এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০১ ডিসেম্বর ২০১৮ ০১:৩৭402390
  • সুমন মুখোপাধ্যায় লিখেছেন আজ,
    '​বিপ্লবকেতন চক্রবর্তী- বা আমার কাছে বিপ্লবদা। মনে পড়ে হাওড়া শিবপুরে, সে অনেক যুগের আগের কথা, আমার কৈশোরে, একজন যুবক বাবার কাছে আসতো ধবধবে সাদা চোস্ত আর পাঞ্জাবি​ পরে। কেন যে ওরকম সাজত, বুঝতাম না। কিন্তু বেশ লাগত ছোটখাটো লোকটাকে ঐ পোশাকে। বিপ্লবদা ছিল আমাদের শিবপুরের পাড়ার লোক। তারপরে সেই লোকটাকেই মঞ্চে দেখলাম নীল স্লাক্স, কালো ওভারকোট আর হ্যাট পরে, মুখে রঙ মেখে মার্চ করতে করতে, এক নির্লিপ্ত এবং কঠিন অভিব্যাক্তি নিয়ে দাপটের সঙ্গে 'মেরিবাবা' হয়ে উঠতে। কি সাবলীল ও দৃঢ় মুদ্রায়, মোক্ষম অঙ্গসঞ্চালনে, অনায়াসে বিন্যাস করতেন এক সুরের জাদু, অভিনয়ের ইন্দ্রজাল। কি সহজেই এক স্বচ্ছন্দ আর গভীর যোগাযোগ তৈরি করতেন দর্শকের সঙ্গে। প্রতিটি মুহূর্ত যেন সজীব হয়ে উঠত মঞ্চভাষ্যে। উত্তাল হয়ে উঠত মানুষ, সে পৃথিবীর যে প্রান্তেই হোক। কোনোদিন দেখিনি বিপ্লবদাকে তার অভিনয়ের ছন্দ থেকে সরে যেতে। চেতনায় আর একজন মহান অভিনেতা ছিলেন শিবশঙ্কর ঘোষ। তিনিও চলে গেছেন বেশ কয়েকবছর আগে। কৈশোরে, 'হয়ে ওঠার' সময়, এই মানের নাট্যকীর্তি এবং এই অনন্য ধারার অভিনয় দেখতে দেখতে বড় হয়ে উঠেছি বলেই হয়তো থিয়েটারের আদত, অভিনয়ের গূঢ় তত্ত্ব আমার ভেতরে ভেতরে প্রোথিত হয়ে গেছিল। বিপ্লবদার কাছে এ আমার চিরজীবনের ঋণ। এই ঋণ তো ফেরতযোগ্য হয়না। বরঞ্চ ভবিষ্যতে নিজের নাট্যের কাজ দিয়েই সেই ঋণকে স্বীকার করতে চেয়েছি বারবার। বিপ্লবদা চেহারায় ছোটখাটো ছিল, কিন্তু বিশাল মাপের অভিনেতা। বিপ্লবদাকে খুব কাছ থেকে দেখেছি নানা চরিত্র গড়ে তুলতে, এটাই আমার শিল্পীজীবনের একটা বড় প্রাপ্তি। বিপ্লবদা চলে গেল, কিন্তু বাংলা মঞ্চের ইতিহাসে একটা বড় মাইলফলক হয়ে থেকে যাবে ওর কীর্তি। প্রণাম।'
  • Du | ০১ ডিসেম্বর ২০১৮ ০১:২৫402389
  • ভোটের জন্য মোদী নিজেও তফসিলে ঢুকেছে আর হনুমানকেও টানছে। বেঁচে থাকা দলিতদের ওপর আইনের সুরক্ষা টেনে সরিয়ে নিজেদের গায়ে দিতে চাইছে।
  • Du | ০১ ডিসেম্বর ২০১৮ ০১:২১402388
  • মোটেই হনুমন দলিত নন। পৈতে অব্দি থাকে মূর্তিতে। রিক রিওর্ডনের চরিত্র হলেই ঠি্ক ছিল কিন্তু মহান ধর্মের মতে দ্বিজই।
  • Atoz | ০১ ডিসেম্বর ২০১৮ ০০:১৫402387
  • "আমায় তোমরা মাপ করো ভাই হয়ে গেল আসতে দেরি
    কোনো মতেই মনের মতন হচ্ছিল না চোস্ত টেরি
    চাকর ব্যাটা সে অষ্টরম্ভা কাজেকর্মে ঢিলে দিয়ে
    শেষ মুহূর্তে কাপড়খানা কুচিয়ে দিল গিলে দিয়ে"

    এইরকমই কার্তিক বলছিলেন না শব্দকল্পদ্রুমে? ঃ-)
  • Kaju | ৩০ নভেম্বর ২০১৮ ১৫:২৪402386
  • বিপ্লবকেতন চক্রবর্তী চলে গেলেন। অসুস্থ বহুদিন, কোথাও-ই দেখা যেত না। চুনী পান্না-র চুনী। 'পান্না' দ্বিজেন বন্দ্যোপাধ্যায় গত বছর পুজোয় চলে গেছেন। দুজনেই আর নেই। রাত সাড়ে দশটায় হত চুনী পান্না, কোনোদিন মিস করতাম না। যেন সেদিনের কথা। মূলতঃ নাট্যব্যক্তিত্ব হিসেবেই সবাই জানে, এছাড়াও জন্মভূমি-র এককড়ি সাহা, ডমরুচরিতের ডমরুধর এখনো মনে আছে।
  • Tim | ৩০ নভেম্বর ২০১৮ ১১:৪৪402385
  • ঠাকুর দেবতাদের মধ্যে জাতপাত নিয়ে কদিন আগেই কথা হচ্ছিলো। এই সেদিন কাত্তিক বলে বিশ্বকর্মা চালিয়ে দিচ্ছিলো, খবরে এলো। তখন আমরা আলোচনা করলাম প্রোমোশন না ডিমোশন। তো ব্ল্যাঙ্ক বললো ডিমোশন কারণ বিঃকঃ আভাতারে কাত্তিক আর উড়তে পারছেনা। আমি বললাম শ্রেণীচেতনা ফুটে ফুটে বেরুচ্চে, একটা খেটে খাওয়া দেবতাকে উঠতে দেওয়া হচ্চেনা। এইসব নানা মজার জিনিস বেরোলো।
  • সিকি | ৩০ নভেম্বর ২০১৮ ১১:২২402384
  • বাঃ, বেশ রঙীন হয়ে উটেচে তো ভাটপাতা।
  • dc | ৩০ নভেম্বর ২০১৮ ১০:১১402382
  • ধনী কৃষকেরা লাভের সুযোগ নেয়, এটা বোধায় ঠিক না। তামিল নাড়ুতে যেমন লাখ লাখ কৃষকের ভয়াবহ অবস্থা, এঁদের নিজেদের চাষের জমি আছে কিন্তু কেউ ধনী না। আসলে পুরো ফার্ম সেক্টরটাই বিরাট বড়ো ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। ঋন মকুব প্রথম পদক্ষেপ হওয়া উচিত, কিন্তু তার পর এই সমস্যাগুলোরও সমাধান না করতে পারলে বারবার কৃষকরা সমস্যায় পড়বেন।
  • sm | ৩০ নভেম্বর ২০১৮ ১০:০০402381
  • এই আর এক মাথাব্যথা। কৃষক ঋণ মুকুব।
    প্রান্তিক, গরিব চাষিরা অধিকাংশ ক্ষেত্রেই ঋণমুকুবের সুযোগ পায় না। ধনী কৃষকরা ফি বছর লাভের সুযোগ নেয়।
  • sm | ৩০ নভেম্বর ২০১৮ ০৯:৫৬402380
  • যতদিন এই জাতপাত ভিত্তিক রাজনীতি চালু থাকবে, ততদিন এইসব কীর্তন চলতেই থাকবে।
    আমি ভারতীয় নাগরিক।এই পরিচয়ে কেউ সন্তুষ্ট নয়।
    আমি দলিত,আমি আদিবাসী, আমি পাতিদার,আমি ওবিসি এটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে।
    অবিশ্যি ধুনো দেবার ও মায়া কান্না দেখানোর জনতার অভাব নেই।
  • Atoz | ৩০ নভেম্বর ২০১৮ ০৯:০৫402378
  • ফেবুতেও এই আদিত্য হনুমান দলিত কেস নিয়ে হুল্লোড় চলছে।
  • dc | ৩০ নভেম্বর ২০১৮ ০৮:৫৪402377
  • এই খবরটা কাল আমিও দেখেছি। আদি লোকটার বিরুদ্ধে কেসের হুমকি দিয়েছে :d
  • dd | ৩০ নভেম্বর ২০১৮ ০৮:৪২402376
  • একটা হুল্লাট মজার খবর পড়লাম "এই সময়ে"।

    ইদিকে তো যোগী আদিত্যনাথ বলেছন শ্রীহনুমান ছিলেন দলিত। এক দলিত সংঘটনের নেতাও সায় দিয়ে বলেছেন, ঠিকই তো, হনুমান শিডিউল ট্রাইব (তফশিলি উপজাতি) ছিলেন। এই পজন্তো ঠিক আছে, কিন্তু এক "সর্ব ব্রাম্হণ মহাসভা" দিয়েছে কেস ঠুকে। কয়েছে এইবারে কি ঠাকুর দ্যাবতার মধ্যেও জাত পাত শুরু হোলো?

    যদি বিশদে পড়তে চান "http://www.epaper.eisamay.com/Details.aspx?id=44742&boxid=37345
  • Atoz | ৩০ নভেম্বর ২০১৮ ০৬:২১402375
  • নাম পর্যন্ত নেই এই আপদগুলোর!!!!!
  • Atoz | ৩০ নভেম্বর ২০১৮ ০৬:১৯402374
  • দুনিয়া ভরে গ্যালো এইসব আপদে আপদে ! এরা আর জায়্গাও পায় না মরার????
  • Atoz | ৩০ নভেম্বর ২০১৮ ০৬:১৮402373
  • এই,
    আপনার জন্য বাঁশের ডগায় শুকনোলঙ্কার ব্যবস্থা আছে। লাগবে?
    আপদ কোন্‌ হানের !!!!! মরতে আসে !!!!!!
  • এই | ৩০ নভেম্বর ২০১৮ ০৫:৩৪402372
  • নৌটঙ্কিদি ই ই ই আবার শুরু কয়েছে পোঁদে আংগুল দেওয়া? :-)
  • Atoz | ৩০ নভেম্বর ২০১৮ ০৩:০৩402371
  • নৈরাজ্যদা আ আ আ, আপনি কোথায়? ঃ-)
  • S | ৩০ নভেম্বর ২০১৮ ০২:১৯402370
  • সিপিয়েম তার স্বর্ণযুগেও সিআর চক্কান্ত নিয়ে রোজ সন্ধ্যেয় র্যালি (র‌্যালি বা মিছিল) বের করতো। তকন তো আপুনেরা সবাই চুপ করে থাকতেন।
  • একক | ৩০ নভেম্বর ২০১৮ ০১:১৮402369
  • যেখানে সারা ভারত পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট হলেও দলিত ও কৃষকদের সামনে রেখে বিরোধী শক্তি সংগঠিত করার চেষ্টা করছে সেখানে একমাত্র সিপিএম ঠিক শাকালু চিনে নিয়েছে তবে একদিক দিয়ে বাহবা যারা অ্যামেরিকার নিচে কাউকে শত্রু বলেই মনে করে না পরিস্থিতির ফেরে মুদি ফুদি কাটিয়ে দিয়ে একদম রাজ্য লেভেলে জমি পুনরুদ্ধারের চেষ্টা মরুভূমিতে শাকআলু চাষ হলেও এন্টারটেনমেন্ট ভ্যালু খারাপ না
  • pi | ৩০ নভেম্বর ২০১৮ ০০:২৫402368
  • সিঙ্গুর আছে তো। জমি অচাষযোগ্য হলে শিল্পস্থাপন, আরো কিছু দাবিদাওয়া। সিঙ্গুর স্পেসিফিক।
  • aka | ২৯ নভেম্বর ২০১৮ ২৩:০৯402367
  • ও র‌্যালি বুয়েছি।
  • aka | ২৯ নভেম্বর ২০১৮ ২৩:০৮402366
  • র্যালি কোথায়?
  • sm | ২৯ নভেম্বর ২০১৮ ২৩:০৬402365
  • পাগলেও নিজের ভালো বোঝে,পব এর বামেরা নয়।কোথায় মহারাষ্ট্রের কৃষক মিছিল আর কোথায় সিঙ্গুর থেকে র্যালি।কোথায় ফুল, কোথায় ঝুল!
  • Ishan | ২৯ নভেম্বর ২০১৮ ২২:১০402364
  • টোনটা সেইরকমই দেখছি। এছাড়াও নন্দীগ্রাম নিয়েও এরকম একটা লিফলেট দেখলাম।
  • pinaki | ২৯ নভেম্বর ২০১৮ ২২:০০402363
  • কিন্তু এত জায়গা থাকতে সিঙ্গুর কেন? এটা আমার জেনু প্রশ্ন। এমনিতে লালঝাণ্ডা ভর্তি কৃষক মিছিল, দেখতে খুবই ভালো, কিন্তু যেটা বুঝছি না সেটা হল এটা কি কৃষকদের সাধারণ দাবীদাওয়া নিয়ে নয়? নাকি এতে সিঙ্গুরের কোনো স্পেসিফিক দাবী আছে? যদি এটার মূল দাবীদাওয়াগুলো সিঙ্গুর স্পেসিফিক না হয়, তাহলে সিঙ্গুর থেকে র‌্যালি অর্গানাইজ করা কি জনগণের কাছে এই বার্তা নিয়ে যাওয়া নয় যে ওনারা দেখাতে চাইছেন সিঙ্গুরে ওনারা যা করেছিলেন ঠিক করেছিলেন?
  • nirbaN | ২৯ নভেম্বর ২০১৮ ২১:৫৫402362
  • বাপী মানে কৌনসা বাপী? চানাচুরওয়ালা না জাঙ্গিয়াওয়ালা বাপী?
  • | ২৯ নভেম্বর ২০১৮ ২০:৪৪402361
  • বলছি যে একটু পোবোন্দ লিখত কি হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত