এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৩ মার্চ ২০১৯ ১৭:৫১406320
  • হেব্বি ব্যাপার মাইরি। একজনকে জেলের ভেতর পিটিয়ে মারা হল, জেলের পুলিশ ফুলিশ কেউ কিচ্ছু জানতে পারল না, আর পিটুনি খেয়ে মরে যাওয়া একটা লোকের ডেডবডি "বিকৃত" না করে ভারত ফেরত দিয়ে দিল।

    ক্ষিউটনেস ওভারলোডেড।
  • Jaish | ০৩ মার্চ ২০১৯ ১৭:২৬406319
  • এদিক ওদিক এ কান পাতলেই এখন মাসুদ আজহারের ৭২ হূরের সাথে মোলাকতের খপর পাওয়া যাচ্ছে, তো আপনাদের তো হটলাইন যোগাযোগ, জানেন নকি কিছু?
  • sm | ০৩ মার্চ ২০১৯ ১২:৩৯406318
  • সেতো ফেলো প্রিজনাররা মেরেছে।ভারত ডেড বডি ফেরত ও দিয়েছে। বিকৃত করে নি।
    পাকিস্তান তো নিজেদের পাইলট কেই পিটিয়ে মেরেছে।
  • pi | ০৩ মার্চ ২০১৯ ১২:৩০406317
  • রাজস্থানের জেলে তো পুলওয়ামার পর পাক বন্দী পিটিয়ে মেরে ফেলা হয়েছে !
  • sm | ০৩ মার্চ ২০১৯ ১১:৫৭406316
  • পাকিস্তান তো মুন্ডু কেটে ফেরত পাঠিয়েছিল।ওদের কাছে শিষ্টাচার শেখা মুশকিল।
  • aranya | ০৩ মার্চ ২০১৯ ১০:৫৮406315
  • পুরনো ভাট পড়তে গিয়ে এই লাইন-টা দেখলাম - 'তিয়াষ নামে একজন লিখেছেন - এই ঘটনাটা যদি আমাদের দিকে ঘটত, একজন পাকিস্তানি উইং কমান্ডার ধরা পড়ল ভারতীয় সেনার হাতে। কী ঘটত? জ্যান্ত ফিরত সে লোক?
    '

    - আজকের দিনে কী হবে জানি না, তবে ১৯৭১-এ ৯০০০০+ যুদ্ধবন্দী পাক সৈন্য-কে ভারত জ্যান্ত ফিরিয়েছিল
  • S | ০৩ মার্চ ২০১৯ ০৯:৫৫406313
  • হ্যাঁ। প্রায় প্রত্যেকটা ইস্যুতেই ওআইসির ওপিনিয়ন অত্যন্ত রিগ্রেসিভ। বিশেষ করে ফ্রিডম অব স্পিচ, মানবাধিকারের ব্যাপারে। নেহাত তেল ছিলো বলে, নইলে কেউ পাত্তাও দিতো না। তাছাড়া ওআইসিতেও তেল ওয়ালা দেশগুলই মোটামুটি রাজত্ব চালায়। আর সেগুলো মারাত্মক রিগ্রেসিভ সব দেশ।
  • aranya | ০৩ মার্চ ২০১৯ ০৯:৫৫406314
  • ইন্টেলিজেন্স ফেইলিওর নিয়ে ডোভাল বা ভারত সরকার তেমন কিছু বলে নি এখনো - এ নিয়ে বিরোধীরা চাপ বজায় রাখবে, আশা করি। মমতা-র কিছু স্টেটমেন্ট দেখেছি, প্রধানসেবক এই অ্যাটাকের কথা জানতেন, সরাসরিই এমন অভিযোগ করেছেন
  • aranya | ০৩ মার্চ ২০১৯ ০৯:৪৮406312
  • ২০১৯ সালে ধর্মের ভিত্তিতে তৈরী রাষ্ট্র, সেই সব রাষ্ট্রের সংগঠন -এ একটা অর্থহীন রিগ্রেসিভ ব্যাপার, OIC এবং তার মেন্বার রাষ্ট্রগুলি সম্বন্ধে এটাই মনে হয়
  • sm | ০৩ মার্চ ২০১৯ ০৯:২৭406310
  • তাহলে কি দেখা গেল?পাকিস্তান ও চায়না হলো হিংসুটে দেশ।
    আপনি হাজার বছর ধরে আলোচনা চালালেও তারা অসৎ উদ্দেশ্যে কাশ্মীর অঞ্চলে ও চীন নর্থ ইস্টে ঝামেলা পাকিয়ে রাখবে।
  • S | ০৩ মার্চ ২০১৯ ০৯:০১406309
  • এসব আলোচনা করতে গেলে কিছু অপ্রিয় সত্যি কথা বলতেই হয়। কাশ্মীর নিয়ে আইওসি কি বলেছে দেখতেই পারেন। পাকিস্তান ও পাকিস্তানিদের বক্তব্য আরো এক্সট্রিম। পাকিস্তানের কাছে কাশ্মীর হলো বাংলাদেশের বদলা। সেটা যতদিন না সম্পন্ন হবে, ঝামেলা চলবেই। তাছাড়া পাকিস্তান আর্মি, ইন্টেলিজেন্স, সরকার, রিলিজিয়স ফ্যানাটিক্সদের একটা বড় অংশের একজিজটেন্স ডিপেন্ড করছে ভারত বিরোধিতার উপরে। কিন্তু পাকিস্তান এইমুহুর্তে যুদ্ধ চায়্না। শান্তিপুর্ণ সহাবস্থান + অকেশনাল টেররিস্ট অ্যাটাক হলো পাকিস্তানের কাম্য। জৈশ ওদের বড় অ্যাসেট। চীনের সাপোর্টও আছে।

    কাশ্মীর নিয়ে বেশ কয়েক বছর হলো কেন্দ্র সরকার হিমসিম খাচ্ছে। কিছুতেই শান্তি ধরে রাখতে পারছেনা। ছাত্রদের লাঠি পেটা করা আমাদের দেশের ঐতিহ্য। যেটা অন্য রাজ্যে পুলিশ করে, কাশ্মীরে সেটা মিলিটারি করে। সবাইকেই কথায় কথায় টেররিস্ট দাগিয়ে দেয়। মোদি সরকারে এসে পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে। ব্রাউনি পয়েন্ট জোগাড় করার লোভে গায়ের জোড়ে শান্তি প্রতিষ্ঠা করার চেস্টা করেছে। হয়নি। উল্টে জনরোষ বেড়েছে।
  • aranya | ০৩ মার্চ ২০১৯ ০৭:৫৯406308
  • পাক মাটিতে বেড়ে ওঠা জৈশ ও অন্যান্য সন্ত্রাসবাদী গ্রুপ-দে নিয়ে পাক তরুণ প্রজন্ম কি ভাবছে? ডন প্রমুখ সংবাদ মাধ্যমেরই বা কী মত?
  • aranya | ০৩ মার্চ ২০১৯ ০৭:৫৪406307
  • অভিনন্দন-কে মুক্তি দিয়েছে, খুবই ভাল জেশ্চার, পাক জনতার যুদ্ধবিরোধী মন্তব্য-ও প্রশংসনীয়, বাট হাউ ইজ দ্য জৈশ? অ্যালাইভ & কিকিং, আই গেস
    টেররিস্ট গ্রুপ গুলোর বিরুদ্ধে পাক প্রশাসন স্টেপ না নিলে, কোন দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব নয়
  • অর্জুন অভিষেক | ০৩ মার্চ ২০১৯ ০১:৫৯406305
  • কম্যান্ডার অভিনন্দন বর্তমানের মা'র সম্পর্কে আজ টিভিতে এক ঝলক তথ্য শুনে চমৎকৃত, মুগ্ধ বলা ভাল। পেশায় চিকিৎসক, ম্যাড্রাস ক্রিশ্চান কলেজ ও রয়্যাল কলেজ অব সার্জেন থেকে শিক্ষাপ্রাপ্ত ডাঃ শোভা বর্তমান যুদ্ধ বিধ্বস্ত ভয়ংকর সব দেশে চিকিৎসা করেছেন। নাইজেরিয়া, হাইতি, লিবারিয়া, পাপুয়া নিউ গিনি, আইভেরি কোস্টেের মত সব দেশে কাজ করেছেন। অনেক জায়গায় আই সি ইউয়ের ব্যবস্থা ছিলনা সে সব তৈরি হয়েছে তার উদ্যোগে।

    দুবার সুইসাইড বোমা বিস্ফোরণ থেকেও বেঁচে যান। কাল চেন্নাই থেকে দিল্লীতে প্লেনে এলেন বর্তমান দম্পতি। কো প্যাসেঞ্জাররা যখন তাদের স্ট্যান্ডিং অভেশন দিল হাতজোড় করে সকলকে অভিবাদন জানিয়ে তাকে নেমে যেতে দেখে গেল। কি ডিগনিফাইড।

    অভিনন্দনের দৌলতে এমন একজন অসাধারণ মহিলা সম্পর্কে জানতে পারলাম। আমাদের দেশে এরকম আরও কত মহিলারা শুধুই স্ত্রী আর মায়ের পরিচয়ে বেঁচে আছেন।

    এঁকে পদ্মশ্রী, পদ্মভূষণ দেয়নি ভারত সরকার ?
  • pi | ০২ মার্চ ২০১৯ ২২:১৬406304
  • দিল্লিতে সিউয়ার মেশিনের কাজটা কিন্তু বেশ ভাল হল। কেরালায় রিসেস এর সার্কুলারও।
  • S | ০২ মার্চ ২০১৯ ১৫:১৯406302
  • কয়েকদিন অপেক্ষা করুন। অভিনন্দনকে দেশোদ্রোহী বললো বলে। সহ্য করতে পারছেনা।
  • S | ০২ মার্চ ২০১৯ ১৫:০০406300
  • অভিনন্দন মানে ওয়েলকাম? কে বলেছে এটা?
  • pi | ০২ মার্চ ২০১৯ ১৪:৫৫406299
  • ওয়েলকাম।
  • b | ০২ মার্চ ২০১৯ ১৪:৪৮406298
  • কি বলেছেন অভিনন্দন মানে?
  • dc | ০২ মার্চ ২০১৯ ১৪:০৩406297
  • হুম, ডিস্টোপিয়াই মনে হচ্ছে। একখান ব্লেড রানার নামিয়ে দিলেই হয়।
  • T | ০২ মার্চ ২০১৯ ১৩:৫৫406296
  • হ্যাঁ মাইরি। অসামান্য জিজিতে যাওয়া দেশ।
  • pi | ০২ মার্চ ২০১৯ ১৩:৪২406295
  • সেকি, পড়েননি, উনি অভিনন্দন মানে কী বলেছেন!
  • S | ০২ মার্চ ২০১৯ ১৩:৩৯406294
  • এটা কি?
  • Ekak | ০২ মার্চ ২০১৯ ১৩:২৩406292
  • দিয়েছি :))

    ইন্ডিয়া মাইরি চলমান ডিস্টোপিয়া। কেন যে লোকে কল্পনা করে লেখে, এমন বাস্তব থাকতে !!
  • dc | ০২ মার্চ ২০১৯ ১৩:২৩406293
  • এদিকে একজনের যে কি জ্বলছে! মুখে তো অভিনন্দনের বন্যা বইয়ে দিচ্ছে, আর মনে মনে হুলিয়ে গাল দিচ্ছে :d একেবারে তিনশো পাওয়ার ছক কষেছিল, এখন ভাবছে দুশোতেই না আটকে যাই!
  • dc | ০২ মার্চ ২০১৯ ১৩:২১406291
  • পুরো একঘর! :d
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত