এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৩ জানুয়ারি ২০১৯ ০৯:০৪403561
  • হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে সেরকম ভয় জাগানো ভুতের গল্প আসা কঠিন। কবর নেই, দেহ শ্মশানে পুড়িয়ে ছাই করে দিয়ে শ্রাদ্ধের মন্ত্রে অনলে অনিলে জলে মধুপ্রবাহিনী করে একেবারে ভয়ের গোড়ায় আগুন দিয়ে দিয়েছে। আর হিন্দু দর্শনও তো পরলোক-আকাঙ্ক্ষী, ইহলোক জাস্ট থাকতে হয় তাই থাকা টাইপ। ইসলামে কবর আছে, কিন্তু ইহলোক সেখানেও আখিরাতের শস্যক্ষেত্র মাত্র, পরলোকে অপেক্ষা করছে দিব্যসঙ্গিনীরা। সেখানে কে আর ভুত নিয়ে মাথা ঘামায়? ঃ-)
  • aranya | ০৩ জানুয়ারি ২০১৯ ০৯:০০403559
  • কিছু মারকুটে বাচ্চা, মায়াঙ্ক
  • aranya | ০৩ জানুয়ারি ২০১৯ ০৮:৫৮403558
  • তা বটে, ত্রৈলোক্যনাথের ভুতেরাও যদ্দুর মনে পড়ে, ভাল-ই ছিল
  • aranya | ০৩ জানুয়ারি ২০১৯ ০৮:৫৭403557
  • থ্যাংকু, আতোজ।
    হেমেন রায়-এর একটা উপন্যাস পড়েছিলাম, নাম বোধহয় 'মড়ার জাগরণ', একটা মিশরীয় মমি-কে মন্ত্রবলে জ্যান্ত করে, তাকে দিয়ে শত্রুদের খুন করান, ইন্টারেস্টিং কনসেপ্ট, জানি না মৌলিক কিনা
  • Atoz | ০৩ জানুয়ারি ২০১৯ ০৮:৫৫403555
  • অরণ্যদা, বাংলায় প্রায় সব ভুত মায়াবী, ভালো ভুত। উপেন্দ্রকিশোরের ভুতের রাজা ও তার দলবল ও ভালো ভুত, অনেক মায়া।
    সেই হিসেবে শীর্ষেন্দুর ভালো ভুত মৌলিক নয়, উনি কেবল অনুসরণ করেছেন ট্রেন্ডটা।
  • aranya | ০৩ জানুয়ারি ২০১৯ ০৮:৫৫403556
  • সিকি-প্রিয়া শ্বেতা আর আসে না, ভূতুড়ে আড্ডাও হয় না, হায় :-(

    তবে, নরকনন্দিনী নামে একটা বড় গল্প বা উপন্যাস, গুরুতেই ব্লগে লিখছেন একজন, টু গুড
  • Atoz | ০৩ জানুয়ারি ২০১৯ ০৮:৫৩403554
  • ভূত মানে যখন অতীত, ভূতকাল, ভূতপূর্ব, তখন দীর্ঘ ঊ। ভূত মানে যখন বস্তু,পদার্থ( স্মর্তব্যঃ ভৌতবিদ্যা), তখনও দীর্ঘ ঊ।
    আর ভুতুড়ে দুপুর এর ভুত, হ্রস্ব উ।(মানে ওরকমই দেখেছি )
  • aranya | ০৩ জানুয়ারি ২০১৯ ০৮:৪৯403553
  • সেশ ইনিংসে এবং সেশ দিনে ৩০০+ রান তুলে বাংলা জিতল, রেয়ার ইভেন্ট!
  • aranya | ০৩ জানুয়ারি ২০১৯ ০৮:৪৭403552
  • আতোজ, শীর্ষেন্দু-র মায়াবী, ভাল ভুতেরা কিন্তু মৌলিক

    BTW, ভুত না ভূত, কোনটা ঠিক?
  • Atoz | ০৩ জানুয়ারি ২০১৯ ০৮:৩৫403551
  • মহাভারতে তো সবাই ভূত। গপ্পো শুনছিল তো নাতির ছেলে জন্মেজয়, ঠাকুর্দার বাবারা(অথবা বাবার ঠাকুর্দারা ) সবাই তখন আউট। ভূত। অতীত।
    ঃ-)
  • Atoz | ০৩ জানুয়ারি ২০১৯ ০৮:৩৩403549
  • টাইপো ছিল। রা বাদ গেছিল। ওটা শ্রীরাধিকে। ঃ-)
  • | ০৩ জানুয়ারি ২০১৯ ০৮:৩৩403550
  • আতোজ এসব খারাপ বিষয় নিয়ে চিন্তা করবেন না, চিন্তা ই আপনাকে প্রবন্ধময় বিপথে নিয়ে যাবে, আনন্দমুখর ভুতদের আনন্দমেলা গড়ে তুলুন, মহাভারতের ভূতেরা আপনাকে আশীর্বাদ করবেন।
  • | ০৩ জানুয়ারি ২০১৯ ০৮:২৭403548
  • অভিকে অনুরোধ, ডিপ্রেশন ইত্যাদি নিয়ে আলোচনা টা মুলতবি রেখে, মেটে ভুতের গল্পের ফুলের বিকাশ ঘটাতে। আহ্বান উদাত্ত, এবং শীতকাল সোনামুখী
  • Atoz | ০৩ জানুয়ারি ২০১৯ ০৮:২৫403547
  • সত্যিই তো, বাংলা সাহিত্যে ভূত কোথায়? মানে ভূতের গল্পে তেমন মৌলিক আইডিয়া কোথায়? ড্রাকুলা(ভ্যাম্পায়ার) কাহিনি বা টোয়াইলাইট জোন এর কাহিনি যেমন মৌলিক, সেইরকম কোথায় বাংলায়? "ভুষন্ডীর মাঠ" এর ভূতেরা তো সব সামাজিক ভূত, গানবাজনা করে, "শ্রীধিকে চন্দ্রাবলি কারে রেখে কারে ফেলি" বলে, কারিয়া পিরেত আবার এমন গান গেয়েছিল যে সেই গান অমর্ত্য সেন ও গেয়ে ফেললেন(একমাত্র ওই গানটাই নাকি উনি গাইতেন)। ঃ-)
  • Atoz | ০৩ জানুয়ারি ২০১৯ ০৮:১৬403546
  • অভি, লিভারের খানিকটা কেটে নিলে আবার সেটুকু গজিয়ে যায় শুনে এত অবাক হয়ে গেছিলাম যে কী বলবো! সেই ছোটোবেলার খেলার মাঠে পরী-পরী খেলা মনে পড়ছিল, নাটকের মতন, এক জন নীলপরী একজন লালপরী, তিনজন সাদা পরী, চারজন সবুজ পরী এইসব সেজেছে। একজন ভিলেন টাইপ পরী ছিল, সে এসে এক নীলপরীর ডানা কেটে নেয়। কিন্তু আবার তার ডানা গজায়। একজন যুক্তিবাদী বলল, এ কী হতে পারে? নতুন ডানা গজাবে? আরেকজন সঙ্গে সঙ্গে তাকে শান্ত করে, বলে, "কেন, চুল কেটে একেবারে ন্যাড়া করে দিলেও তো আবার চুল গজায়। ডানা কেন গজাবে না?"
    ঃ-)
  • dc | ০৩ জানুয়ারি ২০১৯ ০৭:৫৬403545
  • সকাল সকাল মৌসুমী চ্যাটার্জির খবরটা পড়ে মন খারাপ হয়ে গেল। যৌবনকালে ওনাকে বেশ ভাল্লাগতো।

    অমিতবাবু, এটার একটা ভালো দিক হলো কেরলে মানবী বন্ধন। এবার যদি হাজার হাজার মেয়ে মিনিটে মিনিটে যেতে থাকেন আর প্রতি পাঁচ মিনিট পরপর শুদ্ধিকরন হতে থাকে তাহলে বেশ ইন্টারেস্টিং ব্যপার হবে।
  • avi | ০৩ জানুয়ারি ২০১৯ ০৭:৫০403543
  • আমাদের একজন মেডিসিনের মাস্টারমশাই ছিলেন। তিনি দিনরাত লিভার নিয়ে পড়ে থাকতেন। সবসময় লিভার এবং তার অসুখ ইত্যাদি পড়াতেন। প্রতিদিন লিভার - হয় সিরোসিস, নয় হেপাটাইটিস, নয় অ্যালকোহলিক লিভার ডিজিজ। দিনের পর দিন লিভার পড়তে পড়তে একবার একজন বললো, স্যর বাকি সিস্টেমগুলো একটু করলে হয় না এবার? স্যর বললেন, বলো কোন সিস্টেম পড়বে? ছানা বললো কার্ডিও। তাতে স্যর বললেন ঠিক আছে, কাল একটা কার্ডিয়াক সিরোসিস দেখে আলোচনা হোক। রেসপিরেটরি সিস্টেমে হত হেপাটোপালমোনারি সিনড্রোম, রেনাল পড়তে গেলে হত হেপাটোরেনাল সিনড্রোম। ছাত্রমহলে নামই হয়ে গিয়েছিল, মেটেদাদু।
    (ভূতের গল্প প্রসঙ্গে 'বাংলা সাহিত্যে ভূত : একটি উত্তর-ঔপনিবেশিক বীক্ষা' প্রবন্ধ লেখার দাবি মাথায় এল।)
  • amit | ০৩ জানুয়ারি ২০১৯ ০৭:৫০403544
  • আচ্ছা, শবরীমালার আইয়াপ্পা র তো ব্রহ্মচর্য ভেঙে গেছে দুজন মহিলাকে দেখে ফেলায়, তো শুদ্ধিকরণ করে কি আবার তেনাকে ব্রহ্মচারি করে ফেলা হবে ? তার থেকে দেখেশুনে বিয়ে দিয়ে দিলেই তো হতো, তেনারও যৌবনের শান্তি, ভক্তদের ও। সব মদ্দা মেয়ে গুষ্টিশুদ্দু বাপের বিয়ে দেখে আসুক।

    দেশ বটে মাইরি, কয়েক হাজার লোক বাবার ব্রহ্মচর্য বাঁচাতে লাইন দিয়ে দিনরাত ধর্ণা দিয়ে পড়ে আছে। বেকার সমস্যা আর লোকের ফালতু টাইম কতটা বেড়ে গেলে এসব হয়।
  • aranya | ০৩ জানুয়ারি ২০১৯ ০৭:৩৫403542
  • প্রবন্ধ লেখার উদাত্ত আহ্বান তো গুরুতে মাঝে মাঝেই চোখে পড়ে, ভুতের গপ্পো লেখার প্রস্তাব-টাও থাক না, শত ফুল বিকশিত হোক :-)
  • pi | ০৩ জানুয়ারি ২০১৯ ০১:০২403541
  • একট অডিও ট্রান্স্ক্রিপশনে কেউ সাহায্য করতে পারেন।?
  • Atoz | ০৩ জানুয়ারি ২০১৯ ০০:২৯403540
  • ঐ সাড়ে তিনটে সিনেমা কী কী? নামগুলো বলুন, খুঁজেপেতে দেখি। ঃ-)
  • | ০২ জানুয়ারি ২০১৯ ২১:০৪403539
  • "গুরু-র প্রতিভাবান লেখক বৃন্দের কাছে অনুরোধ, ২০১৯-এ আঁতেল লেখা পত্তর ত্যাগ করে ভাল ও মন্দ ভুতের দারুণ সব গপ্পো লিখুন"

    অরন্য কে একটা অনুরোধ, গুরুতে গল্প কবিতা প্রবন্ধ বেরোলে প্রতিটার রিলেটেড টই তে যদি এটা বলে আসে। আংগ্স্ট যেখানে বেশি, সেখানে পরিমাণ মত পোস্ট করলেই হবে। মলয় বাবুর টা দিয়ে শুরু করতে পারে।

    ঃ-))))

    অবশ্য সিনেমা নিয়ে কেউ কিছু লিখলেই, এটাও অরণ্য লিখে দিতে পারো, কত লোক উৎসাহ পাবে,

    "এখন অবিশ্যি বাংলা সিনেমা অন্য এক্সট্রিমে গেছে। অর্ধপক্ক, সুপক্ক, এক্কেবারে কাঁচা কোনরকম রাজনৈতিক সিনেমাই হচ্ছে না, জাস্ট বিনোদন-ই লক্ষ্য, সব সিনেমার"

    এক ই লেখায় সিনেমা ও সাহিত্য থাকলে দুটো কমেন্ট ও করতে পারো, যার যেমন মন বুঝে নেবে।

    ঃ-))))

  • San | ০২ জানুয়ারি ২০১৯ ১৯:০০403538
  • অনেকটাই মিল। তফাৎ এই যে, সিন্ধু বা সিন্ধুরা রাগে আরোহে গা নি বর্জিত, বা কখনও সখনও শুদ্ধ নি ব্যবহার হয়। অবরোহে গা নি কোমল, কাফির মত।

    এ পরবাসে-তে সরমপ বা মপনিস দিয়ে আরোহ কিছু আছে - যেগুলো সিন্ধুর চলন।
  • dc | ০২ জানুয়ারি ২০১৯ ১৮:২৮403537
  • শীতকাল আসছে :p
  • b | ০২ জানুয়ারি ২০১৯ ১৮:০৯403536
  • রাগ কাফি আর সিন্ধুর মধ্যে কোনো তফাৎ/মিল আছে? জানতাম এ পরবাসে রবে কে কাফি টপ্পা-র সুর ভেঙে (হো মিঞা জানেওয়ালে)। কিন্তু gitabitan.net এ দেখি রাগের নাম সিন্ধু।
  • | ০২ জানুয়ারি ২০১৯ ১৭:১৬403535
  • এ কোন শীতকাল এল, ডিসি ও প্রিচ করছে
  • Izhikevich | ০২ জানুয়ারি ২০১৯ ১৬:৩৫403534
  • তবে কাল ৬২০ কিলোমিটার #WomensWall আর আজ শবরীমালা। হিন্দুত্ব বড় ধাক্কা খেলো। হিন্দু খতরে মেঁ হ্যায় বলে শেফালি বৈদ্য ললকার দিলো বলে।
  • Izhikevich | ০২ জানুয়ারি ২০১৯ ১৬:৩২403533
  • সেরকমই শুনলাম। আর্টিকল ১৭ (সম্ভবতঃ) বিরোধী কাজ এটা - অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়া। প্লাস কনটেম্পট অফ কোর্ট তো বটেই।
  • dc | ০২ জানুয়ারি ২০১৯ ১৬:১৩403532
  • এইসব শুদ্ধিকরন টুদ্ধিকরন করার জন্য পুরোহিতটার বিরুদ্ধে কেস করা যায় না?
  • Lumu | ০২ জানুয়ারি ২০১৯ ১৫:৩১403531
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত