এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৭405089
  • ভগ্যে লিংকটা ই`্রিজিতে ঃ)))
  • Du | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৭405090
  • ভগ্যে লিংকটা ই`্রিজিতে ঃ)))
  • Du | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৬405088
  • এ কি সত্য?
  • সিকি | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৪405086
  • হাজি ব্রাহিম খালিদ আমার ছোটবেলার হার্টথ্রব ছিল। ওয়াকম্যানের স্পিড কমিয়ে এই দিদি গানটা আমি পুরোটা তুলেছিলাম, মুখস্থ আছে আজও। পুরো আরবী ভাষায়। এই ক্যাসেটের বাকি প্রত্যেকটা গান অসাধারণ, এল আরবিয়া, ন্‌মা বুলেপা - সমস্ত গান আজও ল্যাপটপে নিয়ে ঘুরি।
  • গুরুচণ্ডা৯ | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৭405085
  • স্টল ভরা গ্রন্থশোভা, সঙ্গীত সম্মুখে।
    সরস্বতীর মনোপলি গ্রন্থমেলার বুকে। ।
    লক্ষ্মীর বাহন স্বয়ং গুরুর লোগোতে।
    বিদ্যাদেবীর মনোপলি দেখে এ জগতে।।
    শোকে প্যাঁচা খুলে গুরু চণ্ডা৯ ডট কম।
    খোঁজে লক্ষ্মী-পাঁচা৯র কাটতি কেন কম।।
    গুরুজন হেসে বলে পাঁচা৯ ফিনিশ।
    কে পড়িবে আদ্যিকালী রাবিশ জিনিস।।
    মনস্তাপে প্যাঁচা ভাবে সুখৈশ্বর্য যত।
    এভাবে সকলই কি হবে তিরোহিত।।
    নবান্নের পরে আর উত্তরয়ায়ন।
    থাকবেনা, থাকবেনা লক্ষ্মী নারায়ণ।।
    অশ্রুজলে ডুবুডুবু মেলা ভেসে যায়।
    অবশেষে কবিকূল হলেন সহায়।।
    নতুন স্টাইল খুঁজে নব্য কবিগণ।
    লক্ষ্মীর পাঁচা৯ করে পুনর্লিখন।।
    নতুন বয়ানে কাব্য হয় নবীকৃত।
    সে পাঁচা৯ গুরুবারে হয় প্রকাশিত।।
    গুরুবারে সন্ধ্যাকালে গুরুজন সাথে।
    গলবস্ত্রে পাঠ হয় গুরুর স্টলেতে।।
    কলিকালী ছোঁড়াছুঁড়ি শুদ্ধ করি মন।
    অবশ্যই সেই পাঠ করিও শ্রবণ।।

    এই অখাদ্য পদ্যের মানে কী? অন্য কিছু না, পাপ। গুরুচণ্ডা৯ একটি পাপকার্য করেছে। আদ্যিকালের লক্ষ্মীর পাঁচালি স্রেফ ট্রেনে আর দশকর্মা ভাণ্ডারে বিক্রি হত, বইমেলায় কদাচ নয়। আঁতেলরা একে দেখলেই নাক কোঁচকান, কারো বাড়িতে এই বস্তু আছে জানলে হ্যাহ্যা করে হাসা হয়। কোনো আধুনিকা পড়েন জানতে পারলে তো নির্ঘাত একঘরে। একমাত্র পিএইচডি টিএইচডি করতে গেলে চুপিচুপি দু-চার কপি কিনে ফেলে থিসিসের সঙ্গে জলাঞ্জলি দিতে হত, আলোকপ্রাপ্ত সমাজে এইটুকুই ছিল পাঁচালির উপযোগিতা। সভ্যতায় পাঁচালির অবদান লিখতে হলে রচনা বইতে এইটুকুই লেখা হবে। তা, হঠাৎ হয়েছে কী, কোথাও কিছু নেই, একদল কবি জুটে গিয়ে সাহিত্যের জগতে একেবারে জল-অচল এই বস্তুটির পুনর্লিখন করেছেন। তাঁদের যুক্তি হল, খামোখা ঐতিহ্যটিকে বানের জলে ভাসিয়ে লাভ কী, বরং জিনিসটাকে পুনর্লিখনই করা যাক। গুরুর পাপ হল গুরু 'লক্ষ্মীর পাঁচালি' নামের সেই পুস্তকটি ছেপেও ফেলেছে। শুধু পুনর্লিখনই নয়, বস্তুত ভাব ও বিষয়বস্তুতে লক্ষ্মীর পাঁচালি জিনিসটির পুনর্নবীকরণ করা হয়েছে এই বইয়ে, যা প্রকাশিত হবে আজ। বৃহস্পতিবার, ৭ তারিখ। আর পাপকর্ম যখন একবার হয়েছে, তখন বাকিটুকুই বা বাদ থাকে কেন। যাঁরা এই পুনর্লিখনের অপকর্ম বা সাহসী কাজটি করেছেন, তাঁদেরই কেউ-কেউ উদ্বোধনের শুভলগ্নে গলবস্ত্র হয়ে বা না হয়ে পাঠ করবেন নতুন পাঁচালি। দুলে-দুলে করবেন, পাঠান্তে প্রণাম করবেন কিনা অপাতত জানার কোনো উপায় নেই। দেখার জন্য উপস্থিত থাকতে হবে গুরুর স্টলে (২৯৩)। সময়ঃ সন্ধ্যা ছটা। ওই একই সময় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হবে আরও দুটি বইয়েরও। 'সিজনস অফ বিট্রেয়াল' এবং 'তাহাদের কথা'। সব মিলিয়ে ব্যাপারটা ঠিক কী দাঁড়াবে (আমরাও জানিনা), জানতে হলে অবশ্যই আসুনl

    - Saikat Bandyopadhyay
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫৯405084
  • অপূর্ব!!!!! অনেক ধন্যবাদ বড়েস। অসাধারণ গান। যেমন উষাদিদিরটা, তেমনি আসলটা। আগে ছোটোবেলা শুনে উষাদিদিরটার রসগ্রহণ করতে পারিনি, এখন পারছি। ঃ-)
  • S | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৪১405083
  • আসল গানটা ক্লাসিক। আমার প্রথম প্রিয় গান বোধয়।

  • S | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৪০405082
  • এইযে উষাদির গানঃ


    কি অসাধারণ লিরিক্স। দাদা দিদিরা একটু শুনবেন প্লিজ।
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:০১405081
  • উষা উত্থুপের একটা গান ছিল না, "দিদি দিদি দিদি ---" ? খুবই দূরদৃষ্টিসম্পন্ন গান। ঃ-)
  • S | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:২১405080
  • আচ্ছা এইবারে লোকসভায় কি দেশের প্রত্যেকটা সীটেই দিদি দাঁড়িয়েছেন ভাববো?
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৯405079
  • হ্যাঁ, জ্যোতির্ময়ীর এই সুভাষকে পুলিশের গুলি থেকে বাঁচানোর ঘটনাটা নারায়ণ সান্যালের কোনো একটা লেখায় পড়েছি।
  • অর্জুন অভিষেক | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৯405078
  • বঙ্কিমের উক্তি ঃ-) ঃ-)

    ব্রাহ্মসমাজের অতবড় এক নেতার মেয়ের নাম কি করে অবলা হয় জানিনা! ঃ-)
  • অর্জুন অভিষেক | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৬405077
  • কাদম্বিনী- দ্বারকানাথের এক মেয়ে জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায়ও বেশ উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। শিক্ষাবিদ তো বটেই, প্লাস রাজনীতিতে সক্রিয়।

    সুভাষ বসুকে একবার একটা মিছিলে পুলিসের গুলী থেকে বাঁচান। ১৯৪৫ এ আজাদ হিন্দ ফৌজের শোভা যাত্রায় পুলিশ যখন হামলা চালায় ও এক ছাত্র মারা যায়, উনি পরের দিন সেই ছাত্রের মরদেহ নিয়ে একটি শোভাযাত্রা আয়োজন করেন। ঠিক সেই সময়ে একটি মিলিটারি ট্রাক এসে তাঁকে ধাক্কা মারে আর সঙ্গে সঙ্গেই তার মৃত্যু।

    জ্যোতির্ময়ীও প্রচুর লেখালেখি করেছে, যেসব নিয়ে দেজ থেকে সংকলন বেরিয়েছে।
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৯405076
  • অর্জুন, এই চাবাগানে কুলি সেজে কাজ করে কুলিদের অবস্থার তথ্য সংগ্রহ --এটা নিয়ে আর একটু খোঁজ করুন তো! এরকম একটা ব্যাপার প্রফুল্লচন্দ্র সম্পর্কেও শুনেছিলাম।
  • অর্জুন অভিষেক | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০২405075
  • দ্বারকানাথের প্রথম পক্ষের কন্যা হলেন বিধুমুখী। তার সঙ্গেই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বিবাহ হয়।

    মেয়েদের নিয়ে কাজ করা ছাড়াও চা বাগানের কুলীদের নিয়ে দ্বারকানাথের কাজটি বেশী ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। কিন্তু ঐ The Bengalee পত্রিকাগুলো কি আর পাওয়া যাবে!!
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০১405074
  • কাদম্বিনীর ভাইরাও খুব ঘনিষ্ঠ ছিলেন রায় পরিবারের। ওঁদেরও দাদামশায় বলে ডাকতেন সুকুমাররা।
    কাদম্বিনীর ডাক্তারি পড়ার ক্ষেত্রে কিন্তু ডক্টর মহেন্দ্রলাল সরকারেরও ভালো প্রভাব ছিল। উনি খুব উৎসাহ দিয়ে সমর্থন দিয়ে কাদম্বিনীকে ডাক্তারি পড়ানোর ক্ষেত্রে এগিয়ে দিয়েছিলেন। অবলাকেও চেষ্টা করেছিলেন, কিন্তু অবলা নিজেই আর পড়লেন না, জগদীশকে বিয়ে করে অবলা বসু হয়ে গেলেন। বঙ্কিমচন্দ্র সেইসব ভবিষ্যদৃষ্টিতে দেখে আগেই লিখে ফেলেছিলেন, "অবলা কেন মা এত বলে?" ঃ-)
  • অর্জুন অভিষেক | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫৮405073
  • লীলা মজুমদারের তথ্যটি ভুল। কাদম্বিনী বালবিধবা ছিলেন না। দ্বারকানাথই তার একমাত্র স্বামী। কাদম্বিনী প্রবাসিনী কন্যা, বোধহয় ভাগলপুরের।

    লীলা মজুমদারের রিসার্চ ওয়ার্ক খুব খারাপ। উনি বিখ্যাত মরাঠী লেখিকা লীলাবতী ভার্গবকে উত্তরপ্রদেশীয় বলে উল্লেখ করেছেন। ঃ-)
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫৫405072
  • এই বিধুমুখীই তো উপেন্দ্রকিশোরের স্ত্রী? সুকুমারের মা। সুকুমাররা সব ভাইবোন মিলে মনে হয় ছয় সাতজন।
  • অর্জুন অভিষেক | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫২405071
  • লেখাটার লিঙ্ক এখানে দিলাম।

    https://www.facebook.com/groups/1675834865971345/search/?query=%E0%A6%A8%E0%A6%BE%20%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%20&epa=SEARCH_BOX

    আমার এই লেখাটা পড়ে দ্বারকানাথের পুতি আর তার স্ত্রী যোগাযোগ করেছিল আমার সঙ্গে। ভাবছি ওঁকে নিয়ে একটু বড় করে লিখব। ওদের সঙ্গে যোগাযোগ করব।

    আপনি যে পারিবারিক পরিচয়টি জানতে চাইছিলেন, দ্বারকানাথ হলেন সুকুমার রায়ের নিজের দাদামশায়।

    আপনাকে আরেকটা খুব ভাল স্মৃতিকথার সন্ধান দিতে পারি। সুকুমার রায়ের মেজবোন পুন্যলতা চক্রবর্তীর 'ছেলেবেলার দিনগুলি'। চমৎকার লেখা। ঐ পরিবারের ফরম্যাটিভ ফেজের কথা অনেক জানতে পারবেন।
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫১405070
  • অর্জুন,
    কাদম্বিনীর প্রথম বিবাহ কবে? লীলা মজুমদারের লেখায় পড়েছি উনি বাল্যবিধবা ছিলেন। পরে দ্বারিক গাঙ্গুলির সঙ্গে বিবাহ হয়।
  • অর্জুন অভিষেক | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৪৭405069

  • আমার লেখাটা থেকে কয়েকটা অংশ তুলে দিচ্ছি।

    "কাদম্বিনীর সঙ্গে দ্বারকানাথের বিবাহও একটি অ্যাকসিডেন্ট। ‘বঙ্গ মহিলা বিদ্যালয়’ এ পড়বার সময় থেকেই কাদম্বিনীর অভিভাবকের মত ছিলেন দ্বারকানাথ। জেদি, মেধাবী মেয়েটি যখন ডাক্তারি পড়তে চাইল, তার বাবা, মা আশংকা প্রকাশ করলেন। ব্রাহ্মসমাজও নাক কুঁচকেছিল। এত কিছু থাকতে ডাক্তারি কেন? মেয়ে ডাক্তার কারো কল্পনাতে আসেনা। সকলের মত শখ করে ধাত্রী হবে তুমি? এর পর কি কাদম্বিনীর বিবাহ হবে? দ্বারকানাথ ততদিনে বিপত্নীক। তিনিই প্রস্তাব করলেন কাদম্বিনীকে তিনি বিবাহ করবেন। দুজনের পরস্পরের প্রতি ছিল অসীম শ্রদ্ধা। কুড়ি বছরের ব্যবধান ছিল দুজনের। দ্বারকানাথের প্রথম পক্ষের কন্যা বিধুমুখীর বয়েসই তখন পনেরো। এই বিবাহ অসীম সুখের হয়েছিল। দুজনে ছিলেন এqউঅল পর্ত্নের। শিবনাথ শাস্ত্রী একবার দ্বারকানাথের গৃহে এসে দেখেন ঘরে দরজা বন্ধ করে কাদম্বিনী পড়ায় নিমগ্ন আর দ্বারকানাথ মহানন্দে হাঁটু মুড়ে বসে মাছ কুটছেন আর তার শিশু সন্তানদের দেখভাল করছেন। দ্বারকানাথ- কাদম্বিনীর সাত সন্তান। ছোট ছোট চার সন্তানকে দ্বারকানাথের হেফাজতে রেখে কাদম্বিনী ইংল্যান্ডে বৃহত্তর ডিগ্রির জন্যে গেছিলেন দু বছরের জন্যে।"

    "ব্রাহ্মসমাজের আন্দোলন নানাক্ষেত্রে প্রভাব ফেললেও তা অনেকটাই সীমিত ছিল উচ্চবর্গীয় সমাজের মধ্যে। কিন্তু দ্বারকানাথ সমাজের বিভিন্ন স্তরে পৌঁছতে সচেষ্ট হয়েছিলেন। ভারতীয় কুলী আন্দোলনে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের অগ্রণী ভূমিকা ছিল। রামকুমার বিদ্যারত্ন সাধারণ ব্রাহ্মসমাজের প্রচারক হয়ে অসম প্রদেশে যাত্রা করেন। রামকুমার সেখানে গিয়ে চা বাগানের কুলীদের, বাগান মালিকদের হাতে অমানবিক অত্যাচারের সঙ্গে পরিচিত হন। তিনি সেই নিয়ে পত্রিকায় লেখালেখি শুরু করেন। সেই সব লেখা প্রকাশ পেল তখনকার বহুলপ্রচারিত ‘সঞ্জীবনী’ পত্রিকায়। রামকুমার পরে লেখাটি বই আকারে বেরোলে তিনি সেটি দ্বারকানাথকে উৎসর্গ করেন। রামকুমারের বইটি তাকে এতই নাড়া দেয় যে তিনি নিজেই অসমে চলে গেলেন। চা বাগানে গিয়ে কুলীদের সঙ্গে থেকে, প্রয়োজনে কুলীর ছদ্মবেশে বাগানের বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে তিনি গোটা ঘটনার তদন্ত করে সব তথ্য সংগ্রহ করেন। কলকাতায় ফিরেই তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘The Bengalee’ জার্নালে ‘Slave Trade in Assam’ শিরোনাম দিয়ে তেরোটি প্রবন্ধ প্রকাশ করেন। The Bengalee পত্রিকার পাশাপাশি এই সময়ে দ্বারকানাথ 'সঞ্জীবনী' পত্রিকায় 'আসামে লেগ্রির সন্তান' নামে বাংলায় একটি ধারাবাহিক লেখেন।"
  • অর্জুন অভিষেক | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৪৩405068
  • @আতজ, দ্বারিক গাঙ্গুলিকে নিয়ে একটা ফেসবুক ব্লগে লিখেছিলাম ওঁর এ বছর ১৭৫ বছর। তথ্য জোগাড় করতে গিয়ে দেখি দারুণ সব কাজ করেছিলেন তিনি। লেখাটার লিঙ্ক দিলাম।

    'না জাগিলে সব ভারত ললনা,
    এ ভারত আর জাগে না জাগে না। '

    'অবলাবান্ধব' যখন প্রথম প্রকাশ করেন ১৮৬৯ তখনও তিনি ব্রাহ্মধর্ম গ্রহণ করেননি। 'অবলাবান্ধব' পড়ে ব্রাহ্মসমাজ তাকে একটি বক্তৃতা দিতে কলকাতায় আমন্ত্রণ করে। দ্বারকানাথ ঢাকার লোক। পো পত্রিকায় ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে কুলীন ব্রাহ্মণদের মধ্যে বহুবিবাহ প্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আনা হয়, সঙ্গে স্ত্রী শিক্ষা। 'অবলাবান্ধব' পুরোটা না ঘেঁটে বলতে পারছিনা।
  • maathaabyathaa | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২৩405067
  • দিদির মাথাব্যাথা হবে কেন, দিদি তো লুউজ বলের জন্যে ওয়েট কচ্চিলো, ছক্কা তো হাঁকালই, এবার নিজে বাউন্সার আর শর্ট বল দেবে বলে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েচে।
  • Du | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৬405066
  • সল্ট লেকের মত জল নালায় যওয়া জায়গায় এখন জলকষ্ট দেখে এলাম।যাক সেটা তো হয়নি তোমাদের।
  • Du | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৪405065
  • পৌছচ্ছে?
  • aka | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৫৮405064
  • তা কমরেড ঠান্ডার জায়গায় থাকলে তো তা হবেই। আমাদের এখানে প্রায় স্প্রিং। বোস্টনে দু বছরে অনেক শিক্ষা হয়েছে।

    স, না না দিব্য সুন্দর রাস্তা।

    দুদি, জলে আর্সেনিক আর আয়রন ছিল আছে থাকবে। ও দিদি দাদা কেউই কিছু করতে পারবেনি কো। তবে শুনলাম গঙ্গার জল নাকি ফিল্টার হচ্ছে আর ঘরে ঘরে পৌঁছচ্ছে।

    বাসে মনে হয় কেউ চড়ে না, কি গাড়ি কি গাড়ি।

    পলুশনের অবস্থা খুব খারাপ।
  • Du | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৫০405063
  • জল, বাস এইগুলোর কি অবস্থা?
  • Du | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৯405062
  • মুখ্যমন্ত্রী সেদিন রামপুরহাটে গিয়ে বলেছেন তার ছোটবেলায় রাস্তা ছিল না আর এখন ভালো হয়েছে।
    পাঁচ বছর আগে শেষবার গিয়েছিলেন তখন ভাঙ্গা ছিল বলেননি ঃ))
  • S | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪২405061
  • "এইযে এবারে গিয়ে দেখলাম আমাদের ফিডার রোড - চিরকাল যা ভাঙাচোরা ছিল - ঝাঁ চকচকে, চওড়া, সোঁ করে গাড়ি চলে যায়।"

    মাঝেরহাট ব্রিজের মতন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত