এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪৮405690
  • আমার একটা দিক বেশ প্রবলেমেটিক লাগতো, এই বাঙালি ন্যাশনালিজম এর জন্য আমাদের বাংলাদেশ প্রেমের সরকারী পলিসি এবং তার সাধারণ ভাবে মূল ধারার স্বীকৃতি ৭১ এর পর থেকে। এবং এর মধ্যে রিফিউজি ঘৃণা টা ঢাকা পড়তো, যখন ঢাকা যেত না, ভোটের কারণে মতুয়া দের দিকে করা নানা আউটরিচ দিয়ে সেটা ঢাকা পরহতো, আর জেনেরালি লেফ্ট ফ্রন্ট এর সময়ে আইডেন্টিটি পলিটিক্স এর টার্ম্স এ রাজনীতি আলোচনা হত না বলে খানিকটা বিষয়টা ঢাকা পড়ে ছিল। এখন এন আর সি এসে হ্যাজ ডান আ গ্রেট লেভেলিং জব।

    এই যে ক্যাপটেন অমৃন্দর সিংহের হুংকার, যার মাঝে সিধু পাজি কে পর্যন্ত লিবেরেল লাগছে, ক্রিকেট কে মনে হচ্ছে ভগবান প্রদত্ত, আমি ভাবতাম ক্যাপটেন তো পুরোনো আমলের লোক, সেই গল্প শোনা যায়, যুদ্ধের আগে পরে জেনেরাল জ্যাকব আর ফিল্ড মারশাল মানেকশ দুজনের ই নাকি পাকিস্তানি অফিসার দের সঙ্গে অনেক বন্ধুত্ত্ব ছিল, আই অ্যাম শ্যুয়োর স্কচ প্লেড ইট্স পার্ট, এই টা ম্যানেজ কি করে হয়, এই হুংকার, আবার ওয়ে গলে লাগ যা বা অসম্ভব নরম নস্টালজিয়ার সব গান ইত্যাদি, এসব রিকনসাইল করে কি করে। কেন 'আমাদের মত' বাংলাদেশের সঙগে ভাষা দিয়ে একাত্মবোধ করতে পারে না, পাঞ্জাবী ভাষা, কাশ্মীরি ভাষা তো এক। এবং আই অ্যাম অলসো শ্যোর সীমান্তের দুপারেই, বাঙালির প্রতি অনুকম্পা কম কিছু পরে নি, তাই যদি হয় এরকম রক্তক্ষয়ী হুংকারে, ইনকারশন এ, যুদ্ধের আহবানে এবং যুদ্ধের বা শৌর্য্যের যাবতীয় ইম্যাজিনেশনে একটা বোকা বোকা একদম রিসেন্ট বর্ডার কি এমন সমস্যা।

    তো এন আর সি আমাদের ঘৃণা আমদানী করে, আমাদের মধ্যেও এমন সব বৈপরীত্য এনে দিল, যে এবার হয়তো বাংলা ভুলে গিয়ে ওয়ে গলে লাগ যা ও বলবো, আবার ঘন ঘন যুদ্ধের হুংকার ও দেব।

    এ মানে ভয়ংকর।

    এটা খুব স্বাভাবিক ভাবেই শিশুপাঠ্য না।
  • PT | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৭405689
  • যদি কেউ না দিয়ে থাকেঃ
  • Kaju | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০৭405688
  • এটা ঢপ্ন।
  • | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৩405687
  • স্বপ্ন ই, বিপ্লবের প্রথম পদক্ষেপ ঃ-))) ভালো কথা স্বপ্ন দেখেছো।

    ঃ-))))
  • Ekak | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৬405686
  • আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখলুম পাকিস্তানে কমিউনিস্ট আপ্রোর ঘটেচে। একপাল কুর্দ, কদুর ঝোল আর রুটি খেতে খেতে লেফট রাইট করে এসে পাকিস্তান দখল করে নিয়েচে। পাশতো রা তাদের সাথে দিয়েচে। পুতিন বার্তা পাঠিয়েচে যে এই নতুন সরকারে তার সমর্থন আচে। তো পাকি এসেম্বলির বাইরে মহা নাচাগানা আর শূন্যে ফায়ারিং চলচে। ইমরান খান ব্রিটেন পালিয়েচে আর এসেম্বলির ভেতরে, টেবিলের তলায় ঢুকে বসে আচে যে সেনাপ্রধানরা, মমতা গিয়ে তাদের ডেকে ডেকে বোলচে : আমি থাকতে কমিউনিস্ট দের ভয় কি বেরিয়ে আসুন বেরিয়ে আসুন তিনমূল আপনাদের পাশে আচে।

    এইসব দেখলুম।
  • | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৪405685
  • বড় এস, তোমার, 18 Feb 2019 -- 10:33 PM এর কমেন্ট গুরুত্ত্ব পূর্ণ। যুদ্ধের জিগির যারা তোলে তারা হয় মাথায় রেখেই তোলে বা সব সময় সবাই (যারা অর্গানাইজ্ড প্রচারের পার্ট না) সময় খেয়াল রাখে না, এর ডিরেক্ট ইম্প্যাক্ট, স্টর্ম ট্রুপিং, দাংগা প্রচেষ্টা ইত্যাদি আজে বাজে। এন আর সি টা আরো খারাপ।

    আজ যারা নতুন ন্যাশনালিস্ট দের দাপাদাপি দেখে চিন্তায় পড়েছেন, তারা চীন যুদ্ধের সময় তেও বামপন্থী দের শুধু না ভারতে ব্রিটিশ আমল থেকে থেকে যাওয়া/ বসবাসকারী চীনে দের কি পরিমাণ হ্যারাস্ড হতে হয়েছিল কিছুটা কল্পনা করতে পারবেন। শিব সেনা এবং কংগ্রেসের গুন্ডা রা প্র্যাকটিকালি চীন যুদ্ধের সুযোগে নজিরবিহীন আক্রমণ করেছিল বম্বের লেফ্ট ইউনিয়ন সদস্য দের উপরে। এই অয়্টাক অনেক দিন চলেছিল। কৃষ্ণ দেশাই খুন হন ৬৭ তে। মীনা মেনন/নীরা আদরকারের বই লোকজন দেখতে পারেন, ইন ফ্যাক্ট বম্বের যে কোন এই সময়কার মেমোয়ার এই দেখতে পারেন বা আর্বান হিস্টরি র বই পত্রে দেখতে পারেন। আজকাল এথ্নিক চাইনীজ দের যুদ্ধের সময়্কার প্লাইট রেকর্ড করে কিছু কাজ হয়েছে, আসাম এবং কলকাতায়।
  • lcm | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৪405684
  • কিস্যু দাবা টাবা নেই। অন্য কোনো দেশের কোনো গা নেই। ইন্ডিয়াতে টেররিস্ট অ্যাটাকে ৪৪ জন ভারতীয় সৈন্যের মৃত্যুর খবরটাই মেইনস্ট্রিম নিউজলাইনে তেমনভাবে নেই।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫০405683
  • তবে যুদ্ধে ইন্ডিয়া যাবেনা। কিন্তু ৫৬ ইন্চির ছাতি চওড়া হয় এমন একটা কাজ করবে/হবে বলেই মনে হচ্ছে। আমার একটা সন্দেহ হচ্ছে। কাজটা হয়তো পাক ইন্টেলিজেন্সই করবে। করে ইন্ডিয়ার নাম দেবে। ইন্ডিয়া-পাক(সরকার+মিলিটারি)-চীন সবাই খুশি হবে।
  • রাম নারায়ণ রাম | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪০405682
  • বিশ্ব রাজনীতিতে দাবার খেলা চলছে। ভারতের আকাশে বাজপাখি উড়ছে।
    রাম নারায়ণ রাম।
  • lcm | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১৭405681
  • মিড্‌ল-ইস্ট বা নিদেনপক্ষে তেলের খনি ভেনিজুয়েলা না হলে আমেরিকার খুব একটা গা নেই, আর থাকবেই বা কেন। এই যে রাশিয়া-ইউক্রেন-ক্রিমিয়া, বা, সেন্ট্রাল আফ্রিকার কনফ্লিক্ট এসবে আম্রিকার কোনো গা নেই। থাকবেই বা কেন।
    আর, ট্রাম্প তো বলেই দিয়েছে যুদ্ধ খুবই খরচ সাপেক্ষ, পয়সা খরচা করে অন্য দেশে যুদ্ধের কোনো দরকার নেই, যদি না তার থেকে দু-পয়সা আয় হয়।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১০405680
  • এই একই আবদার যদি উত্তর কোরিয়াও করে?
  • sm | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৯405679
  • যুদ্ধ হলে লিমিটেড যুদ্ধ ই হবে।ক্যাটাসট্রফি ঘটার আগে সব বড় দাদারা ফিল্ডে নেমে পড়বে।কতটা লিমিটেড হবে,সেই নিয়েই অঙ্ক কষা কষি করবে দাদারা।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৮405678
  • তিন বড় শক্তির মধ্যে লড়াইকে (এন্ড অব দ্য ওয়ার্ল্ড) বাদ দিলে সবথেকে বড় পোটেনশিয়াল কনফ্লিক্ট হলো ভারত-পাক যুদ্ধ (কোরিয়া বা ইজরায়েলকেও পরেই রাখবো)। ইনভেস্টমেন্ট, শিপিং রুট, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, জিওপলিটিকাল ইনফ্লুয়েন্স, হেজেমনি এসব প্রোটেক্ট করতে আম্রিগা নাক গলাবেই।
  • sm | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৬405677
  • চায়নার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক হলো অহি নকুল।কারণ ইন্ডিয়া, চায়নার কিছু বন্ধু দেশ যেমন পাকিস্তান এর সঙ্গে ভালো সম্পর্কে নেই ও চায়নার শত্রু দেশ যেমন জাপানের বন্ধু হলো ইন্ডিয়া।
    ইন্ডিয়া যদি জাপানের সংগ ছাড়ে তবে চায়না ইন্ডিয়া কে ইউ এন এর পার্মানেন্ট মেম্বার এর সুপারিশ করবে,এমন শর্ত ও দিয়ে রেখেছে।অর্থাৎ প্রথমে তুমি জাপানের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করো তারপর দেখছি।ইন্ডিয়া এসব মানবে কেন?
    সুতরাং চায়না তার প্রায়োরিটি অনুযায়ী খেলবে।
    একনম্বর প্রায়োরিটি হতে পারে ইন্ডিয়া ও প্রতিবেশী দেশ গুলোর মধ্যে অস্থিরতা বজায় রাখা,যুদ্ধাস্ত্র বিক্রি করা এসব।
    দুই,ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য বিরাট লেভেলের বাড়ানো।কিন্তু মুশকিল হলো,চায়না বাণিজ্যের রীতি নীতি মানে না।প্রচুর ট্রেড সারপ্লাস করিয়ে দেবে।অবশ্যই করার ক্ষমতা ও যোগ্যতা আছে বলে। সেটা ইন্ডিয়ার পক্ষে একতরফা মেনে নেওয়া কষ্টকর।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫১405676
  • ইন্ডিয়া-পাক দুটো দেশই বিশাল মিলিটারি বহন করে। তাছাড়া বোমা আছে। প্রচুর পপুলেশন। ইন্ডিয়ার ইকনমির সাইজও কম নয়। দুটই ইন্টারন্যশনালি খুব অ্যাক্টিভ দেশ। এদের মধ্যে যুদ্ধ কেউ চাইবে না। সবার ইন্টারেস্টে ঘা লাগবে। আম্রিগা-রাশিয়া-চায়্না-ইউ-জাপান-আরব সব্বাই। যতদিন যুদ্ধ চলবে, এই দুটো দেশে এবং আশেপাশের অনেক দেশেই ঠিকঠাক ব্যবসা করা যাবেনা। ইম্পোর্ট-এক্সপোর্ট ঠিকমতন হবেনা। তেল, অস্ত্র, সরন্জাম বেচলেও প্রচুর ডিউ থাকবে। কারেন্সি ফল করবে। ক্যাপিটাল মার্কেট তলানিতে ঠেকবে।

    তাছাড়া লিমিটেড যুদ্ধ বলে কিছু হয়্না। স্কেলেও না, জিওগ্র্যাফিতেও না। একি আফ্রিকার দুটো পুঁচকে দেশের মধ্যে কনফ্লিক্ট? একটা বোমা কোথাও ফুস করলেই কয়েক বছরের জন্য সেই এলাকা ব্যসবাস, চাষের অযোগ্য হয়ে যাবে। সবার প্রথমে খাদ্য আর পাণীয় জলের সন্কট তৈরী হবে। রেডিওঅ্যাক্টিভ মেটিরিয়াল কোথায় গিয়ে পৌঁছাবে কোনো ঠিক নেই। একটা স্টাডিতে দেখেছিলাম যে ইন্ডো-পাক নিউক্লিয়ার ওয়ার হলে তারপরে তিন বছর পৃথিবীর ৩/৪ অংশে ফসল হবেনা।
  • lcm | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৩405675
  • সারা দুনিয়া জুড়ে চাইনিজ জিনিস - প্লাসটিকের চামচ থেকে আইফোন, বাচ্চাদের চড়কিবাজি/ফুলঝুড়ি থেকে যুদ্ধবিমান, ট্রান্সপোর্ট, রাস্তাঘাট থেকে প্রায় সবকিছু -- সর্বব্যাপী গ্লোবাল ট্রেড --- পৃথিবী জুড়েই ইনভেস্টমেন্ট বাড়িয়ে চলেছে চায়না ---



    এ শুধু যুদ্ধাস্ত্র বা তেল বিক্রি-র ব্যবসা নয়, বৃহত্তর ফাঁদ ---


    ২০১৭ সালে চায়না মোট ২.২ ট্রিলিয়ন ডলারের এক্সপোর্ট করেছে। ট্রেড সারপ্লাস ৪০০ বিলিয়নের ওপর।
    https://globaledge.msu.edu/countries/china/tradestats

    ইন্ডীয়া ৩০০ বিলিয়নের মতন এক্সপোর্ট করেছে। ট্রেড ডেফিসিট ১৫০ বিলিয়নের মতন।
    https://globaledge.msu.edu/countries/india/tradestats

    চায়না-র কাছে ইন্ডিয়া ইজ নট আ থ্রেট - অন্তত এখনও নয়।
  • amit | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২০405674
  • ইন্ডিয়া পাকিস্তান এর মধ্যে গন্ডগোল হলে পাশের চীনকে কি খুব সেফ হ্যাভেন বলে মনে হবে ? সে নাহয় সুইজারল্যান্ড করেছিল ২ন্ড যুদ্ধের সময়, আশে পাশের সব দেশ লড়াই করছে, তারা নিরপেক্ষ হয়ে আরামে বসে রইলো। চীন সেই খেলা কতটা খেলতে পারবে কে জানে। নিজেদের ইন্টারেস্ট ও তো কম কিছু নেই। আর যুদ্ধ ছড়িয়ে গেলে নিজেও সেফ থাকবে না।

    যাক গিয়ে, আমার হলো গিয়ে পাতি অদা রসুনের দোকান, দিন আনি, দিন খাই, জাহাজের খবর আপনারা সামলান। :) :)
  • ন্যাড়া | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১১405673
  • আমার মোটা বুদ্ধিতে মনে হচ্ছে এসএম খুব ভুল কিছু বলেননি। সবথেকে বড় কথাটা যেটা বলেননি সেটা হল ভারতকে দুর্বল করে দেওয়া। যুদ্ধ লাগলে গ্রোথ কমবে, ফরেন ইনভেস্টমেন্ট কমবে। তার অধিকাংশই চায়না যাবার সম্ভাবনা। যেটা গোলমাল করছে সেটা হল চায়নার অলরেডি ডিপ্লয়েড ইনভেস্টমেন্ট। নিজেরদের ইনভেস্টমেন্ট প্রোটেক্ট করার জন্যে সে এই যুদ্ধ চাইবে না। তাছাড়া চায়না, এশিয়ার একমাত্র গ্লোবাল পাওয়ার হিসেবে, পাড়ার মোড়ল হিসেবে নিজের পাড়াকে শান্ত রাখতে চাইবে। তার আসল টার্গেট অ্যামেরিকার দাদাগিরি।
  • amit | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০৫405672
  • এটাই আপনাদের দোষ। গুণী লোক চিনতে পারেন না, শুধু খিল্লি করেন। চীনের ফরেন পলিসি ভালো মন্দ, অতীত ভবিষ্যৎ একজন ইন্ডিয়াতে বসে চীনাদের থেকে ভালো জানেন, এটা নিয়ে কোথায় গর্ব করবেন, তা নয়। এই জন্যেই দেশটার কিচ্ছু হলো না। যত্তসব।
  • সিকি | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৯405671
  • একেবালে উলিবাবালি লেভেলের কিউট :)
  • lcm | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৮405670
  • হা হা, এসেম --- আপনি মাইরি, সুপার ফানি আছেন।
  • sm | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৯405669
  • ভারত -পাক যুদ্ধ হলে চীন কেন হতে দেবেনা, বোঝা গেল না।
    এই যুদ্ধ হলে আর যাই হোক দুই দেশ এর ই ক্ষয় ক্ষতি হবে প্রচুর।
    চীন আগের করা ইনভেস্টমেন্ট তো বটেই,যুদ্ধউত্তর কালে আরো বেশি ইনফ্রাস্ট্রাকচারএ ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবে। এমন তো নয় যুদ্ধ পূর্ব ইনভেস্টমেন্ট কাম লোন ফেরত চাইতে পারবে না।উল্টে সফট লোন দিয়ে আরো বেশি অস্ত্র শস্ত্র বিক্রি করবে।ঋণের ফাঁদে পুরোপুরি জড়িয়ে ফেলবে,বিশেষত পড়শী দেশটিকে।
  • ন্যাড়া | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫১405668
  • রাশিয়া-চীন-ভারত ভার্সেস ওয়ার্ল্ড ইলেভেন?
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪১405667
  • *ভেবেছিলাম
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪০405666
  • এই সপ্তাহের এসেনেল দেখে ভেছিলাম ভালো কমেডি। আসল প্রেস কন দেখে আরো হাসি পেলো।
  • S | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৩১405665
  • উনি বোধয় ক্রিকেটের কথা বলছেন।
  • Atoz | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫৩405664
  • সে কী? চীন নেতৃত্বপ্রদান করবে না? কেন? বিনয়বশতঃ ?
  • রাম নারায়ণ রাম | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৪০405663
  • আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধে ভারত নেতৃত্বপ্রদান করবে, তার সাথে যোগ দেবে রাশিয়া আর চীন।
    (রাম নারায়ণ রাম)
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:২৯405662
  • মমতা-ও অ্যাটাক-এর টাইমিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন
  • amit | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:২৯405661
  • এই ইরান- ইন্ডিয়া গ্যাস পাইপলাইন বসাতে পারলে আজকে ইন্ডিয়াতে গ্যাস ইমপোর্ট অলমোস্ট হাফ দামে করা যেত। গত ১৫ বছর ধরে শুধু প্ল্যানিং ই চলছে। এখন এলএনজি ট্যাঙ্কার আনাতে হয় আর আবার সেটাকে রিগ্যাসিফাই করতে হয়। মাঝে তো ইন্ডিয়া হাওয়া তুলেছিল আন্ডার সী পাইপলাইন বসবে পাকিস্তানকে বাইপাস করার জন্য, কয়েক হাজার মাইল ডিপ সী মেরিন লাইনের খরচের বহরটা বোধহয় কেও হিসেব করে নি।

    কপাল আর কাকে বলে। এখন চীন তার ফায়দা ওঠাচ্ছে সেই একই পাইপলাইন বসিয়ে। ওরা বসিয়েও ফেলবে, যুগ যুগ ধরে প্ল্যানিং করবে না।

    এই যুদ্ধ যুদ্ধ হাওয়াবাজি করে ভারত পাকিস্তান দুটো দেশই উল্টিমেটালি নিজের পেছনে নিজে আছোলা বাঁশ দিচ্ছে আর বাকিরা মালাই খেয়ে যাচ্ছে। আর যেভাবে দু দেশের যুদ্ধবাজ মোল্লারা বা চাড্ডিরা সেটাকে হাওয়া দিচ্ছে, সেই ভবিষ্যৎ পাল্টানোর কোনো আশু চান্স নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত