এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • San | ৩১ ডিসেম্বর ২০১৮ ১৮:০৩403500
  • বি-দার কমেন্টটি মোক্ষম :) :) আমি পড়ে থেকে হেসে যাচ্ছি, টই আর ঘাঁটলাম না -
  • sm | ৩১ ডিসেম্বর ২০১৮ ১৬:০৪403499
  • মানিক বাবু, এক আকাশের নিচে সিরিয়াল দেখেছিল!
    এরা পারেও বটে,!
  • Kaju | ৩১ ডিসেম্বর ২০১৮ ১৪:০০403498
  • শিক কাবাবের কারী বানিয়ে দিলে তাকে শিকারী কাবাব বলে। এ আর নতুন কী?
  • San | ৩১ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৫403497
  • ফ্রেশমেনুতে শিকারী কাবাব দিচ্ছে, বাঃ বেশ প্রতিশোধমূলক নাম :)
  • San | ৩১ ডিসেম্বর ২০১৮ ১৩:৩২403496
  • নীরস তরুবর পূরত ভাগে :)
  • র২হ | ৩১ ডিসেম্বর ২০১৮ ১৩:২৮403495
  • হ্যাঁ, আগে নীরস তরুবর পুড়িয়েই রান্নাবান্না হতো।
  • Kaju | ৩১ ডিসেম্বর ২০১৮ ১৩:১৯403494
  • আরে ধুর সিদ্ধার্থ চ্যাটার্জিকে নিয়েছিলেন "ম্যাডলি বাঙালি"-তে দেখে।

    আর 'পুরতভাগে' না, 'পুড়ত আগে'। নীরস তরুবর পুড়ত আগে।
  • রাজ | ৩১ ডিসেম্বর ২০১৮ ১৩:১৬403493
  • জয়বাবা ফেলুনাথ এর সময় শাশ্বত দুগ্ধপোষ্য শিশু ছিল।
  • Izhikevich | ৩১ ডিসেম্বর ২০১৮ ১২:৪২403492
  • পুরতভাগে ছিলো না? দুটো লাইন ছন্দে মিলতো বলেই মনে পড়ছে।

    শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে
    নীরস তরুবর পুরতভাগে।
  • sm | ৩১ ডিসেম্বর ২০১৮ ১২:১২403491
  • পুরোটাই গুলিয়েছে।জয় বাবা ফেলুনাথে সিদ্ধার্থ চ্যাটার্জী ছিল।
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৮ ১১:৪১403490
  • একটু গুলিয়ে গেছে, ওটা সত্যজিৎ রায় হবে। সত্যজিৎ রায় জয় বাবা ফেলুনাথে শাশ্বত চ্যাটার্জিকে নিয়েছিলেন "এক আকাশের নীচে" সিরিয়ালটি দেখে।
  • | ৩১ ডিসেম্বর ২০১৮ ১১:৩৬403488
  • এইটাই এক্ষুণি লিখে এলাম। বাংলা টিভি সিরিয়াল অসম্ভব রিগ্রেসিভ মেন্টালিটির। এরা এত আস্তাকুঁড়মার্কা মানসিকতা কোত্থেকে তুলে আনে কে জানে! তথৈবচ হল বাংলা খবরের চ্যানেলগুলো। ঘন্টা-সুমন হ্যানো ত্যানো।
    পুরো ওয়াক থুহ!
  • | ৩১ ডিসেম্বর ২০১৮ ১১:৩৬403489
  • যেকোনও ধরণের ভাবনা চিন্তা বিরোধী একটা মিডিয়াম, একেবারে রামছাগলের চাষ। মুর্খ ইনসুলারিটি কে এই ভাবে আর কোন মিডিয়া প্রোমোট করে কিনা সন্দেহ, অবশ্য সোশাল মিডিয়া ও অনেক টাই তাই।
  • | ৩১ ডিসেম্বর ২০১৮ ১১:২৪403487
  • এটা কোন কথাই না। সন্ধে বেলা টিভি তে আর কিছু দেখা নো হলে তো একটা বুড়ো মানুষ দেখবে, বোগাস জিনিস সারা দিন টিভি তে চললে মানুষ আর কি দেখবে। ব‍্য‍ক্তি অভিনেতা অভিনেত্রী দের ভালো লাগতেই পারে, তাঁরা গুণী হবেনই বা না কেন, অনেকেই অসম্ভব গুণী তাতে বাংলা টেলিভিশন অখাদ্য হ ওয়া আটকায় না।
  • রাজ | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৯:২৯403486
  • শুনতে অবাক লাগলেও মৃণাল সেন সন্ধ্যাবেলা সিরিয়াল দেখতেন। যার অভিনয় ভালো লাগত তাকে ফোন করে অভিনন্দন জানাতেন। শ্রীলেখা মিত্র, দোলন রায় এরা এরকম ফোন পেয়েছিলেন। শেষ ছবি " আমার ভুবন " এ শাশ্বত চ্যাটার্জিকে নিয়েছিলেন " এক আকাশের নীচে " দেখে।
  • aranya | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৮:১৯403485
  • বহু লেখা আজকের এই সময়ে, প্রসঙ্গ মৃণাল। মজা লাগল, মধুর ভান্ডারকর, মনোজ বাজেপেয়ী ডাকছেন - 'মৃণাল সেনদা'।
    'ওকা উরি কথা' - ওঁর তেলেগু সিনেমা, নাম শুনি নি আগে, দেখতে হবে। সত্যজিত নাকি দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন
  • aranya | ৩১ ডিসেম্বর ২০১৮ ০১:৪৫403484
  • অনেক ধন্যবাদ, দ
  • রুকু | ৩০ ডিসেম্বর ২০১৮ ১৮:৪১403483
  • সিরিজ দেখো তোমার? ব্ল্যাক মিররের নতুন সিরিজটা দেখে নাও। বেশ ভাল লেগেছে আমার।
  • রুকু | ৩০ ডিসেম্বর ২০১৮ ১২:৫৪403482
  • নীরস তরুবর পুরোত ভাতি, এটা মনে ছিল না৷ থেংকু
  • | ৩০ ডিসেম্বর ২০১৮ ১২:৪৩403481
  • অরণ্য,
    গোলমিরিচ আর শুকনো লঙ্কার গুঁড়োতে কাজ ত হয়, তবে হাওয়া দিলেই উড়ে যায়।

    এচ্চেয়েও ভাল উপায় হল র ভিনিগার অল্প জল মিশিয়ে বাড়িতে বিড়ালের এন্ট্রি পয়েন্টগুলোতে স্প্রে করে রাখা। বারান্দা জানলা দরজা ওপন ঘুলঘুলি থাকলে সেখানে ইত্যাদি। বেশ ভাল করে ভিজিয়ে আপ্রে করতে হবে। খোলা জায়গাতে মোটামুটি ৩-৪ ঘন্টা কার্য্যকর থাকে তারপর আবার স্প্রে করে দিতে হবে। এইভাবে সারাদিন বার চার কি পাঁচ করে স্প্রে করে একমাসমত চালালে ব্যারালরা ওই বাড়িকে এড়িয়ে চলতে শিখে যায়। কিন্তু পাড়ায় নতুন ব্যারাল এলে আবার একই পদ্ধতি।

    র'ভিনিগারের অভাবে লেবুর রস জলে মিশিয়েও করা যায়। তবে লেবুর রসের পরিমাণ বেশী লাগে।

    এদুটো পরিক্ষীত। এর থেকে আমার ধারণা অ্যাসেটিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড ছড়িয়ে রাখলেও কাজ হবার কথা। কিন্তু হার্ডোয়্যারের দোকানে এই অ্যাসিড পাওয়া যায় নি বলে পরীক্ষা করে দেখা হয় নি।
  • pi | ৩০ ডিসেম্বর ২০১৮ ১২:৩০403480
  • মৃণাল সেন মারা গেছেন?
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৮ ১১:৫৩403479
  • সংস্কৃত খুবই সুললিত, শ্রুতিমধুর হতে পারে, ঠিক ভাবে ব্যবহার করলে, এইটা বলতে চাইছি। এ নিয়ে একটা গল্প ছিল - বিক্রমাদিত্য প্রশ্ন করলেন - 'সামনে একটা শুকনো গাছ দাঁড়িয়ে', এটা সংস্কৃতে কিভাবে বলা হবে। বরাহমিহির বললেন - 'শুস্কং কাষ্ঠং তিষ্ঠ্যত্যগ্রে', কালিদাস বললেন - নীরস তরুবর পুরতো ভাতি'
  • sm | ৩০ ডিসেম্বর ২০১৮ ১০:৫৬403477
  • কি মুশকিল!এত কঠিন জিনিস প্র্যাকটিস করতে যাবে কেন জনতা।সংস্কৃতে কথা বার্তা বলা আর কড়াই এর গরমতেল থেকে ফিশফ্রাই ডাইরেক্ট মুখে চালান করে দেওয়া, একই ফীলিং
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৮ ১০:৩৫403476
  • সংস্কৃত মন্ত্রোচ্চারণ তো শুনতে ভাল লাগে। কথাবার্তাও বলা সম্ভব, অভ্যাস করলে
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৮ ১০:৩০403475
  • আমাদের হস্টেলে অবাঙালী ছাত্রদের প্রিয় গান ছিল - 'আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব'। সারাক্ষণ কমন রুমে লুপে ঐ গান চলত
  • sm | ৩০ ডিসেম্বর ২০১৮ ১০:২৪403473
  • তবে আমার হোস্টেলে পাশের রুমে এক তামিল ছোকরা ছিল। তার কোত্থেকে এক গেস্ট এসে জুটেছিল। তারা গভীর রাত্রি অবধি কথা বার্তা,খানা পিনা চালাতো। কি বলবো রে ভাই!সেকি ভাষা!এক্কেরে হৃদয় বিদারক।তার সঙ্গে চলছে, ব্যাকগ্রাউন্ডে ইন্দ্রানী সেন এর ভালোবাসি, ভালোবাসি রবীন্দ্র সংগীত।আমার কাছ থেকেই চেয়ে নিয়ে গেছিলো।ওই গানটি নাকি তার ভারী পসন্দ হয়েছে।,এই বলে।
  • S | ৩০ ডিসেম্বর ২০১৮ ১০:২৪403474
  • এটাই হলো কথা।
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৮ ১০:২২403472
  • স্মিথ আর ওয়ার্নার থাকলে বোঝা যেত, ভারতীয় বোলার-রা সত্যিই কতটা ভাল
  • sm | ৩০ ডিসেম্বর ২০১৮ ১০:১২403471
  • শান্তিনিকেতনের ভাষাও বেশ সুললিত,লবঙ্গলতিকা টাইপ।
    দুনিয়া কি বৈচিত্রহীন জায়গা রে ভাই!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত