এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • San | ০৭ মে ২০১৯ ২০:২২408870
  • খ দা-এটা আমিই আর সানি পার্ক মানে বালিগন্জ সানি পার্ক :)

    ওয়ো মেকমাইট্রিপ এসবই তো আছে, সমস্যা হল কোথায় থাকলে চারবেলা আশেপাশে বিশুদ্ধ ভেজ খাবার পাবে এইটা আমি ঠিক বলে দিতে পারছি না :( :( :(
  • | ০৭ মে ২০১৯ ১৯:২৮408869
  • স‍্যান, এটা যদি তুই হোস আর সানি পার্ক টা যদি রুবির কাছে র টা হয় বলে দেব, আমাদের পাড়ায় কতগুলো হয়েছে, কিন্তু লোকেশন ল‍্যান্ডমার্ক জানলে তো ওয়ো বা ট্রিপ আডভাইজর এ পেয়ে যাবি।
  • San | ০৭ মে ২০১৯ ১৮:৩৬408868
  • দুটি পরিচিত বছর কুড়ির উত্তরভারতীয় মেয়ে একটা ওয়র্কশপ এ দিন সাতেক কোলকাতা থাকবে - সানি পার্কে তাদের কাজ, ঐ দিকে বা কাছাকাছি জায়গায় মাঝারি দামে কোন হোটেল তাদের বলা যায় কেউ একটু সাজেস্ট করবেন প্লিজ?

    সেফটি আর নিরামিষ খাবার (নো ওনিওন নো গার্লিক) এই দুটো খুব বড়ো ক্রাইটেরিয়া।
  • aka | ০৭ মে ২০১৯ ১৭:৪৭408867
  • আমি একবার মাটি দিয়ে প্রদীপ বানাতে গিয়ে শেষে পদ্মর ওপর বসা বুদ্ধ বানিয়ে ফেলেছিলাম, খেলার ছলে।
  • dc | ০৭ মে ২০১৯ ১৬:১২408866
  • আজকাল আবার পানু সাইটগুলো ব্লক করে দিয়েছে, প্রক্সি চালালে তবে দেখতে পাওয়া যায়। জীবনে অনন্ত চাপ।
  • | ০৭ মে ২০১৯ ১৩:১৩408865
  • সকাল থেকে বাজে ক্যাওড়ামি সালা জালি টাইপের ছেলে ঃ-))))

    যাও পানু দেখো। ঃ-)
  • dc | ০৭ মে ২০১৯ ১২:৫৫408864
  • ছবিটায় কি বুদ্ধ হাসছিল?
  • | ০৭ মে ২০১৯ ১২:১৫408863
  • আজ মাইরি, একটা জিনিস দেখে সলিড ভালো লেগেছে। আমাদের অফিসের একজন সিকিউরিটি র ভদ্রলোক, অল্পবয়সী ছেলে অ্যাকচুয়ালি, বিরাটি বাড়ি, কি অসাধারণ বুদ্ধের ছবি আঁকছিলেন, কল্পনা করা যায় না। দেখে দাঁড়িয়ে অনেকক্ষন হ্যাজালাম, নিশ্চয়ি আমার ব্যবহারে বা চেহারায় কিছু আছে, বা জেনেরাল ওয়ার্ক রিলেশনের টেনশনের কারণে, উনি খুব ই বিরক্ত হলেন বাজে হ্যাজানোয়। যাই হোক, আমার দিনটা সলিড ভালো হয়ে গেল।
  • | ০৭ মে ২০১৯ ১০:০৪408862
  • | ০৬ মে ২০১৯ ১৬:১৬408859
  • রাম মাধব মোটামুটি মেনে নিয়েছে, বি জে পি র একক সংখ্যা গরিষ্ঠতা হচ্ছে না। বলছে এন ডি য়ে দিয়ে হবে। বলছে সাউথে আর ইস্ট এ ভালো রেজাল্ট করবে। দেখা যাক। নবীন পটনায়ক, মমতা, মায়া, নীতিশ আর, তেলেংগানার টি আর এস এর এন ডি এ কে সাপোর্ট দিয়ে দিলে চাপ, না দিলে চাপ নেই ঃ-))) এজিপি বিজেপির সঙ্গেই থাকবে, ওর ন্যাশনাল ইলেকশনে স্টেক খুব বেশি নেই। ন্যাশনাল ছেড়ে বরঞ্চ লোকালে বারগেন করবে।
  • | ০৬ মে ২০১৯ ১৫:২০408858
  • এই রকম কোন ঘটনার কথা আমি জানি না। আর এগুলো নিয়ে খবরের কাগজ পড়া ছাড়া কি করবো বুঝিও না। আর আলোচনাটা শেষ হচ্ছে না বলে সলিড বোর হচ্ছি ঃ-(((
  • অর্জুন অভিষেক | ০৬ মে ২০১৯ ১৪:৫৫408857
  • স্কুল কতৃপক্ষ'র সঙ্গে এ নিয়ে যোগাযোগ করলে প্রিন্সিপল বোধহয় বলেছিল 'এটা তো স্কুল বাসে হয়নি, প্রাইভেট কোম্পানির বাসে হয়েছে আমাদের কিছু করার নেই' টাইপের কোনো মন্তব্য।

    'বড়দাদু শুধু বলেছিলেন 'অরা তো পোলাডার বাপ না।' এর চেয়ে হককথা হয়না। @Amit

    আমাদের ফ্ল্যাটে টেনে লক করা যায়না। ভিতর থেকে কাউকে বন্ধ করতে হবে নইলে চাবি দিয়ে লক করতে হবে।
  • অর্জুন অভিষেক | ০৬ মে ২০১৯ ১৪:৩১408856
  • @দ, আমিও শুনেছি হাড়হীম করা অনেক ঘটনা বেবি সিটারদের। কিন্তু এই ঘটনাগুলো নিয়ে কিছহু হয়না। আরেকটা ঘটনার কথা জানি, আনন্দবাজারে বেরিয়েছিল, বছর দশেক আগে তো বটেই। বোধহয় বালিগঞ্জ শিক্ষা সদনের এক ছাত্রী, খুব বেশী হলে ক্লাস ওয়ান। সন্তোষপুরে বাড়ি। প্রাইভেট কোম্পানির কোনো বাসে আসা যাওয়া করে। বাচ্চাটা ফার্স্ট পিক-আপ, লাস্ট ড্রপ। স্কুল ছুটি হয় বোধহয় চারটেতে। কিন্তু বাড়ি ফেরে সাড়ে ছটা- সাতটায়। জানিনা বাড়ির কেউ কেন প্রশ্ন তোলেনি। বাচ্চাটার হঠাৎ কথা বন্ধ হয়ে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার আগে কিছুদিন সিম্পটম ছিল স্কুলে যেতে কান্নাকাটি। যাইহোক, খুব সম্ভবত একদিন বড় বাথরুমের সময় দেখা যায় বেশ ব্লিডিং হচ্ছে। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে জানা গেল বাসে ফেরার সময় সব বাচ্চাদের ড্রপ করে বাসটা বাইপাসে কোথাও একটা জায়গায় গিয়ে ড্রাইভার আর কন্ডাক্টর তাকে মাসাধিক কাল ধরে শুধু মলেস্টেন ইনক্লুডিং রেপ করত।

    একটা রীতিমত আননার্ভিং ঘটনা। মনে আছে আমার মা প্রচণ্ড ডিস্টার্বড ছিলেন এই ঘটনাটার ব্যাপারে। প্রায়ই বলত এটার একটা কিছু করা দরকার। ওই লোকদুটোকে ফাঁসি না দিয়ে শান্তি হবেনা। ' আমি ওদের বাড়ির সঙ্গে যোগাযোগ করব।'

    বাস ড্রাইভার আর কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়েছে শুধু এই খবরটা বেরিয়েছিল।
  • Amit | ০৬ মে ২০১৯ ১৪:১৮408855
  • b কে,
    ভদ্র মহিলার থেকেও কিন্তু ওই মেয়ে দুটি বেশি বোকামি করেছেন। উনি প্যানিক এটাক এ পুরো ওই সময় পাগল হয়ে গেছিলেন, কিন্তু দুটো অ্যাডাল্ট মেয়ে ফোন হোক, চেঁচামেচি করে হোক, আরো লোকজন জড়ো করতে পারলো না ? নিজেদের ব্যালকনি তে এরকম স্নাঘাতিক স্ট্যান্ট কেও করতে দেয়? তাও ওরা নিজেরাই সেই একট এ হেল্প করছেন। ছি।
  • b | ০৬ মে ২০১৯ ১৩:৫৪408854
  • বাবারা বিহারে বড় হয়েছেন। ওখানে বড়দাদু ডাক্তার ছিলেন। অনেক দূরের গ্রাম থেকে একজন তার বাচ্চার জন্যে ওষুধ নিতে আসে, বাচ্চার অবস্থা ক্রিটিকাল, তাকে আনা গেলো না।।সবাই মানা করা সত্বেও বেলা একটা নাগাদ ওষুধ নিয়ে গ্রামের দিকে হেঁটে বা গরুর গাড়িতে রওয়ানা দেয়। এবং যা অবধারিত, জুন মাসের লু লেগে গ্রামে পৌঁছনোর আগেই মারা যায়।
    সবাই যখন লোকটার নির্বুদ্ধিতা নিয়ে আলোচনা করছে, তখন বড়দাদু শুধু বলেছিলেন 'অরা তো পোলাডার বাপ না।'
  • | ০৬ মে ২০১৯ ১১:৫৭408853
  • এখানে ওই লকড হয়ে যাওয়া হামেশা ঘটে। ফলে ইন গেটে ফোন কল্লেই লোক চলে আসে।

    আমি অন্যত্র দুজনের যার যার বাথরুমের ভেতরে আটকে যাবার কেস জানি। সে বাইরে থেকেও খোলা যায় নি, রীতিমত চাবিওলা ডেকে বের করতে হয়েছে।

    অ-অ, ঘুমের ওশুধ খাইয়ে রাখার ঘটনা আরো শুনেছি
    এর চেয়েও ভয়ানক শুনেছি সেকিশ্যুয়াল এক্সপ্লয়টেশানের ঘটনাও।,
    মানুষ এক অদ্ভুত প্রাণী।
  • dc | ০৬ মে ২০১৯ ১০:৫৫408852
  • এটা যাকে বলে ফ্রিক অ্যাক্সিডেন্ট, কিছু বলার নেই। ভদ্রমহিলা তো বটেই, মেয়ে দুটিও হটকারিতা করেছে বা ঐ সময়ে বুদ্ধি লোপ পেয়েছে।

    তবে দরজার অটো লক ডিসেবল করার একটা উপায় থাকে। দরজার ভেতর দিকে একটা ছোট্ট নব থাকে (লক মেকানিজমটার ওপরে), ওটা ঘুরিয়ে দিলে আর অটো লক হয়না। মানে একটা হুড়কো বসে গিয়ে অটো লক হয়, তো নবটা ঘুরিয়ে দিলে আরে হুড়কোটা বসতে পারে না।
  • অর্জুন অভিষেক | ০৬ মে ২০১৯ ০৯:৫৭408851
  • ঘটনাটা খুব সাংঘাতিক। কোমায় চলে গেলে ওটা খুব আনসার্টেন। ঃ-(

    এদিকে গতকাল এক বন্ধুর বাড়ি লাঞ্চ করতে গিয়ে একটা ঘটনা শুনে থ! রিসার্ভ ব্যাঙ্কে ওর এক কলিগের চার বছরের শিশুটিকে তার অ্যাটনণ্ডেন্ট দুপুরে ভাল ডোজের ঘুমের অসুধ খাইয়ে পাশের বাড়ির ড্রাইভারের সঙ্গে প্রেম করতে যেত। মহিলা ছুটির দিনে লক্ষ করে ১ টা বাজতে না বাজতেই মেয়ে অস্থির হয়ে ওঠে। বাচ্চা বলতে পারেনা। দুপুরে তার সেই অসুধ খাইই চাই। কান্না, হাত পা ছোড়াছুড়ি কয়েকদিন এটা লক্ষ করায় ডাক্তারের কাছে নিয়ে যেতেই ডাক্তার বাচ্চাটিকে কাউন্সিলিং করিয়ে জানতে পারে ওই ড্রাগের কথা! জাস্ট ভাবুন।

    অ্যাটনণ্ডেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।
  • অর্জুন অভিষেক | ০৬ মে ২০১৯ ০৯:৪৯408850
  • @S অনেক ধন্যবাদ। আপনার পাঠানো তথ্যগুলো কপি-পেস্ট করে বাবা'র মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি। সুবিধেই হবে যদি শরীরে দেয়। ইস্ট কোস্টে তো অনেক বাঙালী। ভার্জিনিয়ায় আমার খুড়তুতো বোনই থাকে।

    @b এই দোকানটার কথা শুনেছি। টিভিতেও দেখিয়েওছিল। নেতাজী তো দক্ষিণ কলকাতার লোক, ভবানীপুরের। সেই উত্তুরে যেতেন খেতে।
  • Amit | ০৬ মে ২০১৯ ০৯:৪০408849
  • এই ডেঞ্জেরাস অটো লক সিস্টেম সমস্ত এপার্টমেন্ট এ পুরোপুরি ব্যান করা উচিত। ঘরে বাচ্চা থাকলে হটাৎ করে দরজা বন্ধ হয়ে গেলে লোকে প্যানিক হয়ে কি করে ফেলবে, এই তার নমুনা। একটু সময় লাগলেও যদি আরো লোক ডেকে দরজা ভাঙতেন, হয়তো বাচ্চার কিচ্ছু হতো না। এখন জীবনটাই চলে যেতে বসেছে।
  • | ০৬ মে ২০১৯ ০৯:৩৩408848
  • ভাল নেই রে @I. ডাক্তাররা নাকি কোনই ভরসা দেন নি। কোনরকম রেসপন্সই পাচ্ছেন না নাকি।

    মেয়েদুটোর বকতব্য অনুযায়ী বেডকভার বাঁধার সময় একটি মেয়ে দৌড়ে নীচে গিয়ে সামনের গেট থেকে সিকিউরিটি গার্ড ডেকে আনার প্রস্তাব দেওয়ায় অন্য মেয়েটি একা এনার কান্নাকাটি সামলাতে পারবে না বলে ওকে যেতে দেয় নি। আর ওরা দুজনে মিলে গিয়ে ডেকে আনার প্রস্তাবে ভদ্রমহিলা রাজী হন নি দেরি হয়ে যাচ্ছে বলে। এই টাওয়ারটা।ইন আর আউট দুটো গেট থেকেই বেশ দূরে। টোটাল ৩-৪ মিনুটের মধ্যেই নাকি এতকান্ড হয়ে গেছে!
    কিন্তু এরা মেনটেন্যান্স অফিসে বা ইন- গেটে ফোন করতে পারত।

    এদিকে বাচ্চাটা শনিবার যাওবা ছিল কাল সারাদিন কেঁদেছে, একটুও থামেও নি প্রায় কিছু খায়ও নি :-(
  • Amit | ০৬ মে ২০১৯ ০৯:১৭408847
  • বিচ্ছিরি ঘটনা। মা টির তো চূড়ান্ত দোষ আছেই, প্যানিক এটাক হয়ে ওনার হয়তো বুদ্ধিসুদ্ধি পুরো লোপ পেয়েছিলো। কিন্তু মেয়ে দুটোর একবার-ও মনে হলো না যে পুলিশ বা দমকল বা কাওকে ফোন করতে বা চেঁচিয়ে আরো লোকজন ডাকতে বা দরজা ভাঙতে- ? এ রকম কি করে ইরেস্পন্সিবল হতে পারে কেও ? নিজের ব্যালকনি থেকে কেও এ রকম একটা ডেঞ্জারাস স্ট্যান্ট করছে, যে কেও একটু সেন্স থাকলে তো বাধা দিতো, এই মেয়ে দুটো রীতিমতো সাপোর্ট করেছে এই কাজে।

    অবশ্য আমরা ধরে নিচ্ছি এরা সত্যি কথাই বলছে, এর মধ্যে কোনো ক্রিমিনাল মোটিভে নেই।
  • i | ০৬ মে ২০১৯ ০৮:৩০408846
  • দ,
    সেই মহিলা কেমন আছেন?
    কী অদ্ভূত দুর্ঘটনা! ভদ্রমহিলা সিকিউরিটিতে ফোন করার কথা ভাবলেন না। সংশ্লিষ্ট মেয়েদুটিরও খেয়াল হ'ল না। তারও ওপর, এ ঘটনা তো মুহূর্তের নয়- বেডকাভারের সঙ্গে বেডকভার জোড়া হচ্ছে-ভদ্রমহিলা কোমরে বেঁধে নামছেন, তারপরে বেডকভারের অন্যপ্রান্ত পাইপ থেকে খুলে মেয়েদুটি হাতে নিচ্ছে-এতো অনেকটা সময়-একবারও মনে হল না-ব্যাপারটা অস্বাভাবিক, মারাত্মক বিপজ্জনক -এরকম কেউ করে না- সিকিউরিটিকে একবার ফোন করি বা আর কাউকে-
    এত খারাপ লাগছে কী বলব-
  • b | ০৬ মে ২০১৯ ০৮:২৭408845
  • অর্জুন অভিষেক কি হেদোর কাছে নেতাজীর চপের দোকান দেখেন নাই? ওটাই তো চপ বিক্রেতার ইউ এস পি। ২৩ জানুয়ারী ফ্রীতে (নাকি স্পেশাল রিবেটে) চপ খাওয়ানো হয়। নেতাজী মরেন নাই বলে বছরে এক দিনই ফ্রী।
  • S | ০৬ মে ২০১৯ ০২:২৬408844
  • আগে থেকে বুক করলে দৈনিক ৮০-৯০ ডলারে ভালো হোটেল ভাড়া হয়ে যাবে বস্টন আর ডিসির কাছে। নিউ ইয়র্কের জন্য জার্সিতে থেকে ট্রেনে/বাসে করে যাতায়াত। ট্রেন/বাস স্টপ থেকে হোটেল শাটল দেবে। সকাল সকাল চলে যেতে বলবেন, আর রাত হওয়ার আগে ফিরে আসলে ভালো। ভার্জিনিয়াতে প্রচুর বাঙালী থাকে, প্রচুর বাঙলাদেশী রেস্তোরা। নায়াগ্রা গেলে বলবেন।

    নইলে ইন্ডিয়ান ট্যুর কোম্পানির সাথে দিয়ে দিতে পারেন। ওরাই ঘুরিয়ে, খাইয়ে, দেখিয়ে দেবে। নিজেদের কিছুই করতে হবেনা। লোকজনও থাকবে সঙ্গে।
  • অর্জুন অভিষেক | ০৬ মে ২০১৯ ০২:০০408843
  • Tashkent Files team in IIT, Mumbai এই ফিল্ম, সঙ্গে লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুরহস্য নিয়ে কেউ একটা টই খুলুন না!

  • অর্জুন অভিষেক | ০৬ মে ২০১৯ ০১:৫০408842
  • @S হ্যাঁ, ইচ্ছে তো আছে ওদের নায়গ্রা দেখবার। না, দুজনের এটাই প্রথম মার্কিন সফর। হাতে অনেক সময় আমি তো বল। লাম সব দেখে আসতে, তবে মেয়ে-জামাইয়ের কাছে গেছে, তাদের তো ছুটিছাটা এত কম!
  • অর্জুন অভিষেক | ০৬ মে ২০১৯ ০১:৩৬408841
  • Know Your Neighbour খুব ইন্টারেস্টিং কাজ করছে। মাসখানেক আগে মেটিয়াবুরুজে নবাব ওয়াজেদ আলী শাহ 'র প্রথম বেগম হজরত মহলের ১৪০ তম মৃত্যুবার্ষিকীতে মেটিয়াবুরুজ ইমাম্বাড়ায় গেছিলাম। কলকাতায় ঐ একটিই লখনৌয়ি ইমামবাড়া। বেগম হজরত মহল ১৮৫৭'র বিদ্রোহে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। ওয়াজেদ আলী কলকাতায় চলে এলেও উনি লখনৌয়ে থেকে যান ব্রিটিশদের সঙ্গে মোকাবিলা করতে। নারী বাহিনী তৈরি করেছিলেন। পরে অবস্থার চাপে নেপালে চলে যেতে বাধ্য হন। ওখানে প্রয়াত।

    কলকাতার সব হন্টেড জায়গাগুলোয় মাঝরাতে ভূতদর্শনেরও একটা ট্রিপ আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত