এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৫ মার্চ ২০১৯ ০৯:৩৬406500
  • আর গোমূত্র! কাল দেখলাম হিসি সংগ্রহ কত্তে বলছে।
  • T | ০৫ মার্চ ২০১৯ ০৯:৩৪406498
  • নিতান্ত ছিঁচকেমি হচ্ছে এখন ইন থিং। ব্যবসার সাইজ অনুযায়ী স্কেল আলাদা। বড় মাছগুলো আসল ময়দান কিছুতেই ছাড়বে না। ছোটোরা তাই যা পারে ছিঁচকেমি করে তুলে নেওয়ার চেষ্টা করে। অ্যাত হইচই ঢক্কা নিনাদের পর স্টার্টাপগুলোর হালত য্যামন।
  • Ekak | ০৫ মার্চ ২০১৯ ০৯:২৭406497
  • আর, "মোরালিটির চাপ নেই " মানে, অম্বানিকে গিয়ে অনুযোগ করিনা যে সে কেন সব মার্কেট গিলে খাচ্ছে। তার যা পলিটিক্স সে সেটাই করছে। এডমিনিস্ট্রেশনকে খেস্তাই, বেআইনি রাস্তায় সুযোগ পাইয়ে দেওয়ার জন্যে।

    ঝুড়ি -কোদাল - বেলচা -হাতা ইত্যাদি .........
  • Ekak | ০৫ মার্চ ২০১৯ ০৯:২০406496
  • ব্যবসা করতে গেলেই সর্বত্র ঘুষ দিতে হবে এমন নয়। ঘুষ অন্য জিনিস। ওটা সেরকম সেরকম জায়গায় দিতে কানেকশন লাগে। সবার হাত থেকে সবাই ঘুষ নেওয়ার জন্যে বসে আছে এরকম না।

    ব্যাপার হলো, ব্যবসা করতে হলে একটা রাজনীতিতে বিলং করতে হবে, যা ছোট ব্যবসায়ীর পক্ষে ক্ষতিকর। বিগ ফিশদের পক্ষে ঠিকঠাক। অথচ ছোট থেকেও, সেই বিফ ফিশ পলিটিক্স এ হ্যাঁ না বললে, কেও খেলায় নেবেনা। অতএব নতুন ব্যবসায়ীও "এসপিরান্ট পলিটিক্সে " যোগদান করে সারা জীবন শুধু ওডি বাড়িয়ে যাচ্ছে, প্রকৃত লাভের মুখ দেখছে ওই টপ কয়েকজন।
  • sm | ০৫ মার্চ ২০১৯ ০৯:১৮406494
  • আমাদের আগের জেনারেশন, কয়েক হাজার টাকা মাইনে পেলেও,তাতে রিটায়ারমেন্টের পর নিজের বাড়ি করে থাকতো।পেনশন নিশ্চিত ছিল।
    কোটি টাকা রেডি করে রাখতে হতো না ছেলে মেয়েকে, প্রাইভেট কলেজে মেডিকেল/ইঞ্জি পড়ানোর জন্য বা বিদেশে পোস্ট গ্র্যাজুয়েশন করাতে।
    চিকিৎসায় কয়েক লাখ খরচা হতো না,এক একবারে।
    এন আর আই রা দুম দাম বাড়ী করে ফেলতে পারতো বা কিনতে পারতো।
    লোকজন ব্যাংকে এফ ডি রেখে সুদে খেতে পারতো।
    এখন লাইফ অনেক টাফ। বাড়ি তৈরি তো দূর 3 বেড রুমের ফ্ল্যাটের ই এম আই গুনতে জিভ বেরিয়ে যাচ্ছে।
    এন আর আই রা এসে দেখছে তাঁদের বেতন এর সঙ্গে স্থানীয় লোকজনের আয়ের ফারাক অনেক কমে গেছে।উল্টে তাদের ও জমি, বাড়ি কেনার ক্ষমতা থাকছে না।
    হ্যাঁ, কিছু লাক্সারি বেড়েছে। মোবাইল ফোন, ল্যাপটপ,গাড়ি এগুলো হাতের মধ্যে।
    তা, মোবাইল ফোন তো ট্রেনের হকার থেকে মার্সিডিজ এর মালিক সবার হাতে।
  • T | ০৫ মার্চ ২০১৯ ০৯:১৮406495
  • গুচ্ছ লোক টেকনোলজি কী সেটা বোঝার আগেই হাতে মোবাইল পেয়ে গ্যাচে। ফলে অ্যাসপিরেন্টেস গোষ্ঠীর উদ্ভব অবশ্যম্ভাবী ছিলই। এরম চলবে এখন বেশ কিশুদিন।
  • aranya | ০৫ মার্চ ২০১৯ ০৯:১৪406493
  • অ্যাস্পিরেশন তো থাকবেই, কিন্তু তার জন্য মূল্যবোধ বিসর্জন দেওয়াটা স্বাভাবিক - এটাই ক্রমে মান্যতা পাচ্ছে বলছ..
    হয়ত তাই। ব্যতিক্রম আছে - আমার এক বন্ধুপুত্রের সাথে কাল কথা হচ্ছিল, এখানে মাস্টার্স শেষ করে চাকরি করছে, দেশে ফিরে ব্যবসা করতে চায়, কিন্তু ঘুষ দিতে চায় না - এই সব, তবে ব্যতিক্রম তো ব্যতিক্রম -ই
  • Atoz | ০৫ মার্চ ২০১৯ ০৯:১৩406492
  • শুনেছি চন্ডীমন্ডপেও এরকম হত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক এক হোমরাচোমরা কী কী ভুল করলেন আর কী কী কর্লে অনেক সুবিধে হত, সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণ হত চন্ডীমন্ডপে মন্ডপে।
  • sm | ০৫ মার্চ ২০১৯ ০৯:০৩406491
  • আদানি,আম্বানি নিয়ে মরালিটির চাপ নেই, কিন্তু ডিফেন্স বাজেট নিয়ে আছে।ফে বু বোদ্ধা হলে,এই এক মুশকিল।শ্যাম না কুল কোনটা রাখি।
  • S | ০৫ মার্চ ২০১৯ ০৯:০০406490
  • এককের কথাটাই আমি দুদিন আগে লিখবো ভাবছিলাম।

    এই অ্যাস্পিরেশনেরও আরেকটা দিক আছে। আমাদের আগের জেনারেশন বছরে ৪-৫ লাখ আয় করেও যে লাইফস্টাইল পেয়েছিলো, নিজের কমিউনিটিতে যে সন্মান পেতো; এই জেনারেশন তার ১০ গুন আয় করেও সেটা পায়্না। আপিসে বসের ঝাড় খেতে হয়। দোকানদার আপনাকে দেখে দাম বাড়িয়ে দেয়। কমিউনিটি বলে কিছু তৈরী হয়্না। হলেও সেখানে আলাদা কোনও পাত্তা নেই, বরন্চ হিংসা রয়েছে পুরোমাত্রায়। রাস্তায় বেড়োলে নোংরা, কাদা, জল পেড়িয়ে যেতে হয়। রাস্তায় গাড়ি চালানো যায়্না এতো ট্রাফিক। ভালো রেস্তোরায় গেলে দেড় ঘন্টা অপেক্ষা করে পাঁচগুন দাম দিয়ে বাজে খাবার খেয়ে বাড়ি ফিরতে হয়। রাতে শহরগুলো আরো আনসেফ হয়েছে। এছাড়াও আরো অনেক সমস্যা আছে যেগুলো এই দশগুন আয় করেও সমাধান করা যাচ্ছে না।

    ফলে এইযে আপনি ৫০ লাখের প্যাকেজ নিয়ে বাড়ি ফিরছেন, তাতেও আপনি হিরো হতে পারছেন না। সবজায়্গায় লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। অথচ বলিউডের বড় হিরো আমাদের শিখিয়েছে যে লাইনে না দাঁড়াতে। ফলে কারোর উপরে আপনার খুব রাগ। সেই রাগটাকে ঠিক জায়্গায় চ্যানেলাইজ করতে পারলে আর স্বপ্নের দিনের জুমলা দিতে পারলে, আপনার ভোট সিওর করা যাচ্ছে।
  • dc | ০৫ মার্চ ২০১৯ ০৮:৫৮406489
  • সেই।
  • Ekak | ০৫ মার্চ ২০১৯ ০৮:৫৫406488
  • সেই গরিবি ভোলানোর জন্যে ঘোলের শরবতের বন্দোবস্ত আছে তো :) আমার সিরিয়াসলি আম্বানি আদানি নিয়ে কোনো মোরালিটির চাপ নেই। কিন্তু এই বিশাল জনগোষ্ঠী রাত্রদিন ঘোলের শরবত খেয়ে, ঘি -মাখন ওয়ালাদের রাজনীতি করছে এটা ফিকশনকেও হার মানায় :))
  • dc | ০৫ মার্চ ২০১৯ ০৮:৪৮406487
  • "তাই আপনি আর ঠিক আগের মতো মিডল ক্লাস নন। আপনি এসপিরান্ট। "

    সে তো বটেই! আর তার থেকেও গোড়ার কথা হলো, ভারতে যেটা মিডল ক্লাস বলা হয় আদৌ সেটা মিডল ক্লাসই না। আমরা যারা নিজেদের মিডল ক্লাস ভেবে খুব আনন্দে থাকি তারা আসলে পাতি গরীব :d
  • Atoz | ০৫ মার্চ ২০১৯ ০৮:২৭406486
  • ওদিকে হয়তো তিনি গলায় মাল্য দুলাইয়া নাচিতেছেন আর গাহিতেছেন, "ওরে হাল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে মর"
  • একক | ০৫ মার্চ ২০১৯ ০৮:২৫406485
  • এগুলোতে যায় আসেনা আজকাল। আপনারা যে সময় টা দেখেছেন আগে তখন মধ্যবিত্ত / উচ্চবিত্ত এই ভাগ গুলো শুধু অর্থনীতি নয় একটা ভ্যালু সিস্টেম বোঝাতো। সারা ভারতের খবর রাখিনা, কিন্তু এই মেট্রো কেন্দ্রিক যে শিক্ষিত সমাজ দেখি অনলাইন হোক বা অফলাইন, এরা ঠিক মধ্যবিত্ত বা উচ্চবিত্ত কোনোটাই নয়। এরা হলো এসপির্যান্টস এন্ড মোর এসপির্যান্টস।

    ব্যাঙ্গালোর -দিল্লি -বোম্বে কোথাও একটা এসে সেটল করেন, বুঝবেন ঠিক কি বলছি। আন্তর্জাতিক যে কোনো পারফিউম দোকানে ঢুকলেই পাওয়া যায়। মাসে একদিন অন্তত টপ লেভেল ইতালিয়ান বা জাপানিজ রেস্তোরায় খাওয়া দাওয়া যায়। হ্যাঁ, দিনের শেষে আপনি হয়তো বারোশো স্কয়ারফুট আর সত্যিকারের বড়োলোক যে, সে ভিলায় থাকে। কিন্তু আসল কথা তো বাইরের লাইফস্টাইল তাই না ? বড়োলোক ও নেটফ্লিক্স দেখে। আপনিও। উভয়েই, টুইটারে যে কোনো সেলেব্রিটির ধুও উড়িয়ে দিতে পারেন। মিত্তালের মেয়ের বিয়ের ছবিতে গিয়ে লাইকদিয়ে আসছেন। তাই আপনি আর ঠিক আগের মতো মিডল ক্লাস নন। আপনি এসপিরান্ট।

    মোদ্দা হিসেবে হলো, বড়োলোকের রাজনীতিটাই এখন এসপিরেন্টদের রাজনীতি। যদিও জীবনে কোনোদিন চোকসি বা আম্বানির ব্যাংক ব্যালান্সের হাজার মাইলের মধ্যে যাওয়া হয়ে উঠবেনা, কিন্তু, নিম্নবিত্ত তো দূরস্থান, মধ্যবিত্তের পাতি সমস্যা নিয়ে মাথা ঘামানো ও, এখন এক কথায় "আনকুল "।
  • S | ০৫ মার্চ ২০১৯ ০৮:২৩406484
  • আম্রিগাতেও একই ব্যাপার। ট্রাম্পকে ভোট কেন দিয়েছো আলোচনা করলে প্রথমে অনেক কিছুর পরে আসল যে ইস্যুটা উঠে আসে সেটা হলো রেসিজম।
  • aranya | ০৫ মার্চ ২০১৯ ০৮:১৮406483
  • গণহত্যার কুশীলব-রা পার পেয়ে গেলে খারাপ লাগে। ৭১-এ ৯০,০০০-এরও বেশী যুদ্ধবন্দী পাক সেনাকে ভারত মুক্তি দেয়। তাদের অনেকের বিরুদ্ধেই সিভিলিয়ান-দের নির্বিচারে হত্যা, ধর্ষণ - এর অভিযোগ ছিল।
    ৩০ লাখ মানুষ খুন, ৬ লাখ ধর্ষিতা - পৃথিবীর ইতিহাসে অন্যতম নারকীয় ঘটনা, কোন বিচার হল না। পাক সরকার স্বীকার-ও করে না, ইতিহাস বইতে কোন উল্লেখ নেই
  • dc | ০৫ মার্চ ২০১৯ ০৮:১৬406482
  • মাঝখান দিয়ে মা সারদার আশীর্বাদে সিবিআই আবার ঠান্ডা হয়ে গেল :d
  • aranya | ০৫ মার্চ ২০১৯ ০৮:১১406481
  • কৃষক আত্মহত্যা বা পরিবেশ ধ্বংস ইঃ নিয়ে অনেকেরই হেলদোল নেই - সেটা বুঝতে পারি। কিন্তু কর্মসংস্থানে ব্যর্থতা, উচ্চ শিক্ষায় ফান্ডিং কাট, মালিয়া থেকে নীরব মোদি - এসবেও যখন শাইনিং-দের কিছু যায় আসছে না, তখন মুসলিম-দের সবক শেখানো-ই একমাত্র ইস্যু।
    অমিত-কে ক
  • aranya | ০৫ মার্চ ২০১৯ ০৮:০৭406480
  • থ্যাংকস, সিকি
  • amit | ০৫ মার্চ ২০১৯ ০৮:০৪406479
  • একক কালকে যে পোস্ট করেছিলেন, ১০০-% সত্যি।
    এনারাই হোক বা দেশের ভকত- এরা যে মোদিকে নিয়ে উলুত পুলুত করে, সেটা জাস্ট সারফেস অনলি। এরা শুরু করে মোদির এচিভমেন্ট নিয়ে, নেহেরু আর কংগ্রেস এর ফেইলুরে নিয়ে, সব তো হোয়াটস্যাপ এ ইতিহাস পড়ে বা উইকি ঝেড়ে পন্ডিত।

    কিন্তু একটু ডিটেলস এ ইকোনমিক্স, ডিমনি বা GST নিয়ে পয়েন্ট বই পয়েন্ট আলোচনা শুরু করলেই আসল চেহারা বেরিয়ে আসে। তখন মাইন্ পয়েন্ট হলো যে মোদী যাই করুক না কেন, ও থাকলে মুসলিম আর পাকিস্তান কে দাবিয়ে রাখা যাবে।

    এর পর আর আলোচনা হয়না, জাস্ট হ্যাজানো।
  • সিকি | ০৫ মার্চ ২০১৯ ০৭:৫৬406478
  • জাকিয়া জাফরি।
  • aranya | ০৫ মার্চ ২০১৯ ০৭:৫৩406477
  • এহসান জাফরি-র বৃদ্ধা স্ত্রী, নামটা ভুলে যাচ্ছি, এখনও মামলা লড়ছেন, স্বামীর হত্যার বিচার চেয়ে। ২০০২ গোধরা - গুলবার্গ সোসাইটি ম্যাসাকার
  • aranya | ০৫ মার্চ ২০১৯ ০৭:৪৬406476
  • সে তো বটেই @আতোজ
    স্বয়ং ভগবান নমো রূপে অবতীর্ণ
  • Atoz | ০৫ মার্চ ২০১৯ ০৭:৩১406475
  • অরণ্যদা, শুধু এনারাই না, নন-এনারাই রাও কম যান না। কত কয়েকদিন ফেবু খুলে বহুকালের বন্ধুদের যা জোশ দেখছি, ডিমানি ফিমানি বেকারত্ব আর্থিক কেলেঙ্কারি ইত্যাদি দেখলাম ঝড়ে উড়ে গ্যাছে, সবাই গড়াগড়ি খাচ্ছে নমো নমো করে।
  • aranya | ০৫ মার্চ ২০১৯ ০৭:২৭406474
  • খুনের মামলা তামাদি হয় না, এটা শুধু মাঝেসাঝে মনে করিয়ে দি, গোধরা গণহত্যা প্রসঙ্গে
  • Atoz | ০৫ মার্চ ২০১৯ ০৭:২৫406472
  • শুধু কাশ্মীর কেন, একেবারে লম্বালম্বি পুরো সীমান্ত জুড়ে জঙ্গী রাখা ভালো। কাশ্মীর পাঞ্জাব রাজস্থান গুজরাত ---বলা তো যায় না! তারপরে লাগি জাগি লাগি জাগি।
    দু দির সেই আঞ্চলিক মহাভারত মনে পড়ে।
    " ইবা কন?
    ই বা দুজ্জোধন।
    কী কইর্বার্ল্লাই আইছ?
    যুদ্দু কইর্বার্ল্লাই।
    অস্ত্র শস্ত্র কিসু আইন্যে?
    আইন্যে আইন্যে।
    লাগি জাগি লাগি জাগি।
    ?
  • aranya | ০৫ মার্চ ২০১৯ ০৭:২৫406473
  • দাঙ্গা বাধিয়ে গণহত্যা বাদ দিলেও (যেহেতু কোর্টে প্রমাণ করা যায় নি, ভক্তদের বক্তব্য), ৫ বছরের কাজের নিরিখে ৫৬" যে একেবারেই অপদার্থ - এটাও এনারাই ভক্ত-রা কিছুতেই স্বীকার করে না।
    হেজে গিয়ে আজকাল আর তর্ক-ও করি না
  • S | ০৫ মার্চ ২০১৯ ০৭:১৭406471
  • সত্যি কথা। দেশপ্রেমিকদের ইমিডিয়েট কাশ্মীর সিমান্তে পাঠানো হোক।

    এনারাইরা মোদি বলতে পাগল। আমাকে একজন খুব শিক্ষিত লোকে বলেছিলেন যে মোদি ইন্ডিয়ার সেরা পিএম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত