এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১২405960
  • কালিম্পং-এ তিনদিন তিন রাত। অল্প কিছু, ধীরে সুস্তে দেখার ( আর খাওয়ার) মত কিছু থাকলে বলুন তো একটু চট করে। ডেলো বাদেঃ))
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৮405959
  • শান্তির দূত তো। এম্নি এম্নি খায় না।
  • T | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৬405958
  • হ্যাঁ, রিঅ্যাক্টিভ ক্যানো হবে! তিনটে আটান্ন থেকে চারটে এই দুমিনিটে যদি সাড়ে তিনশো জঙ্গি খতম হয় তাহলে মোদিজী অ্যাদ্দিন কী কচ্চিলেন!!
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০১405957
  • কী বিদিকিচ্ছিরি অবস্থা। এনডিটিভি দেখি, সেটাও শালা আজ খোলা যাচ্ছে না।
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩৯405956
  • আরে ধুর এটা দেখনবিন্তি খেলা ছিলো।
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩০405955
  • ইন্ডিয়ান নিউজ ওয়েবসাইটগুলো খোলা যাচ্ছে না। যুদ্ধ বিমানের ছবিতে ছবিতে ছয়লাপ। এলোসির দুমাইলের মধ্যে এতো জঙ্গি শিবির যেখানে আছে, সেগুলোকে ভাঙাটা রিঅ্যাক্টিভ কেন হতে হবে সেটা বুঝছিনা।
  • T | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:২২405954
  • কেউ আশি কিলোমিটার জুড়ে যুদ্ধবৃত্তান্তের ফুটেজ কিশু দেকল! অ্যাঁ! এই মার্কেটে দ্দেশভক্তের দল পুরোনো আইএএফ ফুটেজ থেকে ভিডিও গেম, কিচ্ছু বাদ দিচ্ছে না। সবই স্ট্রাইকের ছবি।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০৫405953
  • এদিকে আজ ২৬শে ফেব্রুয়ারী। ৪ বছর হল অভিজিৎ রায় খুনের। বিচার ফিচার কিস্যু হয় নি।
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০৭405952
  • প্লেনে মিডফ্লাইটে পাইলট অ্যানাউন্স করলো আজ সকালে আমরা ওদের একটা শিক্ষা দিয়েছি। জয় হিন্দ। সবাই তুমুল হাত্তালি আর জয় হিন্দ বলে উল্লাস প্রকাশ করলো।
  • PM | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০২405951
  • সব থেকে বড় কনফিউসন হোলো কোন বালাকোট?

    পাকিস্তান বলছে loc বরাবর POK তে---৪ কিমি দুরে--- এদিকে আম্রা বলছি kpk রাজ্যের বালাকোট যেটা ১০০ কিমি দুরে loc থেকে

    বিবিসি প্রত্যক্ষদর্শির ইন্টার্ভিউ নিয়েছে কিন্তু যায়্গা টা কোথায় বলে নি
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০১405949
  • সরি আমাক প্রায় ফালগুনির ঠাকুর্দার মত শোনাচ্ছে, সরি। আজ আসলে হলুদ পলাশ দেখেছি, মন টন ভালো, সরি। ;-)
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৯405948


  • যত বড় সংস্থা হলে ভেরিফাই করা যায় এনিমি টেরিতরি তে গিয়ে, তত বড় সবাই না, আর তার উপরে দেশপ্রেম এর ঢেউ এর একটা চাপ হ্যাজ।

    তবে ওমর আবদুল্লা র টুইট একটার যুক্তি আছে, ও বলেছে দুটো জায়গার কথা। বলছে ক জায়গাটা হলে খুব সিগনিফিকান্ট না, খ জাগাটা হলে সিগনিফিকান্ট হতে পারে, তো এটাই এক প্রকার ভেরিফিকেশন অ্যাটেম্প্ট। খারাপ না আজকের ডিসকোর্সে।

    সত্যি সত্যি যদি ৩০০ ট্রেনি টেররিস্ট একটা ৯০ সেকেন্ড র বম্বিং এ উড়ে যায় তাইলে মিলিটারির দিক থেকে দেখলে দুর্দান্ত সাফল্য, এবং আগের বার সার্জিকাল স্ট্রাইক এর সময় যেটা হয়েছিল প্রথমে পাকিস্তানের অফিসিয়াল অ্যাকাউন্ট স্বীকার ই করে নি, স্ট্রাইক হয়েছে, সেটা এবার হয় নি, একটা লাইন অফ কন্ট্রোল ক্রস করে ইনকারশন হয়েছে এটা তারা বলেছে। এবার ৮০ কিমি ভেতরে ঢুকে গেল, ১২ টি মিরাজ (এয়ারক্রাফ্ট টাইপ টা এ এন আই বলেছে সরকার বলে নি), ৯০ সেকেন্ডের বম্বিং এ ৩০০ টেররিস্ট মরেও গেল, আর পাকিস্তানের অ্যান্টি এয়ার ক্রাফ্ট গান নীরবতা পালন করছিল, রাডার নীরবতা পালন করছিল এটা তো খুব বিশ্বস যোগ্য না। তবু যাই হোক কিসু একটা হয়েছে। আস্তে আস্তে বোঝা যাবে।

    তবে নীরবতা পালনটা ইম্পর্টান্ট ঃ-)) কারণ তাইলে তারা যুদ্ধু যুদ্ধু করে আর নাকে তেল দিয়ে ঘুমায় বলতে হবে, ক্যালানে টাইপস। এই যেমন মেঘনাদ দেসাই, অফ অল পিপল, সেতো আর সিপিএম না, মমতাও না, এমন কি মুলায়ম ও না, তিনি বলেছেন, পারলামেন্ট, পাঠানকোট, উরি এবং এই পুলওয়ামা সব অ্যাটাকেই আমাদের এত অপ্রস্তুত কেন লাগে বুঝি না। এই না বোঝাটাই এখন কন্ট্রারিয়ান পজিশন, যে কোনো মোটামুটি সেনসিবল লোক ই করবে।

    যুদ্ধ করে কোনো সমস্যা আদৌ সমাধান হবে না দ্যাট ইজ বিসাইডস দ্য পয়েন্ট, এখন যেটা চলছে সেটা ইনফরমেশন ওয়ার। আর সকালে যেটা হয়েছে সেটা এয়ার ইনকারসন, এবার বাকিটা আস্তে আসতে ইমার্জ করবে, এই আর কি। দিন সাতেক পরে কাগজ পড়লেই হবে ;-) এই মুহুর্তে একটাই বক্তব্য, সকলেই জ্ঞানবুদ্ধি বিসর্জন দিয়েছে, এমন কি এস্টাবলিশমেন্ট এর মধ্যেও এটা ভাবলে রাজনৈতিক বিতর্ক টা আমরা চালাবো কি করে। রাজনৈতিক দল তো ন্যাশনালিজম এর ফ্রেমওয়ার্কে তর্ক করবে, আমরা যারা নিধিরাম তাদের আলোচনা র কোয়ালিটি আলাদা হতেই হবে।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪১405946
  • ধুর ছবির কোনো বেসিস নেই এই মুহুর্তে। নিউজ ই কত বদলাবে দেখ না। এম্বেডেড সাংবাদিকতা, মিলিটারি ব্রিফিং নিয়ে কাজ করছে। সংবাদ সংস্থা র তো কনফারমেশন করার উপায় নেই। তবে নিউজ অর্গানাইজেশন গুলো নিজেদের কনফারমেশন করতে একটু সময় নেবে কিন্তু না করার কারণ নাই। ধীরে ধীরে বেরোবে। তুই আরেকটা দিক থেকে ভেবে দেখ। এই বাজারে, জেখানে নিউজ এর সোর্স কম, সেখানে নিজেদের একমাত্র সোর্স কে কেউ ই নষ্ট করবে না, অর্থাৎঅ কিছু টা এমবেডেড রিপোর্টিং জায়েজ ;-) পরে ভেরিফায়েবল মেটেরিয়াল এলে আবার হেডলাইন না হলেও অন্তত সম্পাদকীয় হয়ে যাবে। ক্রেডিবিলিটির একটা ইসু আছে।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১৪405945
  • যে ছবিগুলো দেখাচ্ছে, প্রমাণ কি ওগুলো জঙ্গি ঘাঁটি? মানে সব এমব্যাসিকে ডেকে এই ছবিগুলো দেখাচ্ছে বলল, কিন্তু এই বাড়ি, সিঁড়ি, জানলা দেখে কী বোঝা যাচ্ছে? সেটা কোথাও বলেছে? এনইটিভি দেখে কিছু বুঝলাম না। ছবিগুলৈ দেখিয়ে গেল।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১২405944
  • অমিত, একটা জিনিস দেখেছেন, ইন্ডিয়ান এক্সপ্রেস এ 'হোয়াট উই নো' বলছে যে ভাবে, আর এন ডি টি ভি তে 'হোয়াট উই নো' যে ভাবে বলছে, তার মধ্যে যেটা পার্থক্য সেটা সিগনিফিকান্ট। দুজনেই সরকারী বক্তব্য়্র ডিটেল করেছে। কিন্তু এ এন আই আর সরকারি বক্তব্য়্বে র যে পার্ট টা নিজেরা কনফার্ম করে নি, পাকিস্তানি সোর্স থেকে, সেটা ইন্ডিয়ান এক্সপ্রেস ইয়েলো হাইলাইট করে দিয়েছে। এটা খারাপ না।
    এই বাজারে এটাও রেজিস্টান্স।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩১405943
  • কিছু মনে কোরো না, আমি ইরিপেয়ারেবল আশাবাদী, মানুষে ভরসা আছে। যদিও কপালে দুঃখ হ্যাজ। কিন্তু আমি এমনকি আলোচনাতেও হতাশার বা জমি ছাড়ার পক্ষে নই। বিশেষতঃ ক্ষমতায় যখন কেউ ই নাই, নিজেদের মধ্যে ঝগড়া করতে রাজি নই, লোকজন বিজেপি হলেও।
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৪405942
  • উরি নিয়ে উষা উত্থুপের একটা গান আছে না?

    গদ গদ দেশপ্রেমের গঁদের আঠায় ডুবে ম'লেম -
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০১405941
  • ন্যাশনালিজম কঠিন ঠাঁই, রাহুল বাবা, কেজরি সবাই এয়ার ফোর্স কে স্যালুট করছে ইত্যাদি। এই হকিশ শিফটে, ম্যানুভারিং স্পেস কম, তাই সেনা কে স্যালুট জানাচ্ছে, সরকার কে না।

    সেনা ইত্যাদি কে প্রশ্নের ঊর্দ্ধে তোলার কাজ অনেক দিন ধরেই নানা জায়গায় হচ্ছে, এবার হচ্চ্ছে, নিজের দেশপ্রেমের প্রমাণ দিতে সবাই এসব কে নানা ভাবে অ্যাপ্রুভাল দেবে। এই যে আমেরিকা তে লোকে ভেটেরান দের জন্য কিসু করা জাক বলে গদ গদ হয়ে পড়ে, তাদের জন্য হয়তো সোশাল সার্ভিস করেও, কিন্তু যুদ্ধু করার দরকার টা কি, বাংলা প্রশ্নটা করে অপেক্ষাকৃত কম লোক। 'নন মিলিটারি' টারগেট ইত্যাদি করে ডিপ্লোমাটিক অপশন খোলা রাখছে বলেই মনে হয়। ফুল ফ্লেজেড ওয়ারের পক্ষে জনমত তৈরী হতেই পারে, কিন্তু তবু ঘটনা হল, এমারজেন্সী হলেও, রেসিস্টান্স হবে, এক শো কোটি কে ঢপ দেওয়া টা সোজা না। হ্যাঁঅ বিশাল লম্বা এমারজেন্সী ও হতে পারে যে কোনো সময়েই, যেকোনো ছুতোতেই, কারণ এরা যেতে আসে নি, কিন্তু দেশের মানুষ, বিশেষতঃ অ্যাফেকটেড মানুষ দাঁড়িয়ে গোল খাবে বলে মনে হয় না। দীর্ঘ ব্লাডি ব্যাটল হলেও, রেসিসটান্স হবে। মানুষে মানুষে ভেদাভেদ, অসহ্য অর্থনৈতিক বিষয়ের ঢপ, কতদিন মানুষ সহ্য করবে। অলরেডি করছে না অনেক জায়গায়।

    দ্যাখো কথায় কথায় জার্মানি র মেটাফোর দ্যাখার অনেক বিপদ আ্ছে কেন আমি বলছি পরে। পোবোন্দো লিখতে প্ররোচিত কোরো না মাইরি। আমার হুতো ফস করে ছেপে দেবে ;-) তাছাড়া সমাজতাত্ত্বিক আর রাজনৈতিক অ্যানালিসিসে স্পেসিফিসিটি রাখাই ভালো গো, খুব ব্রড জেনেরালাইজেশন এর নানা বিপদ আছে। বিশেষতঃ ক্যাম্পেনে যখন তোমার সাইড পিছিয়ে ;-) এটা টিপ্স দিলাম ঃ-))))
  • Amit | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫২405940
  • রেসিস্টেন্স বা লড়াইটা অসম হয়ে যাচ্ছে ধীরে ধীরে, অনেকটা ১৯২০ দশকের এর শেষ দিকে নাজী ব্ল্যাকশার্ট ঠেঙাড়ে বাহিনীর সাথে জার্মানি কমিউনিস্ট দের।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৩405939
  • আন্ডার এস্টিমেট না করে ই বলছি রেসিস্টান্স হচ্ছে ও হবে। ইল্লি নাকি।
  • -- | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৯405938
  • এখানে জয় গোস্বামীর "মা নিষাদ" এর পুরো টেকস্ট টা একবার দেওয়া হয়েছিল কি? অডিও লিংক পেলাম, টেকস্টটা পেলাম না।
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০১405937
  • একমত।
  • amit | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৮405936
  • ফেকু একটা বিশাল বড়ো জুয়ার দান চেলেছে। হয় জিতবে, নাহয় সবাইকে নিয়ে ডুববে। এদেরকে উন্ডেরএস্টিমেটে করা ভুল হয়েছিল। ভাবা গেছিলো দেশের মধ্যে দাঙ্গা বাধিয়ে ভোট পার করার চেষ্টা করবে, কিন্তু ২০০২ বারবার করা হয়তো নাও হতে পারতো, তাই একেবারে শেষ অস্ত্র।

    সবাই সাবধানে থাকবেন। বাইরের শত্রু নয়, ভয় নিজেদের আশেপাশের লোকেদের থেকেই। এখন একটু অন্য সুর খুঁজে পেলেই তাদেরকে শেষ করার চেষ্টা হবে। কিছুদিন আগেই আরবান নক্সাল নাম দিয়ে রাম্পেজ চলছিল, এবার ইমার্জেন্সি আসতে পারে।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৯405935
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৪405934
  • উরি ২ তাহলে হয়েই গেল!
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১১405933
  • এই সময় ক'দিন ধরে কী ভয়ানক রিপোর্ট করছে!!
  • sm | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৪405932
  • বোঝো!এতো বড় এক্সপার্ট থাকতে,কেন যে অবপ শংকর বাবু কে ডাকচে কে জানে!
  • PM | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫০405931
  • ৪ মাইল দুরে বোম ফেলতে কেনো IAF লাগলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত