এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪০406110
  • এনার নাম শুনে আমি ভেবেছিলাম এনার বাবার নাম অভিনন্দন অতীত - ঃ)

    বড়েস আর ডিসি, নেটফ্লিক্সে "স্কেচি বিহেভিয়ার" দেখুন - কেনি সেবাস্তিয়ান আর কন্নন গিলের - কয়েকটা দুরন্ত! বাংলায় "সোনার পাহাড়" নামে একটা মুভি দেখতে শুরু করলাম - যতটুকু দেখলাম দূর্দান্ত -

    আর "ব্রুকলিন ৯৯" - এটাও আমেরিকান সিরিয়াল ছ্যাবলামি -
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৫406109
  • আবাপ তে বন্দনা শুরু হয়ে গেচে - নথি খেয়ে ফেলেছিলেন ইঃ
    কবে আমাদের মিডিয়া একটু ম্যাচিওরড হবে?
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১৬406108
  • আমাদের ত্রাতা মিডিয়া আছে না? অন্যরা ছেড়েই দিলাম, এন ডি টি ভিও বলছে ভারতের ভয়ে ছাড়তে বাধ্য হল, ভারতের, সরকারের বিশাল রাজনৈতিক জয়, পাকিস্তানের বিশাল হার। ইমরান প্রচণ্ড ভয় পেয়ে কুঁকড়ে গিয়ে ছেড়ে দিতে বাধ্য হল, ভিডিও বেরিয়ে গেছিল বলে অস্বীকার করতে পারলনা ইত্যাদি।

    রভিশ কুমার বলেছেন মিডিয়া পুরৈ একটা দলের হয়ে গেছে। এসব বলছেন!

    সত্যি, ইলেক্ট্রনিক মিডিয়া কিছু খেল দেখালো বটে। এরা না জিতিয়ে ছাড়বে না তো। কোটি কোটি লোক এই গাঁজা গিলছে! আর কোন অপশন নেই। ইলেক্ট্রনিক মিডিয়ার তো নন মেনস্ট্রিম বলেও কিছু নাই!

    https://thewire.in/media/today-freedom-from-fear-is-freedom-from-mainstream-media

    মিডিয়ার্র পিছনেই লাইন দিয়েছে বলিউড! ওদিকে পাকিস্তানের মিডিয়া, শিল্পী, রাজনীতিবিদ, সবাইকেই অনেক ম্যাচিওরড লাগছে!

    আমি এটা প্রথমে ফেকিং নিউজ ভেবেছিলাম ঃ(

    http://huffp.st/f4zWXSz
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৭406107
  • ইমরানকে ক্রমশই ম্যচ্যুওরড আর বেটার লাগছে, ঠিক ততটাই নীচ লাগছে আমাদেরটাকে। ইমরানের কাছে সত্যিই এতটা আশা করি নি। বিশেষত কোন একটা ভিডিওতে যেভাবে সেনাবাহিনীর একজন আদেশ দিচ্ছিল, তাতে এটা বেশ অপ্রত্যাশিত।

    আর শুধু আবাপ কেন ঐটাই এখন গোটা বানরকুলের ফেস সেভার।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৯406106
  • বোম ফ্যালাটা মনে হয় আরেকটা জুমলা হয়ে গ্যালো।
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৮406105
  • আবাপ এখনো চেল্লে যাচ্চে যে ভয় পেয়ে নাকি ছেড়ে দিচ্ছে। খিকজ।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৬406104
  • পাকিস্তান কালকে ছেড়ে দেবে।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৮406103
  • গোঁফটা ব্যাপক। কার মতন যেন ? হীরক রাজার দেশে দেখেছিলাম?
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৬406102
  • ডাক পাঠাইলেই ডাকিয়া থাকে :D
  • sm | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪১406101
  • আজ হাফপ্যান্ট খুব বকবক করচে তো।কি হলো কি?পেট কামড়াচ্ছে?গ্রাইপ ওয়াটার লাগবে?
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২০406100
  • সপ্তমারী মহাবীর - সেই কবে কবি নিকেচেন -

    সাড়ে তিনশো মারী মহাবীর - সাড়ে তিনশো গাছ -
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৪406099
  • বৃহৎ ছাগোপনিষদ অনুযায়ী আমাগো দেশের মানুষ ছাগল এবং একই সঙ্গে ছাগল নয়। মোদী চেয়েছিল এই অদ্ভুত দ্বন্দ্বমূলক ক্যাকোফেনির মীমাংসা কত্তে। এক দেশ, এক ভোট, এক মানী, সাত আম্বানি। কিন্তু বূথ বিস্তারক দের সুবিদে কত্তে গিয়ে শালা অ্যাতটা চুলকিয়ে ফেলেচে যে এরপর উপশম নয়, ঘা ই হবে।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৬406098
  • T | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৪406097
  • হনুদা ভেঙে পড়লেও রেসিস্ট্যান্স ভাঙবে না। এইসব যুদ্ধ জিগির এই হপ্তা বড়জোর। এর বেশী টানার খ্যামতা নেই ওদের। পাকিস্তান এমনিতেই মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে। নেক্সট উইক থেকে আলু পেঁয়াজ বেকার নোটবন্দী কৃষক। এমনিতেও যুদ্ধের স্টান্সে বিচিপি স্টিক করে থাকলে ওদের বিপদ আছে। এখনই ওয়েস্টার্ন মিডিয়া হাসাহাসি করছে যে মাঠে বোম মেরে পালিয়েচে। দুদিন বাদে, স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের কাছে যুদ্ধে হার বলে প্রচার শুরু হলে (হারই, কারণ আমরা ওদের গাছ মেরেচি, কিন্তু ওরা আমাদের সৈন্য ধরেচে) কেস খাবে। কলার তুলে পাশের পাড়ায় গিয়ে মেরে এসেছি, এই অবদি ঠিক ছিল। টেনে দেওয়া যেত। কিন্তু এইসব যুদ্দে যা হয় আর কী, নো ক্লিয়ার উইনার। মারদিয়া মারদিয়া বলে হুক্কা হুয়া বা কৌয়া কৌয়া করার স্কোপ নেই।
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫১406096
  • এমনিতেই এলোসির এধারে ওধারে ভেঙ্গে পড়চে, আপনে আর ভাইঙ্গেন না কত্তা ঃ))
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৫406095
  • বড়েসের মনে হয় টেকি আইটিওলাদের সম্বন্ধে খুব একটা ধারণা নেই। এই বেসিক ইনফোগুলো গুগল করে এরা মুখস্থ রাখে। টকাটক বলে তার সাথে কম্প্যারিজন (সেগুলোও বোধহয় গুগল করেই পায়)। আমাদের সাথে রোজ খায় একজন, সে আবার এয়ারফোর্সের পরীক্ষার ফিজিক্যাল ফিটনেস রাউন্ডে সিলেক্ট হয়েছিল, পরে অঙ্কপরীক্ষার রাউন্ডে কেটে যায়।
    সকলেই হার্ডকোর টেকি। মোটামুটি বেসিক জিনিষপত্তর যা গুগলিয়ে পাওয়া যায় তা গাঁতিয়ে আসে।
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৯406094
  • গতকাল খাবাট্টেবিলে দুই খোকার আলোচনা চলছিল, একেবারে বিশেষজ্ঞের মতন জ্ঞানগভভো আলোচনা - বিষয় ছিল ব্যালিস্টিক মিসাইল বনাম কার্পেট বম্বিং, কোনটা বেশি এফেক্টিভ।

    আজ কী আশ্চর্য, তাদেরই কাছাকাছি বসার জায়গা পেলাম। আজ দেখলাম তারা খুব আতঙ্কিত, অভিনন্দনের বদলে যদি পাকিস্তান পুরো কাশ্মীরটা চেয়ে নেয়? কাশ্মীর কে খাতির তব হামে উনকি কুরবানি দেনি হোগি, দেশ সবসে পহলে হ্যায় না।

    মাইরি এদের পাঁঠা বললেও অর্ধেক বলা হয়, বোকা বললেও অর্ধেক বলা হয়।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৫406093
  • প্রকারন্তরে দে আমাকে কর্ম সংস্কৃতি নিয়ে প্যাঁক দিল। দেশের উপকারে একটা বিশ্লেষণাত্মক পোস্ট দেবার উপায় নাই, ভেঙ্গে পড়লাম ঃ-((
  • amit | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০০406092
  • সেটাই সব থেকে খারাপ হলো। কয়েকটা লোককে ফালতু মেরে আর যুদ্ধের জিগির তুলে ফেকু ইলেক্শনটা পেরিয়ে যাবে মনে হচ্ছে। মাঝের থেকে কয়েকটা ফ্যামিলি বরবাদ হলো।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৮406091
  • :-)))
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৬406090
  • দোভালের সঙ্গে এগ ভুর্জির নয় - পেঁয়াজের সম্পর্ক - আরো ভালো করে বল্লে পেঁয়াজীর-
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৪406089
  • এই যুদ্ধু যুদ্ধু হিরিকের আগে মোদীও কিছু কম ল্যাজেগোবরে ছিলো না - এই হাওয়াটাকে টিঁকিয়ে রাখবে নির্বাচন অব্দি -
    রাফাল, দোভাল, আদানী, নীরব, চাষের সমস্যা, চাষীর সমস্যা, বেকারত্ব - সব চাপা পড়ে গেলো -

    রাহুল, সোনিয়া, মমতা, কেজ্রি সবাই ঢোঁক গিলে গিলে সেনাকে বাহবা দিতে বাধ্য হচ্ছে - কিসের জন্য তা কে জানে - ছিলো তো কয়েকটা পরিত্যক্ত বাড়ি, সেখানে গিয়ে বোম ফেলে এসেছে - আজ তো শুনলাম বিদেশী সাংবাদিকরাও সন্দ প্রকাশ করেছে কোনরকম ক্ষয়ক্ষতি আদৌ হয়েচে কিনা তাই নিয়ে-
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৪406088
  • গতবারের অ্যাপ্রেইজালের সময় (জি-২০ মিট) পুতিন বলে দিয়েছে ট্রাম্পকে প্রতি বছর একবার করে কিমের সাথে হ্যান্ডশেক করতে। ঐ আপনারা যাকে কেআরএ না কিসব বলেন।
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪০406087
  • ঊফ। আপনারা এদেরকে সামলাতেও পারেন না। একদম বেসিক পোশ্নো করবেন তো। এই যেমন এই পেলেনগুলো কোন কোম্পানি তৈরী করে? বা এফ-১৬ কত সাল থেকে উড়ছে? বা এই পেলেনগুলোতে কটা ইন্জিন রয়েছে? বা পেলোড ক্যাপাসিটি কতো? কোন জেনারেশনের জেট ফাইটার। এইসব।

    কাল রাতের টিভি চ্যানেলে বোধয় কিছুক্ষনের জন্য খবর দেখেছিলো। তাই এতো বুলি ছাড়ছে।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৯406086
  • তবে ট্রাম্প আর কিমের সামিটের কারন কিন্তু অন্য। ট্রাম্প ডোমেস্টিক পলিটিক্সে এমন ল্যাজেগোবরে হয়ে আছে যে এইসব সামিট টামিট করে যদি একটু নজর ঘোরানো যায়, এই আশায় গেছে।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৩406085
  • ইদিকে আজ পুরো লাঞ্চ আওয়ার ধোরে মিগ সুকোই এফ১৬ নিয়ে আলুচানা হল। কত ডিগ্রি অ্যাঙ্গেলে কিরকম ডিগবাজি খেয়ে অ্যাটাক করতে হয় --- উফ্ফ। এও শোনা গেল অভিনন্দন বেশী মস্তানি মারতে গেছিল নিশ্চয়। একবার জিগ্যেস করলাম খবর থাকা সত্ত্বেও পুলোয়ামা ঠেকালো না কেন, তো লোকে তখন স্যুইসাইড অ্যাটাকের খুঁটিনাটিতে চলে গেল। আর দোভালের নাম উঠলেই এগ ভুর্র্জিতে পেঁয়াজ কাঁচা রয়েছে আজকে শুনতে হচ্ছে (এটা পরপর দুদিন শুনলাম, অবিকল একইভাবে)। কে জানে এগ ভুর্জির সাথে দোভালের কি সম্পক্কো।
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৫406084
  • এতো থার্ড রাইখের চ্যাপ্টারের রিভিশান হচ্ছে।
  • S | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১০406082
  • আসলে এই সবই তো হলো কার কতো বড় সেইটা দেখানোর লড়াই। বন্দুকের সাইজ তো অন্য কিছুর সাইজকে রিপ্রেজেন্ট করে।
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৮406081
  • ট্রাম্প আর কিম যদি বৈঠকে বসতে পারে হোয়াই নট মোদী অ্যান্ড ইমরান?

    ইফ ট্রাম্প অ্যান্ড কিম ক্যান
    হোয়াই নট মোদী অ্যান্ড খান?

    এই বলে একটা জিগির তোলা যায় -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত