এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫৩404940
  • আজ বাংলার প্রতিটি সড়ক রেলপথ এবং ঘরে ঘরে স্বাধীনতা আন্দোলনের ডাক। তুম বুজে শিবিয়াই দো...ইত্যাদি। একে ইয়ার্কি বলা পাপ।
  • PM | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৩৪404939
  • এই সব উদ্ভট নাটকে কালকের ব্রিগেড ৬ নম্বর খবর
  • Ishan | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:১০404938
  • স্বাধীন বাংলার ডাক দিলেই দিদির সঙ্গে আছি। এটা ইয়ার্কি। কিন্তু ফেডেরাল স্ট্রাকচার নিয়ে নাড়াচাড়া সিরিয়াসলি হওয়া দরকার।
  • dc | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৪৯404937
  • তবে আমার যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হলো দিদি আর মোদি দুজনেই সমানে সত্যি কথা বলে চলেছে। সত্যি কথা বলার প্রতিযোগিতা চলছে পুরো।
  • সিকি | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৪০404936
  • আর দেবলীনা হেমব্রম শুনে আমি পুরো ফিদা। অসাম স্পীচ।
  • সিকি | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৩৭404935
  • শিবিয়াইয়ের খুউপ খারাপ দিন যাচ্ছে। শিবিয়াই শিবিয়াইকে ধচ্চে, আবার কপুও শিবিয়াইকে ধচ্চে। পুরো কুমীর তোর জলকে নেমেছি চলচে।
  • dc | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৪৮404934
  • মা সারদার কৃপায় এ কি বাওয়াল হচ্ছে রে ভাই! :d
  • রিভু | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩২404933
  • আমি একটু খোঁজ খবর নিলাম। রাজীব কুমারকে সিবিআই ১৬০ নোটিশ পাঠিয়েছিল, যার জন্যে উনি সিবিআই এর সাথে কথা বলতে যেতে বাধ্য ছিলেন। সেই পর্যন্ত ঠিক আছে। চার বার নোটিশ পাওয়ার পরেও উনি যাননি।

    এর পরের গন্ডগোল সিবিআই এর। এই অবস্থায় সিবিআই এর উচিত ছিল কোর্ট এ যাওয়া এবং পসিবলি এরেস্ট ওয়ারেন্ট নেওয়া। তা না করে ওনারা সদলবলে ওনার বাড়িতে চা খেতে চলে এলেন রোববার দিন বিকেলে। সেটা একটু অদ্ভুত ব্যাপার তো বটেই। সুতরাং ওনার গার্ডরা যদি সিবিআইকে ঢুকতে বাধা দিয়ে থাকে লিগালি ঠিকই করেছে।

    মোদ্দা কথা হলো যেটা সিবিআই যেটা সোমবার সকালে করছে সেটার পরে এই ব্যাপারটা হলেই এতো বাওয়াল হওয়ার জায়গা থাকতো না।
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১২404932
  • বেঁচে যাবেন মোদীই কারন একই সাথে চৌকীদার চোর হায় আর চোরের মা আমার মা চলেনা।
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১০404931
  • কোর্টের অর্ডার ছিলো নতুন কেসে জিজ্ঞাসাবাদ করার জন্য নতুন করে রাজ্য সরকারের কনসেন্ট নিতে হবে কারন রাজ্য সরকার ঢালাও পারমিশন তুলে নিয়েছে।
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৮404930
  • লিগালি বাধ্য।
  • রিভু | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৯404929
  • সিবিআই এর কি সার্চ/এরেস্ট ওয়ারেন্ট ছিল? মমতা বলছেন না ছিলোনা। তাহলে কি রাজীব কুমার এই তদন্তে সহযোগিতা করতে লিগালি বাধ্য? ব্যাপারটার লিগালিটি সম্পর্কে পুরো ঘেঁটে আছি। কোর্টের অর্ডার একজ্যাক্টলি কি ছিল?
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৪404928
  • যেটা আছে সেটা স্টে অর্ডার নয়। আগের সরকার সিবিআইকে ডিফল্ট পার্মিশন দিয়ে রেখেছিল, এরা কদিন আগে কনসেন্ট তুলে নিয়েছে, এবার থেকে নতুন কেসে সিবিআইকে কেস বাই কেস কনসেন্ট নিতে হবে স্টেট গভর্ন্মেন্টের কাছে। তাই বলে পুরোনো কেসে নয়, আর এ তো কোর্টের বলা কেস।
  • S | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪১404927
  • এই মুহুর্তে দিদির বিরোধিতা করা মানে মোদির হাত শক্ত করা এবং মহাজোটের ইসে। দিদিও চীট ফান্ড কান্ড থেকে একটু রেহাই পেয়ে গেলেন।

    তবে একটা ভালো কাজ হয়েছে। জনদরদী বাজেটের থেকে মিডিয়ার অ্যাটেনশান সড়ে গেছে।
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৯404925
  • না, স্টে অর্ডার আছে নতুন মামলার ক্ষেত্রে। এই এক নাটক ছোট স্কেলে মোহতার কেস এও হয়েছিল। এবার নিজের কানের কাছে এসে গ্যাছে বলে মহানাটক বানিয়ে তুলেছেন।
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৯404926
  • না, স্টে অর্ডার আছে নতুন মামলার ক্ষেত্রে। এই এক নাটক ছোট স্কেলে মোহতার কেস এও হয়েছিল। এবার নিজের কানের কাছে এসে গ্যাছে বলে মহানাটক বানিয়ে তুলেছেন।
  • Ishan | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০০404924
  • মমতার কথা শুনলাম। খুব সম্ভবত টেকনিকালি ঠিকই বলছেন। স্টে অর্ডার-টর্ডার কী সব আছে। সিবিআইও আমার ধারণা একটু চমকাতে গিয়েছিল। মমতা ইস্যু করে দিয়েছেন। খুব ইন্টারেস্টিং যেটা, সেটা হল গোটা সর্বভারতীয় অপোজিশন মমতার পিছনে দাঁড়িয়ে গেছে।
  • aranya | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৭404923
  • পুলিশের হাতে সিবিআই গ্রেপ্তার :-), এটা কি ভারতের ইতিহাসে প্রথম?
  • s | ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৯404922
  • বেফাঁস কোনো কথা বলতে দেওয়া হবে না।
  • S | ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪৪404921
  • নতুন ভাবে চিন্তাভাবনা না করলে, নতুন লীডারশীপ না আনলে, নতুন ইস্যু (আসলে পুরোনো ইস্যু) নিয়ে লাফালাফি না করলে কিস্যু হবে না। ঐ এক-আধটা বড় ব্রিগেডই হবে। লড়াই না করে আসা যাবেনা। বাড়িতে বসে গালে হাত রেখে অপেক্ষা করলে নেপোয় দই মেরে দিয়ে চলে যাবে।
  • Du | ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৬404920
  • মনমোহন সিং কেও সিবিআই ডাকায় তিনি গিয়ে উত্তর দিয়েছিলেন।
  • PT | ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৫404919
  • অনেকগুলো ফ্রন্টে লড়াই করতে গিয়ে তিনোদের বিপদ হয়েছে। ফাঁক গলে বামেরা মাথা চাড়া দিয়েছে। তবে আজকে ব্রিগেডে অল্পবয়সী ছেলে-মেয়েদের সংখ্যা লক্ষ্যণীয় ছিল। বিকেলে হাওড়া স্টেশনেও ব্রিগেড ফেরতদের মধ্যে সেরকমটাই দেখলাম।
  • ভূতো | ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২২404918
  • দিদি যা করল কেন্দ্র কি চুপ করে বসে থাকবে। যা হবে সেটা দিদির পক্ষে তো ঠিক হবে না।
  • sm | ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১৬404917
  • কি বলেছিলেন?
  • Du | ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৫404916
  • মাফিয়া সরকার গণতন্ত্রের সুযোগ টা বেশ ভালোই নিচ্ছে। লালুকে যখন ধরেছিলো তখন মহানেত্রী কি বলেছিলেন ?
  • SB | ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৯404915
  • বিজেপি অল আউট যাবেই। পশ্চিমবঙ্গে সিট চাই। তেইশটা দলের জোট ভাঙা চাই। ৩৫৬-র চেষ্টা তো করবেই।
  • Du | ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৫404914
  • এই ভয়েই চোরের মায়ের দল আগেভাগে সিবিআইকে ম্যালাইন করতে যন্তর মন্তরে গিয়ে ধোঁয়া তুলে রেখেছিল।
  • sm | ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৭404913
  • এই রে!আবার হাফপ্যান্ট বিশ্লেষণে বসেছে।
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩২404911
  • 'আমরা সবাই চোর' এর দল মেট্রো চ্যানেলে এখন অবস্থান কচ্চে। বাংলায় সামরিক অভ্যুত্থান না বিশ্ববাংলা না কী একটা হয়ে যাচ্চিল। জলাঞ্জলি গিয়ে থামিয়েচে নাকি! রামকানাই ধরা পল্লেই যদি হড়গড় করে ফাইল লোপাটের কেচ্ছা বলতে আরম্ভ করে! ওরে বাবা।

    মদনদা, তুমি খাটের উপরে বা তলায় যেখানেই থাকো না ক্যানো, তোমায় আমরা ভুলছি না। :)
  • sm | ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩২404912
  • মধ্যিখান থেকে তিন বছর পর বামেদের এতো বড় সমাবেশের আয়োজন ভেস্তে গেলো। সব ফোকাস এখন সরে গিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত