এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ৩০ জানুয়ারি ২০১৯ ১১:১৩404700
  • হ্যা হ্যা হ্যা...সত্যিই বেশী হয়ে গ্যাচে। খিকজ।
  • | ৩০ জানুয়ারি ২০১৯ ১০:৪১404699
  • ডিডির ড্রাই উইট দেখছি অ-অ'র পক্ষে একটু বেশীই সুক্ষ্ম হয়ে গেছে, বেমালুম ৪০০০০ ফিট উপর দিয়ে বেরিয়ে গেছে।
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ১০:০১404698
  • হিলারি কোরাপ্ট - এটা ফক্স নিউজের ইনভেনশন। কোরাপ্ট নয়, তা বলছি না। সে বড় কর্পোরেশনের পকেটে কে নেই? কিন্তু হিলারিকে কোরাপ্ট হিসাবে ফক্স নিউজ ও তার সাঙ্গো পাঙ্গোরা দিনরাত টার্গেট করে গেছে। আর ফক্স নিউজ কেউ শুনলে দেখবেন নিউজ নেই, শুধুই ফ্যাক্টলেস ওপিনিয়ন। আর সেই ওপিনিয়নের রিফ্লেকশন আর রিপিটেশন।

    কিন্তু এই বোরিং ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এর মানে হলো প্রপার পলিসি বোঝানোর বদলে র‌্যালিতে হাবি জাবি বললে আপনার জেতার চান্স বাড়ছে।
  • অর্জুন অভিষেক | ৩০ জানুয়ারি ২০১৯ ০৯:৪১404697
  • @দেবীদের নিয়ে ফেমিনিস্ট, পোষ্ট মডার্ন চর্চা ইন্টারেস্টিং। আপনারা কেউ করুন।

    @dd আপনি রিটায়ার্ড, মানে ২৪ ঘণ্টাটা ২৪ ঘণ্টাই আপনার কাছে।

    এবার লেনি গর্ডনকে জিজ্ঞেস করলাম হিলারির হারার কারণ। বললো, ওর ক্যাম্পেনটা গুছিয়ে করা হয়নি আর খুব ওভারকনফিডেন্ট ছিল।

    আর ট্র্যাম্প জেতার পরে এক অল্পবয়স্ক আমেরিকান আমায় বলেছিল 'She is in politics for too long, people were bored and she is corrupt too.
  • Tim | ৩০ জানুয়ারি ২০১৯ ০৯:২৭404696
  • এরিক আইডলের কথা বলছো, বি-দা? এরিকের সাথে তেরেসার মিল আছে মনে হলো।
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ০৯:১৭404695
  • ওভারকন্ফিডেন্টও। ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ভুল ছিলো।
  • b | ৩০ জানুয়ারি ২০১৯ ০৯:১০404694
  • তেরেসা মে-কে অবিকল মন্টি পাইথনের এক অভিনেতার মত দেখতে। আজ বিবিসি-র ফ্রন্ট পেজ এর ছবিটায় পরিষ্কার।
  • aka | ৩০ জানুয়ারি ২০১৯ ০৯:০১404693
  • হিলারি ওয়াস ইনকম্পিটেন্ট।
  • dd | ৩০ জানুয়ারি ২০১৯ ০৮:৫৬404692
  • আর রূপকল্পনা, ঐসব লিখতে গেলে তো একট প্রবন্ধই হয়ে যাবে।

    আমি রিটায়ার্ড মানুষ। আমার অতো সময় কই ?
  • dd | ৩০ জানুয়ারি ২০১৯ ০৮:৫৫404691
  • ঋগবেদে অর যজুর্বেদেও সরস্বতী (অ্যাস দেবতা, নট নদী) উল্লেখ আছে, কিন্তু সেগুলি অন্য পুরুষ দেবতার সংগী হিসেবে। যেমন মরুদগন আর ইন্দ্র।
    যজুর্বেদে উনি আবার অশ্বিদ্বয়ের পত্নী।

    যাস্ট টু মেক ইট মোর কম্প্লিকেটেড, বেদে সরস্বান নামেও এক দেবতা আছেন।

    আর একটা ট্রিভিয়া, একবার এক খুব অস্পষ্ট রেফারেন্স আছে অথর্ববেদে এক বাগদেবীর, কিন্তু সেটা সরস্বতীই এটা আদৌ কনফিডেন্টলি বলা যায় না।

    ঐতেরয় ব্রাহ্মণে একাধিক যায়গায় সরস্বতী= বাকদেবী বলা অছে। খুব ফেমাস ৩/৩ "বাক হি সরস্বতী"। ইঃ ইঃ
  • dd | ৩০ জানুয়ারি ২০১৯ ০৮:৪২404690
  • @এতোজ

    "সরস্বতী নদীকে বন্দনা করার কি কোনো মন্ত্র আছে ঋগ্বেদে? দেবীরূপে বন্দনা শুরু হয় কখন থেকে? মূর্তিই বা এল কখন? মূল নদী তো ভ্যানিশ "

    ঋগ্বেদের ৬/৬১ পুরো সূক্তটাই সরস্বতী দেবতাকে নিয়ে। এ কিন্তু ঐ আপনেদের বিদ্যাদেবী নন। ৭নম্বর ঋকেই দেখুন, "ভীষণা,হিরণ্ময় রথে আরূঢ়া শত্রুঘাতিনী"। বেশ বড় সূক্ত - এটাই প্রথম এবং একমাত্র দেবতা রূপে বর্ণনা।

    তবে ঐ সূক্তেই দ্বিতীয় ঋকে "এ নদীরূপী সরস্বতী মৃণালখননকারীর ন্যায় প্রবল ও বেগবান তরংগসহকারে পর্বত্সানু সকল ভগ্ন করেছেন।" নদীরূপ সরস্বতীও রয়েছেন।

    তবে বেসিকালি যোদ্ধা, "দেবনিন্দকদের বধ করেছ এব`, মায়াবী বৃসয়ের পুত্রকে সংহার করেছ।"

    আর যাস্ট নদীরূপে বন্দনা আরো কয়েক যায়গায় আছে, তবে অনেকগুলি নদীর একটি হিসেবে। খুব ফেমাস "নদী বন্দনা"। ১০/৭৫/৫-৬। তবে এই সব সূক্তে সরস্বতী শুধুই নদী, দেবতা নন।
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ০৭:০৯404689
  • "মেয়ে বলে" একমাত্র কারণ নয়। কিন্তু একটা কারণ। আম্রিগা এখনো মহিলা লীডার পছন্দ করেনা। কজন সিইও মহিলা? কজন মহিলা গভর্নর হয়েছেন? রাস্ট্রপতি তো হয়ইনি। এইটা আম্রিগার খুব স্পেসিফিক একটা ব্যাপার। ওয়াল স্ট্রীট থেকে সিলিকন ব্যালি, সর্বত্রই মহিলাদের পার্টিসিপেশন কম।
  • Ekak | ৩০ জানুয়ারি ২০১৯ ০৬:৪৯404688
  • বাম নেতাদের পপুলারিটি হ্রাসের কিছু গল্প আছে। ক্যাপিটালিস্ট "ফেয়ার প্লে " র ইলিউশন অনেক কারণে পপুলার হয়েছে। পরে সময় করে লিখছি। বাকীটার সঙ্গে পুরো একমত।

    তবে ঐযে লিখলেন হিলারি হেরেছে "মেয়ে বলে " এটা ঠিক এতটা সরল লাগেনা। ম্যাগি থ্যাচার থেকে ইন্দিরা সবাই মেয়ে। ক্রাইম ওয়ার্ল্ড আর পলিটিক্স এই দুটো জায়গা লেস জেন্ডার বায়াসড বলে বলে হয়। দো ইন আ ভেরি পার্ভার্টেড ওয়ে।
  • S | ৩০ জানুয়ারি ২০১৯ ০০:৩০404687
  • এককের সঙ্গে একটু মতভেদ আছে।

    "দুনিয়াব্যাপী হিউজ ওয়েলথ গ্যাপ" একটা কারণ বটেই। কিন্তু সিলিং ভাঙা ইত্যাদি ঠিক কারণ নয়। কারণ সেক্ষেত্রে বাম নেতাদের পপুলারিটি বেশি হওয়ার কথা। যারা বসেছে মসনদে, তারা সকলেরই ডানদিকে মুখ।

    আমি অন্তত আম্রিগার কথা বলতে পারি। এইযে ওয়েল্থ গ্যাপ (বা ইনকাম গ্যাপ) বা ২০০৮এর রিসেশন এবং তার পরবর্তি হার্ডশিপ বা তার আগেও জব ফ্লাইট, এগুলো সবই রাইট উইঙ্গ পলিসির দান। ক্রুড ক্যাপিটালিজম, বুশের আমলে বড়লোকদের ট্যাক্স কমিয়ে দেওয়া, ডিরেগুলেশন ইত্যাদি থেকেই এইসব হয়েছে (আরো দুয়েকটা কারণ আছে, লিখছি না)। কিন্তু যারা এর থেকে সবথেকে বেশি বেনিফিটেড হয়েছে, তারা ভিক্টিমদের দৃষ্টি সরিয়ে দিয়েছে অন্যদিকে। মিডিয়া খুব হেল্প করেছে।

    তোমার চাকরি নেই? কারণ ইমিগ্র্যান্টরা তোমাদের সব চাকরী নিয়ে নিয়েছে। এটা বলেনি যে আমি প্রচুর ক্যাপিটাল গেইন করেছি আউটসোর্সিং থেকে।

    ইকনমি বাড়ছে না কেন? কারণ রেগুলেশন। এটা বলেনি যে ডিরেগুলেশন করেই রিসেশন হয়েছে।

    হেল্থকেয়ার এতো এক্সপেন্সিভ কেন? কারণ ওবামাকেয়ার। এটা বলেনি যে কারণ অসভ্যের মতন প্রফিট করছে ফার্মা আর হেল্থকেয়ার কোম্পানি গুলো।

    ট্যাক্স কমাতে বলছি কেন? কারণ নইলে তোমার সংসার চলবে কিকরে? এটা বলেনি যে তোমার ট্যাক্স কমালাম ৩০০ ডলার। আর আমার ট্যাক্স কমলো আড়াই মিলিয়ন ডলার।

    এওসির ৭০% ট্যাক্স রেটের কথা শুনে স্যন হ্যানিটি বলেছে যে এরকম ট্যাক্স লাগালে সে আর রেস্তোরায় খেতে পারবে না। এটা বলেনি যে ঐ ট্যাক্স লাগানো হবে ১০ মিলিয়ন ডলারের বেশি ইনকামের উপরে।

    লোক যখন ক্ষেপে থাকে, তখন তাকে যুক্তি দিয়ে বোঝানো অনেক কঠিন। সেই লোককে আরো ক্ষেপিয়ে একটা দুর্বল কাউকে পেটানোর সুযোগ করে দেওয়া অনেক সহজ। সেইটাই একদল লোক করে ভোট নিচ্ছে।
  • অর্জুন অভিষেক | ৩০ জানুয়ারি ২০১৯ ০০:১২404686
  • 'আত্মায় লিঙ্গভেদ নেই' একদম
  • Ekak | ৩০ জানুয়ারি ২০১৯ ০০:০৭404685
  • ডনের লেখাটা পড়লুম। বেশ ভাল। একটা দিক নিয়ে ডিটেইল কেন কেজানে এরিয়ে গ্যাছহে। দুনিয়াব্যাপী হিউজ ওয়েলথ গ্যাপ। ওয়েলথ গ্যাপ একটা বড়কারণ যেখান থেকে "সাধারণ মানুষ " একনায়কতন্ত্রের দিকে ঝোঁকে। কারণ আর কিছুই নয়। সিলিং ভাঙতে না পারার চূড়ান্ত হতাশা যার থেকে অন্যের ল্যাজে আগুন ধরানোর ইচ্ছে চরম হয়ে দাঁড়ায়। এইযে দেখছেন সমাজের দুটো অংশ চাড্ডি আর লিবারাল এরা যথাক্রমে সো কল্ড ঐতিহ্য আর নস্টালজিয়ার মুখ গুঁজে পরে আছে উটপাখির মতো, এটাও বর্তমান সময় নিয়ে চূড়ান্ত হতাশার বহিঃপ্রকাশ। প্রকাশভঙ্গী টা শুধু আলাদা। গল্প টা এক। এই আর্সোনিস্ট কালচারের ইলেকটোরাল রূপ ই হলো, অত্যাচারী ও অকাজের জেনেও একটা ঝাঁট জ্বালানো নেতাকে দেশের প্রধান পদে বসানো। এর সমাধান না করে, ইন্টারনেট থেকে ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা কোনোকিছুকেই দোষী করে প্রবন্ধ লিখে, এই অন্ধকূপ থেকে বেরোনো যাবেনা। এগুলো রাশিয়া বা চায়নার ক্ষেত্রে সত্যি নয়, ওদের একনায়কপ্রিয়তা ঐতিহাসিক। কিন্তু আমেরিকার ক্ষেত্রে সত্য। ভারতের ক্ষেত্রেও।
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৯ ০০:০৫404684
  • ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেব এর প্যারালেল এ সরস্বতী লক্ষ্মী পার্বতী এর ব্যাপারটাও বেশ ইন্টারেস্টিং।
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৯ ০০:০৩404683
  • আত্মায় লিঙ্গভেদ নেই। সেটাই হয়তো বোঝাতে চাওয়া হয় দেবতা থেকে দেবী, দেবী থেকে দেবতা হয়ে যাওয়ায়।
  • অর্জুন অভিষেক | ৩০ জানুয়ারি ২০১৯ ০০:০০404682
  • দেব- দেবীদের জেন্ডার ফ্লুডিটি আমাদের চাইতে সবসময়ে বেশী। নিজেদের ইচ্ছে মত পরিবর্তনীয়।

    সারনাথ মিউজিয়ামটা অসাধারণ। নানা পিরিয়েডের সব দেব, দেবীর মূর্তি। কিছু কারুকাজ খুব ভোঁতা, কিছু খুব সুক্ষ। অনেক অজানা সব দেব, দেবী রয়েছেন এবং তাদের প্রেক্ষাপটও নিশ্চয় খুব বিচিত্র।
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৯ ২৩:৫৭404680
  • নাহ, নারায়ণ মোটেই সরস্বতীর স্বামী নন। ঃ-)
  • অর্জুন অভিষেক | ২৯ জানুয়ারি ২০১৯ ২৩:৫৭404681
  • পছন্দের পাত্রের বিশেষ অভাব ছিল বোধহয় তাই বোনের বা দিদির বরের গলায় মালা দিয়েছিল। ঃ-)
  • অর্জুন অভিষেক | ২৯ জানুয়ারি ২০১৯ ২৩:৫৬404679
  • জাম্বু নয় স্বয়ং পতিদেবতা। ঃ-)
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৯ ২৩:৪৩404678
  • ডিসি,
    সেই স্পন্টেনিয়াস সিমেট্রি ব্রেকিং নিয়ে ভালো লেখার লিংকটা কি খুঁজে পেলেন? এশার পেনরোজের টইটাও কিন্তু উপরে নেই! আবার লিখুন না ওটায়! তাহলে উঠে আসবে।
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৯ ২৩:৪১404677
  • ঃ-)
  • dc | ২৯ জানুয়ারি ২০১৯ ২৩:৪০404676
  • এককের পোস্টের শুরুতে অনেকক্ষন ধরে মহায়ন পড়ছি আর ভাবছি মঞ্জুশ্রী আবার কে।
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৯ ২৩:৩০404674
  • "প্রজ্ঞা পারমিতা" ও তো মনে হয় দেবী নন, দেবতা। হয়ত তত্ত্বের পারসোনিফিকেশন।
  • একক | ২৯ জানুয়ারি ২০১৯ ২৩:২৭404673
  • মহায়ানাতে জ্ঞানের আধার হলেন মঞ্জুশ্রী। দেবী নন, দেব। এনার যদিও মূর্তি আছে, প্রচুর পেইন্টিং ও আছে, কিন্তু আদতে "ঈদম" এর অংশ অর্থাৎ চিন্তাস্বরূপ। লোটাসের শুরুতেই রেফারেন্স আছে পেয়ে যাবেন। আমার মনে হয়েছে কোনো ছোটোখাটো রাজার ছেলে, যে বোধিসত্ত্বের চ্যালা ছিল, সঙ্ঘের নলেজ পুল হ্যান্ডল করত। বা ঐরকম কিছু।
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৯ ২৩:১৯404672
  • এই মূর্তিপূজা বনাম নিরাকারের প্রতি প্রার্থনা নিয়ে আকচা-আকচি যে কেন কেজানে! যে যেভাবে কমুনিকেট করতে পারে, সে সেভাবেই তো করবে! কারুর কারুর যেমন সিমুলেশন লাগে, কারুর লাগে না, সরাসরি বড় বড় ডিফারেন্শিয়াল/ ইন্টিগ্রাল ইকোয়েশন স্রেফ মনে মনে সলভ করে নিশ্চিন্তে উত্তর বার করে ফেলেন।
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৯ ২৩:১৫404670
  • পায়ের কাছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত