এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২১405300
  • আমিও বাঙাল বা ঘটি কোনকিছুই না। গুরুতেই যা ঘটি-বাঙাল নিয়ে একটু আলোচনা দেখি, তাছাড়া এসব মাথায় আসে না ঃ-)
  • অর্জুন অভিষেক | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৫405299
  • কিছু ঘটি কিন্তু বলেছে বাঙালদের সঙ্গে মেশার পর থেকে ওদের রান্না উন্নত হয়েছে।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৩405298
  • এই গুরুতেই কে একজন মন্তব্য করেছিলো যে বিরিয়ানি আর আলু পোস্তোর মধ্যে খাওয়ার হিসাবে তেমন কোনও পার্থক্য নেই।

    গীতা দত্ত আর ঢিনচ্যাক পুজা একই জিনিস?
  • সৈকত | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১০405297
  • ইলিশ সেদ্ধ খাবেন কেন ? সেই জন্যই তো ভাপা ইলিশ। যেমন তরকারীর সাথে তেল-মশলা ইত্যাদি। আবার অন্যদিকটাও ভেবে দেখুন। ইলিশ কিন্তু আমিষ নয়, ওটা নিরামিষ মাছের মধ্যে একটি, আরও তিন-চারটে মাছ আছে যেগুলো 'নিরামিষ' মাছ ঃ-) তবে বলে রাখি, আমি বাঙালও নই, ঘটিও নই।
  • dc | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৮405296
  • S, এটা তো মাথায় আসেনি! জিগ্যেস করে বলবো।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৫405295
  • ডিসিদা, শাশুড়িমাতা কি ঘটি?
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৪405293
  • পিএমের কথা শুনে স্পষ্ট বোঝা গেলো যে উনি কোনোদিনও বাঙালদের ধারে কাছেও জাননি। তাই বাঙাল বাড়ির রান্না খেতে বাঙলাদেশ গেছেন। আরো অনেক কিছু লিখতাম, যাগ্গে সিপিএম বলে ছেড়ে দিলাম।
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৪405294
  • আর হ্যাঁ 'বাঙাল' শব্দটা তাচ্ছিলার্থ্যে ব্যবহার হত। এখনও হয় যা দেখছি।
  • dc | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০২405291
  • ঘটিরা যে খারাপ রান্না করে তা বলবো না। আমার শশুরবাড়ী ঘটি, আর শাশুড়িমাতা তো চমৎকার সব রান্না করেন। স্টাইলটা আলাদা, তবে খেতে কিছু কম ভালো না।
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০২405292
  • এমনিতে 'বাঙাল ব্যাশিং' যেহেতু দ্বিতীয় প্রজন্মের বাঙালবাড়ির মেয়ে হিসেবে জন্ম ইস্তক শুনে আসছি তাই খুব অবাক কিছু হলাম না। তবে বর্তমান বাংলাদেশের স্থানীয় মানুষদের 'বাঙাল' বলে উল্লেখ করলে ওঁরা অনেকেই খুবই অপমানিত বোধ করেন। বাঙাল হলাম আমরা যারা তৎকালীন পূর্ববঙ্গ থেকে এসেছি। অধুনা ঢাকা বিক্রমপুর বা চাটগাঁয়ের মানুষজন সম্বন্ধে 'বাংলাদেশের মানুষ' বলে উল্লেখ করাই অপেক্ষাকৃত ভাল মনে হয়।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৭405290
  • পিএম বাঙালদের নামে গালমন্ধ করছেন? এইজন্য সিপিএম গেছে। বেশ হয়েছে। ঃ))

    ঘটিরা রান্না করতে পারে নাকি? ওর থেকে থালা ভর্তি দুমুঠো চিনি দিয়ে লান্চ করে নেওয়াও বেটার।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৪405289
  • ইলিশের সঙ্গে তুলনা? এরা কারা?

    ঘটিদের একটাই রান্না। পোস্তো। আমীর খান দাদার বাড়িতে এসেছে লান্চ করতে। দাদার বাড়ির সবাই তাকে শুধু আলু পোস্তো খেতে বলছে। আমীর খান হ্যাঁ ভালো হয়েছে বলে অন্য সব পদ খেয়ে চলেছে।
  • dc | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫১405288
  • মাছ সেদ্ধ কেউ করবেই বা কেন? তার থেকে ভাজা খাওয়া ভালো।
  • অর্জুন অভিষেক | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫০405286
  • *সঙ্গগুণে বাঙালরা অত আর রাগে না
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫০405287
  • যে ইলিশ আর সব্জির তুলনা করছেন, সেই ইলিশের সেদ্ধ সবজিসেদ্ধর চেয়ে কত বাজে ভেবে দেখেছেন কি?
  • অর্জুন অভিষেক | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৯405284
  • প্রতিবাদ করলাম কলকাতার বর্তমান বাঙালদের ন্যায় (ওই যে বললেন সঙ্গগুণে এখন বাংলা অতো রাগে না) ঃ-)

    বাঙালদের রান্নার কাছে ঐতিহাসিকভাবে ঘটিরা পেরে উঠবে না। এখন সব হাইব্রিড সংস্কৃতি। কি ভাবে মিশে, টিশে গেছে, সে চুলচেরা বিচার করা দুঃসাধ্য!

    আমার একদম ছোটবেলায় মানে ৩১-৩২-৩৩ বছর আগে ঘটিদের রান্না বেশ বোরিং ছিল। ঐ রোজ রোজ বাঙাল রান্না খেয়ে, একদিন একটু মিষ্টি ডালে টেস্ট আনত এই যা।

    বাংলাদেশ যাইনি। '৪৪ সালের পর আর ওপার বাংলার সঙ্গে আমাদের পরিবারের কোনো যোগাযোগও নেই কাজেই বলতে পারব না।

    তবে বাঙাল ডেলিকেসি সব এপারে চলে এসেছে অনেককাল।
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৯405285
  • মাছসেদ্ধর চেয়ে অনেক ভাল জিনিস।
  • dc | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৮405283
  • মাইরি, একে সবজি তায় সেদ্ধ!

    আর কিছু বল্লাম না।
  • PM | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৬405281
  • বাঙাল রা দারুনভালো রান্না করে, এই জেনেরালাইসেসনটা একটা যে কতো বড় মিথ কিছুদিন ঢাকা যাওয়া আসার কারনে এটা হাড়ে হাড়ে বুঝেছি।

    - বাং লাদেশের কিছু এলাকার রান্না ভালো ( আমি এখোনো খাই নি, কিন্তু শুনেছি)
    - ঢাকা বিক্রম পুরের বেশিরব্ভাগ লোক অখাদ্য রান্না করেন
    - চাটগাইয়া রেস্তোরা তেও খেয়েছি, মোটেই পদের কিছু নয়। তবে আরো কিছু স্যাম্পেল সাইজ না বাড়িয়ে কমেন্ট করছি না।
    - সব কিছুতে পেয়াজ আর রসুন দিলেই হেব্বি টেস্ট হয় এমন একটা বিচ্ছিরি ধারনা আছে সকলের
    - গরুর তেহেরি টা ভালই বানায় মুসলিম বাঙাল রা।

    -রাস্তা ঘাটে নিয়ম কানুন মেনে চলার বেপারে কোলকাতা আর লন্ডনে যা পার্থক্য, ঢাকা আর কলকাতার পার্থ্ক্য প্রায় ততই। নিয়ম কানুন মানা কে ঢাকার বাঙালরা প্রয় অপমান জনক মনে করেন।

    - রাস্তায় লোকজন কলকাতার থেকেও বেশী রেগে থাকে। কলকাতার বাঙালরা সঙ্গগুনে রাগ টাগ অনেক কমিয়ে ফেলেছেন মনে হয় ঃ)
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৫405280
  • কিন্তু কাক দেখলে কী হবে লেখেনি হায়! অথচ কলকাতায় তো কাকই বেশী।
  • অর্জুন অভিষেক | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩২405279
  • @সৈকত

    বাঙালরা কিন্তু ভালই শাক- সবজি খায়। আমার বাবার পরিবারে তো শাক সবজি খাবার চল প্রচণ্ড, আমার মা'র বাড়িতে আমিষ আর ঝালের খুব চল। তবে শাক- সবজি রান্নারও খুব তরিজুত। সেদ্ধ করে দিলে, ছুঁড়ে ফেলে দেবে। বাঙালদের আমিষ, নিরামিষের আইটেম অঢেল।

    পাতুরীও তো বাঙালদের।
  • Kaju | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২০405277
  • দানবকৃষ্ণ, সেতো একশোবার সত্যি, আমিও কি চাই না? তবে এইগুলো না করতে পারলে উনি নিজেই কষ্ট পাবেন। আসলে এটায় পরেরদিনেরটাও সরস্বতী পুজোর দিনকেই করে রাখা বলেই ডবল খাটনি পড়ে যায়।
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১৯405276
  • আমি তো আজও সজনে ফুলের চচ্চড়ি খাচ্ছি। ফ্লাইটে নিয়ে এলাম। কড়াইশুঁটি দিয়ে দারুণ লাগে! এখানে গাছে গাছে কত্ত সজনে ফুল, ঝরে পড়ে থাকে মাটিতে। এগুলো তোলে কীকরে, গাছের তলায় চাদর পেতে রাখে?
  • সৈকত | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১৩405275
  • বাঙালরা কেনই বা শুধু শুধু তরকারী সেদ্ধ খেতে যাবে ? নদীতে মাছ, ইলিশের মরশুম শুরু হবে, পুজোর দিন, কাজকর্মের মধ্যে রান্নার ঝামেলায় না গিয়ে ঐ মাছই সেদ্ধ/ভাপা করে নিলেই হল। সাবড়ে ভাত নেমে যাবে। ঘটিদের অত মাছ-টাছ নেই, তাই তরকারী সেদ্ধই। কিন্তু ব্যাপারটাকে মশলাদার করতেই হবে, তাই নুন, লঙ্কা, তেল, মশলা, চচ্চড়ি এসে পড়বেই। তা না হলে রোগীর পথ্য, সে খাওয়া যায় না। আর এ নিশ্চয় একদিনের মামলা ছিল না, শীত গিয়ে গরম আসবে, রোগ-বালাই শুরু হবে, তার আগে হয়ত টানা দিন কয়েক খাওয়া হত। কালে কালে নিমিত্ত রক্ষা।
  • অর্জুন অভিষেক | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৯405274
  • আমাদের বাঙাল বাড়িতে গোটা সেদ্ধ কখনো হতনা। আমার ছোট পিসির শ্বশুরবাড়ি খাস ঘটি। পিসির বাড়ি থেকে আসত। দারুণ লাগত। সেদ্ধর মধ্যে একটা মশলা দেওয়া হত।

    আমার মাকে অনেকবার বলেছি গোটা সেদ্ধ করতে, মা বলে আমরা ঘটি নই, অসব করব না। ঃ-(

    ঘটিদের বিশ্বকর্মার সময় আরেকটা হয় 'রান্নাপুজো'।
  • Ela | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৩405273
  • ঠিক, শীতল ষষ্ঠী। থ্যান্কু দ!
  • দানবকৃষ্ণ | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫১405272
  • Date:12 Feb 2019 -- 02:08 PM

    সবই ভালো, তবে মাঝেমধ্যে মাকে সারাদিনের পরিশ্রম থেকে ছুটি দিলে মন্দ হয়না।

    অবশ্য মায়ের পরিশ্রম খুব গ্লোরিফাইড জিনিস, এসব নিয়ে কথা বলা স্যাক্রিলেজ।
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৩405271
  • শীতল ষষ্ঠী।

    নাহ ঠান্ডা গোটা সেদ্ধ খাওয়ার চেষ্টা করি নি কখনো। গরমই ভাল লাগে। যে মাসীমা দিয়ে যেতেন তিনি আবার একটা ভাজা মশলা ছড়িয়ে দিতেন উপরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত