এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৯:১৩402480
  • কম করে দের দু বচর আগেই লিকেচে মাইরি। খ
  • Kaju | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৮:১১402479
  • আরিব্বাস টিমদা এত কোটিন বই লিকেচে ! কনগ্রা কনগ্রা।
  • pi | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৫402477
  • উফ, ভাগ্যিস আমাকে জেরক্সের দোকান দিতে হয়নি বা তাতে কাজ করতে হয়নি!!

    দর্জির দোকান দিতে হলেও মারা পড়তাম।
  • pi | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৩402476
  • না না, সব পাতা খোলার পর সব ঠিক আয়গায় আবার স্টেপল করা, গাদা অর্ডারের মধ্যে খুবই কঠিন কাজ, অন্তত আমার জন্য।
  • র২হ | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৬402475
  • কেন জেরক্সের দোকান কি এমন কঠিন? লোকজন আসবেনা, সারাদিন ল্যাদ খাওয়া যাবে।
  • Kaju | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৬:১৬402474
  • বাড়তে তো ক্ষতি নাই, কোলেস্টেরলে দুম ফটাস না হওয়া অব্দি নো পোবলেম।
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৬:০৬402473
  • অ্যাকচুয়ালি আনচ্যালেণ্জড, মামি আর না দ্যাকা সত্ত্বেও বেড়ে চলেছি ;-)
  • swap | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৫:৪২402472
  • মোটা বলতে নেই, horizontally challenged বলতে হয় :-)
  • pi | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৫:০৮402471
  • আমি জীবনে জেরক্সের দোকান দিতে পারবনা।
  • San | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৪:১৫402470
  • :) :)
  • saikat | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৩:২৪402469
  • আরে, চাপ নিওনা। আমি করে দেব !
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৩:১২402468
  • ঐ টই টা খুজে ওতে এটা পেস্ট করছি। তুমি যেখানে খুশি ল্যাখো। হ্যা মেন বিষয়টা হল, এই যে ৪৫ পরবর্তী লিবেরাল ডেমোক্রাসি, তার ফাঁক ফোকর ই এই গল্প গুলোর মেন ইসু। রস ম্যাকডোনাল্ড বলে একজন ছিল, সে বোধ্হায় আমেরিকান, তার পজিশন্টা এক ই সময় হলেও একটু আলাদা, তার ঐ কলম্বো গোছের অবস্থান। ভুলে গেছি, একটা পড়েছি।

  • সৈকত | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৩:০৮402467
  • বার্সিলোনার মন্ত্যালবান, সিসিলির আন্দ্রেয়ি ক্যামিলারি, সুইডেনের হেনিং ম্যাঙ্কেল, ভেনিসের আবহে ডোনা লিওন আর এদের প্রায় সবারই আদি মাতা-পিতা, সুইডেনেরই ওহালু-স্জোয়াল দম্পতি, এদের কলমের জোরে গত পঞ্চাশ থেকে তিরিশ বছরে মধ্যে ডিটেকটিভ গল্পের চরিত্র বদল হয়ে গেল। পেপে কার্ভালোহো, ইন্সপেক্টর মন্ত্যালবান (হ্যাঁ, আন্দ্রে ক্যামিলারির তৈরী চরিত্রটির নামও লেখক মন্ত্যালবানের নামে !!), কূর্ট উয়ালান্ডার, গুইডো ব্রুনেট্টি আর ইন্সপেক্টর বেক, যথাক্রমে এই সব লেখকদের সৃষ্ট চরিত্রগুলো। ড্রয়িংরুম থেকে গল্প নেমে এল রাস্তায়, নিছক বুদ্ধির খেলা না হয়ে এই সব লেখা হতে থাকল অনেক বেশী 'সামাজিক', অর্থাৎ আপাত সামাজিক স্বাচ্ছন্দ্যর নীচে থাকে ফাটলগুলো লেখায় উঠে এল। বুদ্ধির মার প্যাঁচ কম, স্থানিক আবহ অনেক বেশী, ক্রাইম লেখার বদলগুলো বুঝতে গেলে এদের লেখা পড়া উচিত।

    যথারীতি মাস কয়েক আগে একটা টই শুরু করেছিলাম, একটা পোস্টের পরে আর কিছু হয়নি।
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ১৩:০০402466
  • থ্যাংক ইউ গুরু। খ
  • ম্যাংকেল | ০৪ ডিসেম্বর ২০১৮ ১২:৪৪402465
  • নব্বইয়ের শেষের স্কান্ডিনেভিয়ার আবহ, ছড়িয়ে আছে পাতায় পাতায়। পুলিশ ইনস্পেক্টর কুর্ট ওয়ালান্ডার প্রোটাগোনিস্ট। বেশ পেসিমিস্ট, ডার্ক ও মর্বিড, ডিসইলুশন্ড লেখা। মিস্ট্রি ধাঁচের, স্টিগ লার্সনের মতো সুপার অ্যাডভেঞ্চার নয়। আমি গোটা চারেক শেষ করতে পেরেছি, তাও বছর দশেক আগের কথা।
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ১১:৫৬402464
  • খ - *একমাত্র এবং শ্রেষ্ঠতম
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ১১:৫৫402463
  • খ - স্যান ( স্যান কে আমাদের স্যান ধরে নিয়ে) হেনিং ম্যাংকেল কিসুই আমি পড়িনি। তবে ওনার সম্পর্কে স্লাভোজ জিজেক এর একটি বেশি পাকা গোছের প্রবন্ধ পড়েছি। কিছু লোক আছে, এই স্লাভোজ জিজেক তার অন্যতম, যাদের সব কিসু তে কথা বলা অভ্যাস। ভদ্রলোক ক্রিশ্চিয়ানিটি বোঝেন, নানা কারণে লেনিন ইত্যাদি ও বেশ ভালো বোঝেন, কিন্তু ওনার এই বিষয়ে লেখা আর উত্তর বঙ্গে ভেসে ওঠা মরা মাছ নিয়ে শংখ বাবু বা সঞ্জয় মুখোপাধ্যায়ের লেখার এক ই মূল্য। মানে বোকা বোকা কোন মানে হয় না।
    তবে আমি সলিড ছড়াচ্ছিলাম, আমি ভিশণ গম্ভীর ভাবে তোকে, হিলারি ম্যান্টেল এর এলিজাবেথ সংক্রান্ত বা ব্লুমসবেরি গ্রুপ সংক্রান্ত লেখার কথা বলতে যাচ্ছিআল, অনেক কষ্ঠে গুগলের সাহায্যে কেচ্ছা আটকানো গেছে ঃ-))))))

    ডিডি দা, আপনাকে একটা খবর দেই। আয়ারল্যান্ডের সর্বকালের, আমাদের এবং অন্যান্য প্রজন্মের, শ্রেষ্ঠতম তরুণ বাঙালি কবি সর্বজনশ্রদ্ধেয়া শ্রী ভিকি দা জুলাই মাসে পধারেছিলেন। দেখা হয় নাই, শুধু বাঁশি শোনা গেছিল। তো তিনি হঠাৎঅ গত কয়েকদিন আগে নিম্নরূপ মেসেজ করলেনঃ

    ভ - কার্ট ভনেগট পড়েছো?
    ব - না রে, তবে উনি সেমিকোলোন কে কেন দুচক্ষে দেখতে পারেন না এই বিষয়ে কোথায় যেন একটা পোবোন্দো লিখেছিলেন, জাস্ট বিচিত্র বলেই মনে আছে।
    ভ - আস্তো বই কিসু পড়েছ?
    ব - না
    ভ - ওকে, পোড়ো, আমি মোমো খেতে যাচ্ছি, যাদের ভালো থাকার তারা ভালো আছে। বুড়োদের মত কুশল জিজ্ঞেস করা অভ্যেস হয়েছে নিশ্চয়ি। দাদু সালা।

    তো এই মেসেজ টা করার কি দরকার ছিল বলা মুশকিল, বাট আই ইমিডিয়েটলি থট অফ ইউ ঃ-))))) গুরু মাস্ট বি সামথিং স্পেশাল, ইট ব্রট দ্য ফানি বিস্টস ইন আস, মেনলি ইন কন্টেক্স্ট অফ বুকস ঃ-))))))))))))) সৈকত(প্রথম) শয়তান টা এটা বুঝতে পেরেছিল ঃ-)))))))))
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ১০:৩৪402462
  • অরিজিৎ হলে বলতো শোন জেনেরালাইজ কোরো না।
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ১০:০১402461
  • ডিডিদাদা কি অমিতশারে 'মোটা' র বেঞ্চমার্ক বলতে চাইলেন ? খ্যাক। এর আগে S ও একদিন বলেছিলেন। খ্যাক খ্যাক।
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ০৮:৫০402460
  • ডিডি দার স্নেহ ভুঁড়িধার্য করলাম
  • dd | ০৪ ডিসেম্বর ২০১৮ ০৮:৪৭402459
  • একচুয়ালি এটা কিন্তু অতিকথন।

    মানে হানুবাবু যে নিজেকে এক বিশালবপু বলে মিথকথা নিজেই চালু করেছেন, সেটা। য্যানো উনি এক সাক্ষাত অমিত শা।

    আমি তো নিজের চক্ষেই দেখেছি,পরিষ্কার। হ্যাঁ, একটু হিষ্টোপুষ্টো গোছের, ঠিকই। কিন্তু এক কথায় "মোটা" বলে দাগিয়ে দেওয়া যায় না।

    জনস্বার্থে প্রচারিত।
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ০৮:৩২402458
  • নিজে মোটা বলে
  • aranya | ০৪ ডিসেম্বর ২০১৮ ০৮:২৮402457
  • এইমাত্র কাগজে পড়লাম, পুলিশ অফিসার, সুবোধ সিং, যিনি আখলাক-এর বাড়ীর ফ্রিজ থেকে মাংসের স্যাম্পল নিয়ে ফরেনসিক টেস্টের জন্য পাঠান এবং দেখা যায় তা গোমাংস ছিল না - তাকেও খুন করা হয়েছে, গোরক্ষক-দের শেষ কীর্তি।
    জঘন্য, জাস্ট জঘন্য
  • Atoz | ০৪ ডিসেম্বর ২০১৮ ০৭:৪৩402456
  • খননেন্দ্রবাবু, চারিদিকে এত মোটাসোটা প্রবন্ধের উপাদান, কিন্তু আপনি প্রবন্ধ লিখছেন না কেন????
  • | ০৪ ডিসেম্বর ২০১৮ ০৭:২২402455
  • রবি হুতোপাধ‍্যায় ও ছিলেন, তখন উনি কবি ছিলেন না।
  • ? | ০৪ ডিসেম্বর ২০১৮ ০৭:২০402454
  • বেদে ওকগাছ ছিল?
  • Atoz | ০৪ ডিসেম্বর ২০১৮ ০৪:২২402453
  • হ্যাঁ, নাসাতে হয়তো হরিসংকীর্তন হবে। "হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/ডাইনে বামে লড়াই হয়ে মিলিয়া গেল হরে দরে" ঃ-)
  • S | ০৪ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৫402452
  • দিনকাল যেদিকে যাচ্ছে কদিন পরে ও জিনিস নাসাতেও হবে।
  • Atoz | ০৪ ডিসেম্বর ২০১৮ ০৩:২০402451
  • সেখান থেকে তো নারকেল ফাটিয়ে রকেট তোলে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত