এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মানিক | ২৫ আগস্ট ২০১৯ ১০:২৮417000
  • এলা, ধন্যবাদ।
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ১০:১৮416998
  • ১৭৮৯র বিপ্লবের পরেও বারবার ফ্রান্সে রাজতন্ত্র ফিরে এসেছে, এমনকী নেপোলিয়নের সময়কালও দেখুন তার বাইরে যায়নি (যদিও নেপোলিয়ন রাজপরিবার দুরে থাক, অভিজাতও ছিলেন না)। কিন্তু আজকের ইউরোপীয় সভ্যতার ভিত ছিল ফরাসী বিপ্লব। যে ইউরোপীয় ইউনিয়নের লেবার লয়ের এত নাম-ডাক, ফরাসী বিপ্লব না হলে ইউরোপ এই জায়গায় কোনওদিন আসত কি না সন্দেহ।
  • | ২৫ আগস্ট ২০১৯ ১০:১৮416999
  • হ, যাওয়া নাই।
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ১০:১৩416997
  • রেভ্লিউশনে রিফর্ম না থাকলে সেটা আলটিমেটলি ক্ষমতা বদল।
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ১০:১২416995
  • 'বিপ্লবের মূল স্লোগানই ছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটারনিটি।' কিন্তু তার মধ্যে ভায়লেন্সটা বোধহয় সবচেয়ে বেশী ছিল।

    আপনি একটু আগে যেটা বললেন ইতিহাসের ধূসর জায়গাটা। সেটা কিন্তু ধরাই হয়না।

    'আভিজাত্য' এবং 'রাজা, রাণী' র জন্যে চোখের জল ফেলছিনা।

    বিপ্লবের কন্সিকয়েন্সও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার।

    যাইহোক আপাতত আমি কাটলাম।
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ১০:১২416996
  • @অর্জুন, কোনও মৃত্যুদণ্ডই সমর্থন করি না। কিন্তু রেভোলিউশন তো রিফর্ম নয়। যা ঘটেছে, সেটা অনৈতিক বলে মনে হতে পারে (বিশেষ আমি বা আপনি যেখানে সেই অত্যাচারের স্পর্শটুকুও পাইনি), কিন্তু অপ্রত্যাশিত বলা চলে না।
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ১০:০৭416994
  • গণবিদ্রোহের সময় ল অ্যান্ড অর্ডার তো ফল করে বটেই। কিন্তু কথাটা হল যে গণবিদ্রোহের আগেও ল অ্যান্ড অর্ডার ভয়াবহভাবে ফল করে, এমনকী গণবিদ্রোহের একটা বড় কারণ সেটাই।

    কাপেশিয়ান ডাইন্যাস্টির সময়কালে যে পরিমাণ লোক বিনা বিচারে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পেয়েছে, সেখানে একটা ষোড়শ লুই বা একটা মারির জন্য চোখের জল ফেলার কারণ দেখি না। বা অভিজাতদের জন্যও। বহু সাধারণকেও স্পাই সন্দেহে (যার মধ্যে ব্যক্তিগত রাগ মিটিয়ে নেওয়ারও অনেক ঘটনা ছিল) গিলোটিনে পাঠানো হয়, সেটা নিয়ে তবু একটু চিন্তিত হতে পারি।

    ইতিহাস আসলে কারও জন্যই চোখের জল ফেলে না, ফেলি আমরা, সেখান থেকেই হিস্টোরিওগ্রাফি চর্চার জন্ম।

    যাই হোক এত তর্ক করছিই বা কেন।

    @মানিক, হাতে একটু সময় থাকলে আর ইচ্ছে হলে এরিক স্টোকসের পেজ্যান্টস অ্যান্ড দ্য রাজ বইটা পড়ে দেখুন। সিপাহী বিদ্রোহের পিছনে জমির অধিকারের লড়াই সম্পর্কে অনেক কিছু জানা যায়। আমার কাচে নেই নাহলে সফ্ট কপি বানিয়ে দিতাম।
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ০৯:৫৬416993
  • @এলা, আপনার ঐতিহাসিক তথ্যগুলোর জন্যে ধন্যবাদ এবং সেগুলোর ওপর পূর্ণ সমর্থন রইল। কিন্তু 'মৃত্যুদণ্ড' কি একমাত্র উপায় তাও ওইরকম গণ আকারে? শুধু রাজা, রাণী তো নয়, অজস্র লোককে। তাহলে রিফর্ম কি ভাবে হবে?

    এই উল্লেখযোগ্য বিপ্লবগুলো ফাইনালি 'ট্রান্সফার অব পাওয়ার' এ পরিণত হয় নাকি?
  • লুইপাদ | ২৫ আগস্ট ২০১৯ ০৯:৪৯416992
  • ১০ ফ্রাঁ খাজনা আদায় হলে প্রায় ৬ ফ্রাঁ যেত ভার্সাই প্রাসাদ নগরীতে। সেটা অবশ্য সান কিং চতুর্দশ লুইয়ের সময় থেকেই। পঞ্চদশ আর ষোড়শ লুই এর জের টেনে নিয়ে গেছেন।

    তার উপর ১৭৫৭ তে ক্যানাডিয়ান কুইবেক ব্রিটিশদের কাছে হারানো, ১৭৫৭-১৭৬৩ সালের মধ্যে সেভেন ইয়ার্স ওয়রে জড়িয়ে পড়া, আর ১৮৭৬ এর পরে আমেরিকা পক্ষে যুদ্ধ করতে গিয়ে কোষাগার ফাঁকা হওয়া।

    দুই লুইয়ের দুখানা উক্তিও থাক, লুই দ্য ফোর্টিন্থের 'রাস্ট্র কী? আমিই রাষ্ট্র! 'L'état? L'état, C'est Moi!'
    আর ফিফটিন্থের 'আমার (মতান্তরে আমাদের) পরে প্রলয় আসবে' 'Après moi le déluge' Après nous, le déluge
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ০৯:৪৮416991
  • দুর্নীতিপরায়ণ রাজা, রাণীকে গদিচ্যুত করে প্রজারা উৎখাত করেছে, শাস্তি দিয়েছে। পুরো ব্যাপারটা কি এতই সরল? গদিচ্যুত, উৎখাত মানা গেল? মৃত্যুদণ্ড ? এবং শুধু রাজা, রাণীকে নয়, সমগ্র রাজপরিবারকে, যারা লতায়, পাতায় যুক্ত তাদেরও। ফ্রেঞ্চ রেভ্লিউশনে তাদেরকেও বাদ দেওয়া হয়নি যারা বিপ্লবকে সমর্থন করলেও গিলোটিন করাকে সমর্থন করেননি। কোনো নোবেল পরিবার বাদ যায়নি। অনেকটা 'এই তুমি প্যালেসের পাশ দিয়ে রোজ হেঁটে প্যালেসের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে যেতে বা সেইসময় রাজা, রাণী প্রমোদ ভ্রমণে বেরোলে তাদের স্যালুট করতে। তোমার গলা কাটা যাবে।' গোছের ব্যাপারে পরিণত হয়েছিল।

    এর ১২৮-৩০ বছর বাদে বলশেভিক বিপ্লবের সময় Tsarকে শাস্তি দেওয়ার সময় তার নাবালক কন্যাদের ও পুত্রকেও যে মেরে ফেরলা হল, সেটা জাস্টিফায়েড ? তারা বাপকে কেন সাবধান করেনি? এটাই যুক্তি।

    জারের মৃত্যুদণ্ড মানলাম কিন্তু তার থেকেও আরো ব্যাপক আকারের মাস মার্ডারের জন্যে Stalin র যদি সেই একই শাস্তি হল তাহলে এটা জাস্টিফায়েড মনে হত।

    একটা গণ বিদ্রোহে 'ল অ্যান্ড অর্ডার' ভয়াবহ ভাবে ফল করে এবং আমরা সেটা এড়িয়ে যাই।
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ০৯:৩৩416990
  • ফ্রান্সের রাজপরিবার বা অভিজাতদের কথা একটু বইপত্র নাড়াচাড়া করলেই জানা যায়। অকাতরে বিলিয়ে দেওয়ার দাবি আমি কোনদিন শুনিনি, অকথ্য অত্যাচার বন্ধ করা আর খেতে পাওয়ার দাবিই ছিল প্রধান। তখনকার দিনে ফ্রান্সে একজন সাধারণ মানুষের মজুরির ৫০% শুধু রুটি কিনতে চলে যেত, ১৭৮৮র দুর্ভিক্ষে সেটুকুও অমিল। ফ্রান্স অ্যাজ আ নেশন ব্যান্করাপ্টসির সম্মুখীন হতে ষোড়শ লুই কর বাড়িয়ে দেন, যা নোবিলিটি দিতে অস্বীকার করে, আর সাধারণের দেওয়ার ক্ষমতা ছিল না। এগুলো ১৭৮৯ বিপ্লবের প্রত্যক্ষ কারণ, কিন্তু যুগ যুগ ধরে চলে আসা অত্যাচারকে সরিয়ে রেখে ফরাসী বিপ্লবের পাঠ সম্পূর্ণ হয় না। বিপ্লবের মূল স্লোগানই ছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটারনিটি। চ্যারিটি নয়।
  • মানিক | ২৫ আগস্ট ২০১৯ ০৯:২৬416988
  • পপুলার লিটারেচারের ওই দিকটা অস্বীকার করার কোন উপায় নেই। আর একটু জানলে ভাল হত, সেটাও ঠিক। কি করা বলুন।

    অর্জুনবাবুর মন্তব্য পড়ে আমি হাসব কি রাগব সবসময় ঠিক করতে পারি না। পূর্বপুরুষ মারপিট করে সম্পত্তি করেছে। আমিও তাদের মতই করছি। তার আর পাপই বা কি, প্রাচিত্তিরই বা কি? সে বললে বলতে হয় প্রজারা ইচ্ছে করেছে, রাজা রানীর ওপর দিক থেকে ফুটখানেক ছেঁটে দিয়েছে। বেশ করেছে।
  • বেঙ্গলী | ২৫ আগস্ট ২০১৯ ০৯:২৬416989
  • এইসব ইতিহাসের আলোচনাগুলো কোরায় বেশ জমজমাট হয়। আমাদের কাছে যা দূর থেকে তাত্ত্বিক আলোচনা, ওদের সেগুলো ঘরের গপ্পো, কয়েক পুরুষ আগে কেউ যুদ্ধে মরেছেন, কেউ দেশত্যাগী। এবং অনেক বেশি ডকুমেন্টেড। মূল ইতিহাসের সাথে ব্যক্তিগত অভিজ্ঞতা মিলিয়ে হাজার হাজার অর্জুন অভিষেকের ফ্লেভার পাওয়া যায়। খুব ভালো।
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ০৯:১৮416987
  • ওরকম সাদাসিধে, গোলগাল কেউই হয় না, বিশেষ রাজপরিবারের লোকেদের তো ছোট থেকেই বিভিন্ন পলিটিক্স ইত্যাদিতে শিক্ষিত হওয়ার কথা। ফলে আপনার ভাবনায় ভুল কিছুই নেই।

    তবে পপুলার লিটারেচার লোককে হয় মাথায় তোলে নয় রাক্ষস বানিয়ে দেয়। ধূসরতার পরিসরটাই অস্বীকার করে।
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ০৯:১৪416986
  • পুরো রাজবংশটাই করাপ্ট ছিল বেশ কয়েক জেনারেশন ধরে। তবে রাজপরিবার অকাতরে সব বিলিয়ে দেবে এটা আশা করা অতিরিক্ত। পূর্ব পুরুষদের পাপের প্রায়শ্চিত্ত উনি করবেন কেন? প্রায়শ্চিত্তই বা কি?

    অ্যাকচ্যুয়ালি ফ্রান্সের রাজপরিবারের তরফের কাহিনী আমরা জানিনা। প্রজারা জিতেছে, তারা লিখেছে ইতিহাস। এখানেও victor অ্যান্ড vanquished থিওরি রয়েছে।
  • মানিক | ২৫ আগস্ট ২০১৯ ০৯:১২416985
  • এলা, আমি ইতিহাসের ছাত্র না। কাজেই মারি আতোয়ানেতের সম্পর্কে পপুলার লিটারেচারে যেটুকু পাওয়া যায় তার বেশী আমি কিছুই জানি না।

    উনি একটু সাদাসিধে ছিলেন তো, তাই কিসব বলে ফেলেছিলেন। পাজী প্রজারা তাতে কিসব করে ফেলল। এই এনটাইটলড অ্যাটিচুডটা আমার খারাপ লেগেছিল। রানীর পদে যদি কেউ ক্লুলেস কাউকে বসায় তাহলে সেটা চূড়ান্ত ক্যালাসনেস। কিন্তু মারি আতোয়ানেত সত্যি কিরকম ছিলেন তাই নিয়ে আমার বিশেষ ধারণা নেই।
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ০৯:০৯416984
  • তখন রাণীদের খুব বিশেষ ভূমিকা না থাকারই কথা। ফরাসী বিপ্লবের সময় থেকেই অ্যামেরিকান ডায়াসপোরা উন্নত হতে শুরু করে। ফ্রেঞ্চ নবেল মেন'রা যুক্তরাষ্ট্র পালিয়ে যায়। ইতিহাস ছিল আমার মাইনর সাবজেক্ট। প্রথম বর্ষে ফরাসী বিপ্লব ছিল। ১৭৮৯- ১৭৯২- এই অধ্যায়কে বলা হয় 'রেন অব টেরর', ১৭৯৩ পর্যন্ত।
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ০৯:০৫416983
  • @মানিক, মারি আতোয়ানেত (চন্দ্রবিন্দু বাদ গেল) বিধহয় খুব একটা ক্লুলেস মহিলা ছিলেন না। বিপ্লবীরা অনেক কাগজপত্র নষ্ট করে ফেললেও কিছু কিছু চিঠি ইত্যাদির তথ্য থেকে মনে করা হয় ফ্রান্সের অবস্থা নিয়ে উনি অবগত ও উদ্বিগ্ন ছিলেন। রুটি-কেক উক্তিও না কি চতুর্দশ লুইয়ের স্ত্রীয়ের। তবে এটা তো ঠিকই যে মারি সে অবস্থা পরিবর্তনের জন্য সেভাবে কিসুই করেননি, বা প্রজাদের আস্থাও অর্জন করতে পারেননি। পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্তও করেননি, নিজের বিলাসবহুল জীবনযাত্রা থেকেও একচুল নড়েননি। অতএব এ তোমার পাপ, এ আমার পাপ।
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ০৮:৫৬416982
  • ব’দা, ওটুকু অনেকেই জানে, বিশেষ কিসু ব্যাপার না। আর আমার ইতিহাসে মেজর ছিল, ফলে চর্চা থাকুক আর না থাকুক ফরাসী বিপ্লব আর ১৮৫৭ র মিউটিনি মতান্তরে রেভোলিউশন এখনও ভুলিনি। সুভাষবাবু আর রজতবাবু যা অসাধারণ পড়িয়েছিলেন এই দুটো, যে ভুলে যাওয়াটাই আশচর্য হত।
  • মানিক | ২৫ আগস্ট ২০১৯ ০৮:৫০416981
  • সাদাসিধের একটা ইংরেজী হয় ক্লুলেস। মধ্যবিত্ত ঘরের গৃহবধূ ক্লুলেস হলে হয়তো চলে যায়, রাজরানী ক্লুলেস হলে চলে না। বুরবন রাজবংশ এতটাই উদ্ধত হয়েছিল যে রানীর পদে একজন ক্লুলেস মহিলা বসিয়ে দিতে তাদের আপত্তি ছিল না।

    তার যা ফল তাই হয়েছে।
  • ?? | ২৫ আগস্ট ২০১৯ ০৮:৪৩416980
  • 'মারিয়া আন্তোয়ারনেত' আবার কেডা?
  • | ২৫ আগস্ট ২০১৯ ০৮:৪২416979
  • সন্ন্যাস @৩ঃ০৬ বলেন কি।মহায়?
    ওনার কাছে আমরা ভেক্টর আলজেবরা পড়েছি ( ৮৯-৯১)।

    অসাধারণ বললে কম বলা হবে। তবে দাদা, সবার ই তো একটা লার্নিং কার্ভ লাগে
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ০৮:৩৮416977
  • কার্লাইলের 'ফ্রেঞ্চ রেভ্লিউশন' পড়েছেন ? অস্ট্রিয়ার রাজকুমারী মারিয়া আন্তোয়ারনেতের সম্পর্কেও পরে অন্য খবর পাওয়া গেছে। ডিসকভারি চ্যানেলে ফরাসী বিপ্লবের ধারাবাহিকে দেখানো হয়েছিল, উনি খুব সাদা সিধে, সরল প্রাণ এক নারী ছিলেন, অবশ্যই প্যাম্পার্ড। 'রুটি, কেক' র উক্তিটা মিস ইন্টারপ্রিটেড হয়েছিল।
  • | ২৫ আগস্ট ২০১৯ ০৮:৩৮416978
  • বাবা এলা তো দারুণ ইতিহাস জানো গো। গ্রেট।
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ০৮:২৪416976
  • এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার ’পরে

    বড্ড মন ভাল করে দেয়।
  • বেঙ্গলী | ২৫ আগস্ট ২০১৯ ০৭:৩৪416975
  • বাহ, বেশ শরৎকালের আবহাওয়া। দুপুরে কড়া রোদ না উঠলেই বাঁচি।
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ০৬:২২416974
  • জুলাই রেভোলিউশনে দশম চার্লসের পতনের পর ফ্রান্সের রাজা হন লুই ফিলিপ দ্য ফার্স্ট। সন ১৮৩০। ১৮৪৮ এর বিপ্লবে দেশান্তরী হন। আগেও পালিয়েছিলেন কাজিন ষোড়শ লুইয়ের হত্যার পরে, যার জন্য একসময় বিপ্লবীদের ভোটে ওনার মৃত্যুদণ্ড পাস হয়েছিল।

    ফরাসী বিপ্লব ইতিহাসের অন্যতম জটিল ঘটনাগুলোর একটা।
  • Atoz | ২৫ আগস্ট ২০১৯ ০৬:১৪416973
  • ততদিন উনি কেক দিয়ে তরকারি খেয়েছেন। আর মনে মনে বলেছেন ওহ, কবে এর শেষ হবে।
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ০৬:১০416972
  • লুই ফিলিপ আবার কি? ষোড়শ লুইয়ের নাম ছিল লুই অগাস্তে। পরে রাজতন্ত্রের পতনের থেকে গিলোটিনে যাওয়ার আগে পর্যন্ত সিটিজেন লুই কাপেট বলে রেফার করা হত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত