এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৯ মে ২০১৯ ১০:৪০408900
  • চাঁদ থেকে ঝরে পড়ে কিনা জানি না।বাঁকুড়া থেকে থেকে পুরুলিয়া যাবার পথে,মিষ্টি গন্ধ ওয়ালা যে গাছ গুলো আছে না;ওই যে যার ফলে কি দ্রব্য গুন আছে বলে।ওঁর রস খেলে শরীরে বল আসে,মনে প্রশান্তি লাগে।ওই গাছের তলায় পড়ে থাকে।
    ভারী মিষ্টি পাথর!
  • sm | ০৯ মে ২০১৯ ১০:৩৪408899
  • এইটা পুরুলিয়ায় রাস্তার ধারে খুব পাওয়া যায়।স্যাম্পল লাগলে জানাতে পারেন।
  • S | ০৯ মে ২০১৯ ০৮:৪৮408898
  • এইযে চাঁদের পাথর।

  • Du | ০৯ মে ২০১৯ ০৭:৩৫408897
  • এসময় বৃষ্টি আর শরতে বৃষ্টি। অবশ্য কবে যে হবে আর কবে হবেনা তা কেও বলতে পারে না ঃ)
  • Atoz | ০৯ মে ২০১৯ ০১:১৩408896
  • S, অনেক ধন্যবাদ।
    পাহাড়চূড়োয় বরফ থাকা ভালো, দূর থেকে খুব সুন্দর লাগে। ঃ-)
  • অর্জুন অভিষেক | ০৯ মে ২০১৯ ০০:৩৪408895
  • ডালাসে নাকি বেজায় বৃষ্টি। ওখানে বর্ষা কখন নামে?
  • S | ০৯ মে ২০১৯ ০০:২৮408894
  • মেইল করেছি। বরফ আমার এখানে আর নেই। পাহাড়ের চুড়োয় রয়েছে। আশা করি এই সিজনে আর পড়বে না।
  • Atoz | ০৯ মে ২০১৯ ০০:২৫408893
  • S, আছেন? আপনার আপত্তি না থাকলে একটা ইমেইল করবেন dhammilla অ্যাট ইয়াহু ডট কম এ? কয়েকটা ইনফর্মেশনের জন্য আরকি। আর আপত্তি থাকলে জাস্ট কাটিয়ে দিন। ঃ-)
    আপনাদের ওখানে কি এখনও বরফ? নাকি স্প্রিং এসেছে?
  • অর্জুন অভিষেক | ০৮ মে ২০১৯ ২৩:৫০408892
  • একটা মর্মান্তিক ঘটনায় আপনি জাস্ট বোর হচ্ছেন বলে যে ভাবে sweeping statement করলেন এবং কাট পেস্ট করে আবার রসিকতার কেরামতি দেখাতে গেলেন তার মত weird expression ইদানিং কালের মধ্যে খুব দেখেছি।

    না বলেও পারলাম না।
  • | ০৮ মে ২০১৯ ২১:৩৭408891
  • না খাইয়ে আবার এত কথা কিসের।
  • T | ০৮ মে ২০১৯ ২০:২০408890
  • আরে বাবা, সবই 'আলোচনা' হচ্চে নাকি! নিদেন কথা চালাচালি করারও কী উপায় নাই? কীঈঈ মুশকিল!
  • PM | ০৮ মে ২০১৯ ২০:০৫408889
  • ঊফ্ফ অর্জুন বাবু -- আপনি করেছেন বল্লাম কোথায়? লিন্কটা দিয়ে আমি যে খাটো করছি না সেটাই বল্লাম
  • | ০৮ মে ২০১৯ ১৯:২০408888
  • হ্যাঁ আমার পজিশন টা হল, আমার যেগুলোকে সামাজিক সমস্যা হিসেবে কাগজে রিপোর্টিং করা হয় তাতে আমার সলিড বোর লাগে। আমার যেটা অন্যায় হয়েছে, দমু (অনেক্দিনের বন্ধু) হয়্তো মনে মনে অশান্তি পেয়ে এই খানে শেয়ার করছিল। ঘটনার গুরুত্ত্ব টা আমি বুঝেও সেটা তে বেশি আলোচনা চাইছিলাম না। এটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হওয়ায়, আমার ও খুব ই কষ্ট হচ্ছে, কিন্তু আলাদা করে বেশি মানবিক হবার দাবী কেউ ই একটা দুঃখের ঘটনায় করে না, আমিও করছিনা।

    এবার আরেকটু পরিষ্কার করি, কেন বোর লাগে। কারণ এই আলোচনা গুলো খুব সহজে খুব তাড়াতাড়ি ভীষণ কনজারভেটিভ ভ্যালু জাজমেন্টে চলে যায়। এই পরিচারিকার করা চুরি বা প্রেম, ড্রাইভারের করা রেপ বা ডাকাতি, এই বাড়িতে মা চাকুরিরতা হওয়ায় বাচ্চাদের সমস্যা, এই আলোচনা গুলোয় 'এই রকম কত হয়, তাই না' গোছের ন্যাকাস্য ন্যাকা আলোচনা চলে। সর্বত্রই চলে, এটাই ট্যাবলয়েড নিউজ দুনিয়া। এখানে ইমিগ্রান্ট বা অনুপ্রবেশ কারী কেবল ই সরকারী সুবিধে পেয়ে যায়, এখানে মেয়েরা তাদের পোষাকের কারণেই রেপ হয়ে যায়, পারিবারিক ঝামেলায় খুনোখুনি বা পরকিয়ার কাহিনী, এর থেকে আমার পরিবার ও মুক্ত না। আমরা কেউ ই মুক্ত না। চিন্তা করবেন না, এখানে হয়্তো চলে না বলেই এখানে স্বচ্ছন্দে রাজা উজির মারি, কারণ এই বিচিত্র কনজারভেটিভ ভ্যালু জাজমেন্ট এর চাষের আলোচনা গুলো থেকে পালাতে পালাতে বহুদিন আগেই গুরুতে এসেই ঠেকেছিলাম।

    নেভার ওয়ান্টেড টু হার্ট দমু অর এনিওয়ান। বাচ্চাটার আত্মীয় দের, মেয়েগুলির অবস্থা কল্পনা করতে খুব অসুবিধে হচ্ছে না। টেরিবল ঘটনা। যে মহিলা চলে গেলেন একদম অল্প বয়সী বলেই মনে হচ্ছে বলে আরো খারাপ লাগছে। কিন্তু অপরিচিত লোকের একেবারে পার্সোনাল কষ্টের জায়গা নিয়ে আর কি আলোচনা করার আছে বুজ্ছি না। এনি ওয়ে।
  • Ishan | ০৮ মে ২০১৯ ১৯:০৬408887
  • টিনটিন তখন বোধহয় দু বছর। বাড়িতে মিঠু নেই, তিনি বাথরুমে ঢুকে দরজা লক করে দিলেন। তখনও দরজা লক-আনলক করতে জানেনা, কীকরে করেছিল কে জানে। তারপর আর খুলতে পারেনা। আমি বাইরে থেকে ইন্সট্রাকশন দেবার চেষ্টা করলাম, হলনা। কান্না শুরু হয়ে গেল। একটু পরে কান্নাও বন্ধ। তারপর নানা কসরত করে দরজা খুললাম। প্রতিবেশীর দরজায় ধাক্কা দিয়েছিলাম, তারা ছিলনা। পরের স্টেপ ছিল পুলিশে কল করা, সেটার দরকার হয়নি। কিন্তু ওই ১০ মিনিটে ঝুলে ঢোকার উপায় থাকলে ট্রাই করতেই পারতাম।
  • অর্জুন অভিষেক | ০৮ মে ২০১৯ ১৯:০১408886
  • @PM ধন্যবাদ লিঙ্কটার জন্যে।

    'বাচ্ছা গুলোর কৃতিত্ব কে কোনোভাবে খাটো না করেও' খাটো করলাম কোথায় ? আমি একেবারে নম্বর তোলা ছাত্র ছিলাম না। তার ওপর নব্বইয়ের দশকের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক! তাই এইরকম নম্বর দেখলে admiration মিশ্রিত বিস্ময় জাগে!

    বিভিন্ন বোর্ডের বিভিন্ন গ্রেডিং সিস্টেম।
  • PM | ০৮ মে ২০১৯ ১৮:০৪408884
  • অর্জুন বাবু এইবার ISC তে তো ১০০ /১০০ হাইয়েস্ট স্কোর

    কিন্তু বাচ্ছা গুলোর কৃতিত্ব কে কোনোভাবে খাটো না করেও এই লেখাটা পড়তে অনুরোধ করব। এরা বলছে ৮৫+ হলেই ৯৫ করে দেওয়া হয়েচে CBSE তে

    https://www.thequint.com/news/education/exclusive-cbse-2019-cheats-class-12-students-by-tampering-marks
  • কপি পেষ্ট | ০৮ মে ২০১৯ ১৭:৩৫408883
  • অর্জুন অভিষেক | ০৮ মে ২০১৯ ১১:০৫408882
  • শকিং! খুব মন খারাপ করে দেওয়া খবর!

    এসব খবরে আবার বিরক্ত হচ্ছে কে!
  • Amit | ০৮ মে ২০১৯ ০৭:২৬408881
  • বিশ্রী খবর পুরো। মন খারাপ হয়ে গেলো শুনে।
  • একক | ০৮ মে ২০১৯ ০৭:০৭408880
  • প্যানিক থেকে এতো ভয়ঙ্কর ঘটনা রিসেন্টলি শুনিনি কাছেপিঠে। ভদ্রমহিলা প্রাণ হারালেন, সঙ্গে ওই মেয়েদুটো বহুদিন ট্রমা নিয়ে কাটাবে। বাচ্ছাটার হয়তো কিছু বোঝার মতো বয়েস হয়নি এখনো।
  • | ০৮ মে ২০১৯ ০৬:৪৪408879
  • সাত তলা, কি ভয়াবহ
  • | ০৮ মে ২০১৯ ০৬:৩৫408878
  • ও।মাই গড, এবার খুব মন খারাপ করছে, ওঃ,এতটুকু একটা বাচ্চা, আর মেয়ে গুলি র ভারসন এবার পুলিশ বিশ্বাস করলে হয়, কগ অদ্ভুত ঘটনা বাবা, ইস গো মারাই গেলে ন
  • | ০৮ মে ২০১৯ ০৬:২৩408877
  • i
    ভদ্রমহিলা মারা গেছেন সোমবার রাতের দিকে। মেয়েদুটি গতকাল জামিন পেয়েছে। বাচ্চাটির দিদিমা আসার পর কান্না একটু কমেছে!।
    হুঁ মাথা থেকে বের করতে পারছি না আমিও। লোকে বিরক্ত হচ্ছে দেখে আমিও আর লিখি নি।
  • i | ০৮ মে ২০১৯ ০৪:০৭408876
  • দ,
    ঐ দুর্ঘটনার কথা কিছুতেই মাথা থেকে বেরোচ্ছে না। আবার বিরক্ত করছি তাই। বাচ্চার মা কেমন আছেন? মেয়েদুটি এখনও পুলিশের হেফাজতেই?
  • San | ০৮ মে ২০১৯ ০০:৫৪408875
  • এস কে ধন্যবাদ
  • অর্জুন অভিষেক | ০৮ মে ২০১৯ ০০:৩০408874
  • ICSEতে হায়েস্ট উঠেছে 99.73। সত্যি এরা কি করে এত নম্বর তোলে! খুড়ে দণ্ডপাত।
  • Tim | ০৮ মে ২০১৯ ০০:১২408873
  • ঃ-))))))
    ‘‘সে দিন জঙ্গলের মধ্যে হঠাৎ দেখি, একটা পেঁচা এসে আমার গাড়িতে বসল। লক্ষ্মী পেঁচা। কিছু ক্ষণ পরে আর একটা পেঁচা এল। মানে আমাকে যেতে দেবে না। ভুল রাস্তায় যাচ্ছি।’’ মমতা জানান, সেই দিন গোড়ায় তিনি বুঝতে পারেননি যে পথ ভুল হয়েছে। পরে রাস্তার মাঝে একটা সাপ চলে যেতে দেখে তিনি বোঝেন, ভুল রাস্তায় চলেছেন। তখন তিনি গাড়ি ঘোরাতে বলেন।
  • S | ০৭ মে ২০১৯ ২০:৩০408871
  • ওখানে একটা জৈন রেস্তোরা আছে ম্যাক্স মুলারের কাছাকাছি। আর গুজরাতি রেস্তোরা আছে কিনা দেখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত