এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১০ মে ২০১৯ ১১:১৫408930
  • অই দ্যাখ! আবার বোঝার সমস্যা!
    #ঝুড়িকোদাল
    আপনার কাট-পেস্টজনিত বক্তব্যটুকু ভুল ছিল অ-অ, এইটুকুই আমার বক্তব্য ছিল এবং আছে। এক তো ওটা কাট পেস্ট নয়, হওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত খ-এর পুরানো পোস্ট খ নিজে কপি পেস্ট করে নি, অন্য কেউ বেনামে করেছে।
    খ-এর বাকী বোরলাগা ইত্যাদি নিয়ে আপনার বিরক্তি ইত্যাদি কোনওটা নিয়েই আমার কোনই বক্তব্য নাই।
    এটাকে 'পুরানো চেনার সুত্রে টেনে দেওয়া' টাইপ কথা বলা নিতান্তই বোঝার সমস্যা।
    #ঝুড়িকোদালশেষ

    আর চেনা ইত্যাদি নিয়ে বলতে গেলে সে তো আপনার সাথেও দিব্বি চেনাশুনো আছে। ২০১৮র বইমেলায় সাক্ষাৎ হয়েছে। এবছর আপনি তিনদিন আমাকে ফোনও করেছেন। নিতান্ত ব্যস্ত থাকায় ধরতে পারি নি ভেরি সরি। তবে ঐ চেনা তো বটেই।

    আমার যেটা চোখে পড়ে এবং ঠিক লাগে না সেটা আমি বলি। ভবিষ্যতেও বলব।
  • dc | ১০ মে ২০১৯ ১০:০৯408929
  • এদিকে একটা প্লেনের পাইলট তার কো-পাইলটের কথা না শুনে প্লেন চালিয়েছে আর নর্দমার মধ্যে প্লেন ঢুকিয়ে দিয়েছে। লি পচা।
  • dc | ১০ মে ২০১৯ ০৯:১৯408928
  • এসিও পাবেন, প্রাণভরে এসিডিসি শুনতেও পাবেন।
  • ন্যাড়া | ১০ মে ২০১৯ ০৯:০৭408927
  • 'দাস্তনা' বলা যেতে পারে।
  • lcm | ১০ মে ২০১৯ ০৮:৫২408926
  • "সুলভ" শুনলেই একটা জায়গার কথা মনে পড়ে, তবে ঠিক আস্তানা নয়।
  • ন্যাড়া | ১০ মে ২০১৯ ০৮:৫১408925
  • যাবেনই যদি তবে এই সিলিকন ভ্যালিতে আসুন। পাহাড় চান পাহাড়, সমুদ্র চান সমুদ্র, মরুভূমিচান মরুভূমি, ভ্যালি চান ভ্যালি, চিরবসন্ত চান চিরবসন্ত। চাকরি চাইলে তাও পেয়ে যাবেন। খালি সুলভে মাথা গোঁজার আস্তানা চাইবেন না, ও জিনিস খুব আক্রা। আর পাবেন না সহজে কোন সায়েবের দেখা।
  • | ১০ মে ২০১৯ ০৮:৪২408924
  • চেন্নাইতে এসিও আবশ্যক
  • aranya | ১০ মে ২০১৯ ০৮:১২408923
  • ডিসি খুবই দ্রষ্টব্য, সন্দেহ নেই :-)
  • dc | ১০ মে ২০১৯ ০৮:০৯408922
  • ঘোরার জন্য চেন্নাইও ভালো জায়গা। ভেবে দেখুন, ওয়াশিংটনেও ডিসি আছে, চেন্নাইতেও ডিসি আছে।
  • aranya | ১০ মে ২০১৯ ০৭:৫৯408921
  • খ একটা বীরভূমের ট্রাভেল গাইড লিখলে পারে
  • aranya | ১০ মে ২০১৯ ০৭:৫৮408920
  • হলুদপাথরে ৪ দিন ছিলাম, তাও মনে হয়েছিল কিছুই দেখা হল না -এত বিশাল জায়গা
  • aranya | ১০ মে ২০১৯ ০৭:৩৬408919
  • বেলগেছে কেন, ইতিহাস মনে করানো মূর্শিদাবাদ আছে, উত্তরবঙ্গ তো পাহাড়, জঙ্গল মিলিয়ে টু গুড, ঘরের কাছে হাতছোঁয়া দূরত্বে অপার্থিব সোন্দর্য্যের সুন্দরবন - বেড়ানোর জায়গার অভাব কি
  • S | ১০ মে ২০১৯ ০৪:১৬408918
  • আর কোনো প্রশ্ন থাকলে ইমেইলে বা এখানে জানান। আমি উত্তর দিয়ে দেবো।
  • Tim | ১০ মে ২০১৯ ০১:১০408917
  • হ্যাঁ লামা মানেই তখন থুতু ছেটানো জন্তু বা আমাদের লামাদা হতো। এমনকি হিন্দি-চিনি ভাই ভাই স্লোগানটা পর্যন্ত এখনও ভ্যালিড থাকতো। ভাবা যায়না।
  • I | ১০ মে ২০১৯ ০০:৩৫408916
  • হলুদপাথর শুনতে বেশ ভালো। তার ওপরে কটা মেপলের লাল হলুদ পাতা বিছিয়ে দাও।খুব জঙ্গলে যেতে করছে।সিদ্ধার্থর ছানা ক্লাস নাইনে উঠে যায় নি ভাগ্যিস!তালে একদম কেলোর চূড়ান্ত হত।

    ভাবুন তো, ইতিহাসের পাতায় সুজাতার পায়েস নেই, পাহাড়ে যাচ্ছেন, কেউ মণিপেন্দে হুম গাইছে না, রাক্ষুসে মুখওলা তিব্বতী মুখোশ কিনতে পাচ্ছেন না, পদ্মসম্ভবের বাঘ জোটে নি, পদ্ম্সম্ভব ভুটানেই যান নি।দলাই লামা বলে কিছু হয় না, তিব্বত গিলতে চীন নতুন কি অজুহাত বের কর্বে ভাবছে... মানে যাতা একেবারে।সেরেফ রাহুল তখনো ক্লাশ নাইনে ওঠেনি বলে।
  • অর্জুন অভিষেক | ০৯ মে ২০১৯ ২৩:৩৯408915
  • @PM এই রে, এসব একদম বলবেন না, আর মাথা আমার একদম ঠাণ্ডা।

    ওই আরেকজন আবার কোথা এসে পড়েছে। হ্যাঁ আপনার চাইতে একটু বেশী তো বটেই।
  • . | ০৯ মে ২০১৯ ২৩:৩২408914
  • এই অর্জুন অভিষেক টা একটু বেশি পিছন পক্ক মনে হয়
  • Tim | ০৯ মে ২০১৯ ২২:০৭408913
  • এসের বাড়ি কি এস এল সি নাকি হলুদপাথরের আরো কাছে? প্রচুর হিংসে দিলুম।
  • PM | ০৯ মে ২০১৯ ২১:০৭408912
  • অর্জুন, শান্ত হোন। আপনি, খ, দ সক্কলে এই ফোরামের সম্পদ। শান্ত হোন প্লিজ
  • T | ০৯ মে ২০১৯ ২০:১৯408911
  • আরে অ্যাত হাইপার হওনের কী আছে? রেগে গিয়ে ইংরেজি শব্দগুলো বাংলা হরফে লিখে ফেলচে :)))
  • অর্জুন অভিষেক | ০৯ মে ২০১৯ ২০:১৩408910
  • @দ, আপনার এক প্রতিবেশীর একটি মর্মান্তিক পরিণতির কাহিনী আপনি শুনিয়েছেন। ঘটনাটা এতটাই নিদারুণ যে সেটায় রিঅ্যাক্ট না করে থাকতে পারিনি। এখানে ঘণ্টার পর ঘণ্টা আমি অনলাইন থাকিনা। আপনার কমেন্টের পরে আমি আমার জানা কয়েকটা অভিজ্ঞতার কথা জানাতেই 'খ' বাবু জানালেন যে তিনি বোর হচ্ছেন। আপনিও দেখলাম একটা মন্তব্যে কেউ বোর হচ্ছে বলে একটা অ্যাপলজি মার্কা পোস্ট করলেন। এরপরেও যখন দেখলাম 'খ' বাবু তার বোর হবার কথা আরেকবার জানান দিচ্ছেন তখন আমার রিঅ্যাকশনটা আমি জানিয়েছি।

    আশ্চর্য তো, 'খ' র সঙ্গে আপনার পূর্ব পরিচয়ের প্রেক্ষিতে তার দিকে সুর টেনে কথা বলে দিলেন! পূর্ব পরিচয়টা এখানে একটা সেটিং অর্থাৎ একটা ডিফেন্ডং প্যারামিটার নাকি! আর সেই জন্যেই হঠাৎ অ্যাপলজির সুর কমেন্টে। আপনি এর আগেও আরেকটা পোস্টে আমার
    কমেন্টে এইরকম একটা মন্তব্য করেছিলেন। আপনি কি এখানে আমার গাইডলাইন নির্দেশিকা নাকি? আমার কমেন্ট পছন্দ না হলে জাস্ট ইগনোর। আর যাকে বলেছি তাকেই উত্তরটা দিতে দিন।
  • S | ০৯ মে ২০১৯ ১৩:০৯408909
  • ডিসি থেকে বাসে/ট্রেনে করে নিউ ইয়র্ক চলে আসুন। জার্সিতে থাকুন। রোজ ট্রেনে করে শহরে চলে যান। ঘুরে সন্ধের আগে ফিরে আসুন বাসে/ট্রেনে করে। হোটেলের লোককে জিগালে সব বলে দেবে। শাটলও দিয়ে দেবে প্রতিবার। হোটেলের নাম্বার নিয়ে রাখবেন ঠিকানা সহ। গুগল ম্যাপ প্রচন্ড কাজে দেয় এই শহরগুলোতে। নিউ ইয়র্কে কমপক্ষে ৫ দিন লাগে। সেখান থেকে বাসে/ট্রেনে বস্টন। সেখানেও উবার করে সব জায়্গা দেখা যায়।

    ইয়েলো স্টোন দেখতে চাইলে আমার শহরে চলে আসুন। আমি ঘুরিয়ে দেবো। দুদিন লাগে পুরো দেখতে। মাঝখানে একদিন গ্যাপ দেবেন, নইলে শরীরে কুলোবে না। প্রচুর হাঁটতে হয়।
  • | ০৯ মে ২০১৯ ১২:৫৯408908
  • আমরা গরীব মানুষ, আমাদের বেলগেছে ইত্যাদি০, ইন্দোকে যাতে নতুন কিছু বলতে হয়, তাই বলে রাখলাম।
  • S | ০৯ মে ২০১৯ ১২:৫৫408907
  • আমার ট্রাভেল কোম্পানির নাম মনে নেই, কিন্তু একসময় চেক করেছিলাম। ইন্ডিয়ার সব শহর থেকেই এই ধরনের টুর হয়। অনেক ট্রাভেল কোম্পানি আছে। ১৫ দিনে পুরো আমেরিকা মানে নিউ ইয়র্ক, ডিসি, নায়াগ্রা, ভেগাস, ক্যালিফোর্নিয়া, আরো দুয়েকটা জায়্গা দেখায়। প্লেন ভাড়া নিয়ে ৫-৬ হাজার ডলার লাগে। আমি হিসাব করেছিলাম যে আপনি নিজে দেখলেও ওরকমই খরচ হবে, ওর থেকে কমে করা মুশকিল। নিজের ইচ্ছেমতন ঘোরা যায়না, কিন্তু ঝামেলা নেই।

    তবে আপনি নিজেও এই জায়্গা গুলো দেখতে পারেন। ঊবার নিয়ে নেবেন। নিউ ইয়র্ক, ডিসিতে এমনিতেও গাড়ি নিয়ে ঘোরা মুশকিল। প্লেনে করে ডিসি চলে যান। সেখানে কাছাকাছি একটা হোটেলে থাকুন। সকাল হলেই বেড়িয়ে পড়ুন। হোয়াইট হাউস দুর থেকে দেখে চলে যান ক্যাপিটলে। সেখান থেকে ওয়ার মেমোরিয়াল হয়ে লিন্কন মেমোরিয়াল। হাউস ছাড়া বাকিগুলো সব এক লাইনে। কয়েক মাইল দুরত্ব, তাই উবার নেবেন। এইগুলো দেখতে প্রায় একদিন চলে যাবে। অরের দিন সকালে ন্যাশনাল আর্কাইভে চলে যান। সেখান থেকে স্মিথসোনিয়ান মিউজিয়ামে। আরামসে দুটো মিউজিয়াম কভার হয়ে যায়। কেকটাতে ঘন্টা তিনেকের বেশি লাগেনা। ড্রাইভ করার শখ থাকলে ভার্জিনিয়া থেকে ড্রাইভ করে ব্লু রিজ মাউনটেইন ক্রস করুন।
  • | ০৯ মে ২০১৯ ১২:৪৩408906
  • ওক্কে।

    অর্জুন অভিষেক বোধাঅয় জানেই না, এই পোস্ট কে করছে তার আইডেন্টিটি বোঝার সমস্যা সংক্রান্ত টেক ইসু টা, না জানলে কোন চাপ নেই অবশ্য।
    অ্যানার্কির এই সেই প্রিয় আড়াল ঃ-))))
  • | ০৯ মে ২০১৯ ১২:২২408905
  • ডিফেন্ড কই করলাম!? যা ঠিক নয় তা ঠিক নয়।
  • | ০৯ মে ২০১৯ ১১:২২408904
  • দমু এই ঘটনায় তোমার কষ্ট বাড়িয়েছি বলে একটু লজ্জায় আছি, আমাকে ডিফেন্ড কোরো না, আমি নিজেই কাফি
  • | ০৯ মে ২০১৯ ১১:১৩408903
  • আপনার ভাবনা নিয় কোন বক্তব্য নেই। দ‍্যাট ইজ ফাইন, কিন্তু কপি পেস্ট আমি করিনি, কে কার নামে কোন নিকে কেন কি পোস্ট করছে এটা নিয়ে বিস্স্টতর জলঘোলা হয়েছে, তাতে ও আমার কিসুই যায় আসে না এটা বলতে পারি, কারন একটা পোস্ট আ্যকচুয়ালি কে করছে জানা র কোন টেক উপায় এখানে নেই, ইউজার দের দায়িত্ব বোধের উপরে ছাড়া আছে। করা হয়েছে বলে প‍রে স্টেটমেন্ট এর মত করে একটু লিখেছি। উইয়ার্ড লাগলে বিব্রত বোধ করছি না, অভ‍্যস্ত।
  • | ০৯ মে ২০১৯ ১১:১২408902
  • আপনার ভাবনা নিয় কোন বক্তব্য নেই। দ‍্যাট ইজ ফাইন, কিন্তু কপি পেস্ট আমি করিনি, কে কার নামে কোন নিকে কেন কি পোস্ট করছে এটা নিয়ে বিস্স্টতর জলঘোলা হয়েছে, তাতে ও আমার কিসুই যায় আসে না এটা বলতে পারি, কারন একটা পোস্ট আ্যকচুয়ালি কে করছে জানা র কোন টেক উপায় এখানে নেই, ইউজার দের দায়িত্ব বোধের উপরে ছাড়া আছে। করা হয়েছে বলে প‍রে স্টেটমেন্ট এর মত করে একটু লিখেছি। উইয়ার্ড লাগলে বিব্রত বোধ করছি না, অভ‍্যস্ত।
  • | ০৯ মে ২০১৯ ১১:০৯408901
  • অ-অ'র বোধহয় পরপর পোস্ট পড়ে বুঝতে একটু সমস্যা হয়।

    এক তো 'কাট পেস্ট' মানে কেটে নিয়ে জুড়ে দেওয়া। এডিট অথরিটি না থাকলে সেটা সম্ভব নয়। তো, এখানে 'কাট পেস্ট' নয়, কপি পেস্ট।
    দ্বিতীয়ত কে একজন বেনামে (নামের জায়গায় 'কপি পেস্ট' লিখে) খ-এর পোস্ট তুলে কপি করে দিয়ে গেছে। সেটা 'খ' করেন নি। আর যেটা করেন নি সেটা নিয়ে 'রসিকতার কেরামতি' কী করে দেখাবেন!?
    কথা হল যা করেন নি সেটা নিয়ে তাঁকে দাবড়ান অনুচিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত