এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ২০ ডিসেম্বর ২০১৮ ২৩:১৬403230
  • সকাল সাড়ে পাঁচটায় ফ্লাইট, এদিকে এট্টুখানি হুইস্কি খেয়ে ফেলেছি। তাতে আমার রূদ্ধপ্রাণের কল্লোলে একটুখানি বান ডেকেছে।

    একটু আগে কেউ একটা কোন ব্যক্তিগত বা ক্লোস্ড গ্রুপের মেসেজ পোস্ট করে দিয়েছেন, প্রাইভেসির বলিহারি, তবে তা যাক, হয়তো উপকার করার জন্যেই দিয়েছেন, এবং এই উপকারটা হলে আমিও অত্যন্ত আনন্দিতই হব, অপ্রত্যক্ষভাবে, বা ততটাও অপ্রত্যক্ষ নয়, এই উপকার হলে আমারও উপকারই হবে।

    কিন্তু আমার কেমন একটা মনে হয়, উপকার কি হবে? মানে কেউ কি উপকার করবে? সন্দেহ হয়। আগেকার দিনে চাকরীবাকরীতে র‌্যাম্পান্ট স্বজনপোষণ হতো। আজকালও নিশ্চয় হয়, কিন্তু দেখিনা, আইটি টাইটিতে খুব একটা। তার কারন কি? নেতা মন্ত্রীরা করেন শুনি, সাধারন লোকজন করেন কিনা জানিনা। জনগন কি খুব অন্যরকম হয়ে গেছে? ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ত্ব, ভাই বিরাদরী থেকে কর্পোরেট প্রোডাকটিভিটি, প্রফিটেবিলিটি বড় হয়ে গেছে? হবে হয়তো। আবার সবারই কিছু অন্য অব্লিগেশ্ন আছে তাও হতে পারে, ভুল ক্যান্ডিডেট ঢোকালে চাপ হবে তাও হতে পারে। তবে আইটিতে এমন প্রচুর ফাঁক ফোঁকর থাকে যেখানে কাজ বলতে দুটি ঢপ, একটা বড় নেটোয়ার্কে কেউ সেসবের সন্ধান জানেন না - কে জানে, সবই বাস্তব। স্বজনপোষনাকাঙ্খী আমাকে গাল দিতে পারেন, তবে আমি কর্পোরেটের খ্যাতা পুড়ি, আমার কাছে ব্যক্তি মানুষই বড়। কি আর করা।

    অন্য দিকে, আমার দাদামশাই কদিন পরপর চাকরী ছেড়ে দিয়ে চলে আসতেন, কিছুদিন মহানন্দে কায়ক্লেশে কাটতো, তারপর ঘটিবাটি বিক্রী শুরু হলে আবার নতুন চাকরী জুটিয়ে চাকরী করতে যেতেন। আমার মা মাসি মামাদের ঐরকম অনিশ্চয়তার মধ্যেই কেটেছে। তবে তাঁদের সবাইকে, এমনকি আমার দিদাকেও এইসব নিয়ে সর্বদা গর্বিত দেখতাম, বাড়ির অন্যদেরও, সোনাদ্দার গরম রক্ত নিয়ে সবাই ফুটানি করতেন। চাকরীহীনতা, আর্থিক অনটন এইসব নিয়ে কারো কোন লুকোছাপা সঙ্কোচ ছিলনা। আজকাল সেসব হয়না।

    ঐসবই বক্তব্য ছিল। চাকরী লোকেদের চিরকালই যায়, ব্যাঙ্ক ফেল করে, দেউলিয়া হয়, দেশভাগ হয়, ঘটিবাটি চাঁটি হয়ে যায়। কিন্তু কর্পোরেট/ আইটির স্ট্রেস বেশী কেন কে জানে।
    গাড়ি বাড়ি বহুজাতিক দোকানপাট সামাজিক নির্মোক এইসব, দোষ দিয়ে লাভ নেই কাউকে, মাথায় পড়িলে সবাই বজ্র বটে বলে।
  • | ২০ ডিসেম্বর ২০১৮ ২৩:০১403228
  • হ্যাঁ আবাপর ঘরের মিট্যু টা বেমালুম চেপে দিল। অন্য বাংলা কাগজেও কিচ্ছু দেখি নি।

    আয়াছা ইশান যে সিঙ্গুরের দাঙ্গার গুজবের কথা বলেছ এটা কতসালের? ৪৬ না ৫০? হাওড়া হুগলি বর্ধমানে ১৯৫০ এর ফেব্রুয়ারী মার্চে ভাল দাঙ্গা হয়েছিল। দিল্লি মেল তুফান এক্সপ্রেস ইত্যাদিদের প্রথমে দুই একদিন শিয়ালদায় ঘুরিয়ে দেওয়া হয় তারপর
    আসানসোল বর্ধমানে থামিয়ে সেখান থেকেই ঘুরিয়ে দেওয়া হয়। বর্ধমান থেকে হাওড়া শিয়ালদা আসা সম্পূর্ণ বন্ধ রাখতে হয়। আখাউড়া ভৈরবগঞ্জ ম্যাসাকারের বদলা চলছিল।
  • aranya | ২০ ডিসেম্বর ২০১৮ ২৩:০১403229
  • ইনি কে সেই 'সঙ্গে থাকুন' সুমন?
  • সিকি | ২০ ডিসেম্বর ২০১৮ ২২:৩৮403227
  • সময়োচিত। সবেমাত্র বিজেপি বাংলায় রথ চালাবার পারমিশন পেয়েচে। একটা বলি তো রাজামশাইকে দিতেই হত।
  • T | ২০ ডিসেম্বর ২০১৮ ২২:২৪403226
  • আইকোর গ্রুপ জনতার টাকা মেরেচে। উনি আইকোর গ্রুপের। বাটপাড়ি আর কী ;)
    দুদিন আগেই কমিউনিস্ট হওয়া হ'ল না বলে সলঝেনেৎসিনকে ধন্যবাদ ও সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছিলেন। আর আজ চোর বলে শিবিয়াই ধরে নিয়ে গ্যাচে। :))
  • Ishan | ২০ ডিসেম্বর ২০১৮ ২২:২০403225
  • কাগ কাগের মাংস খায়না। হতে পারে সেটাই কারণ।

    মিটু নিয়ে আবাপ যখন ফাটিয়ে দিচ্ছে, অনির্বাণ চট্টো জ্বালাময়ী প্রবন্ধ লিখছেন, তখন আবাপর আভ্যন্তরীন মিটু ব্ল্যাকড আউট। শুধু তাইই না, অভিযুক্তও অনির্বাণ চট্টোর পাশে প্রবন্ধ লিখছেন। এরই বা কী কারণ? :-)
  • sm | ২০ ডিসেম্বর ২০১৮ ২২:০৮403223
  • ভালো খবর।পব থেকে মমতা শিরোপা পেলেন।
  • dd | ২০ ডিসেম্বর ২০১৮ ২২:০৮403224
  • আমার এক সাংবাদিক বন্ধুও জানালো এই খবরটা।

    "সুমন চট্টো" করে গুগুল নিউসে ক্লিক করলে NDTV, Business Standard এই সব সাইটেও এই নিউস কনফার্ম করছে কিন্তু NDTV'র মেইন সাইটে গেলে এই খবরটা কিন্তু দেখছি না। আবাপের সাইটেও না।

    ব্যাপারটা কী ?
  • pi | ২০ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৬403219
  • সেকি সুমন চট্টোপাধ্যায় জেলে, সে খবর এল না এখানে এখনো!

    এটা আবার কুণাল ঘোষের পোস্ট!
    "চিট ফান্ড কান্ডে সুমন চট্টোপাধ্যায় গ্রেপ্তার।
    যা যা করেছিল, লিখেছিল, আমাকে অপবাদ দিয়ে একতরফা কুৎসা করেছিল; এখন কী বলব, দ্যাখ্ কেমন লাগে?
    একটু পরে লাইভে আসব।"
  • pi | ২০ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৬403220
  • সেকি সুমন চট্টোপাধ্যায় জেলে, সে খবর এল না এখানে এখনো!

    এটা আবার কুণাল ঘোষের পোস্ট!
    "চিট ফান্ড কান্ডে সুমন চট্টোপাধ্যায় গ্রেপ্তার।
    যা যা করেছিল, লিখেছিল, আমাকে অপবাদ দিয়ে একতরফা কুৎসা করেছিল; এখন কী বলব, দ্যাখ্ কেমন লাগে?
    একটু পরে লাইভে আসব।"
  • From Lama | ২০ ডিসেম্বর ২০১৮ ১৭:২০403218
  • Dear All,

    Numerous calls from many of you, has helped me feel better. As always, I am proud to be a part of thid group and will always remain so.

    Would like to give you a heads up. I had to quit my job with Cognizant in early 2017, as I was having difficulties due to some challenges related to physical and mental health. After that, I launched my t-shirt brand, after the initial hiccups, which had started doing well. Then there was a sharp downfall after October 2018. All this has led to a huge financial crunch. This has led to anxiety disorders, high BP, depression etc.

    Here is how friends can help:

    1) By helping me find a job (which is very difgicult)

    2) By giving my business some boost by buying t-shirts online from soon as possible. However, due to my predent condition, there may be a week's delay in delivering the products.

    (I do understand that it may not be possible for everyone to make an online purchase at any point of time, but request you to keep this in mind)

    These two are the immediate solutions that I can think of, at this moment. Any other advice is most welcome.

    Sorry again, for bothering you, but you really made me feel that I am not alone.

    Love!
    Lama
  • S | ২০ ডিসেম্বর ২০১৮ ১৬:১৪403217
  • NDTVতে ওপিনিয়ন পীসটা ভালো লাগেনি। আসল সমস্যাটাই লেখেনি। আর প্রচুর হাবিজাবি জিনিস লিখেছে।
  • sm | ২০ ডিসেম্বর ২০১৮ ১১:৩৬403216
  • এই অবিচযুয়ারি শর্ট ফিল্মটি দেখা যেতে পারে।
  • dc | ২০ ডিসেম্বর ২০১৮ ১১:০৫403214
  • স্ট্রেস যে কতো কারনে হয়! এই যেমন কাল সন্ধ্যের মধ্যে একটা প্রোজেক্ট ডেলিভার করতেই হবে, তবে পরশু থেকে ছুটিতে যেতে পারব। আজ সারারাত কাজ করবো, তাও টেনশানে প্যান্টুল হলুদ হয়ে যাচ্ছে।
  • শঙ্খ | ২০ ডিসেম্বর ২০১৮ ১১:০৩403213
  • @কিচমিছদা, কি সেই কারণ?
  • dc | ২০ ডিসেম্বর ২০১৮ ১১:০২403212
  • হ্যাঁ এই লিংকটাই দিয়েছিলাম।

    আমার মেয়ের স্কুলেই ফিটজির আলাদা ক্লাস হয়, একেবারে স্কুল ক্লাসরুম ব্যবহার করে, আর তাতে ইস্কুলের মাস্টারমশাই আর ফিটজির টিচার দুজনেই থাকেন। ইলেভেন আর টুয়েলভে অপশান থাকে ইন্টিগ্রেটেড ক্লাস করার। বোধায় নাইন আর টেনেও থাকে, শিওর না।
  • Izhikevich | ২০ ডিসেম্বর ২০১৮ ১০:০০403211
  • স্ট্রেস দাদা নানা কারণে হয়। এই যেমন আমরা আদৌ ডেলিভারি সেন্টার নই। ক্লায়েন্টের চাপও নেই। আমাদের কি স্ট্রেস নেই? আছে, এবং সম্পূর্ণ অন্য কারণে।
  • Prosno | ১৯ ডিসেম্বর ২০১৮ ২১:৪২403209
  • ধন্যযোগ ডিসি
  • ন্যাড়া | ১৯ ডিসেম্বর ২০১৮ ২১:২৬403208
  • হুতোর মতলবটা কী? এদ্দিন বসকে তেল নিয়ে কোনরকমে চাকরি বাঁচিয়ে এলাম - তাও জীবনে একটা লে-অফ আছে - আর কটা দিন করে নিতে দে বাবা। বৈতরণী অব্দি যাই। এখন আর "রুখে দাঁড়ান" বলে পিনিক খাইয়ো না বাপ। তবে যদি শুধু ভালো ভালো লোকদের উদ্দেশে দাবী করে থাকে, তাহলে সেই দাবীর প্ল্যাকার্ড হাতে আমিও দাঁড়িয়ে যাব।
  • r2h | ১৯ ডিসেম্বর ২০১৮ ২০:৫৫403207
  • দমদি, জানি তো, আমি তো এত বড় তীরন্দাজ নই যে পনেরো বছরের আইটি জীবনে কখনো কর্মহীন কাটাইনিঃ)। এছাড়া চাকরীহীনতার সর্বব্যাপী স্ট্রেস খুব ঘনিষ্ঠ ভাবেই জানি, সেসব নিয়ে লিখছি না।

    এই তো ক'দিন আগে দুমাস বেঞ্চে কাটালাম, আর এক মাস হলেই কড়াক পিং হয়ে যেত। তা মর্মপীড়ের নাম নিয়ে কলকাতা গিয়ে ছুটি কাটিয়ে এলাম।

    কিন্তু আমার বক্তব্য হলো আমার মত ফাঁকিবাজ এবং ডিলবার্টের ভাষায় আর্থলি মর্টাল আন্ডারলিংদের একরকম, অনেক ভালো ভালো লোকেদেরও স্ট্রেসড আউট হয়ে থাকতে দেখি, বরং তারাই বেশী স্ট্রেসড, এবং তারা একটু রুখে দাঁড়ালে বাসট্রাম সুড়সুড় করে স্টপে দাঁড়িয়ে যেতো। তো, আমার মতে এই স্ট্রেস গুলি বেশিরভাগ সময়েই স্বোপার্জিত।

    সুকি, হ্যাঁ, তা ঠিক, আমি আসলে কর্পো বলে ভুল সাধারনীকরণ করেছি, মূলত আইটির কথা বলেছি, সেখানে মূল স্ট্রেস যে ডেলিভারি নিয়ে সে আসলে একটা ঢপের ব্যাপার, আমার মনে হয়। আর ইয়ে, আমি কিন্তু আপনার থেকে বছর খানেকের জুনিয়ার বোধয়, দা' বলার দরকার নাই মোটে!

    সিকি, হ্যাঁ, এই জুতো মোছানো লোকগুলোকে নিয়ে মুশকিল, আর এই আইটি কারখানায় কিছু চাঁচে ঢালা কবন্ধ তৈরী হয়, এদের জ্ঞানাঞ্জনশলাকা দিয়ে বেশ করে খুঁচিয়ে দিতে হয়।
  • সিকি | ১৯ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৩403206
  • "কিন্তু কি হবে, ভুল করলে পুলিশে ধরবে? তদন্ত কমিশন বসবে? হাজতে যেতে হবে? কিচ্ছু হবে না।"

    ছোটবেলায় উত্তম দাসের কমিকসের ক্যাসেট শুনেছিলাম। একজন দক্ষিণ ভারতীয় হলএ এসেছেন, হাতি মেরে সাথী দেখবেন বলে। তো, (আমি সিনেমাটা দেখি নি), শেষের দিকে বোধ হয় একটা সীন আচে, হাতি পাগল হয়ে গেছে। সেই সীন শুরু হওয়ামাত্র তিনি "আইয়াইয়ো", "য়াপ্পুরিয়া", ইত্যাদি আওয়াজ সহযোগে সীট থেকে লাফিয়ে উঠে হলময় দৌড়োদৌড়ি শুরু করে দিলেন। হলশুদ্ধু লোক তাঁকে থামাচ্ছে, আরে দৌড়চ্চেন কেন? তাঁর মুখে একটাই কথা - আইয়াইয়ো, হাথী পাগল হো গয়া জি। লোকজন বলছে, তো কেয়া হুয়া? ইয়ে তো পিকচার হ্যায়, আসলি নেহি হ্যায়। দক্ষিণভারতীয় ভদ্রলোক তবু মানেন না - "আইয়াইয়ো, ইয়ে পিক্‌চার হ্যায়, আপ সমঝেঙ্গা, ম্যায় সমঝেঙ্গা, মাগর হাথী তো নেহি সমঝেঙ্গা না জিইইই।"

    তো, ভুল করলে কী হবে, পুলিশে ধরবে? কিচ্ছু হবে না - সেটা হুতো বুঝবে, আমিও বুঝব, সত্যি বলতে কি, ক্লায়েন্টও বুঝবে, ইনভয়েস ডিক্লাইন করবে না, পেমেন্ট আটকাবে না - কিচ্ছু হবে না - কিন্তু কোম্পানির বড়দা তো বুঝবে না। তিনি তো পাগলা হাতি সম্প্রদায়ের।

    কোম্পানির ক্লায়েন্ট পার্টনার র‌্যাঙ্কের এক একজন ম্যানেজার আমি দেখেছি, মেনলি ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজার, তাঁরা দিনেও ঘুমোন না, রাতেও ঘুমোন না, অনর্থক ঘাড় শেক করেন, কথা শোনার থেকে বলেন বেশি, অত্যন্ত কথায় কথায় মাথা গরম করেন, মানে, কিছু না কিছু রকমের ম্যানিয়াক হন এঁরা। আবার এই মানুষগুলোই ক্লায়েন্টের সামনে বসে অন্যরকম মূর্তি, কাম, কম্পোজড, পলিশড ইংরেজি, পারলে টাই দিয়ে জুতো মুছিয়ে দেয়।

    হাথী তো নেহি সমঝেঙ্গা কি ইয়ে পিক্‌চার হ্যায়।
  • | ১৯ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৭403204
  • মাস লে অফ
  • | ১৯ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৮403203
  • হুতোর কর্পোরেট স্ট্রেস সম্পর্কিত পোস্ট পড়ে বেজায় অবাক হলাম। হুতো কি মস লে অফের ঘটনাগুলো জানে না? ব নিজের কোনও কোম্পনিতে কখনও দেখে নি?

    একটা করে ঝটকা আসে আর সঙ্গে সঙ্গে বেশ কিচু লোককে জাস্ট তেমন কোনও কারণ ছাড়াই ছাঁটাই করা হয়। গতবছরই তো হল ঝাঁকে ঝাঁকে মিডল লেভেল থেকে। লোকের ততদিনে বাচ্চাদের স্কুলের ফীজ, হোমলোন কারো কারো সঙ্গে কারলোন আরো পাঁচরকম খরচ মিলিয়ে মসের স্যালারি না এলে ভয়ানক অবস্থা। গত বছর আমি অন্তত ৮ থেকে ১০ টা অত্মোহত্যার ঘটনা শুনেছি এরকম হঠাৎ লে অফ হওয়াতে। এগুলো একটাও খবরের কাগজে আসে নি।
    আই হোক এই চাকরি চলে যেতে পারে, লোয়ার রেটিং হলে তো এমনিই যাবে এইসব স্ট্রেসের কারণ হবে না নাকি?
  • AD | ১৯ ডিসেম্বর ২০১৮ ১৩:২৫403202
  • ঠিক, এমনকি পারফর্মেন্স ইস্যু দেখিয়ে লোকজনের চাকরি চলে যায়
  • সুকি | ১৯ ডিসেম্বর ২০১৮ ১২:৫০403201
  • নীচের আলোচনায় হুতো-দার কর্পোরেট স্ট্রেস নিয়ে লেখাতে "কিন্তু কি হবে, ভুল করলে পুলিশে ধরবে? তদন্ত কমিশন বসবে? হাজতে যেতে হবে? কিচ্ছু হবে না।" - এই প্রসঙ্গে কিছু বলার আছে। সব কর্পোরেট কোম্পানীর কি ব্যাপার বলতে পারব না - সেটা মনে হয় তাদের ব্যবসার উপর ডিপেন্ড করে। কিন্তু অনেক কর্পোরেটে আজে - বাজে ফালতু জিনিস করলে তদন্ত কমিশনের সামনে বসতে হয় বৈকি! এবং দোষী প্রমাণিত হলে জেল-জরিমানা তো আছেই। এই নিয়ে গাব্দা-গাব্দা আইন-ও তো আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত