এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৬405180
  • আইজিসির রিপোর্টটা পাওয়া যাবে?

    যদিও বিগত কয়েক শতাব্দী ধরে মেয়েদের বিয়ের বয়স বাড়ছে, তবুও ২০১৩তে শুরু হওয়া একটা স্কীম কি করে ৩-৪ বছরেই এই অসাধ্য সাধন করলো এবং কোন মহাপুরুষই বা সেইসব নির্ণয় করলেন সেটা জানতে পারলে ভালো লাগতো।
  • lcm | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৯405179
  • ২০১১ সালে ছিল এমন ---
    According to the 2011 Indian Government Census, West Bengal has the highest incidence of child marriage among girls (7.8%), much higher than the national average of 3.7%. It also has a low mean average of years in schooling for girls (again, far lower than national average). The ranking of the state has deteriorated sharply since 1990 in terms of both under-age marriage and adolescent school dropout.

    ২০২১ সালে পরের সেন্‌সাসে জানা যাবে কিছু বদল হল কি না।
  • PT | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫২405178
  • b
    এইসব অর্থহীন শব্দ ব্যবহার করে দেগে না দিয়েও আলোচনা চলতে পারে।
    আমার আগের পোস্টিং-এ এটা পড়ে ওঠার সময় পাননি বোধহয়ঃ
    "গরীবেরা ঢপের বদলে প্রকৃত সাহায্য পাক সেটাই প্রত্যাশা। তাতে যদি আমাকে আরেকটু বেশী ট্যাক্স দিতে হয় তাতেও কোন আপত্তি নেই।"

    "যুগটাই মেয়েদের"-সত্যি?
    "Crimes against women at alarming levels in Bengal"
  • | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫০405177
  • হ‍্যাঁ এটা ই বড় পয়েন্ট, আর টারগেটেড ডেমো গ্রাফি নতুন কিসু না।
  • b | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৬405176
  • অ্যানুয়াল ৭০০ টাকা দিয়ে কিছু হয় না, কিন্তু ১৮ বছর অবধি অবিবাহিতা এবং পড়াশুনায় এনগেজড থাকলে ২৫০০০ টাকা পাওয়া যায়, সেটা কিছু পরিবারে অনেকটাই।

    যে দু চারটে স্যামপল সার্ভে বেসড অ্যাকাডেমিক কাজ ( ইন্টার্ন্যাশনাল গ্রোথ সেন্টারের ফান্ডিং, তৃণমূলের সাথে এসের কোনো সম্পর্ক নেই) হয়েছে, তাতে গড়ের ওপরে (স্ট্যাটিসটিকসের সমস্ত প্রব্লেম গুলো মাথায় রেখেও) দেখা যাচ্ছে, মেয়েদের বিয়ের বয়স বেড়েছে। পড়াশুনার মানের ক্ষেত্রে ফলাফল কোথাও ভালো, কোথাও আগের মত, অর্থাৎ ফল খুব একটা ক্লিয়ার নয়। তার অন্য একটা কারণ এই যে, এই প্রকল্প পড়ার রেজাল্টের উপরে গুরুত্ব দেয় না। সেটা একটা সম্ভাব্য ক্রিটিসিজম হতে পারে, কিন্তু আগে ভারতের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে, টাকার পরিমাণ স্কুলের রেজাল্টের উপরে কন্ডিশনাল করলে বিশেষ ফল দেখা যায় নি ( হরিয়ানা বা এম পি তে)।

    মেয়েদের ওপরে টার্গেটেড প্রকল্প নেওয়া হচ্ছে করা হচ্ছে বলে পিটি রাগ করেছেন। কিন্তু কিসু করার নেই, যুগটাই মেয়েদের।

    আশা করছি পিটির প্রতিক্রিয়া একেবারে (অপারেশন বর্গা নিয়ে)এস এম এর প্রতিক্রিয়ার সাথে ম্যাচ করবে।
  • PT | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৭405175
  • সুজন চক্কোত্তি ঐ পুরস্কার নিয়ে নাচানাচি প্রসঙ্গে ঐরকমই কিছু একটা বলেছিলেন টিভিতে। বাম আমলে ঐ সব ভাতা (বিধবা, বয়স্ক, বেকার ইত্যাদি) নিয়ে আমজনতা তো বটেই, মিডিয়াও বিস্তর খিল্লি করত। এখন অবিশ্যি মেরুদন্ডহীনতার ঋতু।
  • S | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৩405174
  • পিসি-ভাইপোর কাটাউটের সাইজ তো বেড়েই চলেছে। সবেতেই উনার স্নেহ আর অনুপ্রেরণা লাগে আজকাল।
  • | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৭405173
  • কিন্তু সবকিছু কেই এই রজনী কান্ত সুলভ প্রচার করতে হবে এটা একটু চাপ।
  • | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৩405171
  • কুমুদি, আরে সেদিন ই আমি আর কল্লোল দা বলাবলি করছিলাম আমরা দিল্লি যাব, গিয়ে আপনার গাড়ি তে করে ঘুরে বেড়াব আর আইসক্রিম খাব, কল্লোল দার নিশ্চয়ই এটা দেখলেই সেটা মনে পড়ে যাবে, এটা ও ভাবছিলাম ওপর দিয়ে ব‍র্মা থেকে হারভারড যাবার রাস্তায় উপর থেকে এসব দেখে ইর্ষা। নীল হয়ে গিয়ে পাই নিশ্চয়ই আমাজনের গভীর অ্যন‍্যে মশা ধরতে চলে যাবে
  • | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৩405172
  • কুমুদি, আরে সেদিন ই আমি আর কল্লোল দা বলাবলি করছিলাম আমরা দিল্লি যাব, গিয়ে আপনার গাড়ি তে করে ঘুরে বেড়াব আর আইসক্রিম খাব, কল্লোল দার নিশ্চয়ই এটা দেখলেই সেটা মনে পড়ে যাবে, এটা ও ভাবছিলাম ওপর দিয়ে ব‍র্মা থেকে হারভারড যাবার রাস্তায় উপর থেকে এসব দেখে ইর্ষা। নীল হয়ে গিয়ে পাই নিশ্চয়ই আমাজনের গভীর অ্যন‍্যে মশা ধরতে চলে যাবে
  • pi | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১২405170
  • বামেরা নিজেদের ভাল কাজও ভাল করে প্রোজেক্ট করতে জানেনা। ত্রিপুরাতেও দেখলাম তো।

    আর হ্যাঁ, রূপশ্রী অতি রিগ্রেসিভ প্রকল্প। বিষমদে মৃত্য়্তে টাকা দেওয়ার েয়েও অনেক বেশি।
  • Tim | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১০405169
  • তাহলে বুদ্ধদেব গুহ দিলে অবশ্যই ই-বই দেবেন।
  • dc | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৮405168
  • বয়স্ক মানুষ, বই ছাড়া পড়ে না ঃ(
  • T | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৮405167
  • দুটোরই পাইরেটেড ইবুক দিয়ে দিন।
  • dc | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৫405166
  • একটা কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছি, যার উত্তর জানা নেই। বুদ্ধদেব বসু না বুদ্ধদেব গুহ, কার উপন্যাস সমগ্র গিফ্ট দেওয়া যায়? বুদ্ধদেব বসুর বইটার নাম দশটি উপন্যাস, আর বুদ্ধদেব গুহর বইটার নাম স্বনির্বাচিত উপন্যাস।
  • | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০৩405164
  • আরেক টা ব‍্যাপার আছে, একটু খেয়াল রাখলে বোঝা যায় ২০০৪ ২০০৯ প্রথম ইউপিএ সরকারের সময়ে বাম দল আর আ্যকটিভিস্ট দের সঙ্গে কংগ্রেসের একটা নেগোশিয়েশন চলে, তাতে এম এনরেগা আর আরটি আই, এগুলো যেমন বাম আর ওয়েলফেয়ার ওয়ালা দের উইন, তেমনি একদল বলতে শুরু করে ন ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম আর এম এন রেগা প্রোগ্রাম এ সোশ্যাল আ্যসেট তৈরি হচ্ছে না, ক‍্যাশ ট্রান্সফার ই ভালো, এইসব ডিবেট চলমান, এর মাঝে মাঝে সরকার বদলায়। আর সরকার বলতে ফিগার হেড এটা একটা এটা যে বোগাস আইডিয়া এবং এর সঙ্গে আ্যকাউনটেবিলিটির সম্পর্ক নেই, অতি সক্রিয় ডিকটেটরশিপের আছে, এটা মমতা ও মোদি তৈ স্পষ্ট।
  • PT | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০৩405165
  • aka
    আলোচনাটা অনেক সম্ভাবানর জন্ম দিচ্ছে।
    ধরেই নিলাম মেয়েরা ঐ টাকায় স্কুলের মাইনে দিচ্ছে (পব-তে কদ্দুর পর্যন্ত ফ্রি এডুকেশন?)। ছেলেগুলো কি করবে?
    The dropout rate of boys at upper primary level is double that of girls in West Bengal,.......
    http://www.newindianexpress.com/nation/2018/aug/15/dropout-rate-at-upper-primary-level-higher-in-boys-in-west-bengal-unicef-1858155.html
    গরীবেরা ঢপের বদলে প্রকৃত সাহায্য পাক সেটাই প্রত্যাশা। তাতে যদি আমাকে আরেকটু বেশী ট্যাক্স দিতে হয় তাতেও কোন আপত্তি নেই।
  • S | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১০:০১405163
  • @অরণ্য

    ২০১৫র ভাইব্র্যান্ট গুজরাটে ২৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ "প্রস্তাবিত" হয়েছিলো। বিশ্ব বাংলায় হচ্ছে ২.5 বা ৩ লক্ষ কোটি টাকারও কম।

    গুজরাটের জিডিপি ১৫ লক্ষ কোটি টাকা। পবের ১০.৫ লক্ষ কোটি।

    গুজরাট জিডিপির ৪৫% আসে ইন্ডাস্ট্রি থেকে। পবের ২৫%।

    কজন গুজরাতি শিল্পপতির নাম জানেন? বা বলা ভালো শিল্পপতি ছাড়া কজন গুজরাতির নাম জানি আমরা (এইটা মজার জন্য বললাম)। বাঙালী শিল্পপতিদের লিস্টিটা ইসে। থাক।
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৪405161
  • আগের সরকার ভূমি সঙ্গস্কারের পর নব যুগের জমিদার তৈরী করতে ব্যস্ত ছিল।
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪০405160
  • খানু, অ্যালকোহোলিক দের নিয়ে কথা হলে এসপার ওসপার হয়ে যাবে। আমার মতে বেশির ভাগ চোলাই খাওয়া লোক আসলে বেশ ভালো, একটু উইক, কিন্তু বেসিকালি ডিফিটেড। বিটিডব্লু, অ্যালকোহলিজম কিন্তু একটা অসুখ আধুনিক মতে। সেই অসুখে কেউ মরলে সরকার তার পরিবারের দায়িত্ব নিচ্ছে এটা ভালোই কিন্তু।

    PT, ৭০০ টাকায় হয়ত মাছ ভাত হয় না, কিন্তু স্কুলের ফিজ হয়, সেটা তো ভালো, নয় কি?
  • PT | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৮405159
  • এসব তো লজিকাল কথাবার্তা।
    যারা বলছে "আগের সরকার কিস্যু করেনি/২০১১ থেকেই সব হচ্ছে"-তাদেরকে শুধু ইতিহাস মনে করিয়ে দিচ্ছি।
  • | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২২405157
  • ২০০৭ এ ১০০ টাকা বেশি না, এবং এই ধরনের আইডিয়া চুরি খারাপ কিসু না, সারভিসের কন্টিনিউইটি। ঢক্কানিনাদ টা সঠিক পয়েন্ট কিন্তু একটা আইডিয়া কে পরে র সরকার নিতে বাধ্য হলে আগের ্য্যকারের সমর্থক দের খুশি হবার কথাঃঃঃ--)), ঘটনা হল বেইর ভাগ ডাইরেক্ট এবং ইউনিভারসাল সোশাল ওয়েলফেয়ার এর আইডিয়া আজকাল ফান্ড এজেন্সি বা আ্যকটিভিস্ট দের কাছ থেকেই আসে, তার পরে বাজেটারি কমিটমেন্ট এর একটা নেগোশিয়েশন, কেন্দ্র রাজ‍্য দায় ও দায়ভাগ, ক্লেম কাউন্টার ক্লেম,এবং ঢক্কানিনাদ।
  • | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২২405158
  • ২০০৭ এ ১০০ টাকা বেশি না, এবং এই ধরনের আইডিয়া চুরি খারাপ কিসু না, সারভিসের কন্টিনিউইটি। ঢক্কানিনাদ টা সঠিক পয়েন্ট কিন্তু একটা আইডিয়া কে পরে র সরকার নিতে বাধ্য হলে আগের ্য্যকারের সমর্থক দের খুশি হবার কথাঃঃঃ--)), ঘটনা হল বেইর ভাগ ডাইরেক্ট এবং ইউনিভারসাল সোশাল ওয়েলফেয়ার এর আইডিয়া আজকাল ফান্ড এজেন্সি বা আ্যকটিভিস্ট দের কাছ থেকেই আসে, তার পরে বাজেটারি কমিটমেন্ট এর একটা নেগোশিয়েশন, কেন্দ্র রাজ‍্য দায় ও দায়ভাগ, ক্লেম কাউন্টার ক্লেম,এবং ঢক্কানিনাদ।
  • | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৬405156
  • অর্থাৎ এই ডিবেট রিজনেবলি সিভিলাইজড, দুজনের কথা ই ভাট না, মূল্য আছে।
  • PT | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৫405155
  • কন্যাশ্রীর আর পাঁচটা চোট্টামির মতই আরো একটা চুরি করা আইডিয়া। ২০০৮ এ বাম আমলে এই বিজ্ঞপ্তি জারী হয়। ১০ বছর আগে প্রতি মাসে ১০০ টাকা করে দেওয়ার প্রস্তাব ছিল। এখন ৬০ টাকার কম দেওয়া হয়।
    https://wb.gov.in/portal/documents/10180/0/Form+1.pdf/b3e56601-9fe1-4de8-a9cd-a9a8467a5ec3?version=1.0

    বাল্যবিবাহ নিয়ে উল্লেখ্য যে কন্যাশ্রী নিয়ে বিপুল ঢক্কানিনাদ সত্বেও আগের তুলনায় পবর অবস্থা খারাপ হয়েছেঃ
    "২০০৫ থেকে ২০০৬ সালের সমীক্ষায় বিহার বাল্যবিবাহে সবার উপরে ছিল। ঝাড়খণ্ড দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল রাজস্থান। পশ্চিমবঙ্গ সেই তালিকায় ছিল চতুর্থ স্থানে। কিন্তু ১০ বছর পরে দেখা যাচ্ছে, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান বাল্যবিবাহ প্রায় ২০ শতাংশ কমিয়ে দিয়েছে। অন্য দিকে, পশ্চিমবঙ্গে মাত্র ৮।৪ শতাংশ কমেছে।"
  • | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৩405154
  • রুপশ্রী ঘোষণা র সময় প্রচুর লোক আপত্তি করে ছিলেন, কাগজে লেখা পত্র হয়েছিল, আকা ফান্ডামেন্টাল একটা কথা ঠিকই বলেছে, এগুলোর অনেক টাই সামাজিক সমস্যা, এর দায়িত্ব সরকারের না, তবে ঘটনা হল, কোন ধরনের সামাজিক শক্তি কে সরকার ইনসেন্টিভাইজ করবে সেটা তার অবস্থান এর কিছু টা প্রতি ফলন, কিছুটা মানুষের সমস্যা। ধরো, এই যে বাংলা বা চোলাই খেয়ে লোকে মরল তাতে পরিবার টাকা পেল, এই পলিসি তে কসম্ভব মিডলক্লাস প্রতি ক্রিয়া হয়েছিল, ক্রুড জোকে সোশ্যাল মিডিয়া ভরে গেছিল, কিন্তু আমার একটা জায়গা ছাড়া এতে সমর্থন আছে, নেশা কে কি সরকার এক্ষেত্রে উতসাহ দিচ্ছে বলা যায়? অশিক্ষা দায়িত্ব জ্ঞান হীনতার দায় পুরো দায় সরকারের না। কিন্তু সাধারণ মানুষকে তাকে সাহায্য করতে হবে, তাতে ট‍্যাকস দিচ্ছি বলে রেগে যাওয়া ঠিক না, আমি ক‍্যাশ ট্রান্সফার এর বিরোধিতা করি কারন তাতে সাসটেনড কমিটমেন্ট টু ওয়েলফেয়ার টা পরীক্ষীত না। পিটি যেটয় এম্ফাসাইজ কররতে চাইছে, প্রচার এর ঢক্কানিনাদ, এবং নাগরিকদের সঙ্গে একটা উপকার করে উদ্ধার করছি ভাব, সেটা সত্যিই বিরক্তিকর।
  • aranya | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০২405153
  • পঃ বঙ্গে ২ লক্ষ ৮৪ হাজার কোটির বিনিয়োগ প্রস্তাব, সত্যিকার বিনিয়োগ কত হয় কে জানে..
  • Atoz | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৩৩405152
  • রূপশ্রী কি সত্যিই ঘোষণা দিয়ে মহিলাদের বিয়ের যৌতুক হিসেবে দেওয়া হয়? কী সাংঘাতিক!!!!! এদিকে আমায় সেদিন একজন বোঝালেন মহিলারা যাতে নিজেদের কোনো স্বনির্ভর উদ্যোগ বা ব্যবসা শুরু করতে পারে সেইজন্য দেওয়া হয়।
  • | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:২৯405151
  • ইম্প্লিমেনটেশন আর ঢক্কানিনাদ এর মধ্যে পারথক‍্য থাকবে এবং মমতার এই রজনী কান্ত গোছের প্রচার এর খরচ এর কোন হিসাব কেউ দেয় ফেয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত