এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৯:২৩403830
  • এরা কেউ ই ক্লিয়ারলি ভালো লোক না। খ
  • kha | ১১ জানুয়ারি ২০১৯ ১৯:২২403829
  • এ বাবা খ
  • খখখখখখখনুদা | ১১ জানুয়ারি ২০১৯ ১৯:১৯403828
  • হল?
  • খ্যাঁক খ্যাঁক খ্যাঁক | ১১ জানুয়ারি ২০১৯ ১৯:১৮403826
  • হল?
  • খক খক খক | ১১ জানুয়ারি ২০১৯ ১৯:১৮403827
  • হল?
  • খ খ খ | ১১ জানুয়ারি ২০১৯ ১৯:১৭403825
  • হল?
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৯:০১403824
  • বাংলায় নামে ব লিখে দেখাও তো চাঁদু। মেন টেক্স্ট এর ট্রান্সলিটারেশন ইউজ না করে। খ
  • b | ১১ জানুয়ারি ২০১৯ ১৯:০০403823
  • সত্যবাহনঃ আমি যখন খুলনায় চাকরি করতাম, ফাউসন সাহেব নিজে আমায় সার্টিফিকেট দিলে, 'বিদ্যায় বুদ্ধিতে, জ্ঞানে উৎসাহে, চরিত্রে সাধুতায় সেকেন্ড টু ন-ন!' - কারুর চাইতে কম নয়। আমি কি সেকথা তোমায় বলতে গিয়েছিলাম?
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:৫৬403822
  • দমু কি করে বাংলায় নামের জায়গায় দ লেখে এটা আমার জানার খুব ইচ্ছে। কিন্তু অতটা ইচ্ছে নেই যে পুনা অব্দি যাব। দেখি ব্ল্যাংকি যায় কিনা। ;-) খ
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:৫৪403821
  • আমার এক বন্ধু ছিল সে ছিল জিনাত আমন ফ্যান, রাত্রে মাঝে মাঝে ও জিনাত ও জিনাত বলে কাঁদতো। আমি একদিন ওর ঘরে গিয়ে দেখি রীতিমত চোখে জল। তখন যেখানে বিশুদ্ধ বাংলা পদাঘাত করলে এই অসুখ ঝট করে সেরে যায়, পরিস্থিতির চাপে তাই করতে হয়েছিল ঃ-)))) খ
  • b | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:৫২403820
  • মানে ধরুন কমলকুমার যেমতি সিগনেচর রামকৃষ্ণায় নমঃ লিখিতেন সেরূপ?
  • dc | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:৫১403819
  • যাক মাধুরী আর জয়া প্রদার তাফাত আরও একবার পরিষ্কার হলো। জয়া প্রদা সাইকেল অ্যাক্সিডেন্টেই থেমে থাকতো, মাধুরী কোথায় গিয়ে থামতো সে আর বল্লাম না।
  • dc | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:৪৯403818
  • পিনাকী, অবশ্যই :) ফ্রিজের এক কোনে আধ বোতল গ্রে গুজ এখনো পড়ে আছে, দেখা হলে কাবাব সহযোগে সেটা শেষ করা যেতো। ভবিষ্যতে সাক্ষাত হলে অবশ্যই খাওয়া দাওয়া হবে।

    "আচ্ছা খ-এর পোস্ট কি আজকাল হোয়াটস্যাপে অন্যের নামে ভাইরাল হচ্ছে, তাই পোস্টের শুরুতে মাঝে শেষে 'খ' লেপটে দিচ্ছে?"

    এটা তো খ দার সিগনেচার! আজ থেকে আশি বছর পর যখন খ দার অপ্রকাশিত রচনাবলী বেরোতে থাকবে তখন যাতে এইসব পোস্ট সহজেই খুঁজে পাওয়া যায় সেজন্য লাস্টে একটা করে খ লিখে দেয়। এসব আমরা বুঝি।
  • b | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:৪৭403817
  • আমার ঐ টৈটা পড়লে থেকে থেকেই চলচ্চিত্তচঞ্চরী মনে পড়ে।
  • পিনাকী | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:৪৬403816
  • মাধুরী নিয়ে কথা উঠলেই এরকম কিছু টুকরো-টাকরা অ্যানেকডোট বেরিয়ে আসবে। সেগুলো আবার বাংলা সাহিত্যে মাধুরীর কন্ট্রিবিউশন ধরে নিতে হবে।
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:৪৪403815
  • জয়া প্রদার সিনেমা দেখার পরেই আমার প্রচন্ড রেগুলার সাইকেল অ্যাকসিডেন্ট হত। কারণ আমি সব সময়েই ওনার কথা ভাবতাম। অত দীর্ঘদিনের জন্য লেনিনকে আমার হৃদয় থেকে অপসারণ করতে আর কেউ পারে নি। খ
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:৪০403814
  • এটা বিরাট নিউজ গুরু, থ্যাংক্স।

    আমারো ভালো লাগে না, কিন্তু একটা প্রুডিশ পিউরিটান সময় সেটা কে চ্যালেঞ্জ করেছে খানিকটা এই জন্যেই হাংরি পড়তে হবে, ইতিহাসের দলিল বলে তো একটা ব্যাপার আছে রে বাবা। ভুতের গল্পের সঙ্গে প্রচুর মিল ;-)))

    মাধুরী নিয়ে আমার একটা বক্তব্য ছিল। যে উনি শ্রীদেবীর চেয়ে ভালো কিন্তু জয়া প্রদার থেকে খারাপ। তো এই নিয়ে আমার একটা প্রেম ভেঙ্গে গেছিল। কারণ একটা অদ্ভুত অ্যারিথ্মেটিকে জনৈকা দুর্গাপুর শিল্পাঞ্চলের মাইরি যেদিন যে সিনেমাটা বেরোতো সেদিন সেই হিরৈন সেরা। কিন্তু কেউ ই দুই বা তিন না। এই কঠিন লজিকে আমি ভগ্ন হৃদয়ে তাড়ি খেতে চলে গেসলাম। তাও বাংলা কবিতার দিকে চোখ ফেরাই নি, এটাই বাংলা সাহিত্যে আমার সেরা কন্ট্রিবিউশন। খ
  • পিনাকী | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:৩১403813
  • ডিসি আপনার একটা খাওয়া পাওনা রইল সাক্ষাতে। চারদিকে নানারকম প্রতিকূল পরিমন্ডলের মাঝে আপনি যেভাবে, যে সাহসের সাথে, একলাইন মাধুরী-মুগ্ধতা জানিয়ে গেছেন, তা কেবল আমার আপনার মত পোকিত রূপমুগ্ধদের পক্ষেই সম্ভব। টুপি খুললাম এবং একটুকরো তেজাববাসা।
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:১০403812
  • আমি মরাচৌ আদৌ পড়ি না বস। আমার অসম্ভব বিশ্রি লাগে একটুও এগোতে, কাজেই কুনো মতামত নাই। (মানে একটাই মত 'রাবিশ')

    কিন্তু শোন মার্গারেট অ্যাটউড হ্যান্ডমেইডস টেল এর সিক্যুএল আনছেন প্রায় ৩০+ বছর পরে। আগ্রহে অপেক্ষা করছি।
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:০৬403811
  • হুতো, তুমি একটু ভাবনা চিন্তা করে ল্যাখো যে কি বিষয় আলোচনা হত তোমার ছোটোবেলার ত্রিপুরার লোকাল ম্যাগে। হোয়াট ওয়াজ বিইং ডিসকাসড? বা মাসিমা কে বলো লিখতে। খ
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:০৪403810
  • কিন্তু মলয় বাবুর লেখা র একটা ইন্টারেস্টিং দমু কি লক্ষ্য করেছো, পাটনা ঘাটশিলা সব ই হল, কিন্তু ইট ওয়াজ অল অ্যাবাউট ক্লেমিং কলকাতা। আমার এইটা খুব বিচিত্র লাগে। কলকাতা কলোনিয়াল ক্যাপিটাল ঠিকাছে, কিন্তু এত মননভূমি হবার কি আছে, যে যেখানে যত বাঙলা পত্র পত্রিকা তাদের খাতির নির্ভর করবে, তাদের কলকাতার স্ট্রীট ক্রেড এর উপরে, এবং জেলা পত্র পত্রিকা সীন এখনো অনেকটা তাই, এমনকি বাঙালি অ্যাসোসিয়েশন এর রাজনীতি ও এটার ই প্রোজেকশন, কে কত কলকাতায় কালচারাল সীনে কানেকটেড, এবং এখানকার শিল্পী দের ও মূল কল শো এর কারণে বাজার হল ভারতের বিভিন্ন শহরের বা জেলার বিভিন্ন শহরের বা দেশের বাইরের বড় অ্যাসোসিয়েশন গুলোর সঙ্গে যোগাযোগ। পোলিটিকাল ইকোনোমি অফ বাংলা সংস্কৃতি আপাতোত এটা। কিন্তু তার চেয়েও স্ট্রাইকিং হল, সাহিত্যে স্থান প্রতিনিধিত্ত্বের সমস্যা। এটা নিয়ে আমার একাধিক ভাবনা চিন্তা আছে, কিন্তু কোনোটাই নিশ্চয়ী মৌলিক না এই আশংকায় আর জেনেরালি এ বিষয়ে আলোচনা আগে খোরাক হবার কারণে কথা বাড়াচ্ছি না ঃ-))) খ ইতি
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৮:০৩403809
  • আজকাল দুনিয়ার সমস্ত ফোন ল্যাপীতে বাংলা লেখা যায় প্রায় কোন চেষ্টা ছাড়াই। ডেস্কটপদের কথা জানি না, ওদের সাথে দেখা হয় না বহুবছর।
  • র২হ | ১১ জানুয়ারি ২০১৯ ১৭:৫২403808
  • পল্লব ভট্টাচার্যর উপন্যাস নিয়ে সুশান্ত রায় একটা টই খুলেছিলেন। লিখেছিলেন বড় অংশের বাঙালী বিশ্বসাহিত্য দর্শন ইত্যাদি নিয়ে পড়াশুনো করেও ‘প্রমিত’ বাংলাক প্রচলিত ক্রিয়াপদ নিয়ে ঘেঁটে যান। পড়ে, খুব সম্ভবত শঙ্খ, প্রশ্ন করেছিলেন কারা সেইসব বাঙালী।

    তো এই অপরিচয়ের জায়গাটা তো আছেই। সেখানে একটা অনতিক্রম্য বিচ্ছিন্নতা আছে।

    তারপর ধরো সাহিত্যের শহুরেপনার ক্ষেত্রেও স্বাভাবিকভাবেই পার্থক্য আছে।

    এইসব আরকি।
  • র২হ | ১১ জানুয়ারি ২০১৯ ১৭:৪৩403807
  • আসাম ত্রিপুরার লোকজনের খুব একটা আদানপ্রদান একসঙ্গে লেখালিখির ব্যাপার ছিল - কিছু লিটল ম্যাগ শিলচর থেকে বেরুতো, সেখানে ত্রিপুরার লেখকরা লিখতেন। কলকাতা দূরের গ্রহ তখন (আমার মনে হয় এই আদানপ্রদানের প্রশ্নে এখনো)।
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৭:৪১403806
  • নানা কোথাও আমার পোস্ট কোথাও কপি হয় নি, আমি বাংলায় খ নামের জায়্গায় লিখতে পারি না বলে কোথাও একটা লিখে নিয়ে তার পরে উপরে নামের জায়গায় দিয়ে দি। বাংআলি ন্যাশনালিস্ট সৈকত প্রথমের কাগজে নাম টা কেন বাংলায় লেখা জায় না বুঝি নি, ইহা ত্রিপুরায় নকুর অনুপস্থিতির মত ই রহস্য ময় ঃ-)))) এখন সব ল্যাপি কেনো বাঙালি নয় বলে প্রশ্ন তুললে প্রশ্ন টি বিচিত্র হলেও আমরা প্রতিবাদ করবো না, এন আর সি আর তার পরের রাজনীতি আমাদের বোকা বোকা করে দিয়েছে নানা অর্থে। ইতি খ
  • র২হ | ১১ জানুয়ারি ২০১৯ ১৭:২৯403805
  • হ্যাঁ, ল্যান্ড হোল্ডিং প্যাটার্ন - জুম, সমতল বনাম জঙ্গল এইসব। বাঙালী সংস্কৃতিও কলকাতা/ পবঙ্গ থেকে একদিকে অন্যরকম, আবার সেখানে পবঙ্গ থেকে চাকরী করতে আসা তরুনদের লক্ষ্যনীয় কখনো কৌতুহলী কখনো বড়দাসুলভ উপস্থিতি, আবার বড় অংশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সঙ্গে সাংস্কৃতিক অপরিচয়হেতু বিচ্ছিন্নতা, এইসব নানা ফ্যাচাং।
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৭:২৪403804
  • আচ্ছা খ-এর পোস্ট কি আজকাল হোয়াটস্যাপে অন্যের নামে ভাইরাল হচ্ছে, তাই পোস্টের শুরুতে মাঝে শেষে 'খ' লেপটে দিচ্ছে?
  • র২হ | ১১ জানুয়ারি ২০১৯ ১৭:২২403803
  • হাহাহা :D

    নকশালরা হারিয়ে এবং হাংরিরা (ত্রিপুরার সাহিত্য জগতে কিন্ত হাংরিরা বিশাল হল্লাবোল করেছিল, এমনকি একজন (অন্তত) খুনও হয়েছিলেন, মূলত লেখার সূত্রে - লেখকগোষ্ঠীর হাতে না, রামরাম, সম্ভবত কং গুল্ডাদের হাতে) ঝিমিয়ে যাওয়ার পর কম বয়সীদের লিটল ম্যাগাজিন বড় বেশী রাবীন্দ্রিক বা বড়জোর কল্লোলটাইপ হয়ে পড়ে, কিছু খুচরো ব্যতিক্রম ছিল, তবে তাদের নিয়মিত কাগজ ছাপানোর পহা ছিলনা।

    ত্রিপুরায় নকুরা সেরকমভাবে টিঁকে থাকতে পারেনি - একদিকে ত্রিপুরায় শহরকেন্দ্রিক রাজনীতি কম - অন্যদিকে জমি টমির ব্যাপারটাও অন্যরকম, জুমচাষ ইত্যাদি। যদ্দুর জানি নৃপেনবাবু দশরথবাবুর আমলে পাহাড় জঙ্গলে সিপিএম ঘোরতর ভিত্তি বানিয়েছিল, তো সেই সব ব্যাপার, মোদ্দা কথা হলো মেনস্ট্রীম বাম ছাড়া কেউ তখন লিটল ম্যাগ করতোই না!
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৭:১২403802
  • অবশ্য ল্যান্ড হোল্ডিং এর প্যাটাঅর্ন ই তো আলাদা, তাইলে আর বাংঅলার কৃষক আন্দোলনের যেটা তেভাগা অনওয়ার্ড্স রুপ সেটার মডেল তো মিলবে না, যাই হোক ফান্ডা দে, হোয়াট ইজ সো ডিফারেন্ট দেয়ার ইন বাংআলি সংস্কৃতি, ইট ক্যানট বি আ স্যাটেলাইট স্টেট অর ওয়াজ ইট? খ
  • | ১১ জানুয়ারি ২০১৯ ১৭:১০403801
  • অবশ্য একটা কেস আছে, ত্রিপুরা বাম হচ্ছে তো সেভেন্টিজ এর শেষের দিকে বাঙালি রিফিউজি এসে সেটল করার পরে, বুজেছি এই জন্যে সত্তরের সংস্কৃতি আগুন মিস ঃ-))))) কিন্তু তোদের ওদিকে ভাসানি ইম্প্যাক্ট নাই, এটা বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে। নিশ্চয়ী আছে, আমি কিসুই জানি না। খ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত