এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৯405360
  • বি,

    'পঞ্চপান্ডব' আপনিই বোধহয় রেফার করেছিলেন। সেই থেকে খুঁজেই যাচ্ছি। একমাত্র ভরসা কারো ব্যক্তিগত কপি। খোঁজ পেলেই জানাব এখানে।
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৮405359
  • এমবিএ রা যদি স্ট্রীট ফুডের বাইরে না ভাবতে পারে আর তার জন্য যদি সেলিব্রেটেড হয়, তাহলে 'লম্বায় লাভ কি হল', ব‍্যক্তি গত প্রতি ভা টা নিশচয়ি ইসু না, সিলেবাসের অভিমুখে সমস্যা আছে।
  • অর্জুন অভিষেক | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৫405358
  • @আতজ, 'ওয়াও মোমো' খুলেছে দুজন আই আই এম থেকে পাশ করা এম বি এ।

    সোমক রায়চৌধুরী তাদের নিয়ে 'কলকাতা লিটারেরি ফেস্টিভ্যাল' এ সেশনও করেছিল।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০৯405357
  • আর মামুকে এখানে বিলম্বিত ( নাকি মামুর ওখানে ঠিক সময়েই) শু জ দি।
  • aranya | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৭405356
  • বয়স যে হচ্চে, তা বিবিধ ভাবে অনুভব করছি। মাংস ভক্ষণে অনীহা একটা লক্ষণ। আজ স্নো, ফ্রিজিং রেইন - ইঃ-র মধ্যে ড্রাইভ করছি, প্রতিবার ব্রেক কষার সময় বুক কাঁপছে, পাশ দিয়ে গাড়ী গেলে ভয় হচ্ছে, যদি স্কিড করে এসে মারে।
    অথচ আগে স্নো-র ভিতর কয়েক ঘন্টাও ড্রাইভ করেছি, মাঝেমধ্যে স্কিড করতে করতে, ভয় হত না
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৩405355
  • শিব্রাম বলতেন "হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ" বলে ঘুরে বেড়াব। ঃ-)
  • aranya | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১২405354
  • সেই, বুড়ো বয়সে সঙ্ঘে যোগদান-টাই বাকি আছে
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:২২405353
  • এক ফেবু গ্রুপে দেখলাম একজন গুগল এর চাকরি ছেড়ে দিয়ে সিঙারা বিক্রি করেন। সেই ব্যবসা রে রে করে চলছে, একেবারে লালে লাল হয়ে গেছেন। ঃ-)
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৩405352
  • এদিকে শুনছি মাধ্যমিক নিয়ে হুলুস্থুলু কান্ড। প্রথম দিনেই নাকি প্রশ্ন ফাঁস।
  • @ওমনাথ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:১৯405351
  • গুগুলবুক গ্র্যাব করার সফটওয়্যার আছে। তবে সবগুলো সমান পারফর্ম করে না। এমনকী পেজ বাদ দিয়ে দেয় এমনও দেখেছি আমিই এক সময় বেশ কিছু ম্যাগাজিন, যেমন লাই্ফ, ফ্লাইট, ফায়ারআর্মসের উপর রংচং এ ম্যাগ নামিয়েছি :)

    তবে আমাার পিসি বুটলোডার করাপ্ট হবার পর গত মাসে নতুন ওএস লোড করতে হয়েছে। তবু দেখি

    ১. GoogleBookDownloader.exe

    ২. EDS Google Books Downloader

    এ দুটো ট্রাই করে দেখেন। একটা আশা করি ঠিকঠাক কাজ করবে।
  • S | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:২৬405350
  • নাগপুর।
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:২৩405349
  • বারাণসী না হিমালয়? কোন্‌দিকে রওনা দেবেন? ঃ-)
  • aranya | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৩৫405348
  • আমি এখন বিরিয়ানিতে পার্মানেন্ট ফেডাপ,মাংস-ও খুব কম খাই, শীঘ্রই শুদ্ধ শাকাহারী হয়ে যাব, মনে হচ্চে
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:২১405347
  • অরণ্যদা, রিচ খাবারে মুখ মেরে যায়। বড় বড় মুঘলসম্রাটরাও শুনেছি ফেডাপ হয়ে গিয়ে মাঝে মাঝে ফলটল খেয়ে কাটাতেন। ঃ-) তরমুজ, আম, কলা, ফুটি, আনারস, আপেল।
  • aranya | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২৬405346
  • আপাতত আতোজের সাথী - আটপৌরে খাবার
    এক্সোটিক খাদ্যের মধ্যে একমাত্র কাবাব-এর প্রতি ভালবাসা আজও অটুট
  • aranya | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২৫405345
  • বিরিয়ানি ছিল ভীষণ প্রিয়।
    নট এনি মোর :-( কি ভাবে যে টেস্ট বাডস পালটে যায়
  • $ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০৯405344
  • প্রশ্ন হল, বোম্বাগড়ের রাজা কি সেটা ছবির ফ্রেমে ব্যবহার করতে পারবেন?
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫০405343
  • আসুন এক কাজ করা যাক। ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে সেই গোলায় আমসত্ত্ব ডুবিয়ে ভেজে তোলা যাক। তারপরে একটা নতুন নাম দিয়ে পপুলার করে ফেলা যাক। ঃ-)
  • S | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৭405341
  • সেই জন্যই তো ইলিশ মাছের মতন নন-স্পাইসি খাওয়ার আছে। বিরিয়ানির মাঝে মাঝে একদিন খাবেন।

    আমার আবার দুপ্লেট বিরিয়ানির কমে পেট মন কিছুই ভরে না।
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৭405342
  • আমসত্ত্বে ডিম? বাহ বাহ, চমৎকার। ঃ-)
  • posto | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৫405340
  • ভাতে দুফোঁটা পোস্তো ফেলে রান্না করে দেখেছেন কখন? কিংবা এট্টু আমসত্ত্ব?

    আর আমসত্ত্ব দিয়ে পোস্তো একবার ট্রাই করুন। এর মধ্যে ডিম কিভাবে ফিট করানো যায় তার মেকানিক্সটাও একটু ভেবে দেখুন। জীবনে ফের বাঁচার আগ্রহ ফিরে পাবেন।
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪০405339
  • রোজ বিরিয়ানি মুখ মেরে দেয়। তখন খেতে হয় ঘী, গরম ভাত, আলুসেদ্ধ, ঝাল আচার, মুসুড্ডাল, ঝিঙেভাজা, কই-ফুলকপি, দই, সন্দেশ। ঃ-)
  • S | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩৫405337
  • লাইফ ইজ আ সেলিব্রেশান। মানুষ হয়ে আর কি জন্মাবো? তাই রোজ বিরিয়ানি হলেও আপত্তি নেই আমার।
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩৫405338
  • ফেবুতে কী চমৎকার দেখতে বাবামা র ছবি দিয়েছে! এঁরাই নাকি দুনিয়ার সব মানুষের বাবামা! ভাবা যায়? ঃ-)
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৩405336
  • বিরিয়ানি, ইলিশ, পাঁঠার মাংস, চিংড়ির মালাইকারি ---এসব হল উৎসবের খাবার। মাঝে মাঝে খেতে হয় বিশেষ আয়োজনে। কিন্তু প্রতিদিনের আটপৌরে ডালভাততরকারির মূল্য ও কিছু কম না। সঙ্গে চাটনি টাটনি পাঁপড় টাঁপড়। আর গোটা চার পাঁচ কাঁচালঙ্কা ঃ-)
  • Atoz | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৬405335
  • বিভিন্ন গ্রুপে চব্বিশ ঘন্টা গালাগাল দিয়ে চলেছে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে। গ্লোবাল ব্যাপার। একদল যখন সারাদিন তেড়ে গালাগালি বিনিময় করে ঘুমিয়ে পড়ে, আরেকদল তখন রাতের ঘুম ঘুমিয়ে তাজা হয়ে জেগে উঠে সোৎসাহে শুরু করে গালাগালি বিনিময়।
    এ জিনিস ভালো কোনো কাজের জন্য হলে এতদিনে দুনিয়া বদলে যেত। ঃ-)
  • aranya | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৫৭405334
  • বিতিকিচ্ছিরি জিনিস, এই ধর্ম। ভয়াবহ-ও বটে। কোন খিস্তি-ই এনাফ নয়, এর জন্য।
    অবিশ্যি খিস্তিগুলো আমাদের, মানুষের উদ্দেশ্যেই বস্তুত প্রযোজ্য। সবই তো আমাদের উন্নত মস্তিস্কের ফসল
  • S | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৫৩405333
  • গাঁট বললেন? আমার তো অন্য একটা শব্দ মাথায় এসেছিলো। যাগ্গে।
  • aranya | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৫405332
  • ঘটি-বাঙাল ঝগড়া আদতেই মজার। দুঃখের বিষয় যে হিন্দু-মুসলিম ঝগড়া তেমন নয়। ধর্ম এক শক্ত গাঁট..
  • ওমনাথ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৭405331
  • ইউনিভার্সিটি অব মিশিগান বা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া র ডিজিটাইজড বই পড়তে পারার উপায় কি? বা ধরুন গুগুল বুক?
    যেমন এই বইটা পড়তে চাই সফট কপি তে - https://books.google.co.in/books?id=xYMtAQAAIAAJ
    অথবা এই ভার্সান https://books.google.co.in/books?id=61NAqb0LkosC
    কোনো রাস্তা আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত