এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০২ মে ২০১৯ ০৭:৪২408719


  • অরাজনৈতিক লুরু।
  • bangla | ০২ মে ২০১৯ ০৬:৪৮408718
  • এইজন্য বাংলার কুন ভবিষ্যত নেই। বাংলাতে খিস্তি দিয়েও আপনার সুখ পান না, সেই কলোনিয়াল সাম্রাজ্যবাদের সাহায্য নিতে হয়।
    কি বলব মাইরি, আপনাদের খিস্তি দেবার ও ভাষা নেই।
  • Ekak | ০১ মে ২০১৯ ২২:৫৪408717
  • হেথায় গিয়ে আপলোডান। তারপর ডট জেপিইজি দিয়ে শেষ হয়েছে যে লিংকটা সেটা এখানে কপি পেস্ট করুন।
    https://postimages.org/
  • | ০১ মে ২০১৯ ২২:৫২408716
  • ছবি কি করে পোস্ট করে?
  • b | ০১ মে ২০১৯ ২২:৫১408715
  • মাসুদ আজহারের ভালো খবর। ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক ভিকট্রি।
  • Arunima Mandal Das | ০১ মে ২০১৯ ১৪:২২408713
  • মে দিবস/অরুণিমা মন্ডল দাস

    মে দিবস” ----সাধারনত এই দিবস”পালন /দিবস”নিয়ে আমার একটু আ্যলার্জি আছে¡

    মেহনতি মানুষদের জন্য কোন দিবস” উদযাপনের দরকার বলে মনে করি না! সাধারন খেটে খাওয়া মানুষদের সারাজীবন র প্রতিটি দিন ই “মে দিবস”?

    দিবস উদযাপন আমেরিকার লন্ডনের ইটালীর লোকেদের মানায় /ভারত গরিব দেশ তিনশো পঁয়ষট্টি দিন ই তাঁদের কাছে মে দিবস! পরিশ্রমের দিন/ একটা দিন বসে থাকলে পেটের ভাতে টান রুজি রোজগারের টান পড়ার সম্ভাবনা/

    ভারতে কোটি কোটি টাকার ব্যবসা হয় ফিল্ম লাইনে! তাও কিন্তু আমরা গরিবীতে জর্জরিত!

    “মে দিবস” উদযাপন ঠিক কিরকম বোধগম্য নয়! দিবস উদযাপনে সাজগোজ”কিসের জন্য সেটা বুঝতে পারি না/মানে দেখাতে হয় আমরা সেজে থাকি”-- না খেয়ে থাকি” “আমরা সবাই রাজা ” শুধু পকেটে রাখি ব্যাঙভাজা”!
    এক দুজন ধনী বলে পুরো ভারতকে /পশ্চিমবঙ্গকে ধনী বলা যায় না?

    মে দিবস” “মেয়ে দিবস” না হয়ে দাঁড়ায় ছুটির দিন/রাস্তা ঘাট জনশূণ্য/বিকেলে আড্ডা/মেয়দের টোন্টিং ইভটিজিং/

    “ মেয়ে দিবস” না হয়ে দাঁড়ায় / নুসরাত দাঁড়িয়েছেন/ ভোট/দিদি দাদাদের প্রচার/ তুমুল পদক্ষেপ/দোষারোপের মিডিয়া

    কিছু পোতিবাদী” কনসেপ্ট উঠলেই“ তসলিমা নাসরিন” বলে যে গলা ফাটায় --এটা খুব ই বিরক্তিকর//---পৃথিবীতে কথা বলার জন্য তসলিমা ছাড়া আর কোন মহিলার মুখ” কি নেই? তুলনা” মিডিয়ার দোষারূপ রাস্তার বাম্পার হয়ে দাঁড়িয়েছে--সবাই শুনছেন আর একবার করে “নেচে আসছেন
    অনেকের কৌশলটা ঠিক এরকম“ চল খবর চালা একটু নাচি---মশলা পাবি গরমে!”

    জনগণ” নাচতে খুব ভালোবাসেন/ নাচা গানা আর নাচানো ---খুব প্রিয়---চোখ” দিয়ে নাচান--- মোটামুটি একটুখানি “মশলাদার চা পেলেই জমিয়ে রসালো আড্ডা--আখের রস কমলার রস যেখানে যত রস আছে নিঙড়ে খাই--খেতে ভালোবাসি--

    মিডিয়া দেখাচ্ছেন ---“ অমুক খাচ্ছে বেশী বল হচ্ছে ভয়েতে বাথরুম করার আগে ভোট দেবেন”

    সেলিব্রিটিরা কতবার খাচ্ছেন? কতবার শুচ্ছেন ?কোথায় শুচ্ছেন? কেমন স্টাইলে শুচ্ছেন ?কি কি পারফিউম শোয়ার সময় লাগে ? শুতে গেলে কেমন ফিটনেস লাগে? শোয়ার পর কেমন ফিলিংস ?“আপনি বলতে পারবেন প্রেমেতে কেমন ফিলিংস আসছে?

    ১) ভার্জিনে কেমন ?
    ২) বিবাহিতদের সংগে কেমন অনুভূতি?
    ৩)ডিভোর্সিদের সংগে কেমন অনভূতি?

    ৪) ফ্যান দের কেমন সেবা দেন?

    সেবা ” দিতে কোন কোন সার্ট পরেন? কেমন কেমন আর্টে সেবা দেন?

    টয়লেট কেমন? টয়লেটে ঠিক ঠিক কোন আর্টে বসেন?

    দেখুন এইগুলো হচ্ছে মিডিয়ার টি আর পি! এগুলো বড় খবর !

    মে দিবসে ---কোন নেতা কি করছেন? বৌ র সংগে না রাখেয়ালের সংগে আছেন? শুয়ে আছেন না বসে আছেন? মেয়েদের সংগে প্রেম করছেন কিনা?

    দিদি মানে মমতা দিদি কোথায় কেমন আছেন? জল খাচ্ছেন কিনা?

    একটা প্রচার দশবার “রিয়াকশানে ” দেখাচ্ছেন”

    “আমি খাব না নানানানানানানানাননাধাধানানাননানাননানাননানানননানাননানাধাধাধধাধাধাধনান
    “কেন দিদিদদিদিদদিদিিদদিদিদিদদিদিদদিদিিদদিদিদিদিদি”

    “ সর্পোপরি” মে দিবসের শুভেচ্ছা??
  • Arunima Mandal Das | ০১ মে ২০১৯ ১৪:২২408714
  • মে দিবস/অরুণিমা মন্ডল দাস

    মে দিবস” ----সাধারনত এই দিবস”পালন /দিবস”নিয়ে আমার একটু আ্যলার্জি আছে¡

    মেহনতি মানুষদের জন্য কোন দিবস” উদযাপনের দরকার বলে মনে করি না! সাধারন খেটে খাওয়া মানুষদের সারাজীবন র প্রতিটি দিন ই “মে দিবস”?

    দিবস উদযাপন আমেরিকার লন্ডনের ইটালীর লোকেদের মানায় /ভারত গরিব দেশ তিনশো পঁয়ষট্টি দিন ই তাঁদের কাছে মে দিবস! পরিশ্রমের দিন/ একটা দিন বসে থাকলে পেটের ভাতে টান রুজি রোজগারের টান পড়ার সম্ভাবনা/

    ভারতে কোটি কোটি টাকার ব্যবসা হয় ফিল্ম লাইনে! তাও কিন্তু আমরা গরিবীতে জর্জরিত!

    “মে দিবস” উদযাপন ঠিক কিরকম বোধগম্য নয়! দিবস উদযাপনে সাজগোজ”কিসের জন্য সেটা বুঝতে পারি না/মানে দেখাতে হয় আমরা সেজে থাকি”-- না খেয়ে থাকি” “আমরা সবাই রাজা ” শুধু পকেটে রাখি ব্যাঙভাজা”!
    এক দুজন ধনী বলে পুরো ভারতকে /পশ্চিমবঙ্গকে ধনী বলা যায় না?

    মে দিবস” “মেয়ে দিবস” না হয়ে দাঁড়ায় ছুটির দিন/রাস্তা ঘাট জনশূণ্য/বিকেলে আড্ডা/মেয়দের টোন্টিং ইভটিজিং/

    “ মেয়ে দিবস” না হয়ে দাঁড়ায় / নুসরাত দাঁড়িয়েছেন/ ভোট/দিদি দাদাদের প্রচার/ তুমুল পদক্ষেপ/দোষারোপের মিডিয়া

    কিছু পোতিবাদী” কনসেপ্ট উঠলেই“ তসলিমা নাসরিন” বলে যে গলা ফাটায় --এটা খুব ই বিরক্তিকর//---পৃথিবীতে কথা বলার জন্য তসলিমা ছাড়া আর কোন মহিলার মুখ” কি নেই? তুলনা” মিডিয়ার দোষারূপ রাস্তার বাম্পার হয়ে দাঁড়িয়েছে--সবাই শুনছেন আর একবার করে “নেচে আসছেন
    অনেকের কৌশলটা ঠিক এরকম“ চল খবর চালা একটু নাচি---মশলা পাবি গরমে!”

    জনগণ” নাচতে খুব ভালোবাসেন/ নাচা গানা আর নাচানো ---খুব প্রিয়---চোখ” দিয়ে নাচান--- মোটামুটি একটুখানি “মশলাদার চা পেলেই জমিয়ে রসালো আড্ডা--আখের রস কমলার রস যেখানে যত রস আছে নিঙড়ে খাই--খেতে ভালোবাসি--

    মিডিয়া দেখাচ্ছেন ---“ অমুক খাচ্ছে বেশী বল হচ্ছে ভয়েতে বাথরুম করার আগে ভোট দেবেন”

    সেলিব্রিটিরা কতবার খাচ্ছেন? কতবার শুচ্ছেন ?কোথায় শুচ্ছেন? কেমন স্টাইলে শুচ্ছেন ?কি কি পারফিউম শোয়ার সময় লাগে ? শুতে গেলে কেমন ফিটনেস লাগে? শোয়ার পর কেমন ফিলিংস ?“আপনি বলতে পারবেন প্রেমেতে কেমন ফিলিংস আসছে?

    ১) ভার্জিনে কেমন ?
    ২) বিবাহিতদের সংগে কেমন অনুভূতি?
    ৩)ডিভোর্সিদের সংগে কেমন অনভূতি?

    ৪) ফ্যান দের কেমন সেবা দেন?

    সেবা ” দিতে কোন কোন সার্ট পরেন? কেমন কেমন আর্টে সেবা দেন?

    টয়লেট কেমন? টয়লেটে ঠিক ঠিক কোন আর্টে বসেন?

    দেখুন এইগুলো হচ্ছে মিডিয়ার টি আর পি! এগুলো বড় খবর !

    মে দিবসে ---কোন নেতা কি করছেন? বৌ র সংগে না রাখেয়ালের সংগে আছেন? শুয়ে আছেন না বসে আছেন? মেয়েদের সংগে প্রেম করছেন কিনা?

    দিদি মানে মমতা দিদি কোথায় কেমন আছেন? জল খাচ্ছেন কিনা?

    একটা প্রচার দশবার “রিয়াকশানে ” দেখাচ্ছেন”

    “আমি খাব না নানানানানানানানাননাধাধানানাননানাননানাননানানননানাননানাধাধাধধাধাধাধনান
    “কেন দিদিদদিদিদদিদিিদদিদিদিদদিদিদদিদিিদদিদিদিদিদি”

    “ সর্পোপরি” মে দিবসের শুভেচ্ছা??
  • | ০১ মে ২০১৯ ১৩:৩৩408712
  • দ্যাখেন তো দেখা যায় নাকি

  • | ০১ মে ২০১৯ ১২:৫৫408711
  • নীচেন্দ্র আম্বানিদাস আর কিছুদিন থাকলেই ভারতের অর্থনীতিও সাব-সাহারান দেশের মতই হয়ে দাঁড়াবেখন। এমনিতেই বেকারির হার ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে।
  • | ০১ মে ২০১৯ ১২:৫২408710
  • :-)

  • sm | ০১ মে ২০১৯ ১১:৫৩408709
  • কিউবা আর ভেনেজুয়েলায় তো কম্যুনিস্ট সরকার ছিলো!ওখানে কেউ ভিখিরি নয় সকলেই কম্যুনিস্ট। ওনারা সবাই সমান।
  • Souvik | ০১ মে ২০১৯ ১০:৫৯408708
  • ২০১৯ এর মে দিবসের ভাবনা
    ---------

    আজকে যদি শ্রমিকের অধিকার কর্মসংস্থান বিপুল বেকার বাহিনী উৎপাদন প্রযুক্তির ব্যাপক বদল - সব মিলিয়ে ভাবতে হয়, তবে সপ্তাহে ৫ দিন কাজ, দিনে ৫ ঘন্টা কাজ, ৫৫ বছর অবধি কাজ ও তারপর অবসরভাতা ইত্যাদির কথা ভাবতে হয়।

    বিপরীতে ৮ ঘন্টার জায়গায় ১০/১২ ঘন্টা কাজ, ঠিকে কাজের ব্যাপক বৃদ্ধি, মজুরীর জায়গায় সরকারী কাজেও নামমাত্র দক্ষিণা, নানা সুযোগ সুবিধের কাঁটছাট ইত্যাদিই দেখা যাচ্ছে।

    উৎপাদন প্রযুক্তির এত বিকাশের ফলে লাভ কি হল যদি তা মুষ্টিমেয় কিছু কর্পোরেশনের কাজে লাগে? সম্পদের বন্টন ক্রমশ অসম হচ্ছে। এতে শ্রমিক বা সাধারণ মানুষের দুর্দশার প্রসঙ্গ তো জানাই, কিন্তু কম সংখ্যক সক্ষম ক্রেতা পুঁজিবাদের পক্ষেও ভালো কিছু নয়।

    তাই সংকট দু দিক থেকেই আছে। যে ধরনের নিও লিবারাল ঘরানার পুঁজিবাদী মডেলটি এখন দেশে দেশে চলছে, তা একদিকে ব্যাপক সংখ্যক সাধারণ ও শ্রমজীবী মানুষের পক্ষে ভালো নয়। অন্যদিকে পুঁজিবাদের পক্ষেও বাজার সংকোচনের নিরিখ থেকে ভালো নয়।

    তবু এই ব্যবস্থাটা ভেঙে না পড়ে টিঁকে থাকছে কীভাবে? অন্যান্য আরো বেশ কিছু কারণের সাথে একটা সম্ভবত বিকল্প অর্থনৈতিক কোনও মডেলের পক্ষে ব্যাপক কনসেন্সাস তৈরি না হওয়া। এরকম কোনও মডেলকে উপস্থাপণ করা ও তার স্বপক্ষে কনসেনসাস তৈরি করতে পারাটা বিকল্প ভাবনার মানুষদের অন্যতম টাস্ক। এই নতুন বিকল্প মডেলটি এমন হতে হবে যা একদিকে সোভিয়েত অর্থনীতির মতো আমলাতান্ত্রিক হয়ে উঠবে না, উৎপাদন বৃদ্ধিকে সঙ্কটগ্রস্থ করে তুলবে না, অন্যদিকে নিও লিবারাল অর্থনীতির ব্যাপক অসাম্য, বেকারত্ব, অধিকাংশ কাজের চূড়ান্ত কম পারিশ্রমিক, ঠিকা প্রথার প্রবল অনিশ্চয়তা, ক্রোনি চরিত্রর নির্লজ্জ দুর্নীতি ইত্যাদির জবাব দেবে। কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী, বেকার ও ছদ্ম বেকার বাহিনীর ক্ষোভ বিক্ষোভগুলির সমাধানকে ধারণ করতে পারবে।

    মডেল ছাড়া রাজনীতি কথার আবর্ত তৈরি করে এবং সেখানেই ঘুরপাক খেয়ে যথাস্থিতিতে শেষ হয়। যা কিছু বদল হয় তা প্রায়শই আলঙ্কারিক এবং কসমেটিক চেঞ্জ। জনগণ নিজেরাই এই ধরনের বদলগুলির প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠেন ও চরম সমাধানের জন্য প্রস্তুত হতে থাকেন। যখন বামপন্থীরা একে ঠিকমত অ্যাড্রেস করতে ব্যর্থ হন, তখন অতি দক্ষিণপন্থা জনপ্রিয় হতে থাকে। গোটা পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রবণতা দেখা যাচ্ছে।
  • Hmm | ০১ মে ২০১৯ ১০:১০408706
  • আমাদের দেশের কথা বাদ দিন, একটু কিউবা, ভেনেজুয়েলা নিয়ে কথা বলুন না, ওদের কী কী সচেনতার অভাব ছিল য আজ প্রায় সব নাগরিক ভিখারি হয়ে গেছে?
  • | ০১ মে ২০১৯ ১০:১০408707
  • দেশে কেন কাজ নেই, ব‍্যাঙ্ক এর কেন এই দশা, স্বাস্থ্য পরিষেবার এই অবস্থা কেন থেকে কাশ্মীরে বাচ্চাদের অন্ধ করবে রাষ্ট্র, কেন চল্লিশ লক্ষ লোক হঠাৎ ডিস এনফ্রানচাইজ হবে, আমার ট‍্যাক্সের টাকা য় যুদ্ধ হবে কেন, বিদেশনীতি ই বা কি হবে, সেটা কি শুধু বিদেশমন্ত্রী র মহানুভবতা হবে? আমার গণতান্ত্রিক ঐতিহ্য এর কোনটা গর্ব করা র মত কোনটা বর্জ নীয় সব বিষয় ই নাগরিক এর বিষয় ভিগরাস এনগেজমেন্ট চাই, তাতে কলকাতার দুর্নাম হলে বয়ে গেল, এখানে ও মিছিল ক‍রে কি হবে, সবাই টাকা খায়, ভোট মানেই নাটক বলার লোকের অভাব নেই, তাঁরা ই জিতছে ন প্রতি দিন, কিন্তু মানুষ বিতর্ক এনগেজমেন্ট গুরুত্ব বুঝছেন এবং নতুন করে বুঝবেন, গণতন্ত্র কে যারা কর্তৃত্ত্ব শুধু না, শান্তি র জীবন যাপন বা উন্নয়ন এ বাধা বলে মনে করেন যেসব মিডিয়া তাঁরা ই ইলেকশন সিজনে ঝাঁপিয়ে পড়ে ন খবর করতেন।
  • | ০১ মে ২০১৯ ০৯:৪৬408705
  • এই জন্যে ই সামান্য প্রশ্ন কেই দেশদ্রোহী বা চক্রান্ত মূলক মনে হচ্ছে। আ্যবসোলিউটলি ফাকিং বংকার্স।
  • | ০১ মে ২০১৯ ০৯:৪৩408704
  • আরেকবার বলি পুর পরিষেবার সচেতনতা থাকা ভালো এবং উচিত, যতটুকু মাইক্রো লেভেলে পৌচেছে সেটা ঠেলা র নাম বাবাজি বলেই হয়েছে, কিন্তু মানুষ কে বোঝানো হচ্ছে এর চেয়ে বেশি এনগেজমেন্ট ঐর দরকার নেই,।আমি মনে করি এটা সাংঘাতিক বিপজ্জনক।
  • Du | ০১ মে ২০১৯ ০১:২৪408703
  • আসারামের ছেলেও একই টাইপের কেসে জেলে গেল।
  • Du | ৩০ এপ্রিল ২০১৯ ২৩:২৪408702
  • মুম্বাইতেও মানুষ রাস্তা আলো আইন পুর পরিসেবা নিয়ে সচেতন। কিন্তু সেটাকে তারা অধিকার বলেই মনে করে। সব দলই দিতে বাধ্য।
  • S | ৩০ এপ্রিল ২০১৯ ২২:৫৮408701
  • জোকায় পড়তে এসে বাইরের সব ছাত্ররা খুব অবাক হতো যে ওখানে কর্মচারিদের ইউনিয়ন আছে। আর সেই নিয়ে না বুঝেই অনেক মন্তব্য করতো।
  • dd | ৩০ এপ্রিল ২০১৯ ২২:৫২408700
  • রাজনীতি সচতনতা মাপার তো কোনো মেশিন নেই। সবটাই আমাদের পারসেপশন। সে ও আমাদের খুব ছোটো গোষ্ঠীর অভিজ্ঞতায়।

    তো লুরুতে মিছিল হয় না। ব্যানার,ফ্লেক্স,পোস্টার, দেওয়াল লিখন - ব্যানড। হয়ও না। কোনো কলেজেই পোলিটিকাল ছাত্র ইউনিয়ন নেই। মারপিটের কোনো খবর পাই না।

    স্থানীয় লোকেদের সাথে এখন আমার ক্ষীণ যোগাযোগ। যখন ছিলো, তখন দেখতাম অনেকেরই খুব জোরালো মতবাদ। কিন্তু সংঘটিত ভাবে কিছু নেই। JD(S) তো বড়ো পার্টী। সেইই গৌড়া পরিবার থেকেই ছজন দাঁড়িয়েছে। এইরকমই হয় এখানে। লোকাল ছাড়া ইস্যু নেই।

    চেন্নাইতেও তিন বছর ধরে ছিলাম। ইলেকশনের দিনে যখন ভোট গননা হচ্ছে আপিসের লোকেদের কোনো হেলদোল নেই। তার মানে নিস্পৃহ নয়। নিজেদের মতামত ১০০%। কিন্তু প্রায় সবটাই স্থানীয় রাজনীতি নিয়ে।

    আর আবার লিখি, এটা শুধুই লুরু আর চেন্নাই নিয়ে। কর্ণাটক বা তামিলনাডু নিয়ে নয়।
  • S | ৩০ এপ্রিল ২০১৯ ২১:৪৫408699
  • মুনমুন সেনের কথা লোকে শোনে না, দেখে।

    যাগ্গে আমার এখনে বরফ পড়ছে এখন।
  • ப்ரியம | ৩০ এপ্রিল ২০১৯ ২১:০৩408698
  • তামিল রা ভাত মাছ খায়।
  • pi | ৩০ এপ্রিল ২০১৯ ২০:৫৪408697
  • মুনমুনম্যামের লেটেস্ট, শেষ অব্দি শুনবেন !

    https://www.facebook.com/mimi.halder.1447/videos/104260920791907/?fref=mentions

    ার ডিসি, সরকারের সব কাজের হিসেব নিকেশ বুঝে নেয়, তাই নিয়ে এত আলাপ আলোচনা করে, তাও রাজনৈতিক বলবেন না !
  • dc | ৩০ এপ্রিল ২০১৯ ১৮:২০408696
  • অ্যাকচুয়ালি খ দা ঠিক বলেছেন। এমন হতেই পারে যে আমি যেসব তামিলদের সাথে কথাবার্তা বলি তাঁরা সেরকম ওভার্টলি পলিটিকাল না, বা আমার সাথে পলিটিক্স নিয়ে সেরকম আলোচনা হয়না। এমনিতেও আমি খুব কম লোকের সাথেই মিশি।

    তবে এটা দেখেছি যে চেন্নাইতে মিটিং-মিছিল-পোস্টার-দেওয়াল লেখা ইত্যাদি অনেকটা কম, এমনকি ভোটের আগেও সেভাবে চোখে পড়ে না।
  • de | ৩০ এপ্রিল ২০১৯ ১৭:০৮408695
  • খুব তাড়াতাড়িই অবশ্য মুম্বইয়ের সাথে বাকি মাহা র জোড় লড়াই বাধলো বলে - সমস্ত নদী-নালা খালি করে, গ্রাউন্ড ওয়াটার পাম্প করে ট্যাঙ্কারের পর ট্যাঙ্কার শুধু আর্বান মুম্বইকে সাপ্লাই দেওয়া হয় - বাকি মাহা অসম্ভব জলকষ্টে ভোগে। এই নিয়ে গত কয়েক বছর ধরে যথেষ্ট ক্ষোভ পুঞ্জীভূত হয়ে আছে -
  • de | ৩০ এপ্রিল ২০১৯ ১৭:০৪408694
  • তামিলরা পলিটিক্যাল আলোচনা ভালোইবাসে - অ্যাস সাচ, মারাঠীরাও খুবই পছন্দ করতো আগে - বম্বের বাইরে এখনো বেশ ভালো মতই আন্দোলন ইঃ আছে - বিশেষতঃ বিদর্ভ অঞ্চলে, যেখানে কৃষকদের নানাবিধ সমস্যা নিয়ে অনেক আন্দোলন হয়। গত দশ বছরে আর্বান মুম্বই পলিটিক্যালি বড্ডো ইন্সেন্সিটিভ হয়ে গেছে। এবার হানুদা যেমন লিখলেন, হতে পারে আমি নিজেই বেশী করে ঘেটোআইজড হয়েছি - আমারো মাটির সঙ্গে কানেকশন কমছে। অ্যাপলিটিকাল টার্মটা ঠিক নয় মুম্বইয়ের জন্য। ইন্সেন্সিটিভিটি কথাটাই রাখতে চাই। সেটা বাঙালী, গুজরাতী, মারাঠী, পঞ্জাবী সবার জন্যই দেখছি - ইভন ট্রেড ইউনিয়ন আন্দোলনও মুম্বইতে অনেক কম হয় আজকাল। বড়ো কারখানা পত্তর, মিল-টিল - এর অনেকটাই তো প্রোমোটারের আপিস হয়ে গেছে, শুধুই নানাবিধ মাল্টিস্টোরিড বানানোর কারখানা।
  • dc | ৩০ এপ্রিল ২০১৯ ১৬:৪৫408692
  • তামিলরা সাধারনত বেশ ব্যালান্সড হয়। শুধু ইডলি আর সম্বর খেতে ভালোবাসে, এই যা দোষ।
  • | ৩০ এপ্রিল ২০১৯ ১৬:৪৫408693
  • এটা অ্যবসার্ড যে একটা গোটা শহয আপোলিটিকাল, এই অবসারভেশনের হয় কোন ভিত্তি নেই ন ইলে লিমিটিং কন্ডিশন সম্পর্কে লোকের ধারণা কম। অতি সংক্ষেপে বলা যায় গত কয়েক বছরে কৃষক সভা, বিভিন্ন বাম ছাত্র সংগঠন, বিভিন্ন ট্রেড ইউনিয়ন যা বেড়েছে মাঝে বহুদিন তা বাড়ে নি।
  • র২হ | ৩০ এপ্রিল ২০১৯ ১৬:৩৭408691
  • দেদি 02:29 PM
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত