এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বেকার | ৩০ জানুয়ারি ২০১৯ ২২:২৫404730
  • মূর্তিপূজা বনাম নিরাকারের প্রতি প্রার্থনা নিয়ে আকচা-আকচির একটা পার্সোনাল থিওরি আছে।
    মানুষ যদ্দিন বুদ্ধিমান হয়েছে তার থেকে ঢের বেশিদিন তত বুদ্ধিমান ছিল না, মানে যদ্দিন স্যাপিয়েন্স, তার থেকে ঢের বেশিদিন বাজারে নিয়েন্থার্ডেল ইত্যাদি ছিল! তাই বিস্তর দিন ধরে সিম্যুলেশান করেছে আর করেও যাচ্ছে! এদিকে কর্তে কর্তে ভুলে গ্যাছে সিম্যুলেশানটাও আসল কাজ নয়, এমনকি অন্কটাও সব নয়, অন্কের ফিজিকাল বা কন্সেপ্চুয়াল ইন্টারপ্রিটেশানটা পাবার জন্য এত কান্ড!
    ফিজিক্সের বইগুলো যেমন রাশি রাশি অন্ক ভর্তি, বিশ্বজুড়ে তেমন রাশি রাশি স্ক্রিপচার সব ধর্মবাদের। আর তাপ্পর লড়াই - তোর অন্ক ভুল আর আমার অন্ক ঠিক! আর এই করে করে সব ভন্ডুল!

    ক্যাও খাবার ভয়ে থিওরিটা কাউকে বলা হচ্ছে ন, আজ সাহস করে বলে ফেল্লুম - ঐ সিম্যুলেশানের প্যারালেল্টা পচুন্দ হইল বলে!

    আরো একটা কতা জানাবার ছিল সেটা যারা রিটায়ার করেন নি তাদের বোঝা ভারি মুশ্কিল! আমিও বুজতুম না! তখন ভাব্তুম কেবল এট্টু টেইম হাতে থাক্লেই দুনিয়াটা বদলে দেয়া যেত। তাপ্পর এট্টু রিটয়ার করে দেখি কোনো টেইমই থাকে না হাতে, এমন্কি তারা কিভাবে উদাউ হয় তাও জানা যায় না!

    তো, সেই সিম্যুলেশানের পর থেকে ফের কাজে ঢুকেচি, তাতে চাট্টি গুরু করা যায়!
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ২২:১৯404729
  • এছাড়া লায়িঙ্গ আন্ডার ওথ রয়েছে। রজার স্টোন যে মিথ্যা কথা বলেছিলো সেটা উইকিলিকসের সাথে কানেকশনের ব্যাপারে। এতোসব বড়সড় লোকেদের এতো মিথ্যা কথা বলতে হলো কেন? ট্রাম্প অবশ্য এদের অনেককেই পার্ডন করে দেবে। কিন্তু তাতে ঐসব চার্জগুলো যে সত্যি লিগালী সেইটাই প্রমাণিত হবে। দেখা যাক কোথাকার জল কোথায় দাঁড়ায়। তবে ট্রাম্পকে ইম্পিচ করার ইচ্ছে ডেমদেরও নেই। তার পলিটিকাল কারণ আছে। পেন্স উইল বি মোর ডিফিকাল্ট অপোনেন্ট।

    আমি সিআইএ, এফবিআই, এবং এনেসের পুরো কঙ্গ্রেশনাল হিয়ারিং গুলো শুনেছিলাম (মানে যেগুলো পাবলিক আরকি)। ওরা স্পষ্টতই বলেছিলো যে রাশিয়া সোশাল মিডিয়ার দ্বারা ওপিনিয়ন ম্যানিপুলেট করেছিলো ইলেক্শনের আগে। এবং এই কাজের অর্ডার এসেছিলো একদম টপ থেকে। কিন্তু ভোট কাউন্ট নাকি চেন্জ হয়নি। অন্তত এরকমই বলেছে। লাস্টের ব্যাপারটা নিয়ে আমার ক্রমশ সন্দেহ বাড়ছে।

    তবে সেদিন একটা আলোচনা শুনছিলাম। একজন এক্স সিআইএ না ঐরকম কে একজন ছিলেন। তিনি বললেন যে এখনো অবধি এমন কোনো স্টেপ নেওয়া হয়নি যাতে পরের ইলেকশনে এরকম অ্যাটাক প্রিভেন্ট করা যাবে।
  • | ৩০ জানুয়ারি ২০১৯ ২১:৫৪404728
  • বড় এস, নিউ ইয়র্কার এ দেখলাম রজার স্টোনস অ্যারেস্টেড।

    মুলার ইনভেস্টিগেশনে, এখনো পর্যন্ত যে কটা ইনডাইটমেন্ট হয়েছে, সেগুলো কিন্তু সোশাল নেটওয়ার্কিং এ ফরেন ইনটারভেন্সন কে যারা সাহায্য করেছে তার অপরাধে না। ওটা এর স্কোপ এ পড়তে পারে, কিন্তু প্রিভেন্সন টা পড়বে না এমনি তেই।

    এখনো অব্দি যত টুকু ম্যুলার রিপোর্টিং এক্সার্প্ট্স বা চার্জশীট এর কথা পড়েছি, তাতে মূলত লবিং আর মানি লন্ডারিং এর আইন এর ধারা গুলো র ভিত্তিতে। আর একটা বোধ হয়, বিজনেস ডিক্লেয়ারেশন সংক্রান্ত। ঠিক মনে পড়ছে না।
  • | ৩০ জানুয়ারি ২০১৯ ২১:৪৭404727
  • নানা আমি তোদের কথা বলিনি, উফ বাবা। যে কোনো প্রতিষ্ঠানের সমালোচনা ই, উল্টো অথবা পাল্ট প্রতিষ্ঠানের সমালোচনা না ঃ-)))))) আমি ভাবলাম তোরা ফুল রেডি, হয়্তো জানিস ই না ম্যালা হবে কিনা বা পিছিয়ে গেছে কিনা। এত সরকারি হোর্ডিং সব ই বেংগল লিড্স, বইমেলা র সরকারি হোর্ডিং সত্যি ই দেখিনি, গতবার কে যেন একটা গৌতম ভট্ট্চার্য্যের বই বিক্রি করছিল বিশাল হোর্ডিং দিয়ে এবার সেটাও নাই। এত কম বিজ্ঞাপিত ম্যালা আমি দেখি নি অথবা আমার চোখ গেছে। প্রধান মন্ত্রী হতে গেলে কি বই মেলা একটুও লাগে না ঃ-((((((
  • pi | ৩০ জানুয়ারি ২০১৯ ২১:৩৩404726
  • এত্ত ছবি দেওয়া হচ্ছে যে !
  • | ৩০ জানুয়ারি ২০১৯ ২১:৩১404724
  • এই গরু র হিসির একটা কমপ্লিট কেমিক্যাল প্রোফাইল উইথ কমেন খুব দরকার ছিলো।
  • b | ৩০ জানুয়ারি ২০১৯ ২১:২৬404723
  • আজ পিরিয়ডিক টেবলের জন্মদিন। গুরুর রেসিডেন্ট কেমিস্টরা কই?
  • | ৩০ জানুয়ারি ২০১৯ ২১:২৪404722
  • পুরো ভেতরের খবর তো?
  • র২হ | ৩০ জানুয়ারি ২০১৯ ২১:২০404721
  • হবে।
  • | ৩০ জানুয়ারি ২০১৯ ২০:২৬404720
  • বাই দ্য ওয়ে বইমেলা টা কি হবে না হবে না। কিছুই বোঝা যায় না চদ্দিক দেখে, চারিদিকে কেবলি বেঞ্গল লিড্স এর পোস্টার, তার মধ্যে একটা হল বাংলার গ্রোথ রেট দেশের চেয়ে ১৯৬% বেশি। এর মধ্যে 'দেশের চেয়ে' আর 'বেশি' কথাটা বোধ হয় ফাইন প্রিন্টে। এ ব্যাপারে এস এম দা সেন্সিটিভ বলে কিছু বলিনি। কিন্তু তাই বলে বই মেলার পোস্টার ই নেই। পিছিয়ে গেছে নাকি, ফেব্রুয়ারি তেই তো হয়। অবশ্য আগে এত বই ম্যালা হলে আর কি হবে, লোকে বোধ হয় এটা ভুলেই গ্যাছে।
  • | ৩০ জানুয়ারি ২০১৯ ২০:২২404719
  • অবশ্য এর মধ্যে ব্যায়াম করাটা খারাপ না। তবে আমার অন্য দিক গুলো এতো ভালো, তাই এটা আর করি না ঃ-))))))
  • | ৩০ জানুয়ারি ২০১৯ ২০:১৮404718
  • চোখের সামনে আজ্জো কিরকম সি ই ও মতো হয়ে গেলে। কথা বলে না, বললে এক লাইন, তার উপরে ব্যায়াম করে। টোটাল পতন। কি আর বলবো। লেপ্ট লিবেরেলের লেপ্ট তো ক্রেডিট ক্রাইসিসে মার্কেট ক্যাপিটাল এর মত উড়ে গেল, শত স্টিমুলাস এ ফিরলো না, এবার লিবেরেল ও গেল, আর কিছুই রইলো না। খুব ই দুঃখ পেয়েছি। একটা করে বাণী মত দেয়, তার পরে ডুবে যায়।
  • | ৩০ জানুয়ারি ২০১৯ ২০:১৪404717
  • এস, হাসান মিনহাজ, রাইট, নিকি তো গাইয়ে। সরি মিসটেক। হেবি লেগেছিল আমার ছেলেটাকে, বলে লেট আস স্টার্ট উইথ দ্য এলিফ্যান্ট নট ইন দ্য রুম ঃ-)))))))
  • | ৩০ জানুয়ারি ২০১৯ ২০:১২404716
  • ডিডি দা, আমি অনিয়মিত ডন ঃ-))))

    ডন পত্রিকার বেশ কতগুলো নাম তো বহুদিন আগে থেকে তার সঙ্গে আর এখনকার সম্পর্ক কি। মাইরি লোকে ভালো ইংরেজি লিখলেই ডিডি দা লরম হয়ে যায়।

  • | ৩০ জানুয়ারি ২০১৯ ১৭:৪৩404715
  • আমার সলিড দুঃখ।
  • অর্জুন অভিষেক | ৩০ জানুয়ারি ২০১৯ ১৫:৩৩404714
  • তাহলে তো জমে ক্ষীর। @টিম
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৯ ১৫:৩০404713
  • আমারই একটা ফেক ছিল। জুকু তো বন্ধ করে দিল - এখন আরেকটা ফেক দিয়ে চালাতে হচ্চে।
  • b | ৩০ জানুয়ারি ২০১৯ ১৫:০৪404712
  • টিম, হাতমোজা, মাফলার, হুনুমানটুপি এসব পরে বাড়ি থেকে বেরিও।
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ১৪:৪৯404711
  • এতো সবাই জানে। সোশাল মিডিয়ার বেশিরভাগ অ্যাকাউন্টই ভুয়ো। সে ফেসবুক হোক, বা টুইটার। গ্রোথ দেখানোর জন্য আর ভ্যালুয়েশন টিকিয়ে রাখতে এইসব কোম্পানিরা জেনেও চুপ করে থাকে। আর সেইটাও সক্কলে জানে। ইনস্টাগ্রামেও পয়সা দিয়ে অনেকেই ভিউজ বাড়ায়। তা এসব তো সোশাল মিডিয়ার পার্ট অ্যান্ড পার্সেল।
  • Tim | ৩০ জানুয়ারি ২০১৯ ১৪:৩৮404709
  • হ্যাঁ ঐ জনই মনে হয় এরিক।

    বাড়ির বাইরে এই মুহূর্তে - ৩৫ ফিলস লাইক। কাল চল্লিশ ছাড়াবে। ষাট হবেনা মনে হয়।
  • b | ৩০ জানুয়ারি ২০১৯ ১৩:৪৩404708
  • বডি কাউন্ট চাইলে মহাভারত পড়ুন না। এক একটা বাণে লক্ষ সহস্র পদাতিক রথী ঘোটক মহিষ মোষ হস্তী গন্ডার অজাদি মরে যাচ্ছে। কারুর হাত, কারুর পা, কারুর গলা, কারুর শুঁড় ন্যাজ ইয়ে সব কাটা যাচ্ছে।
  • dc | ৩০ জানুয়ারি ২০১৯ ১৩:৪০404707
  • ডিপ ফ্রিজ নিয়ে আজ সকালে একজনের সাথে কথা হচ্ছিলো, দুজনেই বলাবলি করলাম ডে আফটার টুমরো রিয়েল লাইফে হচ্ছে।
  • pi | ৩০ জানুয়ারি ২০১৯ ১৩:৩৬404706
  • উরিব্বাস, মিড ওয়েস্ট নাকি আন্টার্ক্টিকা হয়ে গেছে ! ফেবুতে এক বন্ধু দিয়েছে দেখি ফিলস লাইক -৬০ ফা !!
  • | ৩০ জানুয়ারি ২০১৯ ১৩:১৩404705
  • অর্জুন অভিষেক | ৩০ জানুয়ারি ২০১৯ ১২:২৭404704
  • বিল ক্লিনটন রাষ্ট্রপতি থাকা কালীনই হিলারির ইনভল্ভমেন্ট আর মিডিয়া প্রেসেন্সটা একটু বেশীই ছিল।

    and she is neither a committed human rights activist as Eleanor Roosevelt nor a glamorous queen like Jacqueline Kennedy.

    অ্যামেরিকা একটু strangely conservative।
  • dc | ৩০ জানুয়ারি ২০১৯ ১১:৪৪404703
  • পোলার দেখে ফেল্লাম, ভালো লাগলো। ডিডিদাকে ধন্যবাদ।

    Atoz, ওটায় শিগগিরি আরেকটা পোস্ট লেখার ইচ্ছে আছে। পেনরোজের একটা লেকচার শুনছিলাম কনফরমাল সাইক্লিক কসমোলজি নিয়ে, সেটাতে দেখলাম এশারের একটা পেইন্টিং দিয়ে ব্যপারটা বোঝালেন।
  • b | ৩০ জানুয়ারি ২০১৯ ১১:২৮404702
  • এইখানে যে ভদ্রলোক ঢুকলেন প্রথমে।
  • Tim | ৩০ জানুয়ারি ২০১৯ ১১:২৫404701
  • এখুনি ডিডিদা ব্যারাল নিয়ে তেড়ে আসবে ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত