এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ৩১ জানুয়ারি ২০১৯ ১৭:২০404790
  • এবার আর কোন বই আপনার উপযুক্ত সেটার মত কিছু বানান নি? আগেরবার বহুত মজা আ গিয়া থা।
  • Izhikevich | ৩১ জানুয়ারি ২০১৯ ১৫:০৭404789
  • ফেবুতে ফেক অ্যাকাউন্ট আমারও নাই, ছিলো না, হবেও না। একটি নিয়েই গলদঘর্ম...

    টুইটারেও তাই, তবে হ্যান্ডল নিজের নাম না হলে যদি ফেক বলেন, তো তাই।

    আমার শ'দুই ফেক শুধু গুচ-তেই। তবে তারা খুব বাধ্য ফেক। একসাথে একাধিক আসে না।
  • Hmm | ৩১ জানুয়ারি ২০১৯ ১২:০১404788
  • গাঁঠবন্ধন মানে গিঁট দিয়ে বাঁধা মানে "wedding knots" আর কি!!

    তবে রাজনৈতিক মানে নীচে যা লেখা হয়েছে তাই।
  • Du | ৩১ জানুয়ারি ২০১৯ ০৯:১৬404787
  • তাও মোদী সারদা নারদার দোষীদের ধরবেই না। আশা রয়েই গেছে মনের কোনে। মালপোয়ার স্বাদ আর ফুলের গন্ধে।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০৯:১২404786
  • ভোট আর ভেট ঃ-)
  • dd | ৩১ জানুয়ারি ২০১৯ ০৯:০৭404785
  • মহা ঘোট বোধয়। শোনেন নি, অমুকে আর তমুকে মিলে ঘোঁট পাকাচ্ছে। সেরম।

    তবে প্রকৃত বাস্তবে উটি মহাভোটবন্ধন। আর কিসু না।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০৮:৫৮404784
  • মহাঘটবন্ধন নাকি মহাগঠবন্ধন? ( খবরে দেখি, কোনোটারই অবশ্য মানে জানি না। ঃ-) )
  • dd | ৩১ জানুয়ারি ২০১৯ ০৮:৫৪404783
  • সিংগুল ডিএর সাথে মহাঘটবন্ধন আমারো।
  • | ৩১ জানুয়ারি ২০১৯ ০৮:২৫404782
  • name: S mail: country:

    IP Address : 458912.167.34.76 (*) Date:30 Jan 2019 -- 11:36 PM

    ... কন্সপিরেসি থিয়োরির কি আছে? এখানে কেউ হাত তুলে বলুক না যে তার ফেক অ্যাকাউন্ট নেই বা কোনোদিনও ছিলোনা।
    --------

    এই যে আমি হাত তুলে বলে গেলাম আমার কোন ফেক অ্যাকাউন্ট নেই, কোনোদিন ছিলও না, ভবিষ্যতেও হবে না।
  • S | ৩১ জানুয়ারি ২০১৯ ০৫:৪৫404781
  • আমার বাবা তার পাঁচ বোনের একমাত্র ভাই।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০৫:৪৪404780
  • সে তো আমিও দেখেছি, একজনের ঠাকুমা(চারটে মেয়ে তিনটে ছেলে) একজনের দিদিমা(একটা মেয়ে তিনটে ছেলে), সেই দিদিমার মা( পাঁচটা মেয়ে, তিনটে ছেলে) ---কিন্তু এগুলো তো মোটামুটি সমানে সমানে পাল্লা দিয়ে গ্যাছে, বোঝা গ্যাছে সুবৎসর ছিল, সবাইকেই রেখেছে। কিন্তু ওরকম আটটি ভায়ের একটি বোন, এইধরণের এক্সট্রিম কেস শুনলে সন্দেহ জাগে।
  • S | ৩১ জানুয়ারি ২০১৯ ০৪:৪৯404779
  • আমি কিন্তু উল্টোটাও দেখেছি।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০৩:৩৯404778
  • ডিসি, এশারের কোন্‌ পেইন্টিং দিয়ে সাইক্লিক কসমোলজি বোঝালেন পেনরোজ?
    (অ ট : সাইক্লিক কসমোলজির নাম শুনলেই হিন্দুত্ববাদী ভারতীয় বিজ্ঞানীরা অনেকে লাফাতে থাকেন, "কল্প, কল্প" বলে। ঃ-) )
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০৩:৩১404777
  • এই যে পুরানোদিনে শোনা যেত আটটা ছেলে আর একটা মেয়ে হত, বা সাতটা ছেলে আর একটা মেয়ে --- এইসব ক্ষেত্রে কি সত্যিই এতগুলো ছেলে আর একটা করে মেয়ে হত? নাকি আরো মেয়ে হত, কিন্তু মেয়ে হলেই "হরি হে মাধব, বৈকুন্ঠে নাও গো " বলে দুধে মুখ ডুবিয়ে বাবলাতলায় পুঁততো?
  • S | ৩১ জানুয়ারি ২০১৯ ০২:৩৭404776
  • থার্ড ওয়ানডের সময় দেখলাম (আসলে শুনলাম) দুই কিউইজ কমেন্টেটর (একজন বোধয় স্কট স্টাইরিস) আলোচনা করছে যে শ্রীলন্কাকে এতো অনায়াসে হারানোর পরে আশা করা হয়েছিলো যে দেশের মাটিতে ইন্ডিয়াকে ভালো ফাইট দেবে নিউজিল্যান্ড টীম। কিন্তু সেরকম কিছুই হলোনা। ইন্ডিয়া আসলে অনেক শক্তিশালী টীম।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০১:২৯404775
  • কবিতা সিংহের একটা গল্প পড়লাম একটা সংকলনে। আগে ওঁর কবিতা পড়েছি, বিশেষ করে বিখ্যাতগুলো। উনি যে গদ্যও লিখতেন সেটা এই প্রথম জানতে পারলাম।
  • অর্জুন অভিষেক | ৩১ জানুয়ারি ২০১৯ ০১:২৮404774
  • অবনীন্দ্রনাথের 'ঘরোয়া' ও 'জোড়াসাঁকোর ধারে' রানী চন্দের অনুলিখন।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০১:২৭404773
  • অর্জুন, "হে পূর্ণ তব চরণের কাছে" সত্যিই খুব চমৎকার, খুবই ভালো বই।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০১:২৬404772
  • হ্যাঁ স্যান, অবশ্যই অবশ্যই। আগাম ধন্যবাদ দেওয়া রইল। ঃ-)
  • অর্জুন অভিষেক | ৩১ জানুয়ারি ২০১৯ ০১:২৩404771
  • 'হে পূর্ণ তব চরণের কাছে' তো এখন ক্লাসিক হয়ে গেছে। অসম্ভব ভাল বই।

    রানী চন্দ পড়ুন @আতজ, বেশ দারুণ কিছু একটা আবিষ্কার করবেন।

    'আমার মার বাপের বাড়ি' পৌষমেলা থেকে বাবা কিনে দিয়েছিল আমার তেরো বছর বয়েসে। বইটা কলকাতায় এলে এই দিদা, সেই দিদার হাতে ঘুরতে থাকে। সকলেই তাদের পুব্ববঙ্গ খুঁজে পেয়েছিলেন। বইটি আর ফেরত আসেনি। এর পর বেশ কয়েক বছর বইটি অপ্রকাশিত। বছর তিনেক আগে একজন উপহার দিল।

    যে কটা বই লিখেছেন রানী চন্দ, সব কটাই খুব ওরিজিনাল স্টাইল। জানিনা, উনি এত অনাবিষ্কৃত কেন!
  • San | ৩১ জানুয়ারি ২০১৯ ০১:১৮404770
  • এতোজ, আমার মা'র বাপের বাড়ি-র পিডিএফ আছে, পড়তে চাইলে পাঠিয়ে দেব !
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০১:১২404769
  • অর্জুন, রাণী চন্দের "আমার মা'র বাপের বাড়ী" বইটির নামোল্লেখ বিভিন্ন জায়্গায় শুনেছি। আগ্রহ রইল পড়ার।
  • San | ৩১ জানুয়ারি ২০১৯ ০১:১১404768
  • আমার মা'র বাপের বাড়ি সত্যিই অসাধারণ গদ্য। খুবই প্রিয় আমার।
  • অর্জুন অভিষেক | ৩১ জানুয়ারি ২০১৯ ০১:০৪404766
  • *পাত্তাই পেলেন না

    রানী চন্দের গদ্যের স্টাইল অনন্য।
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০১:০৪404767
  • হুঁ স্যান, "হে পূর্ণ তব চরণের কাছে" পড়ছি এখন, নবনীতা দেবসেনের। সেও তীর্থযাত্রার কথাই, বেশ মজার সুরে লেখা। ভালো। আর এর সঙ্গে পড়ছি বিজয়গুপ্তের মনসামঙ্গল। খুবই চমৎকার। কাল আবার পেলাম "ভোলগা থেকে গঙ্গা", নতুন করে পড়তে গিয়ে দেখি সেই প্রথম পড়ার রোমাঞ্চ আর নেই।
  • অর্জুন অভিষেক | ৩১ জানুয়ারি ২০১৯ ০১:০৩404764
  • @আতজ, ও বই বেড সাইড ল্যাম্প জ্বালিয়ে একদম যাকে বলে নিভৃতে পড়ার। ও বইতে গঙ্গা জলের স্বাদ পাবেন।

    রানী চন্দ ফিকশন লেখেননি বলে পাত্তাই পেলেন। অত্যন্ত প্রতিভাময়ী এক লেখিকা।

    ওর 'গুরুদেব', 'আলাপচারী রবীন্দ্রনাথ', 'জেনানা ফাটক' আর অবশ্যই 'আমার মার বাপের বাড়ি'।

    শেষেরটার গদ্য যে কি অসাধারণ!
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০১:০১404763
  • ডিডি, থ্যাংকু। ঃ-) একটা আলাদা টই খুলে লিখুন না ঋগ্বেদের নদী কীভাবে আস্তে আস্তে বিদ্যাদেবী বাণী হয়ে উঠলেন। নদীটাই বা গেল কোথায়? লোকজনের কী হল? তারা নতুন নদীর কাছে গেল? সেই নদীতে মাছ ছিল? জালে ধরে ভাজা করে খাওয়া যেত? ঃ-)
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৯ ০০:৫৮404761
  • ডিসি, অপেক্ষায় রইলাম পেনরোজ আর এশারের টইতে নতুন আপডেটের। ঃ-)
  • San | ৩১ জানুয়ারি ২০১৯ ০০:৫৮404762
  • পূর্ণকুম্ভ স্বচ্ছন্দে পড়া যেতে পারে, কোনো চাল ফুটানি কিছুই নেই :D তীর্থযাত্রার কথা। সুন্দর।

    হিমাদ্রি ও। একই লেখিকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত