এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৬ জানুয়ারি ২০১৯ ০১:১৯404520
  • হ্যাঁ। হোল্ডারের ডাবল সেন্চুরি। ২৯৫ রানের পার্টনারশিপ এই স্টেজে। ৬২৭ রানের লীড। ইংল্যন্ড দুবার অল আউট হয়ে যাবে ঐ রান করতে করতে।
  • anandaB | ২৬ জানুয়ারি ২০১৯ ০০:২৩404519
  • ওয়াও, ওয়েস্ট ইন্ডিজ তো পুরো কাঁপিয়ে দিচ্ছে
  • S | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:২৩404517
  • সঙ্গে সুমন কিছু বলবে না?
  • অর্জুন অভিষেক | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:১৫404516
  • প্রণব মুখোঃ র 'ভারতরত্ন' প্রাপ্তীতে বেশ খুশী আমি।
  • dc | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:১১404515
  • কাল আনন্দবাজারে গদগদ হেডলাইন হবে, "কীর্ণাহারের ব্রাহ্মণসন্তান..."

    যাকে বলে স্পট অন! :d
  • Samik Mukherjee | ২৫ জানুয়ারি ২০১৯ ২২:০৯404514
  • যোগ্য ব্যক্তিটি আপন যোগ্যতার বলে যোগ্য সম্মানটি পেয়েছেন। এত কতা কীসের?

    উফ্ফ, কাল আনন্দবাজারে গদগদ হেডলাইন হবে, কীর্ণাহারের ব্রাহ্মণসন্তান ...
  • aka | ২৫ জানুয়ারি ২০১৯ ২১:৪৫404513
  • কুস্তি, সুমো, মার্শাল আর্ট এসবও বোরিং লাগে।
  • b | ২৫ জানুয়ারি ২০১৯ ২১:৪৩404512
  • হাইট হত সোনিয়াকে দিলে। গান্ধীগিরির হদ্দমুদ্দ।
  • | ২৫ জানুয়ারি ২০১৯ ২১:৩২404511
  • আহা শাখায় গিয়ে সেবা টেবা করে এল তার একটা পুরস্কার নেই! একটা হোয়া গ্রুপে মারাঠীতে মেসেজ এসেছে আদবানি ঘরে দজ্জা দিয়ে দেবালে মাথা ঠুকে কাঁদছে।
  • dc | ২৫ জানুয়ারি ২০১৯ ২১:২৬404510
  • বাব্বা শেষে কিনা পোনোবদাও ভারতরত্ন!
  • S | ২৫ জানুয়ারি ২০১৯ ২১:১৬404509
  • আমার তো কবাডি লীগ দেখতে ভালই লাগে।
  • | ২৫ জানুয়ারি ২০১৯ ২১:০৬404508
  • পোনোব মুখাজ্জি ভারতরত্ন
  • Ekak | ২৫ জানুয়ারি ২০১৯ ২০:৫৩404507
  • ওভাবে দেখানো হয় বোলে। জঘন্যো ভাবে ক্যমেরা বসানো হয়। বডি কন্ট্যাক্ট গেম, ধুলো উড়ছে, মাসল মুভমেন্ট কিছুই ধরা পরেনা ঐ জগন্নাথ করে বসিয়ে রাখা ক্যমে। মর্শাল আর্ট শুটিঙ্গ এর স্টাইলে ক্লোজ এন্ড লঙ্গ মিক্স করে কোর্লে কী দান্রাবে সেটা দেখা হোক।
  • aka | ২৫ জানুয়ারি ২০১৯ ১৯:৫৯404506
  • কবাডি খেলতে ভালো লাগে, দেখতে ভালো লাগে না। বোরিং লাগে। খোখোও তাই।
  • Izhikevich | ২৫ জানুয়ারি ২০১৯ ১৪:২৬404505
  • তাও শেষ নয়। এইসব আবার রাইটার্স ঘুরে দিল্লী ফেরৎ যাবে। তারপর ওঁরা জানাবেন। নামেই ডিজিট্যাল ইন্ডিয়া, আর নামেই উন্নয়ন ইত্যাদি হাবিজাবি।
  • Izhikevich | ২৫ জানুয়ারি ২০১৯ ১৪:২২404504
  • দু বছর দু মাস তেইশ দিন এগজ্যাক্টলি। এতদিন আগে হোম মিনিস্ট্রি সাইটে জমা দেওয়া ছেলের ভারতীয় নাগরিকত্বের অ্যাপ্লিকেশন আজ কলকাতার কালেক্টরের কলমের ছোঁয়া পেলো। এতদিন ধরে বার পনেরো কালেক্টরেটে দৌড়োদৌড়ি, দুবার পুলিশ কোর্টের চক্কর কাটা, দুবার লর্ড সিনহা রোডে আইবির অফিসে এবং রিজেন্ট পার্ক থানায় একই ডকুমেন্টের তিন কপি করে জমা দেওয়া, বার তিনেক রাইটার্সে সইয়ের জন্যে হত্যে দেওয়া, আর রিজার্ভ ব্যাঙ্কে চালান কেটে টাকা জমা দেওয়ার পর।

    মেইন কারণ নাকি সিটিজেনশিপ সেল এর লোকজন এরকম কেস আগে কখনো দেখেননি, যেখানে আমেরিকান পাসপোর্ট হোল্ডার ভারতীয় নাগরিকত্বের জন্যে অ্যাপ্লাই করেছে।

    অথচ ৭ বছর ওসিআই কার্ড থাকলে এসব সহজে হওয়ার কথা।
  • Kaju | ২৫ জানুয়ারি ২০১৯ ১৪:০৩404503
  • আতোজদিদি, আজ মধুকবির জন্মদিনে বীররসাত্মক পদ্য ফাটাফাটি হইল।

    তবে কিনা আমার ছাতি ইত্যাদি সকলই ২৬, ম্যাট্রিকে ভূগোলেও ৫৬ পাইনি, চা-ওলার চেলা হতে বললে ছিটকে ৫৬ হয়ে যাব।
  • Bhaabchhi | ২৫ জানুয়ারি ২০১৯ ১১:২৩404502
  • লতুন জেন সেক পিয়াংকাকে নিয়ে এখানে কেউ টুঁ শব্দটি কল্লে না গা!
  • b | ২৫ জানুয়ারি ২০১৯ ০৯:৫৮404501
  • আয়ারল্যান্ডে গেলিক গেমস, যার অ্যাপিল আয়ার্ল্যান্ড ছাড়া অন্য কোথাও নেই, খুব ভালো ভাবে পরিচালনা করা হয়, তার ফ্যানবেসও প্রচুর।
    কবাডিতে যা স্ট্যামিনা আর স্কিল লাগে, তা সাহেবদের কোনো খেলার থেকে কম নয়। টিভিতে সেদিন দেখি কবাডি প্রিমিয়ার লিগ হচ্ছে, ভালো লাগলো। সেরকম আমাদের দিশি কুস্তি-ও প্রোমোট করা যায়।
    কিন্তু ঐ। সাহেবরা পিঠ চাপড়িয়ে বলবে বাঃ বেশ খেলেছো। নইলে আবার সেটা খেলা নাকি?
  • অর্জুন অভিষেক | ২৫ জানুয়ারি ২০১৯ ০৯:৫০404500
  • ডোভার লেন মিউজিক কনফারেন্সে কি সব সিজন টিকিট ?
  • Ekak | ২৫ জানুয়ারি ২০১৯ ০৭:০০404499
  • * আর ছিল না।
  • Ekak | ২৫ জানুয়ারি ২০১৯ ০৬:৫৯404498
  • টাকা নেই ইত্যাদি তো, ইনোভেশনলেস সরকারি মার্কেটিং এর ফল। রণজিৎ সিংজি থেকে শুরু যে লিগ্যাসি তাকে স্বাধীন ভারতের সরকার জাস্ট বহন করে গ্যাছে। ভারতের ক্লাইমেট -শারীরিক সক্ষমতার সঙ্গে খাপ খেয়ে যায় এরকম খেলা আর ছিল এরকম তো নয়। সরকার সেগুলোকে প্রমোট করলে ঠিকই সেসব খেলে টাকাও আসতো। প্রাইভেটের টাকা -আইপিএল এসব তো আজকের গপ্পো। সেটাকে দোষারোপ করে লাভ নেই। কিন্তু জাস্ট ক্রিকেট ছাড়া টাকা নেই বলে, ক্রিকেট ছাড়া প্রমোশন ও হবেনা এ একেবারেই নেগলিজেন্স এবং ফলাফলকে কারণ বলে চালানোর চেষ্টা। নানারকম খেলাতেই যে টাকা হওয়া সম্ভব এটা বিশ্বের অনেক দেশ প্রমান করে দিয়েছে। কাজেই ওরকম স্বতঃসিদ্ধ কিছু না।
  • anandaB | ২৫ জানুয়ারি ২০১৯ ০৪:৫৮404497
  • যাক, ওয়েস্ট ইন্ডিজ প্রায় ৩৫০ রান এর লিড নিয়ে নিয়েছে, প্লাস আরও ৪ উইকেট ও রয়েছে। মনে তো হচ্ছে হারবে না
  • S | ২৫ জানুয়ারি ২০১৯ ০৪:৫৩404496
  • হ্যাঁ আইপিএল সুপার সাকসেসফুল। কিন্তু টেস্টে এতো ভালো খেলছে ইন্ডিয়া। আর বিগত দুদশক ধরে ইন্ডিয়ায় একমাত্র ক্রিকেটেরই বাজার ছিলো।
  • lcm | ২৫ জানুয়ারি ২০১৯ ০৩:৫২404495
  • ক্রিকেট ছাড়া অন্য খেলায় অত টাকা নেই
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৯ ০৩:৫১404494
  • ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলা কি সেভাবে ইন্ডিয়ায় --- মানে সেরকম --- মানে ইয়ে --- ঃ-)
  • lcm | ২৫ জানুয়ারি ২০১৯ ০৩:৫০404493
  • ইউএসএ-তে বাচ্চাদের মধ্যে সকার বেশ ওপরে, কিন্তু প্রফেশন্যাল লেভেলে তেমন পয়্সা নেই, ভিউয়ারশিপ নেই --- -
    মোটকথা ক্রিকেট খেলাটা এখন ইন্ডিয়ার খেলা
  • S | ২৫ জানুয়ারি ২০১৯ ০৩:১৪404492
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত