এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৫405390
  • দেকুন, বয়সকালে আমি বইম্যালায় যেতাম ঝাড়ি মারতে। দুঃখের বিষয় ক্কেউ সেসব ঝাড়ি রেসিপ্রোকেট করে নাই। সেই অভিমানে আমি বইমেলার সাথে সম্পর্ক ত্যাগ করিচি।
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৬405389
  • পশ হোটেলে গেলেই তো হয়। তবে অনেকেই শুধু খেতে বইমেলা যেত, যেমন আমি। বেনফিশ, মাদার ডেয়ারির দই ইত্যাদি।
  • T | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৩405388
  • মাইরি, এরা কারা যারা পশ হোটেলের আমেজ পেতে বইম্যালা যায়! ধ্যার।

    মিলনম্যালা অতীব জালি জায়গা। বইমেলা গড়ের মাঠে ফিরে আসুক। সুভাষ দত্ত দূর হটো।
  • dc | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২১405387
  • আচ্ছা।
  • বিগ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০৩405386
  • ফোর কলকাতায় যারা আছে তারাই বাংলাদেশে ব্যব্সা করে। PwC, E&Y সবাই।
  • b | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩৬405385
  • সিটিজেনশিপ আর তিন তালাক বিল রাজ্যসভায় পাস হল না। মানে তোলাই হল না।
  • dc | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৫405384
  • PM দা কি বাই এনি চান্স ই অ্যান্ড ওয়াই তে আছেন? আমার বোন ওখানে চাকরি করে, সেও শুনি মাঝে মাঝেই বাংলাদেশে যায়।
  • অর্জুন অভিষেক | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১৭405383
  • মেলার জল খেয়ে আমার কাল থেকে পেট খারাপ।

    যাইহোক, @ঃ( আমি নোয়াখালি- কুমিল্লার। আর এই 'ইয়ে' টা কিয়ে?

    আর, শুঁটকি মাছের রেসিপি কেউ দিতে পারেন? ওটা কোনোদিন ভাল মত খাওয়া হয়ে ওঠেনি। মানে মাছ কেনা থেকে রেঁধে ডিশে ঢালা অবধি পুরোটা দরকার।
  • অর্জুন অভিষেক | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১১405382
  • করুণাময়ীর পাশে বাসস্ট্যান্ড একটা সুবিধে সন্দেহ নেই, কিন্তু যাদের স্টল/ টেবিল থাকে তাদের বেরোতে মিনিমাম সোয়া থেকে সাড়ে ৮টা হয়ে যায়। তারপর বাসের জন্যে ৪০-৫০ মিনিট অপেক্ষা। আমি প্রত্যেকদিন বাড়ি ফিরেছি প্রায় সাড়ে দশটায়।

    এবার মেলা চূড়ান্ত অপরিষ্কার ছিল। আমার টেবিলের একদম ধার দিয়েই ড্রেনের জল এবং ধাউস সাইজের গারবেজ ক্যান। পাঁচটার পরেই মশা। এবার পানীয় জলের প্যাকেট সব গারবেজ ক্যানের পাশে রাখা।

    সিকিউরিটি বা মেলার দায়িত্বে যারা আছে (গিল্ড অফিস) তাদের কোনো কিছুর কথা জানতে চাইলে উত্তর মেলেনি।

    অনেক বড় প্রকাশনীর স্টল আয়তনে ছোট।
  • Kaju | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫৯405381
  • বড় জায়গা মিলনমেলা ছাড়া হবে না, আবার বড় জায়গা হলেই স্টার জলসা, জি বাংলার চিল্লাচিল্লি ঢুকে পড়বে। ২০১৭তে তো লিটল ম্যাগের পাশেই তেনারা বাওয়ালি করছেন, কথা বলব না শুনব কিছুই বুঝতে পারছিলাম না।
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৪405380
  • *করুনাময়ীর মেলার সাইজ
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৩405379
  • বড্ড ছোট জায়গা, সাইন্স সিটি বহুত ফাল্ত জায়গা, ট্রাফিক, বাসের সমস্যা। সুবিধা একটা ই, আশে পাশে র মধ্যে গলা একেবারে শুকিয়ে গেলে চায়না টাউন আছে।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৬405378
  • আমার নিজেরও করুণাময়ীই সুবিধের লাগে, যদিও রাতে ফেরা বেশ চাপের। প্রায় রোজ ১১ঃ০০ র কাছে ফিরেছি। মিলনমেলা থেকে বাস কিছু বেশি দেওয়া হত মনে হয়। এবার তো আসতে যেতে একটি বইমেলা স্পেশাল চোখে পড়লনা! রোজ রোজ সকাল রাতে যাওয়া আসা যাদের করতে হয়, বড় চাপ। আজ একজন লিখেছে, মেলায় প্রকাশনা সংস্থা, ম্যাগের লোকজনের জন্য স্পেশাল বাস দিত্ব। ভাল প্রস্তাব।

    কিন্তু কথা হল, এইখানে মেলা চললে গুরুর একটা অসুবিধে আছে। গত কয়েকবার মনে হয়েছে, এবারে তো ভীষণভাবে মনে হল, কারণ এবারে ভিড় ও বিক্রি আরো অনেক বেড়েছে, তো এই স্টলে সেই ভিড় সামলানো খুব চাপ, বিশেষ করে ছুটির দিন হলে। অর্ধেক লোক বই নেড়েচেড়ে দেখতেই পাননা, বহু লোক নানা জায়গায় লিখে গেছেন, এখনো যাচ্ছেন, এসেও ভিড় দেখে ঢুকতে পারেননি বা ঢোকেননি। তো, এমতাবস্থায় এর থেকে বড় স্টলের আবেদন দু'তিনবছর ধরেই করায় জানা গেল, সেন্ট্রাল পার্কে জায়গা অনেক ছোটো বলে বড় স্টল নাকি আর দেওয়া যাচ্ছেনা, পেতে হলে সেই মিলনমেলা।
    ঃ(
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০৭405377
  • ঠিক। আমিও একমত। করুণাময়ীর সেন্ট্রাল পার্কের সাইজটা একটু বাড়ানো গেলে ভাল হত।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৩405376
  • সেদিন অমর মিত্র লিখেছিলেন আর অনেকেই এতে সহমত হয়েছিলেন,

    "মিলনমেলার চেয়ে এখানে বইমেলা অনেক সুসংগঠিত। আসা যাওয়ার অসুবিধা নেই। উত্তর দক্ষিণ যে দিকে যাই, বাসের ব্যবস্থা চমৎকার। মিলনমেলা থেকে ফেরা আতঙ্কের ছিল।"
  • অর্জুন অভিষেক | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৬405374
  • মিলনমেলায় একটা চার্ম আছে। দিল্লীর প্রগতির মতন। প্লাস এখন ওটা একটা পশ হোটেল পাড়া।

    আমেজটাই আলাদা।
  • Kaju | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৬405375
  • মিলনমেলায় ওই ধুলো-ঘনঘটা সাবওয়ে পেরোনো বাপরে ! তারপর কতখানি গিয়ে তবে বাসের দেখা, যদি একটু ফাঁকা পেতে চাও। এখানে সব রুটের বাস আছে টার্মিনাস থেকেই, রাস্তা পেরোনোর প্রায় দরকারই নেই। আমার খুব পছন্দ হয়ে গেছে। মিলনমেলা ২০২১-এর আগে হচ্ছে না এটা প্রায় সিওর।
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৩405372
  • করুণাময়ীর মেলা আমার দুইবারই বেশ ভাল লেগেছে। পরিস্কার, ছোট্ট আর হাবজিগাবজি দোকান কম। ধুলোও খুব কম। যাতায়াত সুবিধে (তবে সেটা তেমন পয়েন্ট নয়) আমার মতে এইসব মেলাটেলা আরো সরিয়ে নিউ টাউনের ফাঁকা মাঠে নিয়ে যাওয়া উচিৎ, বাকী শহরের উপর অত্যন্ত অহেতুক চাপ কমাতে।
  • অর্জুন অভিষেক | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৩405373
  • এই মেলায় ব্যবস্থা ভালই।

    কিন্তু আপত্তি কারণ

    ১ দক্ষিণ ও পশ্চিম কলকাতা থেকে 'টু-মাচ' দূর। চিন্তা করতে হবে সরসুনা, জোকা, নরেন্দ্রপুর, বজবজ থেকে ক্রাউডের কথা। মিলন মেলা সব দিক দিয়ে ইক্যু ডিসটেন্ট।

    ২ প্রত্যেকদিন বাসের জন্যে নিমিমাম ৪০ মিনিট ক্যুতে দাঁড়াতে হয়েছে।

    ৩ বদ ট্র্যাফিক (হলুদ ট্যাক্সি প্রায় পাওয়াই যায়নি, উবের যাদবপুর অবধি ৫৬৩ দর তুলেছিল)

    ৪ সল্টলেককে কলকাতার একটা সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে স্থায়ী বানাবার কোনো কারণ নেই।
  • :( | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪১405370
  • বিএনসিসির লোকেরা খুব ইয়ে বলে পারসিভ্ড

    বরিশাল
    নোয়াখালী
    কুমিল্লা
    চট্টগ্রাম

    এরসাথে বিক্রমপুর যোগ করতে পারেন। তবে ২, ৩ সবাইকে কয়েকগোল দিয়ে বেরিয়ে যাবে
  • র২হ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪১405371
  • আমারও এই এখনকার জায়গাটা পছন্দ হয় - মিলনমেলায় বাস ধরতে রাস্তা পেরুতে গেলে মনে হয় এই বুঝি গাড়ি চাপা পড়লাম। এখানটা বেশ একটু ভেতরে, মেলার বাইরে উন্মত্ত ট্রাফিক কম।
  • Kaju | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৭405369
  • চ্যানেলের স্টল এই রানী রাসমণি বইমেলায় একদম ছিল না - এইটা এই মাঠের সব থেকে ভালো দিক। বাস টার্মিনাস পাশেই, ফেরা নিয়ে কোনো চাপ নেই। বইপর্ব সেরেই সোজা ফাঁকা বাসে উঠে পড়ো। খাবারের স্টল বাড়াবাড়ি রকমের নয়। বইমেলায় এসেছি এটা মনে হয়। আমাদের আপিস পাড়া এই চত্বরে বলে বাস একটু ঘোরায় বটে, তবে তাতে অসুবিধে খুব একটা হয়নি। সো আই ভোট ফর রানী রাসমণির মাঠ।
  • অর্জুন অভিষেক | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৮405368
  • বাংলাদেশে কি এক জেলার সঙ্গে আরেক জেলার এইরকম সাপে-নেউলে ব্যাপার স্যাপার আছে নাকি?

    @ টি

    থাকলে আপনাকে নিশ্চয় জানাতাম।

    বাই-দ্য- ওয়ে ফেসবুকে বইমেলা আসছে বছর কোথায় হবে সে নিয়ে অনেক পোস্ট পড়ছে, মিলন মেলায় ফিরে যাওয়া নিতান্ত দরকার বলে মনে করি আমি।
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৬405367
  • সেখানে আবার সিংংহলী বনাম তামিল
  • S | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৪405366
  • "ঘৃণা নিজেই সব সময় পরবর্ত্তী লক্ষ্য খুজে নেয়।"

    এইটাই আসল কথা। কেউ বুঝলো না।

    ওরা খারাপ, তাই আমি তাদের ঘৃণা করি তা নয়। আমার মধ্যে ঘৃণার রোগ রয়েছে, তাই ওদেরকে খারাপ ভাবছি।
  • PM | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৯405365
  • ২১ শে ফেব্রুয়ারী আসছে। আমাদের গর্বের দিন। এবারে ঢাকায় কাটাতে পারবো মনে হয়… রোমান্চিত।

    কিন্তু দুঃখের কথা হলো এখানে এসে আবিস্কার করা যে সর্ব গ্রাসী ঘৃনার শেষ নেই… বাংলা ভাষাভাষী দের আলাদা দেশ হলেও নয়। ঘৃণা নিজেই সব সময় পরবর্ত্তী লক্ষ্য খুজে নেয়।

    বাংলা দেশের তিনটে কম্পানির ৩ জন IT Head আমাকে রিপোর্ট করে। রেসিয়াল প্রোফাইলিং এ তারা প্রত্যেকে এক সে বর কর এক। প্রত্যেকে যথেষ্ট শিক্ষিত, মানুষ হিসেবে ভালই, কিন্তু প্রোফাইলিং যে উচিত নয় এই সেন্স টা তৈরী ই হয় নি। কাল আমাকে প্ল্যান্ট থেকে ফেরার সময় গড়িতে একজন বোঝাচ্ছিলো কুমিল্লার মানুষজন কতটা " ইতর " ( শব্দ চয়ন আমার নয়)। তার আগে আরেকজন বুঝিয়েছিলো বরিশাল, সিলেট, নোয়া খালীর লোকেদের মতো খারাপ লোক পৃথিবীতে নেই নাকি। তাদের সর্বদা এড়িয়ে থাকার পরামর্শ ও পেয়েছি।

    ডিপার্টমেন্ট এর পলিটিক্স মুলতঃ চাট্গা vs নোয়াখালী, বড়িশাল vs ঢাকা এই লেভেল এ থাকে।

    দেখে শুনে মন খুব খারাপ। ২১ শে এখানে কাটিয়ে তারপর কলম্বো গিয়ে একটু কদিনের জন্য হাফ ছাড়বো।
  • T | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৭405364
  • আচ্ছা সরোজিনী নাইডুর সঙ্গে আপনার ব্যক্তিগত বা পারিবারিক যোগাযোগ ছিল না?
  • অর্জুন অভিষেক | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৯405363
  • সরোজিনী নাইডু'র জীবনটা একটা just rhetoric ছাড়া আর কিছু মনে হয়নি।
  • অর্জুন অভিষেক | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৫405362
  • আজ সরোজিনী নাইডু'র জন্মদিন। একটা কথা অনেককাল জানতে ইচ্ছে করে, এনার significant contribution কি? ইংরেজিতে কবিতা লিখতেন, ভাল বলতেন, ফ্যাশ্নেবেল ছিলেন। কিন্তু স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা কি খুব পরিষ্কার করে নির্ণয় করা যায় ? একজন অত্যন্ত প্রিভিলেজড নেত্রী, কংগ্রেসের প্রেসিডেন্ট করে দেওয়া হল (১৯২৫- '২৮), কংগ্রেসের টাকায় গেলেন মার্কিন মুলুক ও সাউথ অ্যাফ্রিকায়, যে দুবার স্বল্পকালের জন্যে জেলে যান একদম A grade prisoner's status নিয়ে ছিলেন। তাকে দেখতে গেলে সোফা দেওয়া বসার ঘর মিলত, আলাদা কিচেন ছিল। গান্ধী, নেহেরু'র অত্যন্ত কাছের মানুষ। কিন্তু তিনি নূতন করে কোনো আন্দোলনের ডাক দেননি। তার কংগ্রেস রাষ্ট্রপতি থাকা কালীন দল নূতন কোনো পথের সন্ধান পায়নি, মেয়েদের এই আন্দোলনে যোগদানের ক্ষেত্রেও তিনি আলাদা করে কিছু ভূমিকা নেননি। আজ চেন্নাই তো কাল বোম্বাই ঘুরে বেড়ালেও তার গন্তব্যগুলি হত সব মেট্রোপলিস শহরে সীমাবদ্ধ।

    তাকে 'নাইটিংগেল' ই বা বলা হয় কেন?
  • b | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩০405361
  • এটা থাক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত