এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ৩০ এপ্রিল ২০১৯ ১৫:৩৪408690
  • আমি ব্যাঙ্গালোরে তিনবছর ছিলাম বহু আগে। তখন কিস্যু দেখিনি। ঐ ইলেক্শনের আগে একটা জীপে চড়ে এলাকার বড় রাস্তা দিয়ে অনন্ত কুমার গেছিলো। কিছু সাউথের লোকেদের সাথে কথা বলেছি। পলিটিক্স নিয়ে উৎসাহ তেমন দেখিনা। কেউ ওসব নিয়ে কথাই বলতে চায়্না বেশিক্ষন। তবে পলিটিক্স কেন প্রায় সব ব্যাপারেই তর্ক ব্যাপারটা বাঙালী ছাড়া খুব কম লোকই করে।
  • dc | ৩০ এপ্রিল ২০১৯ ১৫:৩১408689
  • চেন্নাইতেও রাজনীতি নিয়ে সেরকম ওভার্ট হুজুগেপনা নেই, সেটা আরেকটা কারন আমার চেন্নাইতে থাকতে ভালো লাগে। যারা পার্টি কর্মী তারা প্রাণ খুলে রাজনীতি করে আর সাধারন লোক রাজনীতির সাথে কিছুটা দূরে থাকে। আড্ডায় হয়তো দুয়েক সময়ে আন্না আর আন্নার প্রসঙ্গ আসে, তবে সেটা তিন চার মিনিট, তার পর অন্য প্রসঙ্গ চলে আসে। ভোটের আগে মিটিং মিছিল খুব বেশী অহয়না, পোস্টার বা দেওয়াল লেখা প্রায় হয়ইনা। ভোট নিয়ে আলাদা কোন উৎসাহ প্রায় হয়ইনা। তবে তামিলরা সরকারের কাজকর্ম নিয়ে বেশ সজাগ, কোথায় কি ইন্ডাস্ট্রি হচ্ছে, ইনভেস্টমেন্ট কতোটা হচ্ছে, ইনফ্রা ডেভেলপমেন্ট হচ্চে কিনা, রাস্তা-জল ইত্যাদি তৈরি হচ্ছে কিনা এসব নিয়ে তুমুল আলোচনা চলে। আর এমনিতেও তামিলরা প্রতি বছর সরকার পাল্টায় (আগেরবার আম্মা দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসেছিল, সেটা একটা এক্সেপশান ছিল, কারন আম্মা প্রচুর ডেভেলপমেন্ট কাজ করেছিল), আর জানে যে যেই সরকারে আসুক না কেন হাজার কোটি টাকার দুর্নীতি করবেই, শুধু ঠিকমতো সার্ভিস দিলেই হলো।
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৯ ১৫:১১408688
  • ব্যাঙ্গালোর কিস্যু এপলিটিকাল না। এখানেও তামিল -কান্নার বন্ধুদের সঙ্গে আড্ডায় বসলে পলিটিক্স আসে। চারপাশের লোক -অটো ড্রাইভারদের সঙ্গে গপ্পো তো আলাদা টই তে লিখেছি। এছাড়া, এই মুহূর্তে উচ্শিক্ষিত সাউথি কমিউনিটির গলার কাঁটা হয়েছেন টি এম কৃষ্ণা। কর্ণাটীক মার্গ সংগীতের এই মহান প্রতিভা, তাঁর স্টেজ থেকে প্রায় ই কাস্ট পলিটিক্স -মার্গ সংগীতে রাজনীতি -অব্জেক্টিফিকেশন এসব নিয়ে মুখ খোলেন। এবং এই করে প্রচুর জনতাকে বিপুল খেপিয়ে তুলেছেন :))) লাস্ট ঘটনা টা হলো ত্যাগরাজের সংগীতে মেয়েদের বর্ণনা নিয়ে। দক্ষিণী মার্গ সংগীতের ভেতর থেকে এরকম ধাক্কা আগে সেরকম আসেনি কোনোদিন, এটাই লোকাল লোকের ধারণা।

    এছাড়া -রোড্স্ -লেক বোজানো -পলিউশন নিয়েও লোকে কনসার্ন্ড। ব্যাঙ্গালোরকে চারটে জোনে ভাগ করে কাজ শুরু হয়েছে প্রাইভেট এনজিও উদ্যোগে।

    সোজা কথায়, আর পাঁচটা রাজ্যে লোকজন যতটুকু কনসার্ন্ড এবং ল্যাদখোর -তামিল কান্নাদিগা রা তার চেয়ে আলাদা কিছু মনে হয়না।

    ও হ্যাঁ ---খোওল কাতা - রাজনৈতিক তর্ক থেকে বচসা থেকে মারপিট থেকে খুনোখুনি যেখানে সবচে স্বাভাবিক গ্রাফ। এহঃ স্যরি, কলকাতা থুড়ি পব যদি রাজনৈতিক সচেতনতার মাপকাঠি হয়, পর্নোগ্রাফিও তাহলে সেক্স এডুকেশন নামে অভিহিত হওয়ার দাবি রাখে :))
  • | ৩০ এপ্রিল ২০১৯ ১৪:৫৫408687
  • আচ্ছা ঈশানের স্যইরাট ভাল লেগেছিল তো? 'মুলশি প্যাটার্ন'এর রেকো দিয়ে গেলাম যদি ইতিমধ্যেই না দেখে থাকো।
  • | ৩০ এপ্রিল ২০১৯ ১৪:৫২408686
  • আর এটা ও খুব অদ্ভুত রাজনৈতিক পার্টি কে শুধুই ইউটিলিটি সার্ভিস হিসেবে দেখা যেন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে আর সব সাধারণ প্রশ্নের সমাধান হয়ে গিয়েছে।
  • | ৩০ এপ্রিল ২০১৯ ১৪:৩৬408685
  • ঠিক ই বলেছো। বম্বেতে সামাজিক নানা অনুন্ষ্ঠান ম্যানুফ্যাকচার করা হয়েছিলো একটা সময়ে রাজনীতি করার জন্য, বা বলা ভালো একটা এক্সক্লুশন এর রাজনীতি কে রাস্তায় আর্টিকুলেট করার জন্য। গনেশ পুজো তিলক শুরু করলেও, সেটা শিব সেনার আমলে অন্যতম মোবিলাইজেশন হয়, এখানে যেটা এরা রামনবমী দিয়ে করতে চাইছে। ৯২ এর রায়ট এর অল্প আগে শুরু হয়েছিল মজালক্ষ্মী পূজা, যাতে মিডলক্লাস অপিনিয়নের মধ্যে রায়টের পক্ষে অনুমোদন তৈরী করা যায়। বম্বেতে গরীব অঞ্চলে সকলেই জানে শিব সেনা বা দলিত নানা পার্টি বা বিভিন্ন কাউন্সেলর না ধরলে কিছুই হবে না, বড়লোক পাড়াতেও প্রচুর অ্যাডজাস্টমেন্ট তবু এমন একটা ভাব যেন অসম্ভব সিভিল সোসাইটি চলছে। এখন নানা সামাজিক অনুষ্ঠানে রাজনীতি আরোপন, বা রাজনীতি করার জন্য ই এক ধরণের ম্যাস পার্টিসিপেশনের ট্র্যাডিশন ম্যানুফ্যাকচার করা, এটার কারণে পোলিটিকাল মিছিলে লোক কমে যাচ্ছে, সেটাই হয়তো উদ্দেশ্য। তবু স্ট্রাইক হয় না বা অর্থনৈতিক দাবী দাওয়ায় মিছিল হয় না, সভা সমিতি হয় না, ভাবা কঠিন। তাহলে খবরের কাগজে এত রিপোর্ট কি হয়। হতে পারে আমরাই ঘেটো মত জায়্গায় আছি, আমার কলকাতাতেই নিজেকে ঘেটো আইজ্ড মনে হয়, তো বম্বে আর অন্যত্র।খ
  • de | ৩০ এপ্রিল ২০১৯ ১৪:২৯408684
  • আমি তো আর ছেলে নই হুতো যে মহিলাদের গাছন্যাকামি আমার সহ্য হবে/ভালো লাগবে - আমার ওনাকে বরাবর বিচ্ছিরি লাগে -
  • র২হ | ৩০ এপ্রিল ২০১৯ ১৪:২২408683
  • দেদি 12:05 PM- ঠাকরেপরিবারের তম্বি শুনতে কি মহারাষ্ট্রে থাকতে হতো নাকি? আমি তো যেখানেই থাকি মুনমুন সেনের ইন্টার্ভিউ বয়ান বিবৃতি সব খুঁজে খুঁজে দেখি, এর সঙ্গে ভূগোলের কোন সম্পর্কই নেই। মুনমুন সেনের ভ্যানিটি আমি বিষোওন বালোবাসি।
  • S | ৩০ এপ্রিল ২০১৯ ১৩:২৬408682
  • আমার ব্যাঙ্গালোরও প্রচন্ড অ্যাপলিটিকাল লেগেছিলো; বিশেষ করে যেদিকটা আমরা থাকতাম। মুম্বাই পলিটিক্সের ব্যাপারে ঠান্ডা ছিলো বটে, কিন্তু এতোটা তো ছিলো না। এমনকি সপাও অন্তত কিছু মিটিং মিছিল করতো।
  • de | ৩০ এপ্রিল ২০১৯ ১৩:১৩408681
  • বম্বেতে ম্যক্সিমাম ভোট পড়েছে ৫৫%। এতো কম ভোট, লোকে ঘরে বসে ছুটির দিন কাটিয়েছে -
  • T | ৩০ এপ্রিল ২০১৯ ১৩:১২408680
  • যাঃ, একটি মহাপুরুষের জীবনী হয়তো দাপটের অভাবে আর লেখা হবে না। পড়াও হবে না। এ বাবা।
  • de | ৩০ এপ্রিল ২০১৯ ১৩:১১408679
  • সে যাই বলেন - এমেনেস আর রাজের হাওয়া বেরিয়ে গিয়ে বম্বের সেই জঙ্গী মারাঠী মানুস দাপটটা কেমং চুপসে গেচে -

    বাকিটা অবশ্য পুরোটাই রাজনীতি - খুবই চুপিসারে আমজনতাকে পলিটিক্যালি টোট্যালি আনইন্টারেস্টেড করে তোলা হয়েচে, কেউ রাজনীতি নিয়ে কথা বলতেও উৎসাহিত নয়! ডেটুডে লাইফ এতো রাজনীতি বর্জিত হতে পারে এটাকেও মাইরী আমি অশিক্ষা মনে করি -

    এতটা এই বছর দশেক আগেও ছিলো না -

    পব আর মুম্বই দুটো দুদিকের এক্স্ট্রীম -
  • | ৩০ এপ্রিল ২০১৯ ১২:৫১408678
  • দে মাইরি এমন ভাবে বলছো, যেন বম্বের মত অরাজনৈতিক জায়গা আর হয় না ঃ-))))
  • অর্জুন অভিষেক | ৩০ এপ্রিল ২০১৯ ১২:২৮408677
  • আমি যখন পুনেতে পড়তাম, কাকার লাডলা রাজ থাকরের কি দাপট ছিল!
  • anirban | ৩০ এপ্রিল ২০১৯ ১২:২২408676
  • @ঈশান, ঠিক বুঝলাম না।
    "কিন্তু জিন প্রযুক্তির যে জায়গাটা নিয়ে আমি আলোকপাত চাই, সেটা অনেকাংশেই রাজনৈতিক, এবং সে নিয়ে কোনো লেখাই প্রায় পড়িনি, পাবলিক ডিবেট তো বাদই দিলাম, সেও সত্যি।" - কোন জায়গাটার কথা বলছো?
  • de | ৩০ এপ্রিল ২০১৯ ১২:০৫408675
  • ভাগ্যিস প ব তে থাকিনা - ওই মুনমুনের গাছন্যাকামি আমার অসহ্য লাগে, ওইসব শুনতে হয়নি -
  • de | ৩০ এপ্রিল ২০১৯ ১২:০৪408674
  • হানুদা - আমি ভোট নিয়ে লিখবো কি করে? আমাদের এখানে একটা মিছিল অব্দি বেরোয়নি - পেপার পড়ে প্রার্থীর নাম জানতে হয় - আমি তাই তো লিখলাম মামুকে। এভাবে ভোট নিয়ে লেখা অন্যায় - বাকি গালগপ্পো অনেক করা যায়, সেটা তো ভোট নিয়ে লেখা নয়। গোটা মুম্বই তে ভোট নিয়ে কিছুই লেখার নেই।

    কাল সাড়ে চারটেতে ভোট দিতে গেলাম - ফাঁকা বুথ, ভোট দিয়ে বেরিয়ে এলাম। কন্যা এবার প্রথম ভোট দিলো - সে কিছু উত্তেজিত। আমাদের এখানে শিবসেনার ক্যান্ডিডেট গতবারের ভোটে জেতা প্রার্থী - রাহুল শিবালে। আর কং এর একনাথ গায়কোয়াড়। শিবসেনার প্রার্থীর বয়েস ৪৬ আর গায়কোয়াড় ৭৯। এছাড়াও আরো গোটা বারো চিহ্ন দেখলাম। শুধু সপা আর এনসিপি চিনতে পারলাম।

    রাজ ঠাকরেকে যেভাবে শিবসেনা আর বিজেপি মিলে শান্টিং করে দিলো সেটা বেশ ইন্টারেস্টিং। এমেনেস কোন জয়গায় প্রার্থী দিতে পারেনি। দলের বেশীরভাগটাই উদ্ধবের দলে গিয়ে যোগ দিয়েছে। রাজকে এনসিপি ডাকবে বলেছিলো প্রচারে, তাও ডাকেনি। বেচারার মুখ আমসি হয়ে গিয়েচে -
  • অর্জুন অভিষেক | ৩০ এপ্রিল ২০১৯ ১১:১৪408673
  • এই রে, আমার তো ধনু রাশি। ভেবেছিলাম সকাল, সকাল ভোট দিয়ে আসব।
  • S | ৩০ এপ্রিল ২০১৯ ০৭:৫৭408672
  • ইন্দোনেশিয়ায় কি কান্ড।
  • lcm | ২৯ এপ্রিল ২০১৯ ২৩:১৬408671
  • কত কি বাজারে ঘুরছে
    ---
    এ বৎসর আপনার ভোট কেমন যাবে দেখে নিনঃ-

    *মেষঃ* - আপনার ভোট অন্য কেউ দিয়ে দিতে পারে। তাই যাচ্ছি যাব করে নিশ্চিন্ত মনে বাড়িতে বসে থাকবেন না।

    *বৃষঃ* - সকালে উঠে ১০৮ বার “কেন্দ্রীয় বাহিনী নমঃ” জপ করে বুথে যাবেন, নচেৎ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন।

    *মিথুনঃ* - উত্তর দিকে মুখ করে ইভিএমের বোতাম টিপলে ফল শুভ। দরকারে ইভিএম ঘুরিয়ে নিন। কেউ বাধা দিলে রুখে দাঁড়ান।

    *কর্কটঃ* - উত্তেজনার কারণে শেষ মুহূর্তে নোটায় আঙুল পড়ে যেতে পারে। আফসোসের শেষ থাকবে না। অতএব সাবধান।

    *সিংহঃ* - স্বামী-স্ত্রী একসঙ্গে ভোট দেওয়ার পরিকল্পনা থাকলে বাতিল করুন। ভোট দেওয়া নিয়ে বাড়িতে এসে অশান্তি হতে পারে।

    *কন্যাঃ* - ভোটের লাইনে সাংবাদিক দেখলে মুখ ঘুরিয়ে থাকবেন। অন্যথায় সাংবাদিক কিছু বলার জন্য আপনাকেই পাকড়াও করতে পারে।

    *তুলাঃ* - কাকে ভোট দেবেন সেটা বাড়ি থেকেই ঠিক করে যান। নচেৎ ইভিএম দেখলেই সব ভাবনা ঘেঁটে "ঘ" হয়ে যেতে পারে।

    *বৃশ্চিকঃ* - আবেগ নিয়ন্ত্রণ করুন। না হলে কাকে ভোট দিলেন তা ভোট কেন্দ্রের বাইরে ফাঁস হওয়ার সম্ভাবনা ও প্যাঁদানি খাওয়া নিশ্চিত।

    *ধনুঃ* - ধনুক ভাঙ্গা পণ নিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর বোতাম টেপার মুহূর্তে ইভিএম এ গন্ডগোল দেখা দিতে পারে।

    *মকরঃ* - প্রিসাইডিং অফিসারকে চেনা চেনা লাগতে পারে। মনে হবে আপনার শশুর বাড়ির পাড়ার লোক। আগ বাড়িয়ে "কেতা" নিতে যাবেন না। ঝামেলায় পড়তে পারেন।

    *কুম্ভঃ* - ভিভি প্যাড নিয়ে ভোট কেন্দ্রে বেশি কৌতূহল না দেখানই মঙ্গল। কেন্দ্রীয় বাহিনীর ঘাড় ধাক্কা খেতে পারেন।

    *মীনঃ* - আঙুলে কালি লাগানো নিয়ে মন খুঁতখুঁত করতে পারে। অবশেষে কালি আঙ্গুলে ধেবড়ে যেতে পারে ও প্রিসাইডিং অফিসারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

    -- শ্রীবুথাচার্য শুভ শাস্ত্রী ( পিএইচডি, এমআইটি, এমফিল - নাসা)
  • S | ২৯ এপ্রিল ২০১৯ ২৩:১৪408670
  • উনি কুইন অব ক্যালকাটা।
  • অর্জুন অভিষেক | ২৯ এপ্রিল ২০১৯ ২২:৫০408669
  • মুনমুন সেনকে বাপু আমার ভারী পছন্দ, সেই ছোটবেলা থেকে। ডাকসাইটে সুন্দরী, সাহিত্যের ছাত্রী, ঠিক যতটা স্মার্ট আর ন্যাকা হলে পরিপূর্ণা হওয়া যায় ঠিক ততটা। অভিনয়টা সিরিয়াসলি নেয়নি তাই করেনি।

    এখন একটা বেশ রাজনন্দিনী রাজনন্দিনী ব্যাপার রয়েছে।

    ওর অ্যাকসেন্ট ভাঙিয়ে কত ডি জের সংসার চলে।
  • dc | ২৯ এপ্রিল ২০১৯ ২২:৪৮408668
  • আমি পষ্ট দেখতে পাচ্ছি উনি হরলিকস খেতে খেতে বলছেন, "আমি কি করে জানবো বলো? আমাকে কেউ ঘুম থেকে তোলেনি। জানো, আমার না, বেড টি না হলে ঘুমই ভাঙে না!"
  • র২হ | ২৯ এপ্রিল ২০১৯ ২২:৪৭408667
  • ইন্টারভিউ দেখছি ‘খোলা মনে মুনমুন সেন’।

    সুব্রত মুখার্জীকে নিয়ে -
    ‘ও কিন্তু বাঁকুড়ায় জেতেনি, আমি জিতেছি।
    ওকে আমি বিষষোওওওন বালোবাসি। ... তবে ও কিন্তু বাঁকুড়ায় হেরে গেচিলো’।
  • Ishan | ২৯ এপ্রিল ২০১৯ ২২:৪৬408666
  • স্বর্ণেন্দু। আমি সাধারণীকরণ করেছি। সেটা ১০০% ঠিক এমন না সম্ভবত। কিন্তু জিন প্রযুক্তির যে জায়গাটা নিয়ে আমি আলোকপাত চাই, সেটা অনেকাংশেই রাজনৈতিক, এবং সে নিয়ে কোনো লেখাই প্রায় পড়িনি, পাবলিক ডিবেট তো বাদই দিলাম, সেও সত্যি।
  • Atoz | ২৯ এপ্রিল ২০১৯ ২২:৩৬408665
  • বাবুল বাবুল
    পয়সা উশুল।
    ঃ-)
  • | ২৯ এপ্রিল ২০১৯ ২২:৩৪408664
  • ওদিকে বিজেপী করলেই লোকজন টোটাল ক্রাপ হয়ে যায় নাকি কে জানে! বাবুল সুপ্রিয় আবার ঘুরে ঘুরে বিপক্ষের পোস্টার ছিঁড়ে বেরিয়েছে!
  • র২হ | ২৯ এপ্রিল ২০১৯ ২২:২১408663
  • হ্যাঁ, মুনমুন সেন নিয়ে কোন কথা হবে না।
    ভোটে জেতার দরকার নেই; তবে তাঁর কাছে ভোট টোট তুচ্ছ জিনিস।

    উফ।
  • র২হ | ২৯ এপ্রিল ২০১৯ ২২:১৮408662
  • সাক্ষাৎকারটা ইউটিউবে দেখা যাবে?
  • T | ২৯ এপ্রিল ২০১৯ ২২:১১408661
  • অ্যাই, মিসেস সেনের সাতখুন মাপ। তাছাড়া ওঁর মোটেই দোষ নয়। ওঁকে কে ঘুম থেকে তুলবে সেই নিয়ে মুলোদের গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। উনি কী করবেন এতে? উমমম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত