এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ০৩ ডিসেম্বর ২০১৮ ০৮:৪১402420
  • রোদ ঝলমলে কার্সিয়ং পেরিয়ে গেল। হিলকার্ট রোডে জায়গায় জায়গায় কাজ হচ্ছে। টুকটাক জ্যাম খেতে হচ্ছে তাই। ঘুম শহরটা রোদ রিফ্লেক্ট করছে। তবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না।
  • aranya | ০৩ ডিসেম্বর ২০১৮ ০৮:২১402419
  • অভি-কে হিংসে
  • avi | ০৩ ডিসেম্বর ২০১৮ ০৭:৩১402418
  • অন ডিউটি, অফিসিয়াল কাজে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়ানোর মজাই আলাদা।
  • I | ০২ ডিসেম্বর ২০১৮ ২১:১২402417
  • ভোম্বল সর্দার বই অনলাইনে কেনা যায়? লিং আছে?
  • র২হ | ০২ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৮402415
  • ক্রাউড ফান্ডিং, মতান্তরে অনলাইন ভিক্ষে (সত্যি সাইবার বেগিং ফোরাম আছে তো) করে জীবনধারনের কথা আমি মাঝেমধ্যেই ভাবি। কবিও বলেছেন ভিক্ষেতেই যাবো। এত লোকের এত টাকা, তার থেকে দু পাঁচ টাকা করে দিলে যদি একটা লোক শান্তিতে সারাদিন জবুথবু হয়ে বসে থাকতে পারে তাতে আপত্তি করার মত হিংসুটেপনা করার তো কোন কারন নেই।
    কিন্তু গ্রহণযোগ্য ভিক্ষে বয়ান বানানো, পেপ্যাল অ্যাকাউন্ট করা ওসব অনেক ঝামেলা। কম্পিটিশনও আছে ভালো। আর লোকজনও বদ। হামেশাই জামা জুতো শিল্প সাহিত্য করে পয়সা খরচ করে, নিষ্কাম বদান্যতায় কারো মন নেই।
  • গুরুচণ্ডা৯ | ০২ ডিসেম্বর ২০১৮ ১৮:০৭402414
  • এখন, ভারতসভা হলে, বংকু রর আলোচনা, এল জি বি টি কিউ ইস্যু ও লিটলম্যাগাজিন। গুরুচণ্ডা৯ র পক্ষ থেকে বলছেন, Rouhin Banerjee.

    https://m.facebook.com/story.php?story_fbid=1495046607306830&id=100004045160791
  • গুরুচণ্ডা৯ | ০২ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৪402413
  • আজ, এই পাঁচটায় শুরু হল ভারতসভা হলে বংকু আয়োজিত সভা, বংকু র নতুন সংখ্যা প্রকাশ উপলক্ষে, থাকবে লিটল ম্যাগাজিন ও এল জি বিটি কিউ, এই আলোচনা, গুরুচণ্ডা৯ র পক্ষে বলবেন, Rouhin Banerjee. গুরুচণ্ডা৯ র সেই পত্রিকা, যা দিয়ে এই ইস্যু নিয়ে গুরুচণ্ডা৯ র জার্নি শুরু, সেই ' অন্য যৌনতা ' নতুনভাবে মুদ্রিত হল, থাকবে 'আমার যৌনতা', বস্টনে বং গে, অসুখ সারানের পুনর্মুদ্রণ ও, আর 'এখানে তুমি সং্খ্যালঘু'

    এবং, আজই প্রকাশিত হল নৈ:শব্দের পত্রগুচ্ছ।

    "-শুনেছেন, নৈঋতাকে বাড়ি থেকে বার করে দিয়েছে?
    -কেন, কি করেছিল?
    -প্রেম।
    -শুনেছেন, হাদিয়াকে বাড়িতে আটকে রেখেছে?
    -কেন, কি করেছিল?
    -প্রেম।
    -শুনেছেন, অভ্র-অনিকেতকে কলেজ থেকে সাসপেন্ড করেছে?
    -কেন, কি করেছিল?
    -প্রেম।
    -শুনেছেন, প্রীতমকে ওর বাড়ির ছাদে ওর প্রতিবেশীরা পিটিয়েছে?
    -কেন, কি করেছিল?
    -প্রেম।
    -জানেন, প্রত্যেক বছর ভারতবর্ষের ১০০০-এর বেশী ছেলেমেয়ে তাদের পরিবারের হাতে খুন হয়?
    -কেন, কি করেছিল তারা?
    -প্রেম।
    -জানেন, আমেরিকাতে অন্তত: সাত লাখ টিন-এজারস বাবা-মা থাকা সত্ত্বেও হোমলেস?
    -কেন, কি করেছিল তারা?
    -প্রেম।
    -এগুলোর বিরূদ্ধে কিছু লিখবেন না? কিছু করবেন না?
    -করব তো।
    -কি?
    -প্রেম। "

    আজ প্রকাশিত হচ্ছে, অভিজিত মজুমদার আর অর্চন মুখার্জির "নৈঃশব্দের পত্রগুচ্ছ", ছাপা বইয়ের দু'মলাটের ভিতরে শব্দবন্দী হয়ে।

    আলোকচিত্র ঃ অর্চন মুখার্জি।

    বাকি প্রচ্ছদগুলি সায়ন কর ভৌমিকের।

    ধন্যবাদ এই যাত্রার সংগে নানাভাবে যুক্ত নানা মানুষজনকে। ধন্যবাদ, টিম বংকুকে।
  • dc | ০২ ডিসেম্বর ২০১৮ ১৫:১৪402412
  • আরে ঘোরাঘুরির টাকা ক্রাউডফান্ডিং দিয়ে তোলার কথা তো আমিও কবে থেকে ভাবছি! আমাদের সামনের বছরের ট্রিপের জন্য দুটো পেজ খুলব।

    একটায় লেখা থাকবেঃ আমি ডায়বেটিসের রুগি, কোমরেও খুব ব্যথা, আর বেশী বছর বাঁচবো না। মরার আগে এই পৃথিবীর নানান জায়গা আমি দেখে যেতে চাই। এক সামান্য মাঝবয়সী মরণাপন্ন লোকের এই শেষ ইচ্ছে কি আপনারা রাখবেন না? অবিলম্বে ডোনেট করুন।

    আরেকটায় লিখবঃ আপনি কি ঘ্রতে যেতে চান অথচ কাজের চাপে পারেন না, বা ল্যাদ খেয়ে কাটিয়ে দেন? আর কোন চিন্তা নেই, আমার সাথে ঘুরে আসুন হংকং আর সাংহাই। নানা চেয়ার থেকে উঠতে হবে না, আমরা যেখানে যেখানে যাব সেখানকার ছবি আর ভিডিও আপলোড করবো। আর কোম্পানি স্পনসর করতে চাইলেও আপত্তি নেই, টাক থেকে গোড়ালি অবধি ব্র্যান্ডের নামে ঢেকে দেব। কপালে, নাকের ড্গায়, হাতের তালুতে, যেখানে বলবেন স্টিকার লাগিয়ে দেব। অবিলম্বে ডোনেট করুন।

    আশা করছি ভালো টাকা উঠবে।
  • :) | ০২ ডিসেম্বর ২০১৮ ১১:২০402410
  • Bourbaki, Nicolas (1939). Livre I: Théorie des ensembles [Book I: Set theory] (in French).[8]
    Bourbaki, Nicolas (1942). Livre II: Algèbre [Book II: Algebra] (in French).[9][10][11]
    Bourbaki, Nicolas (1940). Livre III: Topologie [Book III: Topology] (in French).
    Bourbaki, Nicolas (1949). Livre IV: Fonctions d'une variable réelle [Book IV: Functions of one real variable] (in French).
    Bourbaki, Nicolas (1953). Livre V: Espaces vectoriels topologiques [Book V: Topological vector spaces] (in French).
    Bourbaki, Nicolas (1952). Livre VI: Intégration [Book VI: Integration] (in French).[12][13]
    Bourbaki, Nicolas (1961). Livre VII: Algèbre commutative [Book VII: Commutative algebra] (in French).[14]
    Bourbaki, Nicolas (1960). Livre VIII: Groupes et algèbres de Lie [Book VIII: Lie groups and algebras] (in French).
    Bourbaki, Nicolas (1967). Livre IX: Théories spectrales [Book IX: Spectral theory] (in French).
    Bourbaki, Nicolas (1967). Livre X: Variétés différentielles et analytiques [Book X: Differentiable and analytic manifolds] (in French).
    Bourbaki, Nicolas (2016). Livre XI: Topologie algébrique [Book XI: Algebraic topology] (in French).[15]

    ---------

    বুক ১,২ হলেই হবে। তাছাড়া ফরাসীটাও শেখা হবে!!!

    ( জাস্ট জোকিং, ইঞ্জিরিতেও পাওয়া যায়, আমাজন, লাইব্রেরি জেনেসিস দেখুন )
  • বুরবাকি | ০২ ডিসেম্বর ২০১৮ ১১:১২402409
  • বুরবাকি সিরিজটা ভালো @ খ
  • | ০২ ডিসেম্বর ২০১৮ ০৯:৪৭402408
  • ভালো বই হলেই চলবে। নামটা বলো।
  • Du | ০২ ডিসেম্বর ২০১৮ ০১:৪৪402407
  • পুউউরো গ্রহণ হয়ে গেল লাইফটা।
  • Du | ০২ ডিসেম্বর ২০১৮ ০১:৪২402406
  • মম্মা ট্রম আর ফেকুর কি মিল, তিনজনেই প্রোজেক্টের ডিপার্টমেন্টের নাম বদলে ফ্যালে।
  • b | ০২ ডিসেম্বর ২০১৮ ০০:৩৮402405
  • আরে দ্দূর। নেইদার নেসেসারি নর সাফিশিয়েন্ট।
  • b | ০২ ডিসেম্বর ২০১৮ ০০:২৫402403
  • কোথায় আবার কাঙরেস জিতছে?
  • pi | ০১ ডিসেম্বর ২০১৮ ২২:৪৮402402
  • আর এস এস এর মন্দিরের মিছিলে লোক নেই, সবরীমালায় নিয়ে এত হুজ্জুতি করেও এই, কোথায় শুনলাম নির্বাচনে কঁগ্রেস জিতছে, এখনি বলে দিয়েছে, ইয়ে সব ক্য়্যা হো রহা হ্যায় ভাই !
  • pi | ০১ ডিসেম্বর ২০১৮ ২১:৩৫402401
  • শবরীমালার ডিঙ্গায় চড়ে পোলপার হবে ভেবেছিল, কিন্তু এতো ভরাডুবি করে দিল !
    যাক, লোকজনের স্যানিটি তাহলে আছে এখনো !
  • b | ০১ ডিসেম্বর ২০১৮ ২০:৫৫402400
  • ভবানীপুর মিত্র ইন্সটিটুশনের প্রাক্তন প্রধান শিক্ষকের বই চলবে?
  • | ০১ ডিসেম্বর ২০১৮ ১৯:৪০402397
  • আমার কোন টেক্সট এর নাম মনে নেই।
  • | ০১ ডিসেম্বর ২০১৮ ১৯:৪০402398
  • আমার কোন টেক্সট এর নাম মনে নেই।
  • | ০১ ডিসেম্বর ২০১৮ ১৯:৪০402399
  • আমার কোন টেক্সট এর নাম মনে নেই।
  • | ০১ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৭402396
  • বাংলা মিডিয়াম এ স্কুলের উঁচু ক্লাসের ভালো অঙ্ক ব ্ই কি পড়া উচিত।
  • aranya | ০১ ডিসেম্বর ২০১৮ ০৯:০৫402395
  • কাগজে পরপর দুদিন মিছিলে লাল পতাকার ছবি দেখে ভাল লাগল।
    কিষাণ মার্চ - পঃ বঙ্গে সিঙ্গুর থেকে কলকাতা, দিল্লীতে পার্লামেন্টের পথে
  • Atoz | ০১ ডিসেম্বর ২০১৮ ০৮:০০402393
  • ব্রাহ্মণ বল্লে ক্ষেপতো না, দলিত বলায় ক্ষেপেছে।
  • b | ০১ ডিসেম্বর ২০১৮ ০৭:৪৫402392
  • আহা, হনুমানকে ব্রাহ্মণ বলেছে, ব্রাহ্মণদের তো হনুমান বলে নি। লোকজন এতো খেপে আছে কেন?
  • Atoz | ০১ ডিসেম্বর ২০১৮ ০৩:০৩402391
  • রাম নিয়ে চলছিল এতদিন, এইবারে হনুমান নিয়ে --- এরপরে কারা কারা আসেন দ্যাখা যাক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত