এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৯ ২৩:১৫404671
  • অর্জুন,
    নারায়ণ অনন্তশয্যায়, লক্ষ্মী পয়ের কাছে বসে সংবাহন করছেন আর সরস্বতী এসে বলছেন, "হাই দিদি। হাই জাম্বু। আজ আমার বিচিত্র বীণাবাদন অনুষ্ঠান আছে সন্ধ্যেবেলা। তোমরা আসছো তো? "
    ঃ-)
  • অর্জুন অভিষেক | ২৯ জানুয়ারি ২০১৯ ২৩:১০404669
  • @আতজ

    গতবছর আমার ফেসবুকে সরস্বতী পুজোর দিন একটা লেখা পোস্ট করেছিলাম, তার কিছু অংশ দিলাম।

    "সম্প্রতি মহাবোধি সোসাইটিতে Godess Of learning নামে এক আলোচনা চক্রে বিদগ্ধ ইতিহাসবিদ ডঃ ব্রজদুলাল চট্টোপাধ্যায় সেইরকমই কিছু জানালেন।

    সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বিদ্যার দেবী হওয়া ছাড়াও সরস্বতীর অন্য। রুপের উল্লেখ আছে পৌরাণিক বিভিন্ন টেক্সটে। কোথাও তিনি রুদ্রাণী এবং কোথাও তিনি বাকদেবী। ‘সরস্বতী’ শব্দটির প্রথম অস্তিত্ব সরস্বতী নদী থেকে। সরস্বতী যার অর্থ তিনি তীব্র স্রোতশীলা নন, আবার মন্থরও নন। সরস্বতী নদী বৈজ্ঞানিকদের মতে লুপ্ত। ‘হংস পুরাণে’ তিনি ব্রহ্মার কন্যা আবার স্বর্গরাজ ইন্দ্রের সঙ্গেও তাঁর একটি বিশেষ সম্পর্কের উল্লেখ আছে। এদিকে ব্রহ্মবৈবর্ত পুরাণে সরস্বতী ও লক্ষ্মী দুজনেই স্বয়ং নারায়ণের স্ত্রী। দুই বোন ও সতীনের অহি নকুল সম্পর্কে স্বর্গরাজ্যে নিত্য অশান্তি চলে। সরস্বতীর একটা রাজনৈতিক ভূমিকা এখানে সুস্পষ্ট। তবে লক্ষ্মী নারায়ণ যেমন যুগলে পূজিত হন, সরস্বতী নারায়ণের একসাথে পুজোর কথা শোনা যায়না। নারায়ণ তার স্বামী হলেও, সরস্বতীর জীবনে নারায়ণের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। তিনি ব্যক্তিত্বময়ী, ধীমতী সম্পন্না, মনীষা প্রজ্ঞার প্রতিমূর্তি। তাই নারায়ণ ও হয়ত তার পাত্তা পাননা।

    বাংলার ধার্মিক ব্রত- উৎসবে সরস্বতীর উদ্ভব কি ভাবে সেই তথ্য সঠিক জানা গেলেও প্রাচীন বাণিজ্যিক সমাজে বাক অর্থাৎ বিদ্যার্জনের গুরুত্ব প্রচারেই সরস্বতী পুজার প্রচলন। আমাদের প্রাচীনকালে বিদ্যাচর্চায় শ্রুতি ঐতিহ্যের কথা আমরা জানি। গুরু থেকে শিস্য, পিতা থেকে পুত্রের শ্রবণের মাধ্যমে যে বিদ্যাচর্চার অনন্য ঐতিহ্য তাতে বাকের বিশেষ ভুমিকা ছিল। বাক অর্থাৎ স্পিচ আমাদের স্বাধীনতার পরাকাষ্ঠা। বাক গণতন্ত্রের উৎস।

    মনে করা হয় বৌদ্ধ ধর্মে ‘প্রজ্ঞা পারমিতার’ যে রুপ, তার অনেকটাই হিন্দু দেবীর সরস্বতীর প্রভাবে।

    আজকের রাজনৈতিক বাতাবরণে যখন সবকিছুতে একপেশী ব্যাখ্যায় বিশ্বাসী হয়ে উঠছি আমরা ও তাতে মেতে উঠছি পুরাণের বিভিন্ন ইতিহাসকে অস্বীকার করে তখন ইতিহাসের দৃষ্টিকোণ থেকে পুরাণ ও আমাদের দেব দেবীদের এই সব প্রাঞ্জল পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যার প্রয়োজন খুব।"
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৯ ২২:৫৯404668
  • স্কুলে সরস্বতী পুজো করা নিয়ে তুমুল বাওয়াল লেগেছে দেখলাম একজায়গায়। প্রত্যেক বছর এইসময়ে এরকম বাওয়াল দেখি।
  • র২হ | ২৯ জানুয়ারি ২০১৯ ২২:৫৫404666
  • গ্যাংস অফ নিউ ইয়র্কে ওইরকম তৎকালীন প্রাইভেট দমকল নিয়ে আছে। কি ক্যাও।
  • Atoz | ২৯ জানুয়ারি ২০১৯ ২২:৫৫404667
  • ডিডি, এই তো আপনি আছেন। সরস্বতী নদীকে বন্দনা করার কি কোনো মন্ত্র আছে ঋগ্বেদে? দেবীরূপে বন্দনা শুরু হয় কখন থেকে? মূর্তিই বা এল কখন? মূল নদী তো ভ্যানিশ !
  • dd | ২৯ জানুয়ারি ২০১৯ ২২:৩৮404665
  • আচ্চা আপনেরা কি দ্য ডন পত্রিকা পড়েন? আপনেরা কি নিয়মিত ডন পত্রিকা পড়ে থাকেন?

    দেখুন আজকের এই আর্টিকেলটা ক্যামোন লাগে ? https://herald.dawn.com/news/1398788/seven-global-forces-shaping-pakistans-future।

    ইশপেশালি এইটার দু নম্বর পয়েন্টটা পড়ে দ্যাখেন।

    সারা বিশ্বেই একটা জবরদস্ত ট্রেন্ড চলছে। একেবারে রীতিমতন ডিক্টেটর রা আসনে বসছেন। যেমতি Vladimir Putin in Russia. Xi Jinping in China. Viktor Orbán in Hungary. Donald Trump in the United States. Narendra Modi in India. Recep Tayyip Erdogan in Turkey. Kim Jong-un in North Korea. Abdel Fattah el-Sisi in Egypt. Jair Messias Bolsonaro in Brazil. Muhammad bin Salman in Saudi Arabia. Rodrigo Duterte in the Philippines.। মমতার নামটা বাদ গ্যাছে আর বাই মিসটেক লরেন বাবুর নামটা ঢুকে গ্যাছে। সে যাগ্গে।

    এদের অনেকেই কিন্তু স্রেপ ভোটে জিতেই এসেছেন এবং অনেকেই নিয়মিত ভাবে আরো পপুলারও হচ্ছেন। হোয়াট ইজ দি বিকস? জানতে হলে নিজে নিজেই পড়ে নিন।

    আমার তো খুব ভালো লাগলো।
  • S | ২৯ জানুয়ারি ২০১৯ ২২:০২404664
  • ট্রাম্প যে রাশিয়ার এজেন্ট সে নিয়ে আর খুবেকটা বিতর্ক নেই। আর ২০১৬তে যে কোলিউশান হয়েছিলো, সেটাও মোটামুটি সবাই মেনে নিয়েছে। আজকাল ট্রাম্প ভক্তরা আলোচনা করে যে কোলিউশান করেছিলো বুঝলাম, কিন্তু তাতে অন্যায়টা কি?

    তবে আমার মনে হয় (সবাই যখন নিজস্ব কন্সপিরেসি থিয়োরি ছাড়ছে, এই বাজারে আমিও দিয়ে দেই) যে রাশিয়া পুরো রিপাব্লিকান পার্টিকেই ব্ল্যাকমেইল করে চলেছে। ডেমদের যে ইমেইল হ্যাক্ড হয়েছিলো সেটা উইকি লিক্স দিয়ে রিলিজ করেছিলো। কিন্তু রাশিয়া যে রিপাব্লিকানদের ইমেইল হ্যাক করেছিলো, সেটা তো রিলিজ হয়নি এখনো। আর রিপাব্লিকানদের ইমেইলে যে কি ড্যামিঙ্গ জিনিস থাকতে পারে তার একটা আইডিয়া মোটামুটি আছে।
  • dc | ২৯ জানুয়ারি ২০১৯ ২১:৫৪404663
  • খ দার 6:26 এর পোস্টের সাথে পুরোপুরি একমত।

    "এবার অন্য দিক টা দেখ, যখন আরব স্প্রিং হল, তখন সবাই হই হই করলো টুইটার নিয়ে, বললো স্বাধীনতার টুল, রেজিম চেঞ্জ সব জায়গায় হল না, আর ওদিকে চীনে সোশাল টুল কে কন্ট্রোল করা হল রেজিমের সঙ্গে হাত মিলিয়ে"

    একদম। যখন আরব স্প্রিং হয়েছে তখন ফেবুকে নিয়ে কি আনন্দ, আর যখন অ্যামেরিকান ইলেকশান সাপোজেডলি প্রভাবিত করা হয়েছে তখন হৈ চৈ। হিপোক্রিসির লিমিট থাকাত উচিত :d

    মানিকবাবুর পোস্টের সাথে খ দার পোস্ট গুলিয়ে ফেলেছিলাম, সরি।

    "কনসপিরেসি থিওরী নিয়ে যদি কথা বলতেই হয় তো আমিও একটা পাল্টা কনসপিরেসি থিওরী দেই। এরকম হওয়া সম্ভব যে ডিপ স্টেট গণতান্ত্রিক ব্যাবস্থাটাকে নষ্ট করার জন্য রাশিয়ার গল্পটা ছড়াচ্ছে"

    আমি মাইরি অনেকদিন ধরে এই কনস্পি থিওরি নিয়ে নাড়াচাড়া করছিলাম, সাহস করে বলতে পারছিলাম না, আজ আপনি বলে দিলেন ঃ) আমার থিওরিটা এরকমঃ কেউ একটা স্ট্যাটাস কুও থেকে সরাতে চাইছে। এবার যদি বলেন আমেরিকান ডিপ স্টেট, তাদের এই নিওলিবারাল ওয়ার্ল্ড অর্ডার পাল্টানোয় বিশেষ লাভ হবে বলে মনে হয়না। বরং লজিকালি যদি দেখেন তো চীন আর রাশিয়া এই ওয়ার্ল্ড অর্ডার পাল্টাতে বেশী আগ্রহী হবার কথা। হয়তো ওরাই নানাভাবে সিস্টেমে নয়েজ ক্রিয়েট করছে।
  • S | ২৯ জানুয়ারি ২০১৯ ২১:৪৪404662
  • রেগান আর নিক্সনের সময়ের ক্যালিফোর্নিয়ার সাথে এখনকার ক্যালিফোর্নিয়ার অনেক তফাত। আর ক্যালিফোর্নিয়া (রিলেটিভলি) প্রোগ্রেসিভ না হলে রিপাব্লিকান আর রাইটরা ঐ স্টেট নিয়ে এতো গালাগালি করতো না।
  • S | ২৯ জানুয়ারি ২০১৯ ২১:৩৮404661
  • ২০১৬তে হিলারীকে অনেকে পছন্দ করেনি কারণ উনি মহিলা।
  • S | ২৯ জানুয়ারি ২০১৯ ২১:৩৫404660
  • প্রাইভেটাইজেশনের এক্সপেরিমেন্ট তো হলো অনেকদিন। বেশ কিছু ক্ষেত্রে ফেইল করলো তো। শুনুন প্রাইভেট সেক্টরের একটাই টার্গেটঃ প্রফিট। যেসব ক্ষেত্রে সেটা পরিষেবার বিরুদ্ধে যাবে, সেখান থেকে প্রাইভেট কোম্পানিকে দুরে রাখতে হবে। মিলিটারি প্রাইভেট করে দিলে কথায় কথায় যুদ্ধু যুদ্ধু খেলা হবে। ইস্কুল কলেজ প্রাইভেট করে দিলে শুধু বড়োলোকের ছেলেপিলেরা পড়বে। প্রাইভেট হাসপাতাল গুলো দেখুন। এই আরকি। আর শুধু প্রাইভেটাইজ্ড করে দিলেই হয়না, খুব স্ট্রঙ্গ রেগুলেটর রাখতে হয়। তা সেতো কোনো দেশেই হেঁ হেঁ।
  • S | ২৯ জানুয়ারি ২০১৯ ২১:২৭404659
  • "নিকি মিনহাজ এর করেসপন্ডেন্ট্স ডিনার এর স্ট্যান্ড আপ ছাড়া এটা কোন সিরিয়াস জার্নালিস্ট কে মনে করিয়ে দিতে শুনি নি"

    হাসান মিনাজ।

    খ দা। যা শুনছি বিগত ইলেক্শনের পরে সিআইএ, এনেসে, বা এফবিআই এমন কিছু করেনি যাতে পরের বার রাশিয়া বা চীনের ইন্টারফেয়ারেন্স কমবে। উল্টে কালকে ডীপ ফেক টেকনলজি নিয়ে শুনলাম।
  • aka | ২৯ জানুয়ারি ২০১৯ ২১:২৬404658
  • সব কিছু অমন প্রাইভেট করা যায় না। ধরুন দমকল, আপনার বাড়িতে আগুন লেগেছে ওদিকে বিল গেটসের বাড়িতেও লেগেছে যেহেতু বিল গেটস বেশি টাকা দেবে তাই দমকল আপনার বাড়ির আগুন অর্ধেক নিভিয়ে বিল গেটসের বাড়ি যাবে, ওদিকে তখন হয়ত পপকর্ণ পুড়ে স্মোক অ্যালার্ম বেজেছে।
  • | ২৯ জানুয়ারি ২০১৯ ২১:২২404657
  • বেশি আনন্দে অনেক কিছু বাদ পড়ে গেছে ঃ-)))))

    ****সরকারী হাসপাতালে তো তোলার দরকার ও নেই, আর টি আই করা যাবে, সেটা আবার **প্রাইভেটে করতে গেলে**, আমাদের সমবেত আন্দোলন সফল না হবা অব্দি অপেক্ষা করতে হবে। আমরা আছি ঃ-))))
  • | ২৯ জানুয়ারি ২০১৯ ২১:২০404656
  • এস এম দা এত বড় ডাক্তার, যত রাগ প্রথমতঃ সরল তদুপরি গোলগাল খনুবাবুর উপরেঃ--))))

    হাসপাতাল প্রাইভেট হলে আর টি আই হবে না। এটা মিনিমাম, জি কে তে এস এম দাকে ৫ এ ১ দেওয়া হল ঃ-))))

    যদি আর টি আই অ্যাক্ট এর আওতায় প্রাইভেট ক্লিনিক কে আনার আন্দোলন করে এস এম দা আমি টোটাল সমর্থন করবো। বইমেলার বনহোমির বাজারে পিটি আর কল্লোল দা আনন্দে কেঁদে না ফ্যালে।

    ইকি রে বাবা তুলে দেবার লজিক তো প্রাইভেট পন্থী দের। শুধু তাঁরা রাগ করেন সরকারী সংস্থার বেলায়। এই যা। বেসরকারী র বেলায় করেন না। সরকারী হাসপাতালে তো তোলার দরকার ও নেই, আর টি আই করা যাবে, সেটা আবার আমাদের সমবেত আন্দোলন সফল না হবা অব্দি অপেক্ষা করতে হবে। আমরা আছি ঃ-))))
  • sm | ২৯ জানুয়ারি ২০১৯ ২০:৪৯404655
  • কেন ফিরিয়েছে,এ নিয়ে আর টি আই করে পুলিশে অভিযোগ জানানো হোক ও কোর্টে মামলা করা হোক।
    তদন্ত হবে। কিন্তু তদন্ত তো করবে সরকারী সংস্থাই নাকি।
    আর তুলে দেবার হলে বীমা প্রকল্পই তুলে দেওয়া উচিত।যদি সরকারের ক্ষমতা থাকে বেসরকারি হাসপাতাল অন্যায্য বিল করলে তার লাইসেন্স ক্যানসেল করবে অথবা কর্মীর প্রাপ্য টাকা মিটিয়ে দেবে।
    প্রশ্ন হলো সরকারি হাসপাতালে গিয়ে,অপরিচ্ছন্ন ওয়ার্ডে ক্রস ইনফেকশন হয়,বা স্টাফ অপ্রতুলতার হেতু রোগীর চিকিৎসায় ভয়ঙ্কর ডিলে হয়,তখন হানু বাবু কি নিদান দেবেন? সরকারি হাসপাতাল তুলে দেওয়া হোক?
    নাকি সরকারী হাসপাতালে কোন রোগীর বেমক্কা মৃত্যু বা ভয়ানক ক্ষতি হলে,সেটা দেশের স্বার্থে মেনে নিতে হবে।
  • একক | ২৯ জানুয়ারি ২০১৯ ২০:৪৪404653
  • সিস্টেম শুড বী প্রাইভেটাইসড। নট নেসেসারিলি দ্য এন্টারপ্রাইজেস।

    একটা ইউনিভার্সাল বেসিক সবাইকে ধরিয়ে, মিলিটারি থেকে টেলি পরিষেবা সর্বত্র হায়ার এন্ড ফায়ারের নীতি চালু হোক। টেন্ডারের ক্ষেত্রে সরকারি মদতপুষ্ট কতিপয়ের কবল থেকে বের করে আনা হোক। "শ্রম নিবিড়তার " গোলমেলে এপ্রোচ থেকে বেরোনো জরুরি। সবার চাকরি জরুরি নয়। ফুড চেইন -রিটেইল চেইনে রোবোটিক্স এপ্লাই করে ওভারপ্রডাকশন জরুরি যাতে লোকে বেকার অবস্থায়, বেসিক মিনিমামের টাকায় খেয়ে পরে বাঁচতে পারে। ইকোনোমিকাল ফ্রিডম ইজ আ গাধার নাকে মুলো।

    একজনকে কাজ দেওয়ার চেয়ে বসে খাওয়ানো সস্তা হয়ে দাঁড়াবে, এরকম একটা ইকোনোমিতে পৌঁছনো আমাদের লক্ষ্য হওয়া উচিত। তবেই, ওই লোকগুলো গাধার খাটুনি খেটে আবালের "ফ্রিডমের " পেছনে না দৌড়ে ক্রিয়েটিভ কাজ করতে পারে। বিটকেল বিটকেল জিনিস ভেবে বের করতে পারে। কিছু না হোক ঘুমুতে পারে। ড্রাইভিং অল পিপল ফর "রুটি রুজি " ইজ জাস্ট ওভারহাইপ্ড এন্ড ফলটি এপ্রোচ অফ এমপাওয়ারমেন্ট।
  • মানিক | ২৯ জানুয়ারি ২০১৯ ২০:৪৪404654
  • আহা, ক্ষেপছেন কেন? বলছিই তো সরকার হেবি খারাপ। সব প্রাইভেট হোক।

    মোদিও আমার সাথে একমত।
  • sm | ২৯ জানুয়ারি ২০১৯ ২০:৩১404651
  • শুনলাম কোন প্রাইভেট এজেন্সি না কি মালিয়া,চকসি,নীরব,ললিত এদের যত্ন করে বিলেতে পৌঁছে দিয়েছে।মানিকের কাছে কোন খপর আছে নাকি
  • মানিক | ২৯ জানুয়ারি ২০১৯ ২০:১৫404650
  • খারাপ। তুলে দেওয়া হোক।

    বদলে জিও পুলিশ, টাটা পুলিশ হোক।
  • sm | ২৯ জানুয়ারি ২০১৯ ২০:১০404649
  • মানিক,এখন পুলিশ কেমন সার্ভিস দেয়?
  • মানিক | ২৯ জানুয়ারি ২০১৯ ২০:০৬404648
  • পাবলিক সেক্টর একদম অপদার্থ। পুলিশ আর মিলিটারি প্রাইভেট সেক্টরের হাতে ছেড়ে দেওয়া হোক। মাসে মাসে টাকা দিলে তবেই পুলিশ সার্ভিস। চোর বেশী টাকা দিলে পুলিশ দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে চুরি করিয়ে দেবে।
  • sm | ২৯ জানুয়ারি ২০১৯ ১৯:৪৪404647
  • কিস্যু বুঝলাম না।সরকারী দপ্তরে অপদার্থ তো চুড়ান্ত। এ নিয়ে আবার দ্বিধা আছে নাকি?
    সেতো সরকারি স্কুল,ব্যাংক,অফিস,এয়ারলাইন্স, রেল,এসব দেখলেই বোঝা যায়।
    জনগণ কে গরু ছাগল ভাবে,তাই যা খুশি সার্ভিস দিয়ে যাচ্ছে।
    একবার বনগাঁ লাইনের ট্রেন অফিস টাইমে চাক্ষুষ করলে বোঝা যাবে,তলানি কোথায় ঠেকেছে। কথায় কথায় আবার চীনের সঙ্গে তুলনা করে।চীনের রেল সার্ভিস দেখলে তো বদ্ধ ভারতভক্ত পর্যন্ত খেপে যাবে।
    সুতরাং সরকারি সেক্টর কে নিয়ে উদ্ধাহু নেত্য করার তো কিছু নেই।
    হ্যাঁ, সরকারী বহুকাজ প্রাইভেট এজেন্সি কে দিয়ে করানো হয়।তো তার দেখভালের দায়িত্ব ও সরকারী লোকজনের ওপর থাকে নাকি।
    আগে পাসপোর্ট করাতে লোকজনের ঘাম ছুটে যেতো, এখন তো অনেকে লিখেছে দেখলাম টি সি এস ভালোই সার্ভিস দিচ্ছে।
    সাধারণ জনতার ক্ষোভ তো সঙ্গত।
  • | ২৯ জানুয়ারি ২০১৯ ১৮:৩৮404646
  • এস এম দা, আপনার ক্রোধ সংগত, কিন্তু আমার বক্তব্য হল ইনএফিসিয়েন্ট প্রাইভেট সেক্টর এর জন্য কোন সরকার প্রাইভেটাইজেশন প্রোজেক্ট থামায় শুনেছেন কখনো?

    প্লাস সরকারের আদ্ধেক কাজ তো করে প্রাইভেট এজেন্সী, এমপাওয়ার মেন্ট নাই এই কাঁদুনি গাওয়া যায় না, তাহলে ইনএফিসিয়েন্সী কার, সরকারের না সরকারের প্রাইভেট মালিকানার এজেন্সীর ?
  • মানিক | ২৯ জানুয়ারি ২০১৯ ১৮:৩৪404645
  • হিলারি ট্রাম্পের চেয়ে বেশী ভোট পেয়েছে ঠিকই, কিন্তু তার সবটাই একটা স্টেটে, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া সরিয়ে নিলে গল্পটা বদলে যাবে। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ক্যালিফোর্নিয়া খুব প্রোগ্রেসিভ কিছু নয়। রেগান, নিক্সন এরা কিন্তু ক্যালিফোর্নিয়া থেকেই উঠেছে। স্কুল সেগরেগেশন নিয়ে ক্যালিফোর্নিয়া রেসিজমের গল্প অঢেল। দুটো কারণে হিলারি এখানে ঢেলে ভোট পেয়েছে। ক্যালিফোর্নিয়া পপুলেশনে অনেক ফরেন বর্ন নাগরিক। এরা নিজের দেশে মোদী মমতার হয়ে গলা ফাটায়, কিন্তু রেসিজমের ভয়ে হিলারিকে সাপোর্ট করে। সপ্তাহান্তিক ডিনার পার্টিতে কান খোলা রাখলেই কালো, গে, মহিলা, মুসলিম, ট্যাক্স, ওয়েলফেয়ার বিরোধী মুখখারাপ শোনা যায়। দ্বিতীয় কারণ, টেক ইন্ডাস্ট্রির জন্য ক্যালিফোর্নিয়া কর্পোরেট ডেমদের আড্ডা। সেখানে হিলারির ভোট পাবার কথা।

    এবারে রাশিয়া কানেকশন। কনসপিরেসি থিওরী নিয়ে যদি কথা বলতেই হয় তো আমিও একটা পাল্টা কনসপিরেসি থিওরী দেই। এরকম হওয়া সম্ভব যে ডিপ স্টেট গণতান্ত্রিক ব্যাবস্থাটাকে নষ্ট করার জন্য রাশিয়ার গল্পটা ছড়াচ্ছে। এই দেখ, পলিটিশিয়ানরা দেশদ্রোহী। আমরা, এই এনএসএ, সিআইএ, এফবিআই, এরাই সাচ্চা মাল। হওয়া কি একেবারেই অসম্ভব?
  • | ২৯ জানুয়ারি ২০১৯ ১৮:২৬404643
  • *কুমুদি
  • | ২৯ জানুয়ারি ২০১৯ ১৮:২৬404644
  • কুমিদি, হালচাল খুব খারাপ, আমি স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বামপন্থা তথা লিটল ম্যাগাজিনের মত ই আক্রান্ত, আমার মিনিমাম সি এম বা পি এম বা অন্তত পোটাস হবা উচিত। তাছাড়া আপনু সিউড়ি এলেন না, আমার প্রতিভা হায় মপস্বল রেকর্ড্স আপিসের ধুলায় লুটায়।

    ডিসি, সোশাল এঞ্জিনিয়ারিং এর এফেক্ট নেই তা না। কিন্তু বড় নিউজ মেডিয়া এবং সরকারের এজেন্সী রা তো নিজেদের ডিসক্রেডিট করার জন্য কম পরিশ্রম করে নি, এটুকুই বলছিলাম। আর বিদেশ ধরলে, এঞ্জিনিয়ারড ডিসেন্ট তো বহুদিন ধরে চলছে, মাঝে মাঝে সাকসেসফুল হয় কেন।

    আমার জেনেরালি একটু, পশ্চিমের সাংবাদিক দের একটু একেক সময়, ফোরেস্টার গার্টনার দের মত হঠাত হঠাত একেক টা বিষয় নিয়ে ফ্যাড করার অভ্যেশ আছে, সেই অ্যানালিসিস সব সময়ে পছন্দ হয় না, বিজনেস জেনারেট করা আর সাংবাদিকতা করার মধ্যে মিনিমাল পর্থক্য না থাগা খুব ই বাজে।

    এই যে ধরো কেম্ব্রিজ অ্যানালিটিক্স। এর শুরু টা কখন, যখন দেখা গেল, ওবামা টুইটার ফেবু ব্যবহার করে মাইক্রো লেভেল এ ডিরেক্ট কনটাক্ট এসটাবলিশ করেছে এবং শুধু তাই না, ফান্ডিং এর একটা মডেল ও এস্টাবলিশ করেছে। এর থেকে কেম্ব্রিজ অ্যানালিটিক্স একটা সিনিকাল বিজনেস মডেল বানালো, জানতো তার রিপাবলিকান বাজার আছে, এটা কোম্পানি ডিরেকটর রা কনফেসন এই বলেছে প্রথম দিকে। এবার অন্য দিক টা দেখ, যখন আরব স্প্রিং হল, তখন সবাই হই হই করলো টুইটার নিয়ে, বললো স্বাধীনতার টুল, রেজিম চেঞ্জ সব জায়গায় হল না, আর ওদিকে চীনে সোশাল টুল কে কন্ট্রোল করা হল রেজিমের সঙ্গে হাত মিলিয়ে। অন্য দিকে বড় নিউজ এজেন্সী, এক্সক্লুসিভ এর তাড়নায় এস্টাবলিশমেন্ট এর পার্ট হয়ে উঠছে, প্লাস জব লস ইত্যাদি আছে। সোশাল এঞ্জিনিয়ারিং কাজ করার মত সোসাইটাল কনফ্লিক্ট রুলার বদান্যতায় আছে এটা অস্বীকার করা যায় কি?
  • মানিক | ২৯ জানুয়ারি ২০১৯ ১৮:২০404642
  • বিগ ভার্সেস স্মল গভর্নমেন্ট ব্যাপারটার একটা রেসিস্ট ইতিহাস আছে। রিপাবলিকানরা যখন স্মল গভর্নমেন্ট বলে, তখন ওয়েলফেয়ার স্টেটের খরচ কমানোর কথা বলে। মিলিটারি বা সিকিউরিটি স্টেট হল স্যাক্রোস্যাঙ্কট, সেটাকে ছোট করা যাবে না। এই যে ট্রাম্প দুদিন আগে বড়লোকদের ট্যাক্স কাটল, এখন বর্ডার সিকিউরিটির খরচ বাড়াতে উঠে পড়ে লেগেছে। তা সাধারণ সাদা লোক এই ওয়েলফেয়ার স্টেট ছোট করার এজেন্ডাতে খুশি হয়। কেন না, লোককে এই গল্পটা খাওয়ানো হয়েছে যে ফুড স্ট্যাম্প ইত্যাদি আসলে কালোদের উপকারের জন্য। এখানে দুটো রিপাবলিকান পার্টি আছে। নেতাদের পার্টি চায় সোশ্যাল সিকিউরিটি থেকে শুরু করে সবকিছু কেটে দিয়ে সেই টাকায় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স খাওয়াতে, নয় ধনীদের ট্যাক্স কাটতে। গরীব রিপাবলিকান চায় যেসব বেনিফিট মিনস টেস্টেড নয়, এই যেমন সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, সেসব থাকুক। কিন্তু গরীবের জন্য যা কিছু, এই যেমন ফুড স্ট্যাম্প, সেসব যাক। ক্লিন্টনাইটরা এই ব্যাপারটায় রিপাবলিকানদের চামচে হিসেবে কাজ করেছে। ক্লিনটন সাহেবের প্রেসিডেন্সির ইতিহাস মন দিয়ে পড়লে দেখতে পাবেন। ওবামাও সে ব্যাপারে খুব ভাল কিছু করে নি। সত্যি বলতে কি, কর্পো ডেমরা ইকোনোমিক পলিসির দিক দিয়ে রিপাবলিকানদের থেকে খুব আলাদা না। হিলারি তার দাম দিয়েছে।

    ডিসির কথায় পরে আসছি।
  • | ২৯ জানুয়ারি ২০১৯ ১৮:১৫404641
  • ডিসি, ওটা উদ্ধৃত অংশ টা মানিক বাবু লিখেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত