এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১৩406140
  • লাহোর, করাচি আর ইসলামাবাদ প্রেস ক্লাবের সামনে আজ যুদ্ধবিরোধী সমাবেশ হয়েছে। কলকাতা দিল্লি মুম্বইতে হবে শনি আর রবিবার।

    এখানেও পাকিস্তান পায়োনীয়ার।
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১২406139
  • বলিঊডের বানানে আসলে একটা "আ"কার বাদ আছে।

    কালচারাল এক্সচেন্জ দারুন ব্যাপার। ফুল সাপোর্ট রইলো। পাকিস্তানি মহিলারা বড্ড সুন্দরি। আমি নাজিয়া হাসানকে দেখে পুরো উড়ে গেছিলাম, এখনো উড়ছি। ঃ))

    পাকিস্তানি টিভি চ্যানেলগুলোর কিছু ভিডিও আমি দেখি ইউটিউবে। খুব ব্যালেনসড ওপিনিয়ন আর অ্যানালিসিস। অর্ণবের মতন কোক সেবনকারি পাগলকে ওদের দেশে কোনো মেইনস্ট্রীম চ্যীনেলে জায়্গা দিতোনা।

    তবে পাকিস্তানের একটা ইন্ডিয়া ফিক্সেশন আছে। সেটা থেকে বেড়নো উচিত।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১১406138
  • জনতা কি 'জাতির কথা' নামক ফেবু পেজটা দেখেছে। এ জিনিস মাইরি চ্রম যাকে বলে। :)) ভারতীয় আবাল সমাজের অন্যতম উদা। এইরম শয়ে শয়ে আছে।
  • sm | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৯406137
  • ব্যাস আর কোন কথা নেই কাল থেকেই বর্ডার খুলে দাও।গণ সংগীত গাইতে গাইতে দল বেঁধে সব ওপারে মালা বিনিময় করুক।ওরা আমাদের গান গাইতে দেয় না---
    তার পর পাকিস্তান জুড়ে শুধুই বাম।এপারে রাম ওপারে বাম।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৬406136
  • কাশ্মীরটাকেই তো এডুকেশন হাব বানানো যেতে পারে উইথ স্পেশাল কোটা অফ পাকি স্টুডেন্টস। নিজেরা সেখানে পড়ার সুযোগ পেলে, থোড়ি বোম মারবে !
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৪406135
  • ১) মোদি প্রথম প্রধানমন্ত্রী যার আমলে ইন্ডিয়া পাকিস্তানের কাছে একটা যুদ্ধ হারলো।

    ২) ইমরান খান যে মোদির থেকে বেটার প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতা, এবং মানুষ সেটা প্রমাণিত।

    ৩) পাকিস্তানের যুবসমাজকে দেখে সত্যিই ভালো লাগছে। একজন টুইটারে বলছেন যে আমি পাকিস্তানের নাগরিক হিসাবে দাবী করছি ঐ পাইলটকে সুস্থ করে ইন্ডিয়ার কাছে ফিরিয়ে দেওয়া হোক। এই ধরমের মন্তব্য আজ ইন্ডিয়ায় বলা যাবেনা।

    ৪) পাকিস্তানিদের নিয়ে যে ভুল ধারণা গুলো মিডিয়া ইন্ডিয়ায় ছড়াতো (হয়তো একসময় সত্যি সেরকম পরিস্থিতিই ছিলো) সেগুলো সব মিথ্যা। এইটা অবশ্যি আমি পার্সোনালি আগে থেকেই জানতাম। পাকিস্তানি আর্মি, ইন্টেলিজেন্স, এমনকি সরকার যাই হোক মানুষ দারুন।

    ৫) ইন্ডিয়ার সামাজিক অবস্থা তাহলে বেশ বেহাল। পাকিস্তানি জেলবন্দীকে পিটিয়ে মারাটা বেশ অ্যাক্সেপ্টেড এবং লেজিটিমেট। থ্যান্ক্স টু মোদি এন্ড কোং। এবং তাদের চ্যালা চাড্ডীদের দল।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০১406134
  • অবশ্যই। স্টুডেন্ট এক্সচেঞ্জ, কালচারাল এক্সচেঞ্জ যত বেশী হয়, তত ভালো। এদিকে বলিউড শুনলাম কোনো পাক গায়ককে ব্যান করেচে। এই পাঁঠাগুলো সবচে সরেস। যদিও খাওয়া যায় না। :(
  • sm | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০০406133
  • এরকম বিদঘুটে আই ডিয়ার কথা ভাবা বেশ টাফ!নিজের চেনা পরিচিত বা পরিজন দের পাকিস্তানে পাঠানো হবে তো,ইঞ্জি/ম্যানেজমেন্ট পড়ার জন্য?নিদেন,কাশ্মীরে পড়তে পাঠালেই চলবে।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৬406132
  • যেটুকু সোশ্যাল মিডিয়ায় দেখি সেটুকুই জানি। করাচি ফুড, উর্দু লার্নিং এইসব গ্রূপে আছি অনেকদিন হলো। লোকে কোনো উন্মাদনা ছড়াচ্ছে এরকম তো দেখিনি।

    সাধারণ পাকিস্তানবাসি পাকিস্তানিদের কথা বলছি আর কি। এতো গোলমালের মধ্যেও কেও, ভারত কি মা কি টাইপ পোস্ট দেয়নি। যেটা বেশ কিছু ইন্ডিয়ান ট্রল পাকিদের নামে বিভিন্ন গ্রূপে দিয়ে বেরিয়েছে।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫২406131
  • ভারতের উচিত ( উচিত অবধিই বলতে পারি, আর কি বলবো ) ভারতীয় ইউনিভার্সিটির দরজা পাকিস্তানী ছাত্রছাত্রীদের জন্যে খুলে দেওয়া। আর কিছু না হোক, লাখখানেক জনতাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে ফেরত পাঠিয়ে দিক। সবাইতো ইউএস গিয়ে চাকরি খুঁজতে পারবে না। লাহোর করাচিতে করে খেতে হবে। এরাই চাপ দিয়ে সরকারকে বাধ্য করাবে যুদ্ধ যুদ্ধ খেলা থেকে সরে, অর্থনীতির উন্নতিকরনে।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৮406130
  • হ্যাঁ, আমাদের আর্বান ছাগলদের তুলনায় সেন্সিবল মনে হয়। অবশ্য কতটুকুই বা জানি।
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৫406129
  • তবে, পুরো গল্পে যেটা এখনো অবধি ভালো লেগেছে তা হলো পাকিস্তানের যুবসমাজের অংশগ্রহণ। বেশ কিছু জনতা উইং কমান্ডারের মুক্তি চেয়ে সোশ্যাল মিডিয়ায় বা রাস্তায় নেবেও কথা বলেছে। পাওনা বলতে এইটুকুই। ইমরানের পেছনে সেনাবাহিনী, সে আজ কী বলছে কাল কী বলবে ঠিক নেই। কিন্তু এই ক্রমবর্ধমান পাকিস্তানী আর্বান যুবক যুবতীদের কনসেনসাসে কিছুটা হলেও ভরসা আছে। বেটার ফিউচার এলে ওদের চাপেই আস্তে পারে। কোনো মোদী-ইমরানের জন্যেনয়।
  • sm | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৯406128
  • এই পাইলটের ইন্টারভিউ নিতে দেবে?আই মিন সঙ্গে সুমন/অর্ণব এরা নিতে পারবে?
  • Ekak | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩৩406127
  • এটা ঠিক। ওপারে ইন্ডিঅন জর্নো রা শুঢুই সেফ্লি ইম্রানের বাইট নিলো,কেও স্পটে গ্যালোনা এটা খুবিইই ভুলভাল ব্যাপার।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩২406125
  • এক্সপ্লোডিং ম্যাঙ্গোজ - স্বাতী (মৈত্র) আর রোবুর স্ট্রং রেকো আছে। সোনালী পড়েছে, আমি এখনও সময় পাই নি। রোবুর রেকোতে রূপী বাস্কে পড়লাম। ভাল বেশ ভাল।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩২406126
  • এক্সপ্লোডিং ম্যাঙ্গোজ - স্বাতী (মৈত্র) আর রোবুর স্ট্রং রেকো আছে। সোনালী পড়েছে, আমি এখনও সময় পাই নি। রোবুর রেকোতে রূপী বাস্কে পড়লাম। ভাল বেশ ভাল।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০৮406124
  • এই মাইরি তোমরা এক্সপ্লোডিং ম্যাঙ্গোজ পড়েছো, ভালো থ্রিলার !!

    আমার নিন্দুক স্বাভাব এত গভীর, পাইলট ফেরত আসবেন জেনেও, সরকারের ব্লাফ প্রায় সূর্যের আলোর মত পরিষ্কার হচ্ছে এসব দেখেও একটা কথা একটু খোচাচ্ছে, এমন ভাবে বলছি যেন আমার মহান ভাবনার অচিরেই দক্ষিন এশিয়ার প্রতিবেশি ঐক্য তৈরী এমন হবে যে ইমরান খান কে শুধু বল করলেই হবে, লিডারশিপ শুধু রিভার্স সুইং এই সীমাবদ্ধ থাকবে।

    দ্যাখো গুরু, আমার না এট্টু খারাপ লেগেছে ভারতীয় লিবেরেল মেডিয়ার বা মেডিয়াংশ দের ও ক্ষমতা নাই, এখনো, এই এত বছর মনমোহনোমিক্স আর এফ ডি আই করার পরেও, ধরো পি ও কে তে গিয়ে নিউজ ভেরিফাই করার। ধরো কোথায় বম পড়লো, কতো লোক মরলো, তার মধ্যে জইশ কমান্ডার ছিল কিনা। সেই বিবিসি ইত্যাদির উপরে নিরভরশীল। আমরা ও তার উপরে নিরভরশীল। আমাদের লিবেরেলিজম কিনা সারা জীবন যারা একটা কোল্ড ওয়ারের ছায়া থাকা প্রাচীন লড়ঝড়ে যুদ্ধ বা যুদ্ধের রেলিক এর খবর সংগ্রহ করতে গিয়ে, সেই কোল্ড ওয়ারের সময় যারা ফরেন পলিসি তে ভারতীয় এস্টাবলিশমেন্ট এর বিরুদ্ধেই কাজ করেছে তাদের পুরোনো কন্টাক্ট পুরোনো নিউজ নুআন্স এর উপরে আমরা ডিপেন্ডেন্ট। এটা মাইরি আমার পুরোনো অ্যান্টি কলোনিয়াল লেফটি পজিশন এ একটু ব্যাদনা লেগেছে। এটা খুব দুঃখের আমাদের সেই বারা লন্ডন নিউ ইয়র্কে গিয়েই পাকিস্তানি লিবেরেল দের সঙ্গে দেখা করতে হবে মাল খেতে গেলেও। যখন অভিজিত রায় এর বাবা রাজি হয়েছিলেন আমেরিকার সরকার বাংলাদেশের সরকার কে প্রকৃত তদন্ত করতে বাধ্য করুক, তখন একটা অজুহাত ছিল ঠিক ই অভিজিত আমেরিকার নাগরিক ছিলেন, কিন্তু এটা দেশপ্রেমি প্রফেসর রায় এর পক্ষে নিশ্চয়ী দুঃখের ছিল যে সারা জেবন ধরে সাম্রাজ্যবাদ আর নয়া সাম্রাজ্য বাদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে ন্যুনতম বিচার চাইতে বিদেশী সরকারের উপরে ভরসা রাখতে হচ্ছে।
    এটা কি দুঃখের আমি বলে বোঝাতে পারবো না। ইন্ডিয়ান এক্সপ্রেস ক্রমাগত সরকারের ব্রিফিং ভেরিফাই করার চেষ্টা করছিল, মার্ক করে দিছিল, ব্রেকিং নিউজ এ সেটা করার স্কোপ নেই। প্রকৃত দেশপ্রেমী লিবেরেল জার্নালিস্ট দের গায়ে নিশ্চয়ী লাগে যে বড় মিডিয়া সংস্থার কাছ থেকে সোর্স নিতে তারা বাধ্য হয়, শুধু খরচের জন্য না, ভেরিফাই করা মুশকিল।

    অন্য দিকে দেখো যহন বিবিসি সি এন এন এমনকি নিউ ইয়র্ক টাইমস চুড়ান্টো ঢপ দিতো ইরাক যুদ্ধের সময়ে, এখন দিছে ভেনেজুয়েলায়, সিরিয়াতে, তখন তারা এম্বেডেড সাংবাদিকতা পেরোতে সাহায্য করত সেখান কার ই ছোটো কাগজ গুলো, কিন্তু অত বড় মিডিয়া সংস্থা কে পশ্চিমী শক্তিশালী দেশ কন্ট্রোল করতে পারবে, এই প্রেক্ষিতে দেখলে অ্যাকচুয়ালি মোদীয় শুধু খচ্চর থাকে না, তদুপরি অসহায় হয়ে যায়। ওদের কন্ট্রোল এবং কনসেনসুয়াল কন্ট্রোল এর স্কেল টা আলাদা।

    এটা কে চ্যালেঞ্জ করেছিল উইকিলিক্স, কিন্তু তাদের কে পুতিন স্যার ইউজ করে নিলেন। ইনভেস্টি গেটিভ জার্নালিস্ট দের ইউনিয়ন ICJ যারা পানামা পেপার্স নিয়ে কাজ করলো, ইন্টারেস্টিংলি গ্রাফ ডেটাবেস ইউজ করে, তারা ও একটা চ্যালেঞ্জ, তবে পোলিটিকাল কেস এ তারা কতটা এফেকটিভ জানি না।

    আমি এমনি তে মেডিয়ার প্রাইভেটাইজেশন এর পক্ষে, আমাদের দেশের ডিস্টোপিয়া সত্ত্বেও, কারণ শুধুই সরকারের স্টেটমেন্ট পড়ার জন্য কাগজ থাকার মানে হয় না, কিন্তু কনসেনসুয়াল জার্নালিজম, আর পুরোনো ফরেন পলিসির ছায়া রিপোর্টিং এ দেখলে খারাপ লাগে। আর তিতীয় বিস্বের লিবেরেল হিসেবে আমরা কি চোদু নিউজ কনজিউমার সেটা ভেবে দুঃখ হয়, একটু দেশপ্রেমে লাগে আর কি। এমনি সরকার যত এম্বারাস্ড হয় তত খুশি কিন্তু এটায় একটু দুঃখ হয়।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪৫406123
  • 'এমনি ভদ্রলোক ভালো বোলার সন্দেহ নেই' ঃ)))
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০:২৫406122
  • খ দার সাথে একমত, রাইট উইং কনজারভেটিভদের নিয়ে আর কিই বা বলার আছে, সর্বত্র সমান। তবে আপাতত ইমরান খানের ওপর একটা লেখা খুঁজে পেলাম। এ আর কিছুই না, স্রেফ লঙ্গিং ফর আ বেটার ওয়ার্ল্ড ঃ)

    https://www.thehindu.com/sport/cricket/bowling-to-imran-khan/article24771000.ece
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০১406121
  • যে ইলেকশনে উনি জিতেছেন, সেই ইলেকশন এর প্রচারের আমলে র কাগজ পত্র একটু পড়াশুনো কোরে নিয়ো ডিসি, মাইরি বলছি ঠকবে না।

    রাইট উইং পপুলিজম এর এ দিকটা বোঝার চেষ্টা করো, তার নেচার ই হল, ক্রমাগত রাইটওয়ার্ড পুশ হবে বড় প্লাটফর্মে, কিছুদিন পরে ইমরান কেন এত মধু ঝরালো বলে আরেকটি আরো স্ট্রেঞ্জ লোক আনবে ওখানকার কনজারভেটিভ রা। এ যুক্তি তেই বেনজির গেছিলেন। কোরাপশন তো ছিলই। এটা ওখানকার আর্মি এখন বোঝে, আউটরাইট মিলিটারি ডিকটেটরশিপের থেকে গয়নার বাক্স ডেমোক্রাসি ভালো।

  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫৩406120
  • ইমরান খান কে নিয়ে আমি অবিশ্যি ঠিক গদ গদ হতে রাজি নই। এই ভদ্রলোক পাকিস্তানি কনজারভেটিভ এস্টাবলিশমেন্ট এর ক্যান্ডিডেট ছিলেন বললে কম বলা হয়। পাকিস্তানে জনমত টা পুরোপুরি ভাষাভিত্তিক। চমস্কি ই সম্ভবত বলেছিলেন, ইংরেজি মেডিয়ার র অনেকাংশ স্বাস্থ্যকর ভাবে সরকার কে অ্যাকাউন্টেবল রাখার পক্ষে। লিবেরেল রা সংখ্যায় খুব কম নন। অন্যান্য দেশীয় ভাষার মেডিয়া তে নানা ধরণের বিচিত্র এলিমেন্ট আছে, টমাটোর বদলে অ্যাটোম বম্ব গোছের। তাই একটা ঘটনা দিয়ে বিচার না করাই ঠিক হবে। আমাদের দেশের সরকার এত গাধা যে পাকিস্তানি কনজারভেটি`ভ এস্টাবলিশমেন্ট কে ভিষণ শিভালরাস মনে হচ্ছে, বাংলা ৭১ এর উল্টো সিচুয়েশন। মনে রাখবেন, ৭১ এ যে ভারত সরকার বাঙালি বুদ্ধিজীবি দের হত্যা করা হচ্ছে বলে ঝাপিয়েছিল, তারা ঠিক এক ই সময়ে বাঙালি বামপন্থী দের উপরে অত্যাচার কম করে নি। যার জন্য কনফিউজ হয়ে গিয়ে বাংলাদেশি বামপন্থী রা বড় প্লাটফর্ম ছেড়ে বহুধা বিভক্ত হয়ে গেছিলেন, সেটা অবস্য বেশ ট্রাবলড হিস্টরি ;-)
    এমনি ভদ্রলোক ভালো বোলার সন্দেহ নেই। এমনকি ইংরেজি ও ভালো বলেন, জৈবনে অক্সফোর্ড ও লন্ডনে, প্রায় সেই সিজন অফ ইমিগ্রেশন টু নর্থ এর নায়ক এর মতো, যাকে বলে পেন্টিং দ্য সিটি রেড অ্যান পিংক করেছেন, সে সব খুব ই ভালো কথা। তারিক আলির, অফ অল পিপল একটা খুব মজার আর্টিকল আছে পড়তে পারেন বেনজির এর মৃত্যুর পরে বেরোনো, সেটা এ প্রসঙ্গে পড়ে দেখতে পারেন। গসিপ কলাম এর যে একটা সেকুলার মেটেরিয়ালিস্ট দিক আছে সেটা আমরা বিশুদ্ধবাদী রা অনেক সময় ভুলে যাই ;-) খ
  • বাউণ্ডুলে বান্দা | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৭406119
  • "পাকিস্তানের জনমত, মিডিয়া, রাজনৈতিক সিদ্ধান্ত, ইমরান খান" - সত্যি খুব আশাপ্রদ। ইমরান খুব সংযত ব্যবহার করছেন। আমাদের প্রধানমন্ত্রী যদি একটু সত্যিকারের সৌজন্য দেখাতেন ! তবে সেটা দুরাশা।

    মনে হচ্ছে পাকিস্থানের মানুষজনের বাস্তব চেতনা ও শুভবুদ্ধি আমাদের তুলনায় অনেক বেশী। ভারতের বেশীর ভাগ মানুষজন যে ঘৃণার প্রকাশ দেখাচ্ছেন, তাতে ভারতীয় হিসেবে লজ্জা লাগছে।

    শুভবুদ্ধির জয় হোক, এটাই কামনা করছি মনেপ্রাণে। তবে ৫৬ ইঞ্চি আবার কী চাল দেন কে জানে !
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২২406118
  • স্কুলে পড়ার সময় ইমরান খান আর ওয়াসিম আক্রমের গোছা গোছা ফটো জমাতাম, গোটা ক্লাস জুড়ে সবাই পাকিস্তান সাপোর্টার হয়ে গেছিলাম -
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২০406117
  • ওদিকে আই এ এওহ চিফের প্রেস কনফারেন্স ভক্তদের ফুয়েল দেবে ভালই।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৮406115
  • মানে অন্তত মুশারফ বা শরিফদের থেকে ইমরানের আউটলুকে একটা বেসিক ডিফারেন্স এক্সপেক্ট করা যায়।
  • র২হ | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৭406114
  • আর পাকিস্তানের জনমত, মিডিয়া, রাজনৈতিক সিদ্ধান্ত, ইমরান খান - সবেতেই খুব ইম্প্রেসড। ভালো লাগছে। শুভবুদ্ধি ছড়িয়ে পড়ুক।

    আর আমাদের এদিকে দেখছি বাবলু সাঁতরার স্ত্রীর প্রতি বিষোদ্গার। উফ।
  • র২হ | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৪406113
  • আনন্দবাজারে অভিনন্দনের ওপর অত্যাচারের কথা খুব রসিয়ে লিখেছে কিন্তু ডন থেকে বেরোন ভিডিওটা নিয়ে পুরো চুপ।
    হয়তো দুরাশা, তবু আনন্দবাজারের কাছে অন্যরকম আশা ছিল একটু।
    ওখানকার লোকজন তো ভাট পড়েন বোধয়, তাই লিখলাম।
    অবশ্য তাতে কিছু আসবে যাবে না।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৩406111
  • দে দি, দেখব।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৩406112
  • ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে ইমরান হ্যাটট্রিক করলেন বলা যায়।

    দ দি, আমি কিন্তু ইমরান খান যেভাবে পুরোটা হ্যান্ডল করলেন তাতে অবাক হইনি। উনি একটা স্পোর্ট হায়েস্ট লেভেলে খেলেছিলেন, তারওপরে ক্যাপ্টেন ছিলেন। এই লেভেলের স্পোর্টসম্যানদের একটা সেন্স অফ ব্যালেন্স থাকতেই হয়। আমি ইমরানের ক্যাম্পেন দেখিনি, তবে প্রধানমন্ত্রী পদে বসার পর ওনার থেকে এই ব্যালেন্স আর ম্যাচুরিটি আশা করাই যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত