এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২৯ ডিসেম্বর ২০১৮ ১৫:৫৬403440
  • নিউ টাউন বইমেলায় এসে গুরুর স্টল পাচ্ছিনা
  • dc | ২৯ ডিসেম্বর ২০১৮ ১৫:০৪403439
  • আমি অবশ্য ইরানির বাবাকে পেদার বলিনা, ওনাকে চিনিও না।
  • syandi | ২৯ ডিসেম্বর ২০১৮ ১৪:৩০403438
  • ইরানির বাবাকে ফ্র্ম্যালি পেদার বলে আমরা যেমন পিতা বলি। অব্শ্য আট্পৌরে ভাষায় ফার্সিতে বাবা বলে এবং ইরানি বাচ্চারা বাবা বলেই ডাকে।

    ব্ড় এস, অমি কোনো ইরানি বন্ধুকে 'এবাবা' বলতে শুনিনি, কিন্তু 'না বাবা' বলতে শুনেছি। আমি বন্ধুটিকে বলেছিলাম যে আমরা বাঙ্গালিরা এই এক্স্প্রেসনটা অবলীলাক্রমে ব্ন্ধু, ব্ন্ধুনি, স্বামী, স্ত্রী, মা, মামা, খুড়্শ্ব্শুড়ের প্রতি প্রয়োগ করে থাকি। জেনে খুশি হবেন যে পারসিকরাও ওটা করে। অর্থাৎ ঢালাওভাবে লোকজনকে বাবা সম্বোধন করার ব্যাপারে আমরা ইউনিক নই।
    আমাদের বাঙ্গলা ভাষার ভোকাবুলারির একটা বিরাট অংশ জুড়ে রয়েছে ফার্সি শব্দ। আয়্না, জায়্গা, পর্দা, কম, খালি, কর্জ, বাচ্চা, বরফ, বগল, বখশিশ, বাগান, বালিশ, তোষক, দূরবীন, দলিল, দরখাস্ত, তাজ্জব, তার, তারিখ, ঝাড়ু, ছায়া,আরাম, কাগজ, কারখানা, কোমর, আহাম্মক, কুস্তি, নরম, গরম, চাকর, চেহারা, চাদর, চালাক, চাকু, দোকান, নমুনা, পুল (ব্রিজ), পিঁয়াজ---- এই ওয়ার্ড্গুলি ফার্সির ব্যবহার করে।
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৮ ০৯:১২403437
  • বাপ তো বাংলা হিন্দি সবেতেই
  • Baba | ২৯ ডিসেম্বর ২০১৮ ০৯:১০403436
  • বাঙ্গলি রা তবে বাবা কে আগে কি বল্তো? পিতা?
    মানে, বল্তেই পারে, তবে জমছে না!
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৮ ০৮:৫৯403435
  • বুমরা-কে ভারতরত্ন দেওয়া উচিত :-)
    জাস্ট লাভ দিস কিড
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৮ ০৮:৫৭403434
  • আর পিনাকীদাকে বিলেটেড হ্যাপ্পি বার্থডে!
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৮ ০৮:৩৫403433
  • বাঘু বেকার নিয়ে আমি ক'দিন আগেই কেকেকে মেইল করলাম!
  • Atoz | ২৯ ডিসেম্বর ২০১৮ ০৩:১৪403432
  • বাবা কথাটাও মনে হয় ফার্সি। কাকা ও মনে হয় তাই।
  • S | ২৯ ডিসেম্বর ২০১৮ ০৩:০৯403431
  • "এবাবা" একপ্রেশনটাও ফার্সি মনে হয়। ইরানের লোকেদের বলতে শুনেছি।
  • Atoz | ২৯ ডিসেম্বর ২০১৮ ০২:০২403430
  • আরে আরে এ যে সমুদ্র! অনেক অনেক থ্যাংকস।
    বাংলা ভাষাটা একটা তুমুল জিনিস। ভেবে দেখুন, দু'খানা শক্তিশালী ধারার এত এত শব্দ এসে পড়ে একেবারে এমন হয়ে গেছে যেন নিজেরই সব। ভাবা যায়, কুঁজো পর্যন্ত ফার্সী! আগে কী বলতো,অলিঞ্জর?
    অথচ এই বাংলা ভাষাকে আমরা ব্যবহারই করতে পারছি না! আপিসে টাপিসে আইনে আদালতে সার্টিফিকেটে ব্যাংকে বাণিজ্যে বসতে এই সব বিষয়কর্মে ইংরেজী আর পুজোয়/প্রার্থনায় শপথে বিবাহে উপনয়নে শ্রাদ্ধে অন্ত্যেষ্টিতে ইত্যাদি ধর্মীয়/ সামাজিক ব্যাপারে সংস্কৃত (অথবা আরবী )। আমাদের ডানা ভেঙে রেখে দিয়েছে। কোনো ব্যাপারেই নিজের ভাষাকে ব্যবহার না করতে পারলে আর কী করে কী হবে?
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৮ ০১:৫৮403429
  • শুভরাত কেলো ভাই। সুখ স্বপ্ন দেখ।
    ডিমের স্বপ্ন হলে আম্মো অংশীদার, নাথিং লাইক ইট
  • k | ২৯ ডিসেম্বর ২০১৮ ০১:৫৪403428
  • নাঃ, আর কাবুলীওয়ালাদের কাওয়ালী শুনলে চলবে না। এবার একটু শুতেও হবে। একবার নেশা ধরে গেলে রাত কাবার হয়ে যাবে।
  • k | ২৯ ডিসেম্বর ২০১৮ ০১:৫১403427
  • কিম্বা রুমি শুনুন....

    ফার্সী বুঝতে সমস্যা হলে স্রেফ ইংলিশ সাবটাইটেলটা অন করে নিন।
    রামকেষ্ট মিশনের হাজার বছর লাগবে এই লোকশিক্ষে দিতে, রুমি যা পাঁচ মিনিটে দিয়ে গেছেন-
    Blink, and there he was in a different form – that sly Beloved!...
    He was the potter, the clay, the crafted cup.
    He was the drunk who drained the cup
    ভাল কথা, কুঁজো একটি ফার্সী শব্দ।
  • k | ২৯ ডিসেম্বর ২০১৮ ০১:২১403426
  • বটেই তো! খালি খালি গানাবাজনা করলে চলবে?? জিহাদ করতে হবে না ?
    আহা, আপনি আমীর খসরু মনে পড়িয়ে দিলেন....

    আচ্ছা আচ্ছা বেদান্তীর নাক কেটে নেবে।
    সুজাত খান শুনুন।
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৮ ০১:১১403425
  • সুফীদের তো মূল ধারার ইসলাম স্বীকার-ই করে না :-(
  • k | ২৯ ডিসেম্বর ২০১৮ ০০:৫৬403424
  • সুফীদের হাত ঘুরে বোধহয় বাংলায় এসেছে। সুফীদের কাজই হল সব একাকার করে দেওয়া।
    কেউ ওদের দেখতে পারে না কি সাধে!!
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৮ ০০:৫৪403423
  • সোসেন আর ভাগী-ও লেখে না, হগ্গলটিরে ধরে বেঁধে নিয়ে আসা দরকার
  • k | ২৯ ডিসেম্বর ২০১৮ ০০:৫২403422
  • দজ্জাল আরবী শব্দ।
  • Atoz | ২৯ ডিসেম্বর ২০১৮ ০০:৪৪403421
  • যৌথ পরিবার এখন সিরিয়ালে। সাংঘাতিক দজ্জাল দজ্জাল সব ক্যারেক্টার সেখানে।
    এই দজ্জাল(ঝগড়ুটে অর্থে) কথাটা বাংলায় এল কী করে? এটা কোন্‌ ভাষার শব্দ?
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৮ ০০:৩৩403420
  • কেকে-কে মিস করি। ব্যাঙ, অপ্পন, কেসি, অভ্যু - কতজন আর লেখে না, সবাই-রেই মিসাই।
    সকলে থাকলে বেশ একটা যৌথ পরিবারের মত লাগে
  • Atoz | ২৯ ডিসেম্বর ২০১৮ ০০:১৯403419
  • আপনিও তো কই সেই চমৎকার ডিমের্ঝোল, নীলাভ-সবুজ অ্যালগি, সমুদ্রবিজ্ঞানীদের জেলেনৌকা থেকে জলে পড়ে হাবুডুবু ---সেই গল্পগুলো আর বলেন না? ঃ-)
  • সিংগল k | ২৯ ডিসেম্বর ২০১৮ ০০:১৪403418
  • সিংগল k কিন্তু সারা বছরই ডবোল কে কে মিস করে!!
    :(
    কেক অর নো কেক।
  • Atoz | ২৮ ডিসেম্বর ২০১৮ ২২:৪২403417
  • আমিও। কতদিন বাঘুর লেখা পাই নি।
  • Du | ২৮ ডিসেম্বর ২০১৮ ২২:৩৭403415
  • এই মরশুমে বাঘু বেকারকে প্রতিবারই মিস করি।
  • Du | ২৮ ডিসেম্বর ২০১৮ ২২:৩৭403416
  • এই মরশুমে বাঘু বেকারকে প্রতিবারই মিস করি।
  • | ২৮ ডিসেম্বর ২০১৮ ২০:৫৭403414
  • কূটকচা৯ | ২৮ ডিসেম্বর ২০১৮ ২০:২১403413
  • ও তিন আর নয়ে একটু নয় ছয় হয়ে গেছিল।
  • | ২৮ ডিসেম্বর ২০১৮ ২০:১২403412
  • এদিকে কূটকচা৯ গুরু লিখেছেন ২৩৯.
  • pi | ২৮ ডিসেম্বর ২০১৮ ২০:০১403411
  • এইটা লাভ৯ হয়েছে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত