এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৯ জানুয়ারি ২০১৯ ১৭:৪১404640
  • "তাতে লোকে হিলারির ওপর বেদম খচে গেছে। আমেরিকায় ভোটের দিন ছুটি থাকে না। গরীব মানুষকে ভোট দিতে হলে আর্থিক ক্ষতি সহ্য করে দিতে হয়। হিলারির জন্য সেই ঝামেলাটা অনেকেই করে নি"

    এখানটায় খ দার সাথে দ্বিমত আছে, কারন তাহলে হিলারির টোটাল ভোট বেশী পাওয়ার কথা না।
  • dc | ২৯ জানুয়ারি ২০১৯ ১৭:৩৮404639
  • শুধু হিলারিকে ক্যান্ডিডেট করার জন্য হেরেছে মনে হয় না, সোশ্যাল ইন্জিনিয়ারিংও একটা ফ্যাক্তর ছিল। রাতের দিকে এটা নিয়ে আরেকটু লিখব।
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৯ ১৭:৩৬404638
  • অনেকদিন পর এলাম। একটু হলচল বুঝে নিই।
  • sm | ২৯ জানুয়ারি ২০১৯ ১৭:৩০404637
  • হানুর কি ধারণা,সরকারী কর্মচারীরা ব্যাপক কাজ করে। জনসাধারণ খালি খালি বদনাম করে?
    তাহলে,নিকট জনের চিকিৎসা,ছেলে মেয়েদের পড়াশোনা,এগুলো সরকারি ক্ষেত্রে করালে ঠিক ঠাক,বোঝা যাবে।পারসোনালি নিতে মানা করলাম।
    সেদিনকে একজন ভদ্রলোকের ছেলে এস বি আই তে গিয়ে খুব হ্যারাসড ও বিরক্ত দেখলাম।
    প্রবলেম টা হলো, পেনশনার এর বয়স প্রায় 84।তিনি ছেলের একাউন্টে 15-20 হাজারের চেক লেখেন আর ছেলে বাবাকে টাকা তুলে মাস খরচা দেন।সেই চেক ব্যাংকের লোকেরা আটকে দিয়েছে। কারণ,তারা নাকি ফোন করেছিলো আর ঐ পেনশনার ফোনে জানায় নি, তিনি চেকটি কেটেছিলেন।
    কে না জানে কোন গর্হিত কারণে পেনশন একাউন্টে এ টি এম কার্ড হয় না।চেক পেমেন্ট ই একমাত্র উপায়।
    ওই রাষ্ট্রায়ত্ব ব্যাংক গুলো থেকেই বার বার হাজার হাজার কোটি টাকা,মালিয়া,চকসি,বেণুগোপাল
    ধুত, সন্দেশরা, নীরব মোদীরা নিয়ে ড্যাং ড্যাং করতে করতে চলে যায়।
    একবার মোটর ভেহিকেলস, করপোরেশন,শিক্ষা দপ্তর এগুলোতে গেলে বোঝা যাবে,কর্ম সংস্কৃতি কাকে বলে।সব্বাই কেমন সুললিত বাংলায় অভিবাদন জানাচ্ছে আর লাজুক মুখে কাজ পত্র সেরে দিচ্ছে।
    অবিশ্যি ডি এ বাড়ানোর সময়,বা আন্দোলনের সময় এঁদের উপস্থিতি চোখে পড়ার মতন।
  • | ২৯ জানুয়ারি ২০১৯ ১৭:২১404636
  • এটা খুব ই বিচিত্র সিচুয়েশন, যখন প্রেসিডেন্ট বলছেন, আমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এমনকি আমার জিওপি পার্টি ও এস্টাবলিশমেন্ট। ডিপ স্টেট নামক বস্তু টার কারেন্সি খুব বেশি, এবং এটা সে দেশে আশ্চর্য্য নয়, যেখানে কনস্পিরেসি থিয়োরীর চর্চাই ন্যাশনাল পাস্ট টাইম। এবং 'লেফ্ট' এর কাজ হল স্টেট কে ডিফেন্ড করা। এ মানে সত্যি ই বিচিত্র। লাভ ইন টাইম অফ ডেমাগোগ অ্যান্ড কলেরা ঃ-)))))
  • | ২৯ জানুয়ারি ২০১৯ ১৭:০৩404635
  • আমেরিকার এস্টাবলিশমেন্ট যখন হায় হায় আমার ডেমোক্রাসি তে কত লোক এক্সটার্নাল ইনফ্লুএন্স এর কথা বলে তখন আমার খুব ই হাসি পায় তৃতীয় বিশ্বের লোক হিসেবে। কারণ সারা জীবন এরা তাই করে এসেছে। নিকি মিনহাজ এর করেসপন্ডেন্ট্স ডিনার এর স্ট্যান্ড আপ ছাড়া এটা কোন সিরিয়াস জার্নালিস্ট কে মনে করিয়ে দিতে শুনি নি ঃ-))))

    কিন্তু ঘটনা হল লবিং যেখানে লিগাল, পারসোনাল অ্যাডভার্ট যেখানে লিগাল সুধু না, অ্যাড বা পাবলিসিটি ইনডাস্ট্রির ট্র্যাডিশনাল ঢপবাজ দের একটা ক্রস চেক করার সুযোগ, যেখানে ব্যক্তিগ্ত তথ্য সংগ্রহের সিভিল লিবার্টিজ সরকার নিজেই ভঙ্গ করে প্রতি মুহুর্তে সেখানে বাইরের জুজুর তত্ত্ব কতটা খাটে বলা মুশকিল, ট্রাম্প কে হারাতে গেলে তার ইকোনোমিক পলিসি, সোশাল ডিভিসিভ মেসেজিং এর সমালোচনা কে জিত তে হবে, ফরেন হ্যান্ড এর তত্ত্ব শুধু ক্রিমিনালাইজেশন এ সাহায্য করবে মাত্র, তাও যদি ফিলান্ডারিং এর অভিযোগ কিছু ডিলের বাইরে থাকে। রাজনৈতিক যুদ্ধ তাতে কতটা জেতা যেতে পারে জানি না।

    ডেমোক্রাট রা যারা মিড টার্মে জিতেছে, বিশেষত প্রোগ্রেসিভ রা যারা জিতেছে, এই ভাবেই জিতেছে, মুলার ইনভেস্টিগেশনের জন্য জিতেছে কিনা জানি না, ঠিক এই কারণেই মনে হয় না, শুধু কোমি রিপোর্টের জন্য হিলারি হেরেছিলেন।
  • মানিক | ২৯ জানুয়ারি ২০১৯ ১৬:৪৯404634
  • ষোলোতে ট্রাম্প জেতার একটা বড় কারণ হিলারিকে ক্যান্ডিডেট করা। আমেরিকানদের চাকরি বাকরির সমস্যাটা খুবই বাস্তব। ট্রাম্প সেটা নিয়ে অন্ততঃ লিপ সার্ভিস দিয়েছে অনেক। অন্যদিকে হিলারি সেসব নিয়ে কিছুই প্রায় বলেনি। ভাবখানা, এই যো খোকারা, মন দিয়ে নেখাপড়া করছ না কেন? চাকরি কি গাছ থেকে পড়বে?

    তাতে লোকে হিলারির ওপর বেদম খচে গেছে। আমেরিকায় ভোটের দিন ছুটি থাকে না। গরীব মানুষকে ভোট দিতে হলে আর্থিক ক্ষতি সহ্য করে দিতে হয়। হিলারির জন্য সেই ঝামেলাটা অনেকেই করে নি। কুড়িতেও হিলারি মার্কা কাউকে ক্যান্ডিডেট করলে ট্রাম্প আবার জিতবে। ডেমোক্র্যাটদের সাথে সিপুএমের একটা মিল পাই, দুদলই ভেবে বসে আছে মমতা/ট্রাম্প এত খারাপ যে লোকে বাবা বাবা বলে এদের ভোট দিয়ে যাবে। সেটা কি আর হয়?
  • dc | ২৯ জানুয়ারি ২০১৯ ১৬:৩৮404633
  • আমার যদ্দুর মনে হয়েছে, ২০১৬ ইলেকশানে সোশ্যাল মিডিয়া দিয়ে রাশিয়া ভালোমতো আমেরিকার ইলেকশান ইনফ্লুয়েন্স করেছে। সেটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে অবশ্য আমার খুব ভালোও লাগবে, কারন নিজের ওষুধ সবারই মাঝে মাঝে খাওয়া উচিত। পরের ইলেকশানে হয়তো অ্যামেরিকান এস্টাব্লিশমেন্ট আরও সতর্ক হবে, তবে রাশিয়া আর চীনও কি আর হাত গুটিয়ে বসে থাকবে? খেলাটা ভালো জমবে।
  • | ২৯ জানুয়ারি ২০১৯ ১৬:৩৫404632
  • আসলে ইনটারমেডিয়ারি অরগানাইজেশনাল স্ট্রাকচার ও কিসু নাই, যারা আছে তাদের এমপাওয়ারমেন্ট ও নাই। ট্রাম্প এর ক্ষেত্রে বিষয়্টা আলাদা, সে নিজেকে একই সঙ্গে আইডিওলোগ (আমেরিকা ফার্স্ট), অন্যদিকে সান্স-আইডিওলোজি ডিল মেকার হিসেবেও প্রোজেক্ট করে, তার জগতের প্রকৃত জনসংখ্যা এক, সেই ব্রহ্মা সেই বিশ্বকর্মা।
  • S | ২৯ জানুয়ারি ২০১৯ ১৫:৫১404631
  • আরেকটা ব্যাপার আছে যেটা মোদি আর ট্রাম্প দুজনেই খুব ভালো করে। সেটা হলো সোশাল মিডিয়ার থ্রু দিয়ে এদের বেসের সাথে যোগাযোগ রাখে শুধু নয়, রেগুলার ইন্টারভালে এনারজাইজড করে।
  • S | ২৯ জানুয়ারি ২০১৯ ১৫:৪৪404630
  • আম্রিগার সরকারের সাইজ কমানোর কথা রিপাব্লিকানদের বুলি। তবে এবারে একটু অন্যরকম হয়েছে ব্যাপারটা। ট্রাম্প এবং তার সাঙ্গোপাঙ্গোরা যে এইসব সাধারণ লোকেদের কথা একেবারেই মাথায় রাখেনা সেটা অনেকে হয়তো বুঝেছে কারণ সরকার খোলার ব্যাপারে ট্রাম্পের কোনো হেলদোল নেই। ওয়াল নিয়ে চিন্তাভাবনাতেও লোকজন বেশ ঘেঁটে গেছে। তাতে ভোট হয়তো পাল্টাবে না। তার একটা মোক্ষম কারণ আপনি বলেছেন। বহু লোকই আছে যারা রিপাব্লিকান পলিসিতে প্রচন্ড ক্ষতিগ্রস্থ হয়েও এবং ওবামাকেয়ারে প্রচন্ড লাভবান হয়েও ডেমদের ভোট দেবেনা কারণ ফক্স নিউজ তাদের বুঝিয়েছে যে ওবামাকেয়ার ইজ রুইনিঙ্গ ইওর ফ্রিডম অ্যান্ড ব্যাড ফর দ্য কান্ট্রি। তারপরে বন্দুকের প্রতি প্রেম তো আছেই।
  • | ২৯ জানুয়ারি ২০১৯ ১৫:৪২404629
  • হ্যাঁ ১৯৭৪, রেল স্ট্রাইক। বহুত বড় লিডার ছিলেন এক সময়ে।
  • b | ২৯ জানুয়ারি ২০১৯ ১৫:৩১404628
  • জর্জ ফার্নান্ডেজ মারা গেলেন।
  • সিকি | ২৯ জানুয়ারি ২০১৯ ১৫:২০404627
  • ঝন্টুদার দোকানে পাঁচশো টাকায় উইন্ডোজ টেন আর দুশো টাকায় এমেস অফিস পাওয়া যায়।
  • | ২৯ জানুয়ারি ২০১৯ ১৫:১৯404626
  • কিন্তু সরকারী কর্মচারী দের চোখ খুলে কি হবে। তারা আর কজন। এই যে ধরুন সরকারী কর্মচারী দের জব রিস্ক এর ব্যাপারে লোকজন কে জিগ্যেস করলেই দেখবেন কারো সিম্প্যাথি নেই। এবং প্রতিক্রিয়া বিচিত্র

    - সরকারী কর্মচারী র ডি এ বাড়লে মানুষের ধারণা হয় এই জন্যে জিনিসের দাম বাড়ছে।
    - সরকারী কর্মচারী দের চাকরি নিরাপত্তা আছে বলেই তারা কাজ করে না এই ধারণা র অপর নাম হয়ে রয়েছে কর্ম সংস্কৃতি র অভাব।
    - একই যুক্তি তে মনে করা হয় প্রাইভেট সেকটর দুর্দান্ত এফিসিয়েন্ট, কারণ তার খুব বাজে পরিষেবা খুব হেসে ও ইংরেজি তে দিয়ে থাকে ঃ-))))

    আমেরিকার ব্যাপারটা স্লাইটলি আলাদা, সারাদিন সরকারের সাইজ কমানোর কথা প্রচার করা হয়, আর ডেডলক হলে যে বিরোধী থাকে তার সমর্থক চ্যানেল হঠাৎ ভীষণ সরকারী কর্মচারী দের দুশ্চিন্তায় ভোগে। যারা অভিবাসী প্রশ্নে ভেবেছিলেন ট্রাম্প আমেরিকান জব বাচাবেন তারা সরকারী হোন বা বেসরকারী তাদের চক্ষু উন্মীলন হলেও লাভ কত জানি না, ডেমোক্রাট দের রেজাল্ট অবশ্য বেটার হয়েছে মিড টার্মে, কারণ শ্বেতাংগ দের এনটাইটলমেন্ট এর ধারণা থেকে বের করা কঠিন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী হাই গ্রোথ পিরিয়ড এর ইনডাসট্রিয়ালাইজ্ড প্লেজান্টভিল মার্কা সুখ স্বপ্নের যেটা জেনেরাল স্মৃতি তার রং ও সাদা, সেটাই আমেরিকান ড্রিমের অংশ। ট্রাম্প এর বিজনেস ডিল এর কথিত স্কিল যে মহাশূন্য এবং সর্বৈব মিথ্যা শুধু সেটুকু বুঝলে প্রকৃত গণতান্ত্রিক দের পরের ২০২০ আর ২০২২ এ সুবিধে হবে কিনা জানি না। কিছুটা হয়তো হবে তার পরে আবার সুইং স্টেট আর কলেজিয়াম আর সুপার প্যাক এর খেলা, ভরসা হয় না।

    আমি আসলে ব্যক্তি হিসেবে একটু হতাশা গ্রস্ত, রাজনীতি সম্পর্কে।
  • S | ২৯ জানুয়ারি ২০১৯ ১৪:৫৫404625
  • আজ এক ট্রাম্প ভোটারের সঙ্গে কথা হলো। ফেড এম্পলয়ি। নন এসেনশিয়াল। ফারলৌড হয়ে বসে ছিলেন। আপাতত মোটে তিন সপ্তাহের জন্য সরকার খুলছে জেনে খুব চিন্তিত। বললো যে ব্যালেন্সড বাজেট হওয়া জরুরি। ভেবেছিলাম ট্রাম্প বিয়িঙ্গ আ বিজনেস ম্যান সেইটা করতে পারবে। কিন্তু বোধয় কারোর প্রায়োরিটিতেই এসব নেই। চোখ খুলছে?
  • dc | ২৯ জানুয়ারি ২০১৯ ১১:৫৯404624
  • আপিসের হলে তো এন্টারপ্রাইজ এডিশান কেনা উচিত, তাহলে নানারকম অ্যাডমিন ফাংশান আর ডোমেন কন্ট্রোল থাকে। মাইক্রোসফটের পেজে এই ভার্শানগুলোর তুলনা করা আছে।
  • dc | ২৯ জানুয়ারি ২০১৯ ১১:৫৭404623
  • শুনুন, কবি বলেছেন এ জগতে সফটওঅ্যার অমূল্য, অর্থাত কিনা সফটওঅ্যারের কোন দাম নেই। আমি শুধু অ্যান্টিভাইরাস ছাড়া আর কিছু কিনিনা।
  • pi | ২৯ জানুয়ারি ২০১৯ ১১:৫৫404622
  • আপিসের। আপিস জানতে চাইছে। কিন্তু কী কী আছে এক্স্ট্রা ?
  • :) | ২৯ জানুয়ারি ২০১৯ ১১:৫৩404621
  • ডিসি কী উইন্ডোজ টেন আল্টিমেটও না কিনে চালাচ্ছেন??
  • dc | ২৯ জানুয়ারি ২০১৯ ১১:৪৮404620
  • পার্সোনাল কাজের জন্য উইন্ডোজ হোম যথেষ্ট। প্রো তে দুয়েকটা ফিচার আছে যেগুলো হোমে নেই, কিন্তু সেসব কারুর কাজে লাগেনা। যদি পয়সা দিয়ে কিনতে হয় তো নিশ্চিন্তে হোম ভার্শান কিনুন।

    আমি অবশ্য কখনো উইন্ডোজ কিনিনি, আর সবসময়েই আল্টিমেট ভার্শানটা ইউজ করেছি।
  • pi | ২৯ জানুয়ারি ২০১৯ ১১:৩৭404619
  • উইন্ডোজ হোম আর প্রফেশনালে কী কী তফাত ? মানে প্রফেশনাল নিলে কিছু বেশি সুবিধে আছে ?
  • de | ২৯ জানুয়ারি ২০১৯ ১০:৫৯404618
  • ডিসিকে লেবু লজেন -

    আমি দেখলাম মণিকর্ণিকা - নামটা এতো ভালো আর তারপরে কঙ্গনা তাই দেখলাম - বহু ছিছিক্কার হেলায় পায়ের তলায় ফেলে বীরের মতো মাথা উঁচিয়ে দেখে এলাম -

    লার্জার দ্যান লাইফ - অ্যাস ইউজুয়াল - তবে বাহুবলী দেখতে পারলে এটাতে কেন এতো ছি ছি তা বুঝিনি - আমার একঘেয়ে লাগেনি - দিব্বি বসে থেকে দেখতে পেরেছি - তবে ইতিহাসের পার্টটা কতটা সত্যি আর কতটা জল তাতে একটু সন্দো আছে -

    বডি কাউন্ট পোচ্চুর - কয়েক চৌবাচ্চা রক্ত - আশায় আছি ডিডিদা বা খ যদি দ্যাখেন তাইলে ইতিহাসের পার্টটা ভেরিফায়েড হবে -

    আমার ইতিহাস জানতে এতো ভালো আগে কখনো লাগেনি - গুরু আমাকে ইতিহাস ভালো লাগিয়েচে -
  • অর্জুন অভিষেক | ২৯ জানুয়ারি ২০১৯ ০০:০৬404617
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখনো 'কমলা লেকচারস' হয়?
  • S | ২৯ জানুয়ারি ২০১৯ ০০:০৪404616
  • এমনকি পান্জাবি এমসির গানটাকেও রেমিক্স করে নতুন লিরিক্স বসিয়ে নস্ট করেছে।
  • dc | ২৯ জানুয়ারি ২০১৯ ০০:০১404615
  • আরে ছ্যা ছ্যা ওটা র‌্যাম্বো?
  • S | ২৮ জানুয়ারি ২০১৯ ২৩:৫৮404614
  • টাইগার শ্রফ | ২৮ জানুয়ারি ২০১৯ ২৩:৫৪404613
  • র‍্যাম্বোর মত একটা কি বানাল না জ্যাকির ছেলেটা?
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৯ ২৩:২০404612
  • ওহ, নেটফ্লিক্সে পোলার - ম্যাড্‌স্‌ মিকেলসন - ডেনিশ ম্যান।
    আর একজন, অপেক্ষাকৃত নতুন, ইয়াং আইরিশম্যান - ক্লাইভ স্ট্যানডেন - ওর টিভি সিরিজ টেকেন এর নেক্সট সিরিজ এসে গেছে নেটফ্লিক্সে।
  • dc | ২৮ জানুয়ারি ২০১৯ ২২:২৪404611
  • বেশ, আজ রাতেই পোলার দেখে ফেলব।

    উরি আমিও দেখবো ভেবে রেখেছি, ট্রেলারটা দেখা মোটামুটি দেখার মতো মনে হয়েছে। দেখি কবে টরেন্ট বেরোয়। তবে হিন্দিতে ভালো কম্যান্ডো সিনেমা আজও কেন বানাতে পারলো না কেজানে। ব্ল্যাক হক ডাউন তো সম্ভবই না, সেই কোন আদ্যিকালের র‌্যাম্বোর সমানও একটা বানাতে পারেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত