এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২০405570
  • আজকাল খুব শিক্ষিত লোকেদের মুখ থেকেও বড্ড বোকা বোকা কথা শুনি। বড্ড আনইনফর্মড, বড্ড মোটা দাগের কথা। সেদিন একজন পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশানের কথা বলাতে তাকে বললাম অজিত দোভালের ব্যর্থতা নিয়ে। মুখ দেখে বুঝলাম এতো সতো ভাবেই নিই।

    ইন্ডিয়ান নিউজ মিডিয়াতেও (বাংলা, হিন্দি, ইংরেজি) দেখি বড্ড জেনারাল ডিসকাশন। কোনো সুক্ষ্ম আলোচনাই হয়্না। একামাত্র রভিশ কুমার, আর ইলেক্শনের সময় প্রণয় রায়ের প্যানেলে একটু অন্যরকম ভাবতে দেখি।
  • PM | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৫405569
  • কিন্তু বিদেশী মিডিয়া মনে হচ্ছে এসব রেটোরিক খাচ্ছে না সেরকম

    "But India’s options for putting diplomatic pressure on Pakistan are limited. Pakistan is largely shielded by its alliance with China, which has used its veto power at the United Nations Security Council to protect it, .......

    India’s options for a military response are also limited, analysts say, with the disputed border blanketed in thick snow and Pakistani troops on high alert......

    The militant who claimed responsibility for the attack, Aadil Ahmad Dar, was from a village about six miles from where the Indian convoy was struck, in contrast to the fighters and weapons that once streamed in from Pakistani-occupied areas to sustain the insurgency. And the explosives he packed into his car appear to have been locally procured, security experts said.
    An insurgency that was once stoked by Pakistan may have taken on a life of its own, as Kashmiris become more disenfranchised and angry at the central government in Delhi and its use of force."

    https://www.nytimes.com/2019/02/15/world/asia/kashmir-attack-pulwama.amp.html#referrer=https%3A%2F%2Fwww.google.com&_tf=From%20%251%24s
  • Amit | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৩405568
  • “দ্বিতীয় অংশ হলো, ঝগড়া। এটা ঠিক ইন্ডিয়ার দোষ নয়। কারণ প্রতিবেশী দেশ গুলি অত্যন্ত হিংসুটে এবং স্বার্থপর।”

    অন্যের লেখা না পড়ার বা বোঝার পুরোনো রোগ তো আছেই, এখন নিজের লেখা পড়ার ক্ষমতাও হারিয়ে গেছে। ভালো। বাহাত্তুরে আসতে বেশি দেরি নেই।
  • S | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১২405567
  • "ভারত একটি তাদের মতোই জনবহুল দেশ।"
    অনেক লোক আছে বলে হিংসে? তাহলে লোকসংখ্যা বাড়ালেই পারে। বুঝলাম না।

    "দেশে ডেমোক্রেসি আছে।"
    ওরা তো নিজের থেকেই ডেমোক্র্যাসি নিচ্ছে না। এটাও বুঝলাম না।

    "আর্থিক উন্নতি ও চোখে পড়ার মতন।"
    ১৯৮০তে দুটো দেশের জিডিপি প্রায় একই ছিলো। এখন চীনের জিডিপি আমাদের সাড়ে চাড়গুনেরও বেশি। পার ক্যাপিটা হিসাব নিলে ব্যাপারটা আরো স্কিউড হয়। গ্রোথ নিয়ে আর নাহয় নাই হ্যাজালাম।

    "এই উপমহাদেশে অদূর ভবিষ্যতে একমাত্র ভারত ই তাদের কম্পিটিটর হতে পারে।"
    বলছেন?
  • sm | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০২405566
  • চীন জানে, ভারত একটি তাদের মতোই জনবহুল দেশ।দেশে ডেমোক্রেসি আছে।আর্থিক উন্নতি ও চোখে পড়ার মতন।এই উপমহাদেশে অদূর ভবিষ্যতে একমাত্র ভারত ই তাদের কম্পিটিটর হতে পারে।
    এ জন্যই হিংসা।
  • sm | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৯405565
  • ইন্ডিয়ার দোষ নেই বলা হয়েছে ?শুধুই কল্পনা।এই ইমবেসাইল কাল্পনিক এর কথায় কি ভাবে গুরুত্ব দেওয়া যায়
  • S | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৯405564
  • বাকিদের কথা নাহয় বুঝলাম। চীন ইন্ডিয়াকে হিংসা করে? কেন?
  • Amit | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৮405563
  • ইন্ডিয়ার প্রতিবেশীরা সবাই হিংসুটে আর স্বার্থপর। ইন্ডিয়ার কোনো দোষ নেই।
  • sm | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৭405562
  • এইটা খানিকটা ঠিক কথা বলেছেন। ইন্ডিয়ার ফরেন পলিসি কাঁচা আর খুব বেশি আবেগ মাখো মাখো হয়ে আছে।তা, পাকিস্তান ও একটি সেই অর্থে বিরাট কিছু উন্নত ফরেন পলিসির পসার সাজিয়ে বসে নেই।
    দ্বিতীয় অংশ হলো, ঝগড়া। এটা ঠিক ইন্ডিয়ার দোষ নয়। কারণ প্রতিবেশী দেশ গুলি অত্যন্ত হিংসুটে এবং স্বার্থপর।চায়না জানে,ইন্ডিয়া কে ব্যতিব্যস্ত রাখতে পারলে নিজের আখের গোছানো যায়।অস্ত্র শস্ত্র এর বিক্রিবাটা ভালো হয়। এইসব আর কি।
  • S | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২০405561
  • আরো অপশান আছে। কিন্তু সেসব করতে গেলে ধৈর্য্য, বুদ্ধি, রিসোর্স, আর অনেক প্ল্যানিং লাগবে। ইন্ডিয়ার দ্বারা ওসব হবেনা।

    ভারত ডিপ্লোম্যসিতেও অত্যন্ত কাঁচা। ওভার-প্রিভিলেজ্ড আপিসার আর তাদের থেকেও বড় গর্ধভ মন্ত্রীদের দ্বারা ওসব হয়্না। সব দেশের সঙ্গে ঝগড়া বাধিয়ে বসে আছে।
  • sm | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৯405560
  • অতএব বোঝা গেল,অপশন একটি। ওতে তো চিঁড়ে ভিজবেক নাই। পাকিস্তান যতো খুশী চান আলোচনা চালাবে আর পিছন থেকে প্রক্সি ওয়ারে মদত দেবে
    কারণ ভালো করেই জানে,যতই দুর্ঘটনা ঘটুক আল্টিমেটলি লাস্ট অপশন হলো,আলোচনা আর যেটা অমান্য করা হবে।
    বাকি থাকে, বহিঃ বিশ্বের সঙ্গে আলোচনা। তা,তাতেও কত লাভ হয়, সেটা গত ছয় দশক ধরে দেখাই যাচ্ছে।
  • S | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০২405559
  • ডিপ্লোম্যাসি।
  • sm | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৭405558
  • আমার ও প্রশ্ন যুদ্ধ যেখানে সম্ভব নয়,সেখানে আর কি কি অপশন খোলা আছে?
    বিশদে জানতে চাই।
  • S | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১২405557
  • https://scroll.in/article/913429/tv-channels-idea-of-revenge-for-pulwama-quizzing-army-veterans-and-declaring-studio-war

    অন্যের ছেলেকে যুদ্ধে পাঠিয়ে নিজের বুক চাপড়ানোর মতন হার্ড অন অনেকেই আর কিছুতে পায়না। আর একেই আজকাল দেশপ্রেম বলা হচ্ছে।

    এই লিন্কে দেখবেন নিউজ অ্যান্কররা কেমন আসল প্রশ্ন এড়িয়ে যুদ্ধের দামামা বাজাচ্ছে। কেউ ইন্টেলিজেন্স ফেইলোরের কথা বলছে না। কেউ বলছেনা কি করে এই ঘটনা থেকে রাজনীতিকে আলাদা রাখা যায়। কেউ বলছেনা যে যুদ্ধ যেখানে সম্ভব নয়, সেক্ষেত্রে আর কি কি অপশান আছে? ফরেন পলিসির এফেক্টিভনেস নিয়ে কেউ কিছু বলছে না। কাশ্মীরে র‌্যাডিকলাইজেশন কিকরে কমানো যায় সে নিয়ে কোনও ডিসকাশন নেই।

    একজন প্যানেলিস্ট (মেজর ডিপি সিং) আনইমোশনালি (মানে বুদ্ধি যুক্তি দিয়ে) কথা বললে নিউজ অ্যান্কর জানিয়েছেন "perhaps you haven't seen pics, so are not emotional to take badla"

    রাহুল কনওয়াল নামক একটি ফালতু গাধা বলছে লিমিটেড ওয়ারে যাওয়ার কথা। ক্রিকেট নাকি? নাকি গুজরাট দাঙ্গা? যে মোদি-শাহ মিলে ঠিক করবে কত মুসলমান মারা হলে সঠিক বদলা নেওয়া হবে?

    ভুপেন্দ্র চৌবে নামক আরেকটি ছাগল (ইনিই সানি লিওনিকে ইন্টারভিউ/অপমান করতে গিয়ে নিজের সব লাজলজ্জা খুইয়ে এসেছিলো) দাবী করেছে আম্রিকান এয়ার স্ট্রাইকের। প্রায় সব পর্নস্টাররাই এর থেকে বেশি বুদ্ধি রাখে।

    নভিকা কুমার প্রশ্ন করেছে "পয়েন্ট অব নো রিটার্ণ" এর। বুঝেছি যে আম্রিগান নিউজ চ্যানেল দেখে এটা শিখেছে। কিন্তু এটা জানেনা যে বেশি বাড়াবাড়ি করলে আম্রিগা আর চীন মিলে প্যান্ট খুলে ছেড়ে দেবে?

    এবিপি নাকি উরি সিনেমার সীন টেরর অ্যাটাকের ফুটেজ হিসাবে দেখিয়েছে?

    শুধু একটাই আশার আলো। যারা যুদ্ধে গেছেন, বা যেতে হতে পারে। তাদের যুদ্ধে যাওয়ার তেমন কোনও তাড়া নেই।
  • সিকি | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৪405556
  • শহীদের মেয়েও রেপ থ্রেট পেয়েছিল দেশপ্রেমিকদের কাছ থেকে। গুরমেহর কৌরকে মনে নেই? দু বছর বয়েসে বাবাকে হারানো মেয়েটা বলেছিল, পাকিস্তান নয়, বাবাকে মেরেছে যুদ্ধ। আমি পাকিস্তানকে ঘৃণা করি না।
  • S | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২১405555
  • আইটি সেল খোঁজ পায়নি বোধয় এখনো।
  • aranya | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৭405553
  • শহীদের স্ত্রী কি বলেছেন?
  • Du | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৮405552
  • এবার শহীদের স্ত্রীও দেশপ্রেমিকদের নিশানায় আসবেন হয়্তো।
  • b | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৫৯405551
  • @ S

    লাও তো বটে কিন্তু আনে কে?
  • I | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪২405550
  • পাই কি বল্লো বুঝলাম না।ওর কি সোয়াইন ফ্লু হয়েছে? ওষুধ পাচ্ছে না? এখানে হোক বা মেসেঞ্জারে একটু জানাস তাড়াতাড়ি!
  • S | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৮405549
  • কয়েকটা জিনিস করলেই দেশের মানুষ অনেক ভালো থাকবে।

    ১) প্রচুর গাছ লাগান। যথাসম্ভব কম গাছ কাটুন।
    ২) ওয়টার বডিগুলো পরিষ্কার করুন। বোজাবেন না। আরো বেশি পুকুর-দীঘি বানান।
    ৩) পলিউশান কমান। আমাদের মতন এতো পপুলেশন ডেনসিটির দেশে প্রাইভেট গাড়ি খুব বেমানান। পাবলিক ট্রান্সপোর্ট বাড়ান। মেট্রো-ট্রেন-বাস। প্রাইভেট গাড়ির উপরে ট্যাক্স চারগুন করুন। ফ্যাক্টরি গুলো কতটা দুষণ ছড়াচ্ছে, সেটা মনিটার করুন। কনস্ট্রাকশানের ধুলো যাতে দুরে না যায়, তার ব্যবস্থা করুন। নন-কার্বন এনার্জি সোর্স ব্যবহার করুন।
    ৪) খাবার এবং পানীয় জল পরিষ্কার-ভেজাল মুক্ত রাখুন।

    এই চারটে কাজ করলেই দেখবেন দেশে বিপ্লব চলে আসবে।
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৩405548
  • এত ভোগে না মেয়েটা, ধুর।
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫১405547
  • যুদ্ধ এবং কাশ্মীর এর শাল ওয়া লা দের গল
    প শুনে শুনে তিতিবিরক্ত লিখে ফেলেছি।
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪৯405546
  • এখন একটা সমস‍্যা উপস্থিত, সোশাল নেটওয়ার্ক এ 'আমি' ই সব।মূলধারার মিডিয়া যেহেতু ক্ষমতা কেন্দ্রে র অন্তহীন চাপান উতোর এর কাহিনী তে আগ্রহী, পাড়ায় এবং মাইরি বলছি বাড়িতে ও নেহাত গুন্ডা গোছের না হলে কেউ পাত্তা পায় না, তাই খোলামেলা আলোচনা করতে বাথরুমে আয়না ও ফোনে ফেসবুক সত্যিই বিয়ের লাল বেনারসীর অথবা নাস্তিক এর বিয়ের পুরুতের মত অপরিহার্য। এই পরিস্থিতি তে ঘৃণা, ভালো বাসা, সমবেদনা, গ‍রুর জনপ্রিয় হিসি, একলা পর্বতারোহনের সম্ভবত ইয়েতির তোলা ক্লোজ আপ,, সেলিব্রেটি র বিয়ে, ব ই উদ্বোধন কিংবা রাজনৈতিক বক্তব্য, সংবিধানালোচনা, সবকিছুতেই একটা ব‍্যক্তিগত প্রসংগ লাগে। কিন্তু বিশ্বাস ক‍রুন, আপনার পরিচিত শাল ওয়ালা আপনার বড়বৌদির পরিচিত শাল ওয়ালা র থেকে বেশি দাম নিলেও, বা আপনার শ্রীনগরের ড্রাইভার সন্ধের মূখে শুনশান পাহাড়ি রাস্তায় হঠাৎ জঙ্গলে র আড়ালে সন্দেহ জনক ফোন করতে করতে আপত্তি জনক হিসি ক‍রতে চলে গেলে ও, আপনার দেশের বাড়ির পাড়া র ছেলেটি বিয়ের একবছরের মধ্যে পঙ্গু এমন কি লাশ হয়ে কাশ্মীর থেকে ফিরলেও, আপনি কোন কাশ্মীরি কে না চিনলে ও এমনকি ক্রুদ্ধ মুহুর্তে কাশ্মীরের সবাই কে মেরে ফেলতে চাই লেও, মাইরি বলছি কাশ্মীরি দের সুস্থ জীবন যাপন করার অধিকার আছে, সেনা দের সঙ্গে যারা সঙ্গে যুদ্ধ করবে ঠিক করে ছে তারা যুদ্ধের নিয়ম অনুযায়ী কখনো এগোবে কখনো পেছোবে, কখনো হিরো হবে কখনো গবেট, কিন্তু প্রকৃত আইন নির্দিষ্ট পথে থেকে প্রতি রক্ষা এবং ক্রমাগত অন্তর্ভুক্তির কঠিন কাজ সরকার কেই করতে হবে, তারা আবার আয়না আর ফেসবুক ছাড়া কোথাও স্বচ্ছন্দ না হলে মুশকিল, দিনকাল ভালো না, বড় চেহারার ছোটদের সামনে খারাপ উদাহরণ হবে ন না।
  • কুমু | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৩০405545
  • পাই,চিন্তায় আছি।
  • সিকি | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১৮405544
  • পাইয়ের খবর আজ ভোরেই পেয়েছি। সুস্থ হয়ে উঠো।
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৪405543
  • যাহোক, গত ক'দিন যা গেছে তার থেকে বেটার আছি। জ্বর কমেছে যদিও পল্লা দিয়ে কাশি বেড়েছে। ঠিক হয়ে যাবে নিশ্চয় এক দুদিনে। কেউ চিন্তা করবেন না।
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৫405542
  • না আকাদা দেশের স্বাস্থ্য়্ব্য়্বস্থা ভাল এই নিয়ে তর্ক ছিল না, ছিল এখানেও কিছু করা যায় কিনা। আর সেই হাল আমি এখনো ছাড়িনি। আর আজ বুঝব কেন, বহু প্রত্যন্ত এলাকার হেল্থ সিস্টেম নিয়ে আমি নিজে গিয়ে কাজ করছি, রিপোর্ট দি্চি, যেখানে যেটুকু পারি, সাধ্যমত ঠিক করার চেষ্টাও করি। কিছুই হয়না এমন না। কিন্তু এত কিছুর পরেও নিজে অসুস্থ হলে বিশেষ করে গ্রাম মফস্বল ছোট শহরে কি উত্তর প্পুবের মত জায়গায়,সেই অভিগ্গতা আরো অনেক কিছুই শেখায়। বিশেষ করে যে রোগগুলো নিয়ে কাজ করিনা। এগুলো বলতাম না হয়ত, উত্তেজিত হয়ে আছি বলেই লিখে ফেললাম।
    আর না।

    না ডিডিদা, কোল্কাতা হলে তো এমন হত না।

    যাহোক, ওষুধ এসেছে অবশ্য, বিকেলে।

    গেছোদাদা, আপিস, আমার বাড়ি বহুজনের চাপে।

    যাহোক, কেউ খালি আমার ফেবু দেওয়ালে কিছু লিখবেন না। মা বাবা জানেনা। এখানেও দুপুরে দুম করে রেগেই লিখে ফেলেছি।
  • dc | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৪405541
  • পাই ম্যাডামের আবার সোয়াইন ফ্লু হলো নাকি? তাড়াতাড়ি সেরে উঠুন।

    অনলাইনে দেখছি অ্যান্টিফ্লু ট্যাবলেট পাওয়া যাচ্ছে, এটা কি ট্যামিফ্লুর সাবস্টিটিউট? তবে আপনি যেখানে আছেন সেখানে ডেলিভারি দিতে পারবে কিনা জানিনা। কলকাতায় অবশ্য ডেলিভারি দিচ্ছে। এটা দেখতে পারেনঃ

    https://www.netmeds.com/prescriptions/antiflu-75mg-capsule-10-s
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত