এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৭ জানুয়ারি ২০১৯ ০২:১৯404550
  • আছে কিছু ভেঞ্চার ক্যাপ কোম্পানি আছে যারা ইনভেস্ট করছে, এই যেমন দেখো ন্যাসপার্স ভেঞ্চার্স - https://www.naspers.com/ventures - নীচের দিকে ওদের ইনভেস্টেড কোম্পনির একটা লিস্ট আছে, ওতে ফুড সেকশনে দেখো সুইগি আছে ---

    এখন ভ্যালুয়েশন যাচ্ছেতাই রকমের, অনেক সময় ইনভেস্টররাই পাম্প করে হাই ভ্যালু দেখায় যাতে অ্যাকুইজিশন টার্গেট হয়, এই যেমন ধরো এই আর্টিক্‌ল-এ লিখছে -
    Indian food delivery startup Swiggy raises $210M at a $1.3B valuation
    https://techcrunch.com/2018/06/20/swiggy-raises-210m/

    সুইগি-তে ঐ ন্যসপার্সের ইনভেস্টমেন্ট আছে,
  • lcm | ২৭ জানুয়ারি ২০১৯ ০২:১৪404549
  • বোঝো!
  • S | ২৭ জানুয়ারি ২০১৯ ০২:১২404548
  • আরেসেসের লোক। পসঠুমাস।
  • lcm | ২৭ জানুয়ারি ২০১৯ ০২:০৭404547
  • আচ্ছা, নানাভাই দোর্জি - না কে একজন এবারে ভারতরত্ন পেলেন - ইনি কে ?
  • aranya | ২৭ জানুয়ারি ২০১৯ ০১:৩৭404546
  • ভারতরত্ন সহ সব সরকারী পুরস্কার-ই এত পলিটিকালি মোটিভেটেড..
  • ঋক ঘোষ | ২৭ জানুয়ারি ২০১৯ ০০:৩৬404545
  • ★গোরা নকশাল- কল্লোল লাহিড়ী
    গুরুচন্ডা৯ প্রকাশিত, অর্থমূল্য-৬০.০০

    "একজন কিশোর ছিল, একেবারে একা
    আরো একজন ক্রমে বন্ধু হল তার।
    দুয়ে মিলে একদিন গেল কারাগারে;
    গিয়ে দেখে তারাই তো কয়েক হাজার!"
    ('জেলখানার কবিতা'- বীরেন্দ্র চট্টোপাধ্যায়)

    বইয়ের ভূমিকা তে প্রকাশকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উপন্যাসিকা 'পাঠ খুব সুখকর অভিজ্ঞতা নয়'! অতএব, সাধু সাবধান!! দুটো সমান্তরাল সময় এবং সমান্তরাল খাতে বয়ে চলা জীবন, সমাজ, রাজনীতি এবং অভিন্ন মনন কে তুলে আনতে টানা ন্যারেটিভ এবং দুটো সময়ের লিঙ্ক করার জন্য কোনো নির্দিষ্ট স্থান এর ব্যবহার, চমকপ্রদ। প্রতিটা আখ্যান এর বা phase বলা ভালো, সূচনা হচ্ছে এক বা দু-চার পঙতি কবিতা দিয়ে, যেগুলো নিঃসন্দেহে পাঠক কে প্রস্তুত করে দেবে আখ্যান টিকে আত্মস্থ করতে।
    গোরা নকশাল, একজন মাঝবয়সী উদ্বাস্তু মানুষ, যার এক পা খোড়া হয়ে গিয়েছিল, হাতের মাংস খুবলে গিয়েছিল সরকারী অতিথিশালা য় থাকাকালীন - যে ফিরে আসছে বারবার, যেমন সন্ধ্যামণি গাছের গাঢ় সবুজ পাতার আড়ালে রক্তিম ফুল আসে, তেমনই অমোঘ তার প্রত্যাবর্তন। এই মানুষটা সজীব হয়ে ওঠে টুকনু র স্মৃতির পটে, যখন সে ঠিক করে চিত্রনাট্য লিখবে তার ছোটবেলার পছন্দের মানুষ টির উপর। সেই স্মৃতি মধুর নয় মোটেই, বরং তেতো, অবশ্যই পাঠকের কাছে কারণ এই তেতো স্বাদ না চাখলে গোরা নকশালের কাছে ঘেঁষতে পারা যাবে না। রোম্যান্টিজম এর মোড়ক টা খসে পড়ার পরে সেইসব 'গরীবের নেতা যাদের দূর থেকে দেখা যায়', বা তাদের সরকার ও তাদের পুলিশ, পাঠকের ভাবার বিষয় নতুন প্রবাহ লাভ করবে। চরিত্রনির্মাণে মুন্সিয়ানা প্রথম আখ্যান থেকেই দেখা যায়, যেখানে টুকনুর কাকা হাঁদার পোষা পায়রার নাম 'নকশাল'-টুকনু বিশ্বাস করে যে পায়রাদের টাইটেল হয় নকশাল, যারা নির্দ্বিধায় যেখানে সেখানে উড়ে বেড়াতে পারে! এই বিশ্বাস পরে উপলব্ধিতে পৌছয়। কারখানা ও শ্রমিক রাজনীতির বিভিন্ন চরিত্রের সাথে, চুনু হজমিওয়ালা, ঠুলি, সুশান্ত (চরিত্র..) রা যখন আসে, প্রতিক্ষেত্রেই নতুন করে পাঠকের সামনে উন্মোচিত হয় গোরা নকশাল, এক এক আঙ্গিকে। লেখক সামনে এনেছেন, গোরা নকশালের দিনবদলের স্বপ্ন যা সে আমৃত্যু লালন করেছে, দৌড়েছে সবার দুমুঠো ভাত-মাথা গোঁজার স্থান-শিক্ষার জন্য, এবং সেই বিপ্লবের বীজমন্ত্র বপন করে চলেছে পিছনে ফেলে আসা মাটিতে, আগামী সম্ভাবনাময় দিনের জন্য। ফলত এই উপন্যাস কখনই রম্য নয়, যখন তেতো অস্বস্তি গলার কাছে দলা বেঁধে আসে, যখন গোরাদের সামান্য দাবীর বদলে গরীবের সরকার কমরেড প্রিয়াংশুর খুলি উড়িয়ে দেয়, খুবলে নেয় প্রেসিডেন্সী র বছর উনিশের সুশান্তর চোখ, খুবলে যায় গোরার হাতের মাংস।
    পাঠক এর কাছে দুটো আঙ্গিকে উপন্যাসিকা টা রাখা যেতে পারে, পৃথকভাবে বা সমান্তরালী। প্রথমত, নকশাল আমলে বন্দুক হাতে উত্তর কলকাতার গলি দিয়ে ছুটে চলার রোম্যান্টিজম কে দূরে রেখে বাস্তবের কাছাকাছি সেই সৈনিকদের মানসিকতা এবং বজ্রনির্ঘোষ এর ধ্বনী স্তব্ধ হয়ে যাওয়ার পরে নতুন করে স্বপ্ন দেখার স্পর্ধা - পাঠক কে অবগত করে সেই মূল্যবোধ বা নিঃস্বার্থ আত্মত্যাগের, যার জন্য কোলহারা শত শত মা।
    দ্বিতীয়ত, রাজনীতি নিয়ে সচেতন পাঠক পড়বেন এই উপন্যাস, প্রথম থেকে শেষ শব্দ, প্রতিটা অত্যন্ত গুরুত্ব সহকারে। ক্ষমতার কালো রঙে যে কোনো রঙ মিশলে অন্তিমে যে অমানিশা আসে- তা উপলব্ধি করা যাবে। তবে, একজন বিপ্লবীর প্রত্যয় ও আজীবন তার স্বপ্ন কে ধাওয়া করে যাওয়ার প্রয়াস এবং তার পারিপার্শ্বিক এর উপর প্রভাব, পাঠক প্রায় দেখতে পারবেন, লেখকের শৈলীর সুচারু ব্যবহার ও সময়কাল কে উপন্যাসিকার চরিত্র রূপে নির্মাণ করার ফলে।

    পড়ে ফেলুন আর ভাবুন, উপলব্ধিতে পৌছবার যাত্রাপথের জন্য শুভেচ্ছা রইল।
  • dc | ২৬ জানুয়ারি ২০১৯ ২২:৪৫404544
  • কয়েকটা হয়তো পিসির ফান্ডিং এ চলে।
  • S | ২৬ জানুয়ারি ২০১৯ ২২:২৮404543
  • *অষুধ
  • S | ২৬ জানুয়ারি ২০১৯ ২২:১৪404542
  • আজকাল একটা জিনিস খুব খেয়াল করি ইন্ডিয়ার খেলার সময়। বেশিরভাগই সব হয় এই অ্যাপ নয়তো সেই অ্যাপের অ্যাড দেখি। মানে প্রোডাক্ট সেইভাবে খুব কমই। এবং কোম্পানিগুলো রিলেটিভলি বেশ নতুন। যা অফার করে তেমন কিছু ইনোভেটিভও মনে হয়্না। বাড়িতে খাবার পৌঁছে দেবে। নয়তো অসুধ পৌঁছে দেবে। নয়তো এইটা বুক করুন। নয়তো এইটা কিনুন। এইসব। সবই স্টার্টাপ। এর বেশ কতগুলোতে সিইও বা কাছাকাছি পজিশনে সব ইয়ং ছেলেপিলেদের ভীড়। কয়েকজনকে তো পার্সোনালি চিনি, বা বলা ভালো চিনতাম।

    তা এসব কোম্পানিগুলো কি সত্যিই তেমন ব্যবসা করছে? নাকি সবই ভিসির ফান্ডিংএ চলছে আপাতত। কারণ দুবছর অন্তর অন্তর এই পপুলার অ্যাপগুলোর নাম বদলে যায়।
  • pi | ২৬ জানুয়ারি ২০১৯ ১৯:৪৫404541
  • জোড়াসাঁকোয় দ্বিতীয় লিটল ম্যাগ মেলায় গুরুচণ্ডা৯ আছে ৫৩ নং টেবিলে। এসে গেছে নতুন চারটি বই, মলয় রায়চৌধুরীর নিজের বাছাই, অমর মিত্রের নিরুদ্দিষ্টের উপাখ্যান ও অন্যান্য কাহিনি, বিপুল দাসের তোমার সংগে খেলা, ও ডিটেনশন ক্যাম্প ও নাগরিকপঞ্জীর বৃত্তান্ত নিয়ে দেবর্ষি দাস, স্বাতী রায়,সোমনাথ রায়ের সম্পাদনায় একটি সংকলন।
    কাল দুপুর একটায় জোড়াসাঁকোর মঞ্চে বইগুলির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন।

    মিতুলদি জানিয়েছে,
    মেলা হচ্ছে জোড়াসাঁকোর পিছনের গেটের পাশে দ্বারকানাথ মঞ্চে।
    বিভিন্ন ভাবে আসতে পারেন। শিয়ালদহ বা হাওড়া স্টেট থেকে বাসে জোড়াসাঁকো বলুন, নামিয়ে দেবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এসে জিজ্ঞাসা করুন - দ্বারকানাথ মঞ্চ, বলে দেবে।

    মনে রাখবেন, এটি জোড়াসাঁকোর পিছনের গেটের পাশে। সবচেয়ে কাছের বাসস্টপ গণেশ টকিজ (ঠিক যেখানে ব্রিজ ভেঙেছিল) আর গিরিশ পার্ক।

    সবচেয়ে কাছাকাছি মেট্রো স্টেশন - গিরিশ পার্ক। মেট্রো থেকে নেমে মাত্র দশ মিনিট হাঁটা দূরত্ব।

    তাহলে দেখা হোক, আজ ও কাল, ২৬ ও ২৭ জানুয়ারি
    বেলা ১২ টা থেকে ৮ টা
  • pu | ২৬ জানুয়ারি ২০১৯ ১৯:২১404540
  • ড্রোণ দিয়ে কান মোলা চড় দেওয়ানো যায়? ডিজাইন করে দে। তোর নিজের উপরে টেস্টগুলো হওয়া চাই। তারপর অভি ইত্যাদি।
  • T | ২৬ জানুয়ারি ২০১৯ ১৮:০৯404539
  • চড় প্রতি কুড়ি টাকা নিই। চিঁড়ে দৈ এক্সট্রা।
  • pi | ২৬ জানুয়ারি ২০১৯ ১৭:৪০404538
  • অভির জন্য কেউ সুপারি নেবে!!
  • pi | ২৬ জানুয়ারি ২০১৯ ১৬:০৯404537
  • pi | ২৬ জানুয়ারি ২০১৯ ১৪:২৪404536
  • pi | ২৬ জানুয়ারি ২০১৯ ১৪:১৫404535
  • প্রচ্ছদ একটু বদলাল তন্বী হালদারের বইয়ের। এই প্রচ্ছদ আর ইন্দ্রাণীদির বই এর বেস ছবি গেস্ করা যায়? কীভাবে করা?



  • PM | ২৬ জানুয়ারি ২০১৯ ১০:৪৩404534
  • প্রনব বাবু কি নাগপুরে পদধুলি দেবার পুরস্কার পেলেন ? যই হোক ভলো লাগছে
  • S | ২৬ জানুয়ারি ২০১৯ ০৯:৩৩404533
  • রোহিত সেন্চুরি মিস করলো। বাজে শট খেলে।
  • cb | ২৬ জানুয়ারি ২০১৯ ০৯:২৬404532
  • জোজোর প্রথম গল্প টা মনে হয় নীলমূর্তি রহস্য। জোজোর এক পিসেমশাই এর সাথে কাকাবাবুর ডুয়েল
  • S | ২৬ জানুয়ারি ২০১৯ ০৭:৪০404531
  • আজ ধাওয়ান আর রোহিতের রান করার আরেকটা চান্স আছে।
  • সিকি | ২৬ জানুয়ারি ২০১৯ ০৭:৩০404530
  • হ্যালো টেস্টিং, দুচ্ছাতা, আমার্নামটা এই রকম আসচে কেন?
  • অচল সিকি | ২৬ জানুয়ারি ২০১৯ ০৭:২৮404529
  • বিজেপি জিতে এলে পরের বছর নাটা মল্লিক ভারতরত্ন পাবেন।
  • Atoz | ২৬ জানুয়ারি ২০১৯ ০২:৫৭404528
  • টিম, আছো? বকমাছের ছবি দেখ্লাম এই প্রথম, ফেবুতে। অনেককাল আগে তুমি বকমাছ বলেছিলে, কিন্তু বিশ্বাস হয় নি। দেখ্লাম সত্যি উড়ন্ত বকের মতন শেপ। ঃ-)
  • Atoz | ২৬ জানুয়ারি ২০১৯ ০২:৪৯404527
  • কেকে কে মনে পড়ে এইসব প্রশ্নগুলো মনে এলেই। কিন্তু কেকে কোথা? বাঘু পর্যন্ত উধাও!
  • Atoz | ২৬ জানুয়ারি ২০১৯ ০২:৩৭404526
  • আচ্ছা, জোজো কোন্‌ সময় থেকে আসে সন্তু-কাকাবাবু কাহিনিতে? প্রথম দিকের কাহিনিগুলোতে তো জোজো ছিল না! নীলমূর্তি রহস্য থেকে কি জোজো এল?
  • anandaB | ২৬ জানুয়ারি ২০১৯ ০২:২৯404525
  • ভালো বলেছেন, চেষ্টাই করিনি এতদিন :) এবার দেখবো
  • S | ২৬ জানুয়ারি ২০১৯ ০২:১২404524
  • বলছি গুগল বলে একটা ওয়েবসাইট আছে। সেখানে ফিরিতে খেলা দেখা যায় কিনা সার্চিয়ে দেখেছেন?
  • anandaB | ২৬ জানুয়ারি ২০১৯ ০২:১০404523
  • এক তো অফিস এ, আর দুই কোনো কেবল অথবা ইন্টারনেট সাবস্ক্রিপশন নেই, ফলে ক্রিকইনফো ভরসা :)
  • S | ২৬ জানুয়ারি ২০১৯ ০১:৫৩404522
  • "খেলা তো দেখতে পাচ্ছি না"

    কেন?
  • anandaB | ২৬ জানুয়ারি ২০১৯ ০১:৩৬404521
  • :) খেলা তো দেখতে পাচ্ছি না, তবে আমার ধারণা পিচ বোধহয় সহজ হয়ে আসছে ব্যাটিং এর জন্য

    অথবা আগের ইনিংস এ ইংল্যান্ড জাস্ট প্যানিক করে অল আউট হয়ে গেছে ৭৭ রান এ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত