এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৭ এপ্রিল ২০১৯ ১১:৪০408600
  • বাজারটা তো ধত্তে হবে নাকি!
  • b | ২৭ এপ্রিল ২০১৯ ১০:৩২408599
  • মাইরি টাইমস অফ ইন্ডিয়া ভক্তির চোটে গদগদ। সুযোগ দিলে বোধ হয় মোদীর চশমা নিয়ে একটা উচ্ছসিত আর্টিকল লেখে।
    আবার উদিকে এই সময় বে-এ-শ দিদিভক্ত।
  • dc | ২৭ এপ্রিল ২০১৯ ০৯:৪৩408598
  • হ্যাঁ সে তো জার্মানিতেই হয়েছিল। তবে শক থিওরি সংক্রান্ত লেখাপত্তর বোধায় ফ্রিডম্যান পপুলারাইজ করেছিলেন, আমার এরকম কিছু একটা ধারনা আছে। ঈশানও বোধায় এটাই বলতে চেয়েছেন।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০৯:৩৮408597
  • ফ্রিডম্যানের আগেও শক থেরাপির ব্যবহার হয়েছে।
  • dc | ২৭ এপ্রিল ২০১৯ ০৯:০৭408596
  • সে তো অবশ্যই। আমি "ফ্রি মার্কেট" সংক্রান্ত চিন্তাভাবনার টানাপোড়েন নিয়ে বললাম।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০৯:০০408595
  • না। ফ্রিডম্যান স্রেফ মার্কেটপন্থী না। শক থেরাপি নামক ধারণারও জনক। নইলে আলাদা করে নাম বলতামনা।
  • dc | ২৭ এপ্রিল ২০১৯ ০৮:৪৯408594
  • আসলে ফ্রি মার্কেটের ধারনাটা বহু পুরনো, ইকোনমিক রিয়েলিটি অনুসারে এটা কখনো পপুলার, কখনো আনপপুলার হয়েছে। অ্যাডাম স্মিথ এর ইকোনমিক থিওরি জনপ্রিয় হওয়ার পরে কিছু ইকোনমিস্টরা বলতে শুরু করেছিলেন ফ্রি মার্কেট সেল্ফ ব্যালেন্সিং, নিজে থেকেই অপ্টিমাল লেভেল বজায় থাকে। কিন্তু গ্রেট রিসেশানের পরে দেখা গেল তা নয়, তখন কেইনস বললেন বিজনেস সাইকেল কন্ট্রোল করার জন্য সরকারি স্পেন্ডিং ও জরুরি। এর পর সত্তর আর আশির দশকে ফ্রিডম্যান আবার উল্টোদিকে ঝুঁকলেন, বললেন মনেটারি পলিসিই হলো আসল কথা। এই টানাপোড়েন চলছে আর কি।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০৮:২৯408593
  • হ্যাঁ, ওটা একটু বাড়াবাড়ি করেছি। ফ্রিডম্যান আরও এক্সট্রিম, "পাবলিক স্কুলে কেন সরকার ফান্ড দেবে" এইরকম। আমার এক্সপ্রেশনে কেইনসকে একটু বাড়িয়ে আর ফ্রিডম্যানকে একটু কমিয়ে ধরা হয়েছে। :-)
    ওল্ড মাস্টার অ্যাডাম স্মিথকে হিসেবে ধরিনি অবশ্য।
  • dc | ২৭ এপ্রিল ২০১৯ ০৭:১৮408591
  • "এখনও “সরকার কেন ব্যবসায় ঢুকবে”, বা “স্টেটকে ছোটো কর” এইসব স্লোগান যখন ছাড়া হয়, সে তো ফ্রিডম্যানেরই তত্ত্ব প্রভাবিত"

    এখানটা মনে হচ্ছে ঈশান একটু ভুল লিখলেন। “সরকার কেন ব্যবসায় ঢুকবে” - এটা ফ্রিডম্যানের তত্ত্ব দ্বারা প্রভাবিত না, ফ্রিডম্যানের বহু আগে থেকেই এ নিয়ে চিন্তাভাবনা হয়েছে। অ্যাডাম স্মিথ স্বয়ং মনে করতেন সরকারের সীমিত রোল থাকবে, শুধু মার্কেট রেগুলেটর হিসেবে, আর বাজার চলবে ফ্রি মার্কেট মডেল মেনে। এছাড়াও স্মিথ বলেছিলেন সরকার নানান পাবলিক ইউটিলিটি দেবে, যেমন রাস্তা, ব্রিজ ইত্যাদি, আর পাবলিক সেগুলো ব্যাবহার করার জন্য পয়সা দেবে। এর পরে কিনেসিয়ান ইকোনমিকসে বলা হয় সরকার সরকার ইকোনমিতে আরও প্রত্যক্ষ ভাবে হস্তক্ষেপ করতে পারে, পাবলিক স্পেন্ডিং বাড়িয়ে, যাতে অ্যাগ্রিগেট ডিম্যান্ড প্রভাবিত করা যায়। কিন্তু কেইন্সও সরকারি হস্তক্ষেপ বলতে বোঝাননি যে সরকার সরাসরি ব্যাবসা করবে, উনি বলেছিলেন ট্যাক্স বসানো, ডেফিসিট স্পেন্ডিং ইত্যাদির কথা। “সরকার কেন ব্যবসায় ঢুকবে” - ফ্রিডম্যানের অনেক আগে থেকেই স্বীকৃত তত্ব।
  • | ২৭ এপ্রিল ২০১৯ ০৬:৫২408590
  • কিন্তু এই বিষয়ে তো একাধিক পোবন্দ লিখে ফেলেছি, ঠিকাছে আপনাদের এখন যৈবন, আপনারাই ল‍্যাখেন।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০৫:০৩408589
  • হ্যাঁ, সেটা লেখার পরেই খেয়াল হলো।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০৪:৪৭408588
  • একক, ওটা আমেরিকান না হয়ে অ্যাঙ্গলো-স্যাক্সন (অর্থনীতির ক্ষেত্রে) বা অ্যাঙ্গলো-আমেরিকান (সামাজিক আর বিদেশ নীতিতে) হবে বোধয়।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০৪:৪৩408587
  • রেসিজম বলে হয়তো ভুল করেছি। বলা উচিত বিগট্রি।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০৪:৪২408586
  • * ডিফেন্স কোম্পানিগুলোর।

    ধুস, এইসব আলোচনা কি লিখে লিখে হয় নাকি। অনেক কিছু বলার থাকে, যেগুলো চপভাজা আর মুড়ি ছাড়া জমে না।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০৪:৪০408585
  • বিগত কয়েক দশকে আম্রিগার অ্যাকাডেমিয়া মুলতঃ লিবারেল চিন্তাভাবনাকেই সমর্থন জানিয়েছে। ফ্রী স্পীচ, গান কন্ট্রোল, রেস রিলেশন, সেক্সিজম, জেন্ডার, মারিজুয়ানা নিয়ে বাম/লিবারেল দিকেই রয়েছে। প্রাচীন যুগে আম্রিগার বহু ইউনিতে কালোদের মাথার সাইজ ছোটো - এইসব গবেষণাও হয়েছে। কিন্তু সেসব দিন বহুদিন আগেই গেছে।

    অর্থনীতির ব্যাপারটা অন্য। ডিসিপ্লিনটা তৈরীই হয়েছে মার্কেটকে ধরে নিয়ে। যেটা ঐসময় আম্রিগা আর ইয়োরোপে ছিলো। রাশিয়ার পতনের ফলে অন্যদিকের তত্ত্বের সমর্থনে তেমন লোক পাওয়া যায়নি। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের প্রভাব অনেকদিন আগে থেকেই কমছে। বিশেষ করে পেন্টাগন আর মিলিটারি কোম্পানিগুলোর বাইরে টেকনলজি তৈরী হতে শুরু করলে ওদের ইম্পর্ট্যান্স কমেছে।

    পাবলিক এডুকেশন নষ্ট করার চেস্টা চলছে অনেক অনেক কারণে। তার মধ্যে একটা লিখেছি।

    আর ট্রাম্প অন্য ব্যাপার। যেগুলো দিয়ে ট্রাম্পের ইলেক্শনকে জাস্টিফাই করা হয়, সেগুলো সব ঢপ। আসল কথা হলো রেসিজম। ট্রাম্পের ইলেক্শন শুধুমাত্র এইটাই প্রমাণ করে যে রেসিজম রয়ে গেছে, আর কিচ্ছু না। বাকি যুক্তি গুলো হলো লোককে বিভ্রান্ত করার জন্য আলুচানা ছড়ানো।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০৪:৩৬408584
  • "আমেরিকান " বলা টা অকারণ সীমাবদ্ধ হয়ে গ্যালো। জন লক তো আমেরিকান না।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০৪:৩৩408583
  • ওগুলোর উৎস ক্লাসিকাল লিবারেলিজম। আমেরিকান ক্লাসিক্যাল লিবারালরা যার পত্তন করেছিল আর যেখান থেকে তথাওঠিত ক্যাপিটালিজমের জয়যাত্রা শুরু। তখন লেফট লিবেড়ালরা জন্মায় নি।

    কিন্তু ওসব পুরোনো ঘি। আদতে আমেরিকা একটি ক্রিশ্চিয়ান স্টেট্ যা তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে দিন কে দিন এবং, ক্রিশ্চান ছাগ্লামি -ক্রিশ্চান ফ্যান্টাসি -ফিয়ার সাইকোসিস এসবকে তোল্লাই দিতে দিতে ক্লাসিকাল লিবারেলিজম মরে ভূত হয়ে কঞ্জারভেটিজম পরে আছে। যার পোশাকি নাম আজকের রিপাবলিকান পার্টি।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০৪:৩০408582
  • গোলাব কেন। “লিবারাল বামপন্থী” পড়েই তো লিখলাম। বামপন্থী মানে তো লেফটই।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০৪:২৮408581
  • আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে। সায়েন্স। ধরুন সেলফিশ জিন বা ব্লাইন্ড ওয়াচমেকারের মতো বই। বস্তুত বিবর্তনের বই। “প্রগ্রেসিভ”। কিন্তু ভিতরে খুব ইন্টারেস্টিং জিনিস আছে। খুঁজে পেতে কোট করে দেখাতে হবে।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০৪:২৭408580
  • আপনি লিবারেল চিন্তাভাবনার সাথে লেফট ইকনমি গোলাচ্ছেন।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০৪:২৩408579
  • একেবারেই না। মিল্টন ফ্রিডম্যান ডানেরও ডান। ক্যাপিটালিজম অ্যাজ ফ্রিডম খুব ওয়েল থট আউট তত্ত্ব। শিকাগো স্কুল পুরোটাই তার উপর দাঁড়িয়েছিল। ইন্দোনেশিয়া থেকে চিলি সর্বত্রই এর ফলিত প্রয়োগ হয়েছে এবং হয়ে চলেছে। পাবলিক এডুকেশন ধ্বংস করা এই তত্ত্বের অংশ। এখনও “সরকার কেন ব্যবসায় ঢুকবে”, বা “স্টেটকে ছোটো কর” এইসব স্লোগান যখন ছাড়া হয়, সে তো ফ্রিডম্যানেরই তত্ত্ব প্রভাবিত।

    আমেরিকান মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, অর্থনীতি থেকে সাইকিয়াট্রি সর্বত্র তত্ত্ব বানিয়েছে বা এনডোর্স করেছে। কটি মূর্খ রিপাবলিকানকে দিয়ে কিছুই বোঝা যাবেনা। বস্তুত ট্রাম্প এদের কাছেও একটি সেট ব্যাক। নেসেসারি ইভিল।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০৪:০২408578
  • আম্রিগায় ডানদিকের লোকেরা বলে যে ইউনির পড়াশুনা জানা লোকেরা সব লিবারেল বামপন্থী, তাই ঐসব লিখেছে। আমাদের লোকও যদি ইউনিতে পৌঁছতো, তাহলে অন্যরকম থিয়োরী লেখা হতো।

    অনেকটা আরেসেসের মতন। বামদিকের লোকেরা সব ইতিহাস লিখেছে, তাই তারা ঐসব লিখেছে। আমাদের লোকেদের হাতে যদি ইতিহাস লেখার দায়িত্ব থাকতো, তাহলে আমরা প্রমাণ করে দিতাম যে মহাভারতের যুগে ওয়াইফাই ছিলো।

    এই কারণেই ডানদিকের অনেকদিনের ইচ্ছে এডুকেশন, বিশেষ করে পাব্লিক এডুকেশনকে ধংস করার। সেই কাজ চলছে, কিন্তু সাফল্য কিছুতেই আসছে না।

    আর সোশাল সায়্নসে ২+২=৪ প্রমাণ করা যায়্না। তাই ওখানে লিবারেলদের মধ্যেও কোনো একটাই থিয়োরি থাকতে পারেনা যে আলোচনার শেষে একটা ফর্মুলা দিয়ে কনক্লুশান লেখা হলো আর সবাই সেটে মাথা নেড়ে মেনে নিলো। ডিসকোর্স থাকবে, মতানৈক্য থাকবে। একটা সিঙ্গল স্ট্রিঙ্গ অব থট আছে, সেটা লিবারেলদের দিকেই রয়েছে। কিন্তু সেই স্ট্রিঙ্গের আশে পাশে অনেক ডাইভার্সিটি অব থটস আছে। সেইটাই স্বাভাবিক। সময়ের সঙ্গে সঙ্গে ডিসকোর্সের মধ্যে দিয়ে কোনো একটা থট বেশি সমর্থন পেলে তখন ডিসিপ্লিন সেইদিকে এগোতে থাকে।

    ডানদিকের থিয়োরিগুলো এতোটাই অ্যাবসার্ড আর রিগ্রেসিভ যে কোনো শিক্ষিত লোকের পক্ষে অ্যাকাডেমিয়াতে কোলিগদের মধ্যে সেসব সমর্থন করা খুব কঠিন হয়ে ওঠে।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০৩:৪৩408577
  • সেটা বলেছি, তার কারণ লিঙ্গ রাজনীতি নিয়ে মার্কামারা ফেমিনিস্টদের বাইরে বেশি রিসোর্স নেই। যে কোনো ভার্সিটির সিলেবাসে দেখো না কাদের লেখা বই, বানিয়ে বলছি না সত্যি বুঝতে পারবে। সার্বিক একনলেজমেন্ট এর কথা ওই সূত্রেই। যে, যারা গালাগাল দিচ্ছে - ভন্ড বলছে তাদের ইকুয়াল স্ট্রংহোল্ড নেই থিওরির জগতে। যে কারণে "সম্পদের বন্টন" নিয়েউদাহরণ টা দিলুম। দুটো স্কুল গড়ে ওঠেনি। একটাই স্কুল ---আর স্কুলের পাঁচিলের বাইরে কিছু রাস্তায় দাঁড়িয়ে গাল দেওয়া লোকজন :)

    যাইহোক, তুমিলিখবে বললেতো, বাকিদের লিঙ্গরাজনৈতিক মতবাদ নিয়ে --পড়ে ফেলবো।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০৩:৩৬408576
  • সর্বজনগ্রাহ্যতার কথা তো বলেইছ। সোশালি এবং অ্যাকাডেমিকালি। সেটা নেই।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০৩:৩০408575
  • আমি কোনো "সেন্ট্রাল " মাপকাঠি আছে দাবি তো কোরিইনি :))) ওরকম চায়ের দোকানে হয় যে : শেষে কেও একটা : ভাই শেষ কথা কি কেও বলেছে ?? বলে রামকৃষ্ণ হয়ে দাঁড়িয়ে থাকে। আমি তা বলিনি।

    সম্পূর্ণ আলাদা প্রিমাইস থেকে কথা হচ্ছিলো এখনো সেখানেই আছি ; যে ; যারা নিজেদের অপ্রেস্ড মনে করছে এবং যাদেরকে অপ্রেসর মনে করছে দে আর এওয়ার এবাউট দেয়ার পজিশন এট সারেন মোমেন্ট। সেই পজিশনটা ওরকম কোয়ান্টাম শিফট করছে না সেই মুহূর্তে, তুমি যেরকম দেখতে চাইছো :)

    আইদার তুমি আরেকজনকে খিল্লি করতে পারোনা কারণ সে ভিকটিম, নইলে সে তোমাকে খিল্লি করতে পারেনা কারণ তুমি ভিকটিম। যেই ভিকটিম হওনা কেন গল্প একই থাকে -যে ভিকটিমকে খুঁচিয়ে আনন্দ পাওয়া ডিবেট করার পার্কস নয়।

    যাইহোক, ফুকো ইত্যাদি নিয়ে আগ্রহ রইলো। পরে লিখলে পড়বো খন। ফুকো প্রসঙ্গে প্রশ্ন ও আছে। ওনার মডেল ট্রল কে ইনক্লুড করতে পারেনা। ট্রল হলো পোস্ট ফুকোয়ান কনসেপ্ট :P
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০৩:২০408574
  • অবশ্যই সাপোর্টিভ কিছু আছে। ডকুমেন্টেড ইতিহাস। কিন্তু অত জিনিস নিয়ে একসঙ্গে লিখতে পারবনা।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৯ ০৩:১৮408573
  • থিয়োরি বাজারে এলে রিভিউ টিভিউ আসবে। পড়ে ফেলব। এখনও আসেনি, কাজেই পড়িনি। কিন্তু অলরেডি অজস্র থিয়োরি, কোটি কোটি পরস্পরবিরোধী মতামত আছে। "আমরা সর্বজনস্বীকৃতভাবে অপ্রেসার-অপ্রেসড বাইনারি ডিফাইন করে ফেলেছি" এ জিনিস হয়নি এখনও। হবেও না। তর্ক-বিতর্ক থাকবে। সেটা স্বাস্থ্যকরও।

    কিন্তু তুমি যে প্রেমাইসে কথাটা শুরু করেছিলে, অর্থাৎ, সর্বজনস্বীকৃত কিছু ধারণা আছে, এবং সেই ধারণা মেনে অপ্রেসারদের বিরুদ্ধে অপ্রেসডরা লড়ছে, সেটা একেবারেই ভুল। ওরকম কোনো মাপকাঠি নেই, থিয়োরিও নেই।
  • Ekak | ২৭ এপ্রিল ২০১৯ ০৩:১৫408572
  • সে সময়মতো লিখো। তাড়া নাই।

    কিন্তু সাইকিয়াট্রিক এসোসিয়েশন সমকামিতাকে রোগের বাইরে এনে কিভাবে অপরাধী হলো বুঝিনি। "সামাজিক চাপে " ওটা তোমার ইন্টারপ্রিটেশন না কোনো সাপোর্টিভ কিছু আছে। ডিজিজ কাকে বলা হবে তার গাইডলাইন সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে। তার সঙ্গে ফিট করেই যা কিছু।
  • S | ২৭ এপ্রিল ২০১৯ ০৩:১৪408571
  • সোশাল সায়েন্সে ওরকম ডিটারমিনিস্টিক একমাত্র সত্য বলে কিছু হয়্না। হার্ড সায়েন্সের লোকেদের সেটা বুঝতে অসুবিধে হওয়ারই কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত