এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৮ আগস্ট ২০১৯ ০৯:২৪417630
  • কাল যখন কোটলা থেকে কেটলি হওয়ার খবর শুনলাম, তখন ভাবছিলাম আগামী বছরগুলোতে কি হতে চলেছে। একটা কমিউনিটিকে আমরা ক্রমাগত দেওয়ালে ঠেসে ধরছি, তাদের ইতিহাস অস্বীকার করছি, তাদের সমস্ত চিহ্ন আস্তে আস্তে মুছে দিচ্ছি। এ তো নতুন না, বহু দেশেই এরকম হয়েছে। আর প্রতিবারই তার ফলে কোননাকোনভাবে শুরু হয়েছে গৃহযুদ্ধ বা বিশ্বযুদ্ধ বা ম্যাসিভ স্কেলে গণহত্যা। আমার আজকাল সব সময়ে এই চিন্তা হয় যে আমার মেয়ে যখন বড়ো হবে, মানে আগামী দশ-পনেরো বছরে, তখন কিরকম ঝড় সামলাতে হবে। আরেকটা পার্টিশান, নাকি গৃহযুদ্ধ, কে জানে। অ্যাবিসের মধ্যে ঢুকে পড়েছি, আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি। নীচে কি আছে কে জানে।
  • | ২৮ আগস্ট ২০১৯ ০৯:২২417629
  • দু দি একদম
    ঠিক।

    তবে আর তৃণ কে ভোট দেবো না। বিজেপি কে তো নয় ই।

    বাকি রইলো কংগ্রেস আর সিপিএম।
    একদিকে লিগাসি পরিবারতন্ত্র অন্যদিকে ন্যায় নীতি র ক্ষেত্রে একনম্বর,( শেষের ১৫ বছর বাদ দিয়ে) দলের প্রতি দায়বদ্ধতা
    কিন্তু পার্টি লাইনের পলিসি গুলো অনেক টা পুরোনো সময়ের সাথে সাথে সেগুলো কে যুগোপযোগী করা হয় নি.......
  • Amit | ২৮ আগস্ট ২০১৯ ০৯:০৫417627
  • ওয়াসাবি টিউবে আসল ওয়াসাবি মাত্র ১-২% ই, মনে হয় লনকা গুঁড়ো মেশায় ওতে। আসল ওয়াসাবি অনেকটা আদার মত দেখতে, একটু ঘসে দেয়। খেতে কিন্তু এতটা ঝাল লাগেনি।
  • Du | ২৮ আগস্ট ২০১৯ ০৯:০৫417628
  • বিজেপি যে মানবতার শত্রু সেটা তো সিপিএমেরা সেই আমল থেকেই বলতো। তাদের আটকাতে কংগ্রেসের সাথে জোটও করেছে। কিন্তু তখন শুনতে হত বিজেপি তাদের দলের মতোই একটা ক্যাডার বেসড দল, মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বুদ্ধদেবের মতই বরং বেটার মুখ্যমন্ত্রী এইসব কত কি। কংগ্রেসের সাথে জোট করাটাও ছিল একটা সুবিধাবাদী পদক্ষেপ।

    সর্বোপরি তৃণর কি সাহায্যের দরকার? উনি তো জোরগলায় বলেই দিয়েছেন বিজেপি ১৮ আর ওনার দল ২৪। যে দুজন কংগ্রেস এমপিকে
    হারাতে উনি সর্বশক্তি লাগিয়েছিলেন তাদেরকে অবলীলায় নিজের লিস্টে ভরে দিয়েছেন। আসল চ্যালেঞ্জ ওনার কাছে নিজের দল। ব্রতীনের মত আদি কংরা নোটা ছেড়ে ওনাকে দেবে মনে হয়। ধস নামবে যদি ওনার দলের তাজারা বুঝে যায় গনেশ ওল্টাবে।
    উনি সত্যিমিথ্যে দিয়ে ভালোই প্যাঁচ কষছেন কাল শুনলাম বাম আমলের অফিসারেরা ওনাকে অপদস্থ করতে মানুষকে ভোগাচ্ছে।
  • @PT | ২৮ আগস্ট ২০১৯ ০৮:৫১417626
  • আপনি কী উইঙ্কল টুইঙ্কল?
  • avi | ২৮ আগস্ট ২০১৯ ০৮:৫০417625
  • টিউব থেকে। :((
  • | ২৮ আগস্ট ২০১৯ ০৮:৪৯417624
  • পিটি দা এদের কে ভালো ডাক্তার দেখাতে হবে। এত কম জানে!!
  • Ishan | ২৮ আগস্ট ২০১৯ ০৮:৪৮417623
  • গুরু এবার সিরিয়াসলি ইতিহাসে নাম তুলবে। মনে হয় এ হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে এখনও সিপিএম বনাম তৃণমূল বাওয়াল চলছে।
  • | ২৮ আগস্ট ২০১৯ ০৮:৪৭417621
  • ইয়ে মানে আমি খানদানি ঘটি বেশি ঝাল খেতে পারি নে বাপু
  • মানিক | ২৮ আগস্ট ২০১৯ ০৮:৪৭417622
  • ওয়াসাবি কি টিউব থেকে, না সদ্য ঘষে দেওয়া?
  • sm | ২৮ আগস্ট ২০১৯ ০৮:৪০417620
  • বামে দের ভোট তো গেলো রামে!হাততালি টা তাহলে দিচ্ছে কে?
  • Du | ২৮ আগস্ট ২০১৯ ০৮:৩৯417618
  • তোমরা তোমরা করে বয়স্ক অফিসারেদের সাথে কথা বলে যাচ্ছে মহানেত্রী। অসহ্য।
  • PT | ২৮ আগস্ট ২০১৯ ০৮:৩৯417619
  • @@PT
    আপনি কি রিপ ভন উইঙ্কল?
  • @PT | ২৮ আগস্ট ২০১৯ ০৮:৩০417617
  • কে হাত্তালি দিচ্ছে?
  • PT | ২৮ আগস্ট ২০১৯ ০৮:২৬417616
  • PT | ২৮ আগস্ট ২০১৯ ০৮:২৪417615
  • যারা বামেদের পরাজয়ে হাততালি দিচ্ছে তারা বুঝছে না যে সমস্ত অ-বাম ও বামবিরোধী যুক্তিবাদীরাও চুপ করে থেকে পরাজয় স্বীকার করে নিচ্ছে।
  • avi | ২৮ আগস্ট ২০১৯ ০৮:২০417614
  • আপনেরা কি ওয়াসাবি ঝাল হিসেবে ধরেন? আমি একবার খেয়ে বাবা রে মেজদা রে পটলডাঙ্গা রে করে উঠেছিলাম।
  • Amit | ২৮ আগস্ট ২০১৯ ০৭:৫৭417613
  • আমিও খাইসি একবার ভুত ঝলকিয়ার আচার। অতি কষ্টে বাবার নামটা মনে করতে পেরেছিলাম বেশ খানিক ক্ষন পরে মাথা ঘোরা থামলে।
  • Ela | ২৮ আগস্ট ২০১৯ ০৭:৫৩417612
  • আহা, ভূত জলোকিয়ার একখান আচার খাইসিলাম একবার!
  • avi | ২৮ আগস্ট ২০১৯ ০৭:৩৪417611
  • গত ডিসেম্বরে ধনেশ উৎসব দেখতে গিয়ে ফেরার সময় ডিমাপুর থেকে এক কেজি নাগা মির্চ আনা হয়েছিল। আহ্হঃ, প্রাণ কাড়া ঝাল ছিল সেগুলো। জিভ নাক চোখ ত্বক কান - পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তাকে অনুভব করতে হত।
  • | ২৮ আগস্ট ২০১৯ ০৭:১৮417610
  • বললে হয়তো বিশ্বাস করবে, আমাদের একটা লঙ্কা গাছ ছিল, এতো মিষ্টি লঙ্কা যে সেটা দিয়ে আমরা চা করতাম।
  • avi | ২৮ আগস্ট ২০১৯ ০৭:১৪417609
  • ভাল্লাগে না, ভাল্লাগে না,
    লঙ্কা খেলেও ঝাল লাগে না,
    গান গাইলেও তাল লাগে না,
    কী যে করি, ধ্যাৎ।
  • | ২৮ আগস্ট ২০১৯ ০৭:০২417608
  • শীতকাল,লেপ আর কয়েকটি কমলালেবু।
  • avi | ২৮ আগস্ট ২০১৯ ০৬:৫৭417607
  • বিদঘুটে গরম। শীতকাল কবে আসবে সুপর্ণা?
  • | ২৮ আগস্ট ২০১৯ ০৬:৪৭417606
  • ওহো।

    আসলে এই গল্প টা নরেন্দ্রপুর রা মি এর
  • Atoz | ২৮ আগস্ট ২০১৯ ০২:১২417605
  • মিশনে ভিশনে ধাক্কাধাক্কি ঃ-)
  • S | ২৮ আগস্ট ২০১৯ ০২:০৭417604
  • আমি রন্জনদার স্কুলে পড়েছি। তবে আশে পাশে প্রচুর মিশনের লোকজন।
  • Atoz | ২৮ আগস্ট ২০১৯ ০২:০৩417603
  • ভিশনের ঃ-)
  • S | ২৮ আগস্ট ২০১৯ ০১:৫০417602
  • না আমি মিশনের নই।
  • | ২৮ আগস্ট ২০১৯ ০১:৪৯417601
  • বড় এস ও মিশনের। গুড গুড
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত