এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ০৭ জানুয়ারি ২০১৯ ১৮:২০403650
  • আমি ৩০% মত বুঝতে পারি যদিও কিন্তু পুরো ভাষাটা শিখতে চাই।
  • অর্জুন অভিষেক | ০৭ জানুয়ারি ২০১৯ ১৮:১৯403649
  • কলকাতায় মরাঠী কোথায় শেখানো হয় ?
  • | ০৭ জানুয়ারি ২০১৯ ১৫:৫৯403648
  • কমপিউটারে অনুবাদ করেছে হতে পারে। খ
  • de | ০৭ জানুয়ারি ২০১৯ ১৪:৩০403647
  • "বিএমজে জার্নাল প্রকাশিত এক গবেষণায় পাওয়া গিয়েছে, কম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেলে ওজন কমানোর ক্ষেত্রে সাহায্য করতে পারে। কারণ কম কার্বোহাইড্রেট খাওয়ার ফলে ক্যালোরি পুড়ে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পায়। তাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনার খাবার থেকে দুরে রাখুন। যা ওজন কমানোর ক্ষেত্রে তাদের সাহায্য করতে পারে। "

    কোন ভাষায় যে লেখে এই সময়! আজকাল বেশীর ভাগ প্রতিবেদনের মাথামুন্ডু থাকে না -
  • S | ০৭ জানুয়ারি ২০১৯ ১২:১৯403646
  • এই টেস্টে এক্টুর জন্য বেঁচে গেলো অজিরা। এই কারণেই আগের টেস্টে ফলো অন না করানোটা অদ্ভুত লেগেছিলো।

    কাল এশিয়ান কাপে থাইল্যন্ডকে ৪-১ হারালো ভারত। ছেত্রি একাই দুশো।

    দার্জিলিং অনবদ্য।
  • অর্জুন অভিষেক | ০৭ জানুয়ারি ২০১৯ ১২:০৮403645
  • @আতজ, ব্রাহ্মদের স্পন্সরশীপের খুব অভাব হয়নি। মালদার পার্টিরা ছিল কিন্তু বাঙালীদের সব কিছুতে নাক উঁচুমী আর ক্লাস কন্সাস্নেস সর্বনাশ করে দিয়েছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। ভারতে অন্য রাজ্যে এই ব্যাপারটা তুলনামূলক ভাবে কম।

    আমরা নিজেদের লোকদেরই নিজেরা দূরে ঠেলে দিই।
  • b | ০৭ জানুয়ারি ২০১৯ ১০:৪৭403644
  • (স্কেপটিক বলছে, এই অজিদের-ও না হারালে আর কবে হারাতো)?
    তবে সেক্ষেত্রেও আমি অমিতকে ক দিচ্ছি, ইট্স অল অ্যাবাউট টেকিং চান্সেস। মনে রাখতে হবে, সিরিজ ১-১ হয়ে যাওয়ার পরেও এরকম কামব্যাক, ধোনিবাবুর আমলে ভাবা যেতো না।
    টু বি ফেয়ার এনাফ, ইংল্যান্ড বা সাউথ আফ্রিকার সিরিজ রেসাল্ট অন্যরকম হতেই পারতো, ৪-১ বা ২-১ না হয়ে। ইংল্যান্ডে অন্ততঃ ২-২ অবধারিত ছিলো, বিশ্রি মানসিক চাপে হেরে গেলো। খুব হতাশ লেগেছিলো।
  • amit | ০৭ জানুয়ারি ২০১৯ ০৮:৩৯403643
  • বেঁচে গেলো অজিরা, এখনো বৃষ্টি হচ্ছে। এখন শুরু হলেও সব কটা উইকেট ফেলা চাপের।

    যাই হোক ২-১ মন্দ কি। জিতে মাথা উঁচু করে ফিরছে প্রথম বার, লং লাইভ বিরাট এন্ড টীম বয়েজ। জব ওয়েল ডানে।
  • Atoz | ০৭ জানুয়ারি ২০১৯ ০২:৩১403642
  • রায়েদের ব্যবসাটাকে পর্যন্ত চালাতে দিল না, নিলামে তুলে সব নিয়ে নিল পাওনাদারেরা। তখন ব্রাহ্মরা এগিয়ে এসে অনেকে মিলে অর্থসাহায্য করে বাঁচাতে পারতো না? কাঁকড়াদের মাঝখানে মহা মুশকিল, যে ধর্মই হোক না কেন!
  • Atoz | ০৭ জানুয়ারি ২০১৯ ০২:১৬403641
  • বড়লোক, বড়লোক। ব্যবসায়ী। খদ্দেররা বড়লোক। মন্দির কি হাওয়া থেকে হবে? ধর্ম হোক, অধর্ম হোক, সবই ব্যবসা।
    সবই বাজার, বুইলেন মশাই?
    এরা একদিন বিজনেসে মশাই জিউইশদেরও বিট দেবে। খুবই আশান্বিত বোধ করি। হারারি সায়েবকে পর্যন্ত বিপাসনা গছিয়ে দিয়েছে এক গোয়েঙ্কা। ঃ-)
  • অর্জুন অভিষেক | ০৭ জানুয়ারি ২০১৯ ০১:২৪403640
  • গুজরাতে স্বামী নারায়ণ যে ধর্মীয় আন্দোলন শুরু করেন সেটার বিষয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য দিলেন বক্তা। কিন্তু ব্যাপার হল আমার খুব মন দিয়ে শোনা হয়নি। দেখি নেক্সট দিন আর্কাইভে গেলে লেকচারটির কপি পাই কিনা দেখি। ভারতে বিভিন্ন জায়গায় সেই সময়ে কিছু ধর্মীয় আন্দোলন হচ্ছিল, সেই সময়ের সামাজিক অবস্থার কথা বক্তা পর্যালোচনা করছিলেন।
  • অর্জুন অভিষেক | ০৭ জানুয়ারি ২০১৯ ০১:১৯403639
  • @আতজ, অনেক কাল এ পথ মাড়ানো হয়নি। মূল কারণ, ব্যস্ততা। আপনার মেসেজগুলো তাই চোখে পড়েনি। রিয়্যালি সরি।

    মাস খানেক আগে সি এস এসে এক সাহেব স্কলার রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ, গুজরাতে স্বামী নারায়ণ ও তার সম্প্রদায় নিয়ে একটি লেকচার দিলেন। রামমোহন ও স্বামী নারায়ণ সমসাময়িক। পুরো টক আমার শোনা হয়নি। কিন্তু উনি দেখালেন দুটি ধর্মীয় সম্প্রদায়ের এক সময়ে সূচনা হয়েছিল। রামমোহন যে সাহেব প্রভুদের চিনতেন তাদের সঙ্গে স্বামী নারায়ণেরও পরিচয় হয় এবং স্বামী নারায়ণের দুটি চিঠিতে রামমোহনের উল্লেখ আছে যেখানে তিনি রামমোহনের কিছু লেখা সম্পর্কে কৌতূহল প্রকাশ করছেন।

    বর্তমান সাহেব স্কলার মশাই বললেন আজ ২০১৯- '১৯ এ যখন পৃথিবীর প্রায় প্রতিটি বিখ্যাত শহরে স্বামী নারায়ণ সম্প্রদায়ের বিশাল বিশাল মন্দির, সেখানে ব্রাহ্ম সমাজ মন্দির খুঁজতে মাইক্রস্কপ লাগে।

    ঐ লেকচারটা শোনার সময় আপনার কথা মনে পড়ছিল।
  • Atoz | ০৭ জানুয়ারি ২০১৯ ০০:৫৩403638
  • অর্জুন, আপনাকে হ্যানিই। ঃ-)
    ব্রাহ্মসমাজ বিষয়ে লেখার জন্য মাঝে মাঝেই আপনার কাছে দরবার করি, কিন্তু আপনি কোনো কথা কন না। ঃ-)
  • অর্জুন অভিষেক | ০৭ জানুয়ারি ২০১৯ ০০:২০403637
  • আতজ, কেমন আছেন? হ্যাপ্পি ওয়ালা নিয় ইয়ার জানালাম। কিসসু কইলেন না!
  • Atoz | ০৭ জানুয়ারি ২০১৯ ০০:১৮403636
  • ডিসি, আছেন? আপনি রাজা না প্রজা সেই মীমাংসা হল কি? ঃ-)
  • Atoz | ০৭ জানুয়ারি ২০১৯ ০০:১৭403635
  • অগ্রাহ্য করা, পাত্তা না দেওয়া, উপেক্ষা করা --- এইগুলো বরং অনেক কাছাকাছি যায়।
  • Atoz | ০৭ জানুয়ারি ২০১৯ ০০:১৫403634
  • ইগ্নোর করা মানে কি তাচ্ছিল্য করা? যা খুশি বাংলা করে দিলেই হবে? ঃ-)
  • Amit | ০৬ জানুয়ারি ২০১৯ ১৬:১৯403632
  • ৫-৬ ঘন্টায় ১০ উইকেট ফেলা চাপ। একটা ভালো পার্টনারশীপ হলে আটকে যাবে। দেখা যাক।
  • sm | ০৬ জানুয়ারি ২০১৯ ১৫:৫৬403631
  • ওয়েদার ফোরকাস্ট যা দেখাচ্ছে,কালকে প্রথম দুঘন্টা ক্লাউডি থাকবে,তারপর থেকে মোটামুটি রোদ ছায়ার লুকোচুরি।
    হালকা বৃষ্টির সম্ভবনা আছে।তবে তাচ্ছিল্য করাই যায়।
  • জয় | ০৬ জানুয়ারি ২০১৯ ১৩:৫৫403630
  • কাল বৃষ্টিবাদলা না হলে দশটা তুলে নিতে পারবেনা!
  • Amit | ০৬ জানুয়ারি ২০১৯ ১২:২৭403629
  • কপাল, শালা কপাল। বৃষ্টি টাই ম্যাচ বাঁচিয়ে দেবে শালাদের। বিরক্তিকর।
  • sm | ০৬ জানুয়ারি ২০১৯ ১০:১৬403628
  • নতুন ইনিং শুরু হয়ে গেছে। কি উপভোগ!
    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার ফলো অন।তার পর 300 প্লাস রানের লিড!হাতে, দেড় খানা আস্ত দিন।
    রাতে বার্বি কিউ নেশনে, নানা রকম তন্দুরী সহযোগে শুধুই আমেজ আর আয়েশ!
  • aranya | ০৬ জানুয়ারি ২০১৯ ০৯:৪৬403627
  • ফলোঅন মাস্ট
  • sm | ০৫ জানুয়ারি ২০১৯ ১০:১০403626
  • 6 টা পড়লো। কি উপভোগ!
  • dc | ০৫ জানুয়ারি ২০১৯ ১০:০৩403625
  • আমি সামান্য প্রজা মাত্র।
  • sm | ০৫ জানুয়ারি ২০১৯ ০৯:৫৩403624
  • সেই তো।ডিসি ই রাজা,বর্তমানে।
  • aranya | ০৫ জানুয়ারি ২০১৯ ০৯:৩২403623
  • শিক্ষা তো এখন ব্যবসা, বাজার-ই রাজা
  • sm | ০৫ জানুয়ারি ২০১৯ ০৯:০১403622
  • প্রায় সব ইমি স্কুলেই বই খাতা ডিকশনারি,ইউনিফর্ম,প্রজেক্ট এর জিনিস স্কুল বা স্কুলের চেনা জানা দোকান থেকেই কিনতে হয়। নয়তো পাওয়াই যাবে না
  • sm | ০৫ জানুয়ারি ২০১৯ ০৮:৫৭403621
  • এরা এক কথায় ডাকাত!এদের জন্যই অনেক মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে সেভেন-এইটে খরচ চালাতে না পেরে বাংলা মিডিয়ামে শিফট করতে বাধ্য হয়। সে এক দুর্বিসহ ব্যাপার!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত