এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • P | ০৭ ডিসেম্বর ২০১৮ ১১:২৮402841
  • চক্রবুহ্য না চক্রব্যুহ -- ঠিক বানান কোনটা? ঠিক উচ্চারন কি "হ" না " ঝ"?
  • r2h | ০৭ ডিসেম্বর ২০১৮ ১০:৪৯402839
  • আমিওতো মামুর নাচ পড়ে ঈশানদার নাচ ভাবলাম।

    নবরাত্রির সময় ঐ যে রাস্তাটাকে ইন্ডিয়ান স্ট্রীট বলে, জার্নাল স্কোয়ারের কাছে, ঐ রাস্তাটা আটকে লোকজন ডান্ডিয়া কাঠিনাচ করে। ও বিশাল ক্যাও জায়গা।
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ১০:১৪402838
  • ঈশানদা সাডি গলিতে নাচবেন? এক্খুনি হিন্দি ভাষা ও উত্তর ভারতীয় সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে একটা পোবোন্ধো লিখে ঐ দোকান বন্ধ করানোর দাবী জানাবেন। ঃ))
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ১০:০৬402837
  • ঃ-)) স্কাইপ, হো-অ্যা, ফেবু প্রচুর অপশন থাকচে

    আর আমি জার্সি সিটিতে মামুর নাচ (পাই উবাচ) পড়ে ভাবলাম ঈশানদার নাচের ভিডো। ওমা কোথায় কি, পানের দোকানের অ্যাড
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৮ ১০:০৩402836
  • ঃ)))
  • | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:৫৮402835
  • ঃগুরুতে খেলাধুলোর এত লোক, অনায়াসে একটা এগ্জিবিশন ম্যাচ আয়োজন করা যায়। এখন থেকে টার্গেট করলে নেক্সট ডিসেম্বরের মধ্যে নেমে যাবে। ঃ-)" --- টিমি উবাচ।

    তা পের‌্যাকটিস কি স্কাইপে হবেক? হ্যাঁ ভাই? আমারেও তাইলে একটু মিটিনে ডেকে নিও।
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:৪০402833
  • আচ্ছা এটা নিয়ে দু'চার কথা বড় করেই লেখার ছিল, কিন্তু বড় করে যা যা লিখব ভাবি তার আর কিছুই হয়না। তাই একলাইনেই বলে যাই, সেদিন দিল্লির একটি বড় ইন্স্টির বড় বিজ্ঞানীর টক শুনলাম, এই নিয়ে অনেক দিনের কাজ। এই আনিমাল প্রোটিন ভাল না, কম খান, খেলে নানা অসুখের সঙ্গে কোরিলেশন, এ কিন্তু আম্রিগার জন্য যতটা ঠিক, ভারতীয় উপমহাদেশের জেনেটিক মেকাপ ও খাদ্যাভ্যাসে তরটাই ভুল। আমাদের আনিমাল প্রোটিনের চাহিদা প্রয়োজনীয়তা অভাব অনেক বেশি, ওঁদের অনেকদিনের গবেষণা তাই বলছে দেখালেন। পেপারগুলোও খুঁজে দেব।
    আমাদের তো বেশিরভাগই পশিম থেকে উইটি কপিক্যাট রিসার্চ বা রিসার্চসিদ্ধান্তের ব্যাপারে আরৈ তাই, এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আসেই না!
  • Du | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:৩২402832
  • গরু নিয়ে অবশ্য ক্লাইমেট মিট এও কথা তুলেছে -- আগামী দিনে কম করে খেতে।
  • Du | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:৩০402831
  • আরে আমি রথযাত্রা নিয়ে আবাপর যাত্রাপালা দেখে গজগজ করতে এসেছিলাম।
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:২৫402829
  • ঃ)
    দোলাচল আর রাখবেন না, এখানে ঘর নিয়ে নিন, জানলা থেকে ফুল্টুস এন্টারটেইনমেন্ট পাবেন।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:২৩402828
  • মামু-র নাচ রেগুলার ইভেন্ট কিনা, তার খোঁজ
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:২২402827
  • লোয়ার ম্যানহাটানে একটা চাগ্রির অফার নিয়ে দোলাচলে আছি, বেশিক্ষণ কমিউট করতে ইচ্ছে করে না, হয়ত জার্সি সিটিতে ঘর ভাড়া নেব। তখন ঐ লক্ষী পান ঘরে খোঁজ করতে হবেক
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:১৭402826
  • অরণ্যদা ঃ), কিন্তু জার্সি সিটিতে মহিলারা এরকম রাস্তায় গান বাজিয়ে নাচেন? মামুর নাচ তো উপরিবিস্ময়।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:১৪402825
  • বাঁ পা-র প্লেয়ার পাওয়া ভার, অভি অবশ্যই লেফট উইং-এ থাকবে।
    আমি ফুটবল টিমের কোচ হব, আর কোন একটা কোয়ার্টারে রাইট উইং দিয়ে কয়েক সেকেন্ড দৌড়নো-র জন্য মাঠে নামব, বাকী সময় ডিফেন্সে
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:১১402824
  • ক্রিকেট, ফুটবল একই দিনে - কুড়ি-কুড়ি আর ওদিকে চার কোয়ার্টার - ১০ মিনিটের
  • Ishan | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:০৯402823
  • অবশেষে মান্টো দেখলাম। নন্দিতা দাশ অনেক খেটেখুটে বানিয়েছেন। বড় প্রযোজক, দামী ক্যামেরা, নওয়াজুদ্দিন সিদ্দিকি, এইসব নানা জিনিস ব্যবহার করেছেন। কিন্তু সিনেমাটা কিছু হয়নি। জাস্ট কিচ্ছু না। তার মানে এই না, যে, আপনাদের দেখতে বারন করছি। দেখতেই পারেন, এমনকি হয়তো ভালই লাগবে। আমি তো শেষ অবধি দেখেছি, এবং মোটেও ঘুম পায়নি। বেশ ইতিহাস-টিতিহাস আছে। অশোককুমার, ইসমত চুঘতাই, এইসব চরিত্র আছেন। ইদানিং পৃথিবীর সব রোলই করছেন, এইটুকু ভুলে গেলে নওয়াজুদ্দিনকেও সহ্য হয়ে যাবে। কিন্তু সিনেমায় মান্টো কোথাও নেই। একজন বেশ সন্ত টাইপের কমিউনিস্ট আছেন। তিনি খান দান আর দূর থেকে বেশ্যাদের দেখে দরদী গল্প লেখেন। কখনও চেখেও দেখেননা। প্রচন্ড আদর্শবাদী। কখনও আলপটকা কথা বলেননা, খিস্তিখাস্তার তো প্রশ্নই নেই। পাকিস্তানে গিয়ে একটু মদটদ খান বটে, কিন্তু সে স্রেফ হতাশায়। তারপর পাগলখানায় যান, কিন্তু সেখানে কী হয়, তা আমি ইতিমধ্যেই ভুলে গেছি। ইনস্যানিটি, ক্লিনিকালিটি এসব নিয়ে কিছু থাকলে নির্ঘাত মনে থাকত। শেষজীবন খুব কষ্টে কাটান মনে আছে। ভালো লোকেদের শেষ জীবন যেমন কাটার কথা। আর হ্যাঁ, মাঝে মাঝে পড়ে পড়ে সকলেরই মুখস্থ হয়ে যাওয়া কিছু গল্পের চিত্রায়ন আছে। কেন আছে বুঝিনি।

    নন্দিতা দাশের একজন আদর্শ সন্তের জীবন নিয়ে সিনেমা বানানোর ইচ্ছে হলে তিনি একজন সাধুটাধুর বায়োগ্রাফি বানাতে পারতেন। মাঝে মাঝে মান্টোর চারটি গল্পের চিত্রায়ন সেখানেও ঢুকে যেত। এছাড়াও তাতে সুবিধেটা হল অন্যান্য লেখকদের পছন্দসই গল্পও ঢুকিয়ে দিতে পারতেন। খামোখা মান্টোকে নিয়ে বানাতে গেলেন কেন বুঝলামনা। মান্টো একজন জ্যান্ত মানুষ ছিলেন। রাজনৈতিক সঠিকত্বের মাপে তৈরি একজন সন্ত না।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:০৮402822
  • অশ্বিন টার্ন পাচ্ছে, শুনেছিলাম তেমন বল ঘোরাতে পারে না
  • avi | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:০৭402821
  • আহা, একটা ক্রিকেট খেলা হোক গুরুতে। প্রথম প্রস্তাব আমিই দিয়েছি, ইতিহাসে নাম লেখা থাকবে। ফুটবল হলে দমে কুলিয়ে ওঠা যাবে না। দশ মিনিট করে চারটে কোয়ার্টার বানিয়ে খেলা যেতে পারে। বাঁহাতি ব্যাটসম্যান এবং লেফট উইঙ্গার হিসেবে নিজের নাম প্রস্তাব করে গেলাম।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৯:০৪402820
  • ক্রিকেট আমারও পেয়ালা নয়, খেলেছি কিছু, রপ্ত হয় নি
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৮:৫১402819
  • আমাদের স্কুলে একবার কী বাই উঠেছিল, ক্রিকেট খেলা হবে, মেন উদ্যোক্তা আবার আমাদের ক্লাস ফাইভ থেকে! মিশনের সন্ন্যাসিনী দিদিদেরও কন্ভিন্স করিয়ে ব্যাট বল উইকেট প্যাড সব বোধহয় স্কুল থেকেই কিনিয়েছিল, তারপর ক্রিশ্চিন ভবনের মাঠে টিফিন আর ফাঁক পেলেই ক্রিকেট। তবে আমি এক দু'বারের চেষ্টায় বুঝেছিল্লাম,এ আমার পেয়ালা নয়। হাউসিং এ ফুটবলেও কয়েকবার শট নিতে গিয়ে বুঝেছি এ বেজায় শক্ত জিনিস। এর থেকে আধলা ইঁট এ শট মেরে মেরে ঘুরে বেড়ানো সহজ আনন্দের ব্যাপার। আমার খোখো কাবাডি ব্যাডমিন্টন ছুটোছুটিই আমার জন্য ভাল ছিল। ফুটবল ক্রিকেট ভারি শক্ত খেলা।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৮:৪৮402818
  • আরেঃ, দারুণ তো @পাই
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৮:৪৪402817
  • এদিকে জার্সি সিটির রাস্তায় এসব কী হচ্ছে!
    মামুদের ভাঙ্গ্রা!

  • aka | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৮:৪১402816
  • লড়ে যাব
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৮:৩৯402815
  • আকা তাইলে ফুটবল, ক্রিকেট - গুরুর তরফে দুটো প্রদর্শনী ম্যাচেই টিমে থাকছ।
    ওদিকে মাইটি অস্ট্রেলিয়া কেঁপে যাচ্ছে। আহা, আর একটা স্পিনার যদি থাকত ..
  • aka | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৮:৩৭402813
  • আর ইসে টেবল টেনিসেও কমতি ছিলাম্না।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৮:৩৭402814
  • ৫ বোলারে খেললে বেটার হত
  • aka | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৮:৩৬402812
  • আমি না ফুটবলও ভালোই খেলতাম, তবে ছোটো মাঠে, ছোটো পাসে। নাচিয়ে দিতাম বড় বড় প্লেয়ারদের।

    বড় মাঠে ঐ টেকনিক চলত না।
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৭:৪৯402811
  • রাটগার্স শুনলেই রাবন্দার কথা মনে পড়ে। কতদিন মান্দুদিকে নিয়ে কবিতা নেই।
    "
    শার্টে বিশটা হাতা ছিল
    মস্তবড়ো ছাতা ছিল
    জামার বোতাম ছিঁড়লে পরে মন্দোদরী ত্রাতা ছিল।"
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত