এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ০৫ ডিসেম্বর ২০১৮ ০৯:২২402510
  • নাতেল।

    যা কলার তুলে মাথা উঁচু করে চোখে চোখ রেখে আঁতলামির প্রতিস্পর্ধা দেখায়।

    আকাট হাঁদামিও বলা যায়।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৮ ০৯:১৪402509
  • আঁতেল সত্তার প্রতিস্পর্ধীকে কী বলে? বাতেল সত্তা? ঃ-)
  • lekhaar samasyaa | ০৫ ডিসেম্বর ২০১৮ ০৯:০৬402508
  • এক্টা বই লিখব ঠিক করে ফেলেছি - কুমড়োপটাশের সারবত্তা।
    সমস্যা কেবল ফর্ম্যাটে - মানে, গল্প না কি উপন্যাস, বা রম্যরচনা, কিংবা ভ্রমনকাহিনী, অথবা কবিতা না কি আমার গভীর গোপন আঁতেল সত্তার প্রতিস্পর্ধী রূপের প্রকাশক এক তীব্র ধারাল লেখা - কি রকম ভাবে জিনিশ্টা ঠিক দাঁড় করান উচিত, সেই সমস্যাতেই পুউউরো জিনিসটা ইসে হয়ে গেল!!!

    জীবন এক ফোটনচন্দ্রিকা!
  • bedonaa | ০৫ ডিসেম্বর ২০১৮ ০৮:৪৭402507
  • কে হায় হৃদয় খুঁড়ে ...
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৮ ০৬:২৬402506
  • সে তো সোনার্তরী। ঃ-)
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ০৬:২০402505
  • না, ছোটো সে তরী ঃ-))))) খ
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ০৬:১০402504
  • ও টই, গ্যাসে গিয়া। খ
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৮ ০৫:৩৩402503
  • ঃ-)))
    দমে যাবার পোশ্নো নাই। বিজ্ঞানের অবস্তা আরো খারাপ, তাইই যখন ছাড়ি নাই এতো কিসুই না। এম্নি মাঝেমধ্যে এট্টু বিরক্তি হয়।

    এতো আর বলার অপেক্ষা রাখেনা যে ইন্টারেস্টিং সময়। এমনি মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে (চাষিরা মানুষ না তাই তারা মারা যাচ্ছে)। এর মধ্যে দাঁড়িয়ে নানাবিধ পলিটিকাল ইকোয়েশান। নেরুদা নিয়ে টইটা পড়ছি। আশ্চর্য্যজনকভাবে বিশ্বকাপ নিয়ে লিখতে গিয়ে ফকল্যান্ডস ওয়ার আর চিলের সাথে আর্জেন্তিনার কনফ্লিক্টের পাতায় চলে গেছিলাম মনে পড়লো। একসময় মারাদোনাকে খিস্তি করতাম হ্যান্ড অফ গডের জন্য। ফুটবল এথিক্সের বাইরের জিনিস। কিন্তু মানুষ পরিচয়, দেশবাসী হিসেবে পরিচয় এবং ফুটবলার হিসেবে পরিচয় -- এর মধ্যে কোনটা বড়ো? মারাদোনা স্পেসিফিকালি ঐ অসম যুদ্ধের কথা বলে স্টেটমেন্ট দিয়েছিলো- সেটা পড়ে মনে হলো তাইতো, এদিকটা তো জানাই ছিলোনা।

    তোমরা লিখো সময় সুযোগ করে।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৮ ০৫:০৯402502
  • স্ট্যাম্প-সাইজে আঁটলো? ঃ-)
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ০৫:০৫402501
  • যদিচ দুটি পয়হা সব সময়েই বেশি গুরুত্বপূর্ণ, অপিচ আমি বলতে পারি, নানা কেলোতে পানিশিং কাজের শিডিউল সত্ত্বেও আমি বইটা পড়েছিলাম। সাহায্যের প্রতিযোগিতা য় ধন্য করিনি, লেখার গুণেই পড়েছিলাম। ট্রাবল্স যখন নতুন করে শুরু হচ্ছে ৮৬ সালে, তার পরে অ্যাডাল্ট হওয়া নাগরিক হিসেবে তোর কনসার্ন / দরদ ক্লিয়ার। ওয়েল ডান। আমি অন্তত জনা তিনেক আরবিট লোকের কাছে শুনেছি তোর লেখা তাদের খুব ই ভালো লেগেছে। সুতরাং তোর পরিশ্রম সার্থক ঃ-) আমার নর্মালি যেটা হয়, সেটা হল আগে বাবা পড়ে বলতেন কিসুই হয় নি দু লাইনের বেশি পড়াই গেল না, এখন বোধ্শক্তিহীন শিশু তে পরিণত হয়েছেন, তাই পড়ার প্রশ্ন নেই। মা বলতেন কি যে ছাই লেখো বুঝি না, এখন আর জানাই না কিসু, আর বউ বলতো আসলে দ্যাখো এ বিষয়ে তো অনেকেই ইত্যাদি, তাই ইত্যাদি... সেটা এখনো বলে, তবে পড়ে, আর শাশুড়ি মা অনেক নেড়ে চেড়ে বলতেন, খুব সিরিয়াস হবার চেষ্টা করে জামাই গর্ব গোছের একটা মুখ করে বলতেন, ভালো, কিন্তু এসব করলে ডাকতার দ্যাখাবে কখন, ক্লিয়ারলি এতে দমে গেলে লোকের সুইসাইড করার কথা। কিন্তু দমলে চলবে না, ইট ইজ কমপ্লিটলি আনইম্পর্টান্ট হোয়াট পিপল সে অর ইফ দে রিড অ্যাট অল, হোয়াট দ্য ফাক ডু দে গেট ঃ-)))))

    তবে মাইরি একবার একটা স্ট্যাম্প সাইজ ছবি বেরিয়েছিল, সেটা দেখে সিকিউরিটি র এক দাদা, উনি আবার কৃষ্ণনগরের অনিল বিশ্বাস বিরোধী সিপিএম, এগিয়ে এসে বল্লেন, দাদা ছবি দেখেছি, মিষ্টি খাবো কিন্তু।। তো এই নিবিড় পাঠ প্রতিক্রিয়া র থেকে তুই অনেক এগিয়ে। অত ভাবিস না। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স দিয়ে বই লেখা তথা রিভিউ লেখা টাই ইনডাস্ট্রি হবার আগে অব্দি লিখে যেতে হবে ঃ-)))))

    সিদ্ধার্থ বাবু যে সেন্টেন্স টায় তথ্যের ভুলের কথা বলেছেন, সেই সেন্টেন্স টা অন্য ভাবে পড়লে আদৌ ভুল থাকবে কিন সন্দেহ, এমনি সিনিয়র লোক বই রিভিউ করেছেন আনন্দের কথা। খ
  • Deb | ০৫ ডিসেম্বর ২০১৮ ০২:৪৭402500
  • গুগল ইন্ডিক কীবোর্ডে কী করে র এ যফলা দিয়ে শুরু শব্দ লেখা যায় কেউ কি বলতে পারেন? যেমন, র্যালি, র্যাপিড, ইত্যাদি।
    ধন্যবাদ।
  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ০২:৩৭402499
  • একটা নতুন ফ্যাসিস্ট ট্রেন্ড দেখতে পাচ্ছি। অটোক্র্যাটরা নতুন নতুন উপায়ে ইলেক্শনে জিতে ক্ষমতায় থাকতে চাইছে। আপনি গিয়ে আপনার ভোটটা দিয়ে এলেন, কিন্তু তাতে ফল পাল্টাবে না। ফলে নামে ডেমোক্র্যাসি থাকলো, কেউ ডিক্টেটর বলে গাল দিলো না।
  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ০২:১০402498
  • হ্যাঁ আকবরের নামে এসেছে। এম জে আকবর।
  • meeto | ০৫ ডিসেম্বর ২০১৮ ০১:৩০402497
  • আচ্ছা, আকবর, শাজাহান, বাবর - কারো নাম মিটু তে এসেছে না কি? এট্টু কনফ্যুসান হচ্ছে
  • keno lekho | ০৫ ডিসেম্বর ২০১৮ ০১:২৫402496
  • মানে, লিখে পয়সা পাওয়া
  • keno lekho | ০৫ ডিসেম্বর ২০১৮ ০১:২৪402495
  • দুটো পয়্সার জন্যে লেখা ভীষণ কঠিন
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৮ ০০:৪০402494
  • দুটো পয়সার ধান্দা শুনে মনে পড়ল এক সিনেমায় কৌশিক সেন বলছেন, "ব্যোমকেশবাবু, সবই হচ্ছে ওই দুটো পয়সার জন্য" ঃ-)
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৮ ০০:৩৮402493
  • বব্রু কেন, ঐ ভদ্রলোক তো বভ্রূ।

    রামায়ণে বীরবাহুর মা চিত্রাঙ্গদা।
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৮ ০০:৩৩402492
  • হ্যাঁ দমদি খুব থরো পাঠপ্রতিক্রিয়া দিয়েছিলো। আর সিদ্ধার্থবাবু আপশোষ করেছিলেন বই নিয়ে আলোচনার আগে বইটা হাতে পাননি। তারপরে ওনাকে বই দিলাম এবং উনি বললেন পড়েটরে লিখবেন (নিশ্চই মনে মনে আপশোষ করেছিলেন আলোচনায় আসার জন্য, এসেই বাড়ির কাজ পেলেন)। আমার আপশোষ অবশ্য তাচ্চেও বেশি হয়েছে ওনার বইটা আমি লেখার সময় হাতে পাইনি। এই নানাবিধ আপশোষের আবহাওয়ায় কনফিউশন বেড়ে যাবে তাতে আশ্চর্যের কিছু নেই।

    তবে রাজনৈতিক কমেন্টারি লিখেটিখে দেখলাম সেও কবিতা লেখার মতই। আদ্ধেক লোক পড়েনা, যারা পড়ে তাদের অর্ধেক আবার বোঝেনা বাকি অর্ধেক পড়লেও দুদিনেই ভুলে যায়। মোটামুটি সবাই লিখতে ব্যস্ত তাই পড়া ও মনে রাখার প্রবল অসুবিধে আছে। আর এমনিতেও যারা ভোলেনা তারা আগে থেকেও এসব জানতো, কাজেই তাদের জন্য লিখে লাভ নেই। বৃথা সময় নষ্ট। এর থেকে দুটো পয়সার ধান্দা করলে কাজে দিতো। যাগ্গে
  • I | ০৫ ডিসেম্বর ২০১৮ ০০:১০402491
  • সে তো মহাভারতের চিত্রাঙ্গদা।
  • aka | ০৫ ডিসেম্বর ২০১৮ ০০:০৩402489
  • মানে ছেলের নাম?
  • aka | ০৫ ডিসেম্বর ২০১৮ ০০:০৩402490
  • বব্রুবাহন না?
  • I | ০৫ ডিসেম্বর ২০১৮ ০০:০১402488
  • মনে পড়েছে।চিত্রাঙ্গদা।
  • I | ০৪ ডিসেম্বর ২০১৮ ২৩:৪৬402487
  • বীরবাহুর মায়ের নাম যেন কী ছিল? ঊর্মিলা?
  • dd | ০৪ ডিসেম্বর ২০১৮ ২২:০৮402486
  • @হানুশ্রী,

    হ্যাঁ, দুনিয়া তথা আয়ারল্যান্ডের সর্বকালের এমন কি বর্তমানেরও শ্রেষ্ঠতম কবি,গদ্যকার,সিবিল এনজিনীয়ার ও পিংপং খেলোয়ার ভিকিদার লগে আমার যোগাযোগ এখনো জমজমাট।

    উনার একটা বই "দস্তরখান" - বার হবে বা অলরেডী বেরিয়েছে। সদ্য সদ্য। বিষয়টা বোধহয় পাঁইট পুরণের মতনই। খাওয়া দাওয়া নিয়ে।

    সামাজিক দায়বদ্ধতায় একেবারে নেগেটিব জিরো।
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:৫৬402485
  • নানা আছে। বিশেষতঃ এমনি এমনি। খ
  • horlix | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:৪৫402484
  • কেন, আমার ওপিনিয়ন থাকতে নেই?
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ২০:৪৭402483
  • খ - দ্যাখা যাচ্চে, টিমের বই য়ের ব্যাপারে নানা কন্ট্রোভার্সি।

    কাজু বলেচে টিম এর বই বেরিয়েছে, ওমা ইত্যাদি।
    গুরু বলেচে বা বলতে পারে এই বই দ্বিতীয় সংস্করণ বা রিপ্রিন্ট।
    দমু বলেছে এই বই সে সবার আগে পড়েছে। (ধরে নেবা হচ্ছে সবার মইদ্যে টিম নাই)
    অনেকেই বলতে পারে, টই পড়ে থাগলে, আমি বই য়ের আগে বইয়ের অনেক কথা পড়েছি )
    টিমের বই বলেছে, সে টিমের আগে হয়েছে।
    হরলিক্স আর অঞ্জন দত্ত ছাড়া প্রায় সকলেরি অপিনিয়ন আছে, এ মানে এবার বেস্ট সেলার হবেই হবে (যেন হয়, হনেস্টলি) ঃ-))))
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৯:১৮402482
  • এবং খ্যাল করবেন পাই জেরক্সের দোকানে গিয়ে এটা খুজে আনল।
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৯:১৬402481
  • ইয়োট্টিমিই

    এই বইটা আমি মনে হয় সবচে।প্রথম প্রতিক্কিয়া লিখেছিলাম।

    লেখাটা বেশ ভাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত