা অসম্ভব, কারণ বাস্তবতার তুলনা একমাত্র বাস্তবতাই।
    ------------

    খসড়া প্রচ্ছদ: সায়ন কর ভৌমিক

  • একক | ০১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৪418142
  • ল্যাট -লং -অল্ট

    থ্রিডি মডেল বানাবে বোধয় :)
  • T | ০১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১২418141
  • সেরেচে! বাড়ির অক্ষাংশ দ্রাঘিমাংশ অবদি রেকর্ড হবে!!
    যারা ফ্ল্যাটে থাকে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত