এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৪ মার্চ ২০১৯ ১৩:০৫406410
  • সারফেস টু এয়ার মিসাইল। পাকিস্তান যদি জানে যে এয়ার স্পেস ভায়োলেট করার দুমিনিটের মধ্যে মিসাইল লন্চ হয়ে যাবে অটোমেটিকালি, তাহলে কোনোদিনও ঢুকবে না।
  • sm | ০৪ মার্চ ২০১৯ ১৩:০২406409
  • পাকিস্তানের অতোই উন্নত ইন্টারসেপটিং ডিভাইস থাকলে,ধরতে পারেনি কেন?12 টা বিমান ঢুকে গিয়ে বেরিয়ে চলে এলো!
    এনিওয়েজ,পাকিস্তান আর চীনের মতো হিংসুটে প্রতিবেশী যখন তখন ঢিল মেরে জানলার কাঁচ ফাটাতেই পারে। কুনো বিশ্বাস নাই। সতর্ক থাকতেই হবে।
    বাড়িতে অস্ত্র থাকলে,তবে না চোরে ভয় পাবে।
  • S | ০৪ মার্চ ২০১৯ ১৩:০০406408
  • বর্ডার সুরক্ষিত করতে গেলে চেকপোস্ট লাগে, পাহাড়াদার সৈনিক লাগে, সার্ভেলিয়েন্স লাগে, স্যাটেলাইট মনিটরিং লাগে, ড্রোণ লাগে।

    এর সাথে ইন্টেলিজেন্স ঠিকঠাক কাজ করলে বর্ডার পেড়িয়ে ৩৫০ কেজি বিস্ফোরক দেশে ঢুকতো না।
  • lcm | ০৪ মার্চ ২০১৯ ১২:৫৭406407
  • এসেম,
    আপনি তিব্বত নিয়ে একটু পড়াশোনা করে দেখত এপার্নে, ওটা ঠিক আমেরিকা-ভিয়েত্নাম যুদ্ধ নয়।

    বরং বলতে পারেন, কোরিয়া যুদ্ধ প্রপার যুদ্ধ।
  • একক | ০৪ মার্চ ২০১৯ ১২:৫৬406405
  • বর্ডারের জন্যে ফাইটার প্লেন লাগলেও লাগতে পারে হয়তো, খানিকটা ভয় দেখতে আর খানিকটা তড়িঘড়ি আক্রমণ সামলাতে। সে কিনলে কিনুক। প্রসেসে জালিবাজি না থাকলেই হলো। কিন্তু ;

    সবচে আগে, বর্ডার সুরক্ষিত রাখতে গেলে, ফিল্ডে থাকা জুনিয়র অফিসাররা যে সতর্কবার্তা পাঠায় সেগুলো শোনার জন্যে সিনিয়র অফিসার লাগে। দেশের আর্মি আর ইন্টালির টপ সিনিয়র, রাজনৈতিক নেতাদের চুষে দিতে দিবারাত্র ব্যস্ত থাকলে ঠিক সময়ে স্টেপ নেওয়া হয়ে ওঠে না।

    হাই চান্স, পশ্চিমবঙ্গেও ঘটবে কিছু। এখানেও, সিনিয়রদের একমাত্র মোক্ষ মহারানীর পদসেবা নইলে মুষ্টিমেয় কিছু অনেস্ট ও ঠেঁটা অফিয়ারের এগেইন্সটে ফাইল তৈরী। দলবাজি -পদসেবার মাঝখানে টুক করে ঢুকে কেও আরেকটা খাগড়াগড় করে দিলে ষোলোকলা পূর্ণ হয়।
  • lcm | ০৪ মার্চ ২০১৯ ১২:৫৬406406
  • আর এয়ার স্পেস সুরক্ষিত করতে গেলে, প্রথমে দরকার মিসাইল ডিটেকশন ডিভাইস, অর্থাৎ অন্য দেশের কোনো যুদ্ধবিমান যদি ঢুকে পড়ে তাকে ইন্টারসেপ্ট করা, র‌্যাডারে ধরে ফেলা - AWACS (এয়ারবর্ন ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেম) -- এই সব।

    আগে একটা পোস্ট দিয়েছিলাম, পাকিস্তানের AWACS ডিভাইস ভারতের থেকে বোধহয় দু-একটা বেশি আছে।
  • sm | ০৪ মার্চ ২০১৯ ১২:৫৫406404
  • আরেlcm দাদা।আপনাকে বোঝানো দুষ্কর শুধু নয়, না মুমকিন। আমার কাছে,আমার দেশ এর বর্ডার যেই ক্রস করবে,তাকে আমি বাঁধা দেবো। সে যে ভাবেই হোক।পাকিস্তান যদি প্লেন নিয়ে সীমান্ত ক্রস করে, আমি ও তার প্রত্যুত্তর দেবো।যদি সার্জিক্যাল স্ট্রাইক করতে হয়,তখন ও বায়ুসেনার সাহায্য নেবো।
    এখন শত্রু দেশ যেভাবেই হোক বর্ডার ক্রস করেই দেশ এর মধ্যে ঢোকার চেষ্টা করবে।সেটাকেই সীমান্ত যুদ্ধ মানবো।
    আর,তিব্বত কে চায়না যুদ্ধ করেই দখল করেছে, মানবো।সে, আপনি যতই, ঠিক যুদ্ধ না,অল্প যুদ্ধ বা সেমি যুদ্ধ যাই আখ্যান দ্যান না কেন?
    আপনার সঙ্গে এই মত বিরোধ জারি ই থাকবে।
  • S | ০৪ মার্চ ২০১৯ ১২:৫০406402
  • মেইন স্ট্রীম মিডিয়া যত বাম দিকে সড়েছে, তত পুরো মেইনস্ট্রিম নিউজ মিডিয়াকেই ডিলেজিটিমাইজ করে দেওয়ার প্রবণতা বেড়েছে।

    আপনি এনডিটিভি। আমি ঘোড়ার ডিম। আমি একটা ফেক নিউজ পাবলিশ করে প্রমাণ করার চেস্টা করছি যে সবাই ইনক্লুডিঙ্গ এনডিটিভিও ফেক নিউজ।

    বা এনওয়াটি খবর দিলো যে তাদের কাছে ১৯ টি সোর্স রয়েছে অমুক খবরের জন্য। পরের দিন জানালো যে না ভুল হয়েছে ১৬ টি সোর্স হবে আসলে। কনক্লুশান টানার চেস্টা হলো যে তাহলে খবরটাই ভুয়ো।
  • T | ০৪ মার্চ ২০১৯ ১২:৫০406403
  • না না, টোটালি স্টেট কন্ট্রোলড ফলস ন্যারেটিভের সম্ভাবনা থাকেই। কিন্তু বক্তব্য হচ্ছে যে লোকের কনফার্মেশন বায়াস তো থাগবেই। এইবার একটিমাত্র ন্যারেটিভের গল্পতে একদল বিশ্বাস করবে আর একদল করবে না। বায়াসের উল্টো কিছু ঘটলে সে ডিসকাশনে যাবে। যেটা পুরোটাই হবে একটা কন্সপিরেসি থিয়োরীর মোড়কে। তাতে পার্টিসিপেশনের জন্য অন্ততঃ নিজস্ব বিলিফ মেকানিজমটার কিছু এক্সারসাইজ তো হবে। কিন্তু প্রচুর ফেক নিউজ, ভিডিও ক্লিপিং এইসব এই মেকানিজমটাই তৈরী হতে দিচ্ছে না। ভোজপুরি মুভি ক্লিপ যদি পবর রেপ সিচ্যুয়েশন বলে চালানো যায় তো কাল কাঁথিতে গডজিলার হামলা হয়েছে বলে হলিউডি মালও চলবে। ইনফ্যাক্ট পুলওয়ামা নিয়ে ভিডিও গেমের ট্রেলার এখন ছড়াচ্ছে মার্কেটে।

    এগ্রিড যে লং রানে এন্ট্রপিই শেষ কতা। কিন্তু হিউম্যান সিভিলাইজেশন তো এই অর্ডার প্রোটেকশন নিয়েই। আপাততঃ তো কিছু করা দরকার।
  • S | ০৪ মার্চ ২০১৯ ১২:৪৫406400
  • আজকাল রকেট লন্চার দিয়েই পেলেন নামানো যায়।
  • lcm | ০৪ মার্চ ২০১৯ ১২:৪৫406401
  • বর্ডার সুরক্ষিত করতে গেলে চেকপোস্ট লাগে, পাহাড়াদার সৈনিক লাগে, সার্ভেলিয়েন্স লাগে, স্যাটেলাইট মনিটরিং লাগে, ড্রোণ লাগে।

    যুদ্ধ করতে গেলে প্লেন লাগে।
  • Ekak | ০৪ মার্চ ২০১৯ ১২:৪১406399
  • সিঙ্গল ন্যারেটিভ হলে রান্ডমনেস কমবে। কিন্তু একইভাবে টোটালি ফলস ন্যারেটিভের চান্স ও বাড়বে। "আগেকার দিন " ফিরে আসা তো সম্ভব নয়। এনট্রপি ইজ কলিং মাভৈ মাভৈ :)
  • S | ০৪ মার্চ ২০১৯ ১২:৩৯406398
  • রাফালের বিরোধিতা অন্য কারণে। অনিল আম্বানি কি করে অর্ডার পায় সেটা এখনো বোঝা যায়নি। একটা মিগ পাক সিমান্তে ফেলে রাফালের প্রয়োজন প্রমাণ করতে হচ্ছে?
  • T | ০৪ মার্চ ২০১৯ ১২:৩৮406397
  • আরে এইটা তো কল্লোলদাদের ফেভারিট লাইন অব আর্গুমেন্ট। বাম ক্যানো নিজের ভোট সংরক্ষিত রেখে রাইট উইংএর অসুবিদে সৃষ্টি কচ্চে না। ঃ))
  • sm | ০৪ মার্চ ২০১৯ ১২:৩৫406396
  • এই টা একদম বুঝতে পারলাম না,lcm।
    আপনার মতে সীমান্ত যুদ্ধে প্লেন, ফ্লেন এর দরকার পড়ে না।
    আজ এফ 16 যখন ঢুকলো,তখন ভারতের কাছে ফাইটার প্লেন না থাকলে কি করতো?ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো?
    অভিনন্দন তো চেজ করেই একটা এফ 16 নামিয়েছে।
    ভারত ও সার্জিক্যাল স্ট্রাইকে মিরাজ ও মিগ এর বিমানবহর ব্যবহার করেছে, নাকি!
  • T | ০৪ মার্চ ২০১৯ ১২:৩৪406395
  • কিন্তু সরকারি মিডিয়াকে যদি বিশ্বাসযোগ্যতা তৈরী করতে হয় তাহলে তাকে বাজারচলতি চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে চললে তো হবে না। ফলে এই প্রসেসের পার্ট হিসেবে যে ফেক খবর চটজলদি উত্তেজনা তৈরী করতে পারে সেসব কেটে যাওয়ার চান্স আছে। বা দায়িত্বশীলতা বাড়বে। কাগজে য্যামন বেরোয়, পঙ্কজবাবু ইন্দিরার মৃত্যু হয়েচে না কী য্যানো একটা অলইন্ডিয়া রেডিওতে ঘোষণা করতে গিয়ে ক্যামন হিমশিম খাচ্চিলেন। মানে বলতে চাইছি একটা অ্যাক্সিস তৈরী হোক, যার কেন্দ্র করে বেসরকারী মিডিয়াও থাকুক, নাইন্টিজের মতন। স্ব আরোপিত ফিডব্যাক কন্ট্রোল তো থাগতে হবে। কারণ এই বোধটা থাকা দরকার যে বাপু হে, বেশী লাফিয়ে ফেক চালালে মার্কেট শেয়ার কমবে।
    একটাই স্টেট ন্যারেটিভ তৈরী হওয়ার সম্ভাবনা থাকলেও লিমিটেড প্রিন্ট এবং ভিশ্যুয়াল মিডিয়া একটা মিনিমাম ডীলে পিরিয়ড অন্ততঃ প্রোভাইড করবে। এইরকম ভাইরাল কিশুর পরিবর্তে। আর এই তালে বাংলার চায়ের দোকান যদি কিছু হারানো জৌলুশ ফিরে পায় তো ভালৈ। ঃ))
  • lcm | ০৪ মার্চ ২০১৯ ১২:২৯406394
  • যুদ্ধ বিমান কিনুক না, কিন্তু বর্ডার সুরক্ষিত রাখার জন্য পৃথিবীর কোনো দেশ যুদ্ধবিমান কেনে না।
  • S | ০৪ মার্চ ২০১৯ ১২:২৮406393
  • ফেক কন্ট্রোলে থাকবে না। কারণ এজিনিস দক্ষিন পন্থীরা একচেটিয়া করে রেখেছে। বামেদের তো গুড বয় হয়েই খেলতে হবে।

    "the most genious invention of the right is that they have set a standard for the left that they themselves don't have to abide to.

    এবং সব শেষ হয়ে যাওয়ার পরে বামেদেরই দোষ দেওয়া হবে।

    মনে করুন মোদি নিজের স্বার্থে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে গেলো। দেশের প্রচুর ক্ষতি হয়ে যাওয়ার পরে মোদির সমর্থকরা বলবে যে কঙ্গ এবং বাম দলগুলো মোদিকে আটকাতে পারেনি, ফলে বিরোধিরাই দায়ী। ফলে আবার মোদি বা মোদির মতন কাউকে নির্বাচন করুন।

    বুশের নীতির ফলে আম্রিগার যথেস্ট ক্ষতি হয়েছে। দায়ী করা হয়েছে ডেমদের। কেন তারা বুশের নীতি আটকাতে পারেনি। ফলে ট্রাম্পকে আনা হয়েছে।

    ট্রাম্প যখন আরো অনেক বড় ক্ষতি করে চলে যাবে, আবারও দায়ী করা হবে লেফটদের। বলবে ট্রাম্প যে এরকম তা যদি বুঝে থাকো তাহলে আটকাওনি কেন? অতেব দোষ সেই তোমাদেরই। ফলে আরো রাইট কাউকে আনো।
  • sm | ০৪ মার্চ ২০১৯ ১২:২৭406392
  • এই দেখুন, ঢপ সবাই খায়, বলা মাত্র কেমন পেছনে লাল লঙ্কা, বলে তুরুক নাচ শুরু হলো।সাধারণ জনতা ঢপ খায়,একদম সত্যি কথা।সহমত।
    সোশ্যাল মিডিয়ায় বোদ্ধারা ঢপ খায়না খালি, ঢপ ছড়ায়ও। এখান থেকে,ওখান থেকে খাবলা মেরে, সুন্দর ঢপ পরিবেশন করে। পার্থক্য এটুকুই।
    এই যেমন একজন বোদ্ধা লিখে দিলেন,ভারত হলে কি এমন করে পাইলট ফেরত দিতো?
    থ্যাংকস অরণ্য,71 এর যুদ্ধের পর দশ হাজার যুদ্ধ বন্দী ফেরত দেবার কথা,উল্লেখ করার জন্য।
    এদের কথায়, যুদ্ধ বিমান ফিমান না কিনলেও চলবে।
    থ্যাংকস, হানু, মনে করিয়ে দেবার জন্য যে ভারত কে 90 এর দশকের লরঝড়ে প্লেন নিয়ে লড়তে হচ্ছে, বলার জন্য।
    চায়না,পাকিস্তান নিয়ে অবস্থান তো ক্ষণে ক্ষণে বদলায়। কখনো বলে চায়নার সঙ্গে সু সম্পর্ক
    না রাখার জন্য ভারত এর দিকে বেশি খামতি,কখনো বলে চায়না নিজের স্বার্থে অস্থিরতা বজায় রাখতে চায়। কখন যে কি বলে, কি খায়, কে জানে!
  • Ekak | ০৪ মার্চ ২০১৯ ১২:২৩406390
  • এটা আমার একটা আশংকা, যে, প্রাইভেট ইনফরমেশন এনার্কি, ইন দ্য লং রান, স্টেট্ কন্ট্রোল্ড সেন্ট্রাল ডেটা পুলের জন্ম দেবে। কাজেই, একে লাইটলি না নিয়ে প্রশ্ন করা জরুরি।
  • Ekak | ০৪ মার্চ ২০১৯ ১২:১৭406389
  • এটা, ভাবতে খুব ভাল্লাগে :) কিন্তু বাস্তবে, সোশ্যাল মিডিয়া ফেকে ফেকে ভরে গেলে, নিউজ মিডিয়ায় তার বাইরে থাকবেনা। তখন, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়েই "সরকারি মিডিয়া " র দৌরাত্ম শুরু হবে, কারণ "সরকারি "মানে বিশ্বাসযোগ্য। সেটা একনায়কতন্ত্রের নামান্তর। তাই আমি চাইবো, ফেক কন্ট্রোলে থাক।
  • S | ০৪ মার্চ ২০১৯ ১২:১৬406388
  • দেশের প্রধানমন্ত্রী জনসভায় বলছে আলেকজান্ডারকে বিহারিরা যুদ্ধে হারিয়ে দিয়েছিলো।

    পৃথিবীর সবথেকে institutionalized গণতন্ত্রের রাষ্ট্রপতি দিনের পর দিনে মিথ্যা বলে যায়। ৭৭৩ দিনের প্রেসিডেন্সিতে (আজ অবধি) ৯,০১৪টা মিথ্যা কথা বলেছে।

    এদের দুজনের সমর্থকরাও জানে যে মিথ্যা বলছে। কিন্তু তবুও বিশ্বাস করবে। এবং সমর্থনও করবে। ইনফ্যাক্ট যত বেশি মিথ্যা কথা, তত বেশি সমর্থন।

    আমরা এখন পোস্ট ট্রুথ এরাতে রয়েছি।
  • S | ০৪ মার্চ ২০১৯ ১২:০৮406386
  • দেখুন বেশিরভাগ চাড্ডীরাই ফেক ধরতে পারেনা, কারণ তাদের মস্তিষ্ক আগে থেকেই প্রিকন্ডিশন্ড হয়ে থাকে। ঐসব বিশ্বাস করতে মন চায়, তাই মেনেও নেয়। সোশাল মিডিয়া স্পেসটাকে রাইট উইঙ্গ ফেক নিউজ পুরো গিলে ফেলেছে। তাই পুরো সোশাল মিডিয়ার বিশ্বাসযোগ্যতাকেই নস্ট করে ফেলতে হবে। হবেও। অতেব ফেকে ফেকে ভড়িয়ে দিন। সেদিন এলো বলে। যে জিনিস খুব তাড়াতাড়ি ছড়ায়, সেজিনিস খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামের দিন গেলো গেলো করছে।
  • T | ০৪ মার্চ ২০১৯ ১২:০৮406387
  • বা বিষ্ঠায় 'অবগাহন' করে ফ্যালে :))
  • Ekak | ০৪ মার্চ ২০১৯ ১২:০৫406385
  • বাই চান্স, ঢপ সবাই খায়। তবে খাবারে বিষ্ঠা পড়েছে বুঝলে কেও মুখ বেঁকায়, প্রশ্ন করে। আর বাই ইভোলিউশন গুখেকোরা ....আহা এইতো বিষ্ঠা পেয়েছি আবার প্রশ্ন কিসের বলে আনন্দে লাফিয়ে ওঠে।

    এইটুকুই, সামান্য পার্থক্য :)
  • sm | ০৪ মার্চ ২০১৯ ১১:৫৭406384
  • ওসব কাগুজে ইন্টালেকচযুয়াল অনেক দেখা আছে।
    বোফোর্স এ ঢপ বিশ্বাস করেই এরা রাজীব কে সরিয়ে ভি পি সিং কে এনেছিল।
    আমি ঢপ খাইনা, ভারী চালাক,এই এটিচিউড টাও বেশ উপভোগ্য।
  • | ০৪ মার্চ ২০১৯ ১১:৫৪406383
  • ঘটনা।
    এমনিতেও নিজেরাও যে খুব ফেক বলে ধরে ফেলে তা নয়।
  • T | ০৪ মার্চ ২০১৯ ১১:৫৩406382
  • হ্যা হ্যা হ্যা, যা বলেচ।
  • Ekak | ০৪ মার্চ ২০১৯ ১১:৫০406381
  • এই যারা ফেক এপারেন্টলি বিশ্বাস করে বলে মনে হয়, বা ছড়ায় এদের আবার টিপিক্যাল গপ্পো আছে। গোও অন গ্রিলিং। ডিপার ডিপার। আচ্ছা খাসা শিক্ষিত লোক সব। প্রথম প্রথম ফেক স্বীকার করবে না। তারপর, যেন খুব গোপন খবর তোমার সঙ্গে শেয়ার করছে এইভাবে বলবে .......আরেবাবা ফেক না রিয়েল ওতে কিস্যু যায় আসেনা, লোকে এটাই মেনে নেবে, আসল টার্গেট মোদী ২০১৯। মোদী কে দরকার।

    চাড্ডিদের অধিকাংশই বিশ্বাস করে যে বাকি চাড্ডিরা হুলিয়ে গান্ডু। কেও বুঝবেনা ফেক, ঠিক কাজ হাসিল হবে। আসলে এইভাবে একটা বিশাল বড় নাক কাটা সাধুর কনসেন্সাস তৈরী হয়েছে আর কি :))) এবং ঘটনা যে তাতে "কাজ" ও হাসিল হবে। কারণ গুরুঠাকুরটিও নাক্কাটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত