এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৮ ২২:৪০402300
  • হিজ হিজ হুজ হুজ শুনলেই আমার খরচের ব্যাপার মনে পড়ে। যার যার খরচ সে সে বহন করবে। ঃ-)
  • ন্যাড়া | ২৮ নভেম্বর ২০১৮ ২২:১৩402299
  • আমি ব্রিফ হিস্ট্রি অফ টাইম অনেকদিন আগে পড়েছিলাম, এবং ডিসিবাবুর মতনই মনে হয়েছিল - ইকোয়েশন-টেশন থাকলে হয়ত বুঝতে পারতাম।
  • pi | ২৮ নভেম্বর ২০১৮ ২০:৪৭402297
  • সে খনুদা কিছু না বললেও লোকে বলবে!
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৮ ২০:৪৭402298
  • এআইদের যখন ভোটাধিকার থাকবে, তখন এআই খুবই কাজে লাগবে।
  • | ২৮ নভেম্বর ২০১৮ ২০:৩৯402296
  • এটা আমি বললে বলতো বামপন্থী
  • aka | ২৮ নভেম্বর ২০১৮ ২০:৩৭402295
  • যেদিন ট্রাম্প প্রেসিডেন্ট হল, সেদিন বুঝলাম, ডেটা অ্যানালিটিক্স আর এআই/এমএল হল সবথেকে বড় ঢপ, যা বেচে খাওয়া যাবে কিন্তু কোন কাজে লাগবে না।
  • | ২৮ নভেম্বর ২০১৮ ১৫:১৪402294
  • ;-)
  • পিনাকী | ২৮ নভেম্বর ২০১৮ ১৪:৫৭402293
  • ‘প-তে ল করা’ টার্মটা এবার গুরুর ভোকাবে স্থায়ী আসন পেতে চলেছে।
  • | ২৮ নভেম্বর ২০১৮ ১৪:১৯402292
  • এই যে আজ্জো ভটচাজ, আমার প-তে ল করা ছাড়া আর কোন দেশের কাজে লাগে না। তো সে তো ডেটা অ্যানালিসিস নিয়ে বই লিহ্কলে পারে, তার কতটা নতুন, কতটা পুরোনো, কতটা ফ্যাড, কত টা সত্যি ই ইন্টারেস্টিং, ডেটা ড্রিভেন পাবলিক পলিসি কোথায় কোথায় ব্রেক থ্রু করছে, কোথায়, ডেটায় নজর দিতে গিয়ে মানুষ হারিয়ে গেল, কোথায় নতুন ডেটার দেখার/দেখানোর টেকনিক মানুষকে ফ্যাক্ট ফাইন্ডিং করতে উৎসাহিত না করে বিচিত্র বিলিল্ফ সিস্টেম তৈরী তে সাহায্য করছে সেগুলো নিয়ে তো লিখতে পারে শয়তান ছেলে। ঃ-))))))))
  • | ২৮ নভেম্বর ২০১৮ ১৪:১৪402291
  • খ পার্টিকুলার লেখার পিচিং টা তো হিজ হিজ হুজ হুজ। কার কাছে পৌছতে চাইছি কেন চাইছি কি নিয়ে চাইছি, সেটা ক্লিয়ার থাগলে সেটা লেখক নিজে বুঝবে। আর পাবলিশার এর সঙ্গে তার একটা ইউনিটি অফ পারপাস থাকবে।

    ছোটোদের জন্য সাইন্স আর সিরিয়াস সাইন্স এ আগ্রহী কিন্তু পেশাদার সায়েন্টিস্ট নয়, অ্যাডাল্ট রিডার দের জন্য আলাদা পিচিং হবে।

    কয়েকটা উদাহরণ দিছি। রুথ মুর - কয়েল অফ লাইফ। একটু পুরোনো ফেনোমেনাল বই, পুলিতজার পাওয়া সম্ভবত। আমার বিজ্ঞান পড়ার ইচ্ছের শুরু। মূল বক্তব্য ওয়াটসন ক্রিক এর কাজ নিয়ে লেখা, কিন্তু আলকেমি থেকে সাইন্স এ ট্রানজিশন টা ধরা আছে। অ্যাডাল্ট রিডার এর জন্য। এবার এক্জন লোক এখন লিখলে, নিশ্চয়ী রোজেলান্ড প্রসঙ্গ আসবে ইত্যাদি বা অন্তত মা মেরি শুধুই ঈশ্বরের ভালোবাসায় সন্তান সম্ভবা হয়ে পড়লেন না এই প্রসঙ্গ হয়তো আসবে। বা জেনেটিক্স এ গত কয়েক দশকের কাজের কথা আসবে, সোভিয়েত জেনেটিক্স এর বিচিত্র দৃষ্টিভঙ্গী র কথা, সমস্যা ইত্যাদি (ডবঝানস্কি) হয়তো আসবে। পিচিং ইন্ডিভিজুয়াল কেস এ বদলাবে, সেটা সৈকত বা পাই রা অন্তত গুরুতে কেউ লিখলে ইন্টারফিয়ার করবে না, করলে তাদের বকা হবে ঃ-))))

    আব্রাহাম পাইস - সাটল ইজ দ্য লর্ড, ফেনোমেনাল বই, কিন্তু অন্তত মাস্টার্স না থাগলে, পুরোটা অ্যাপ্রিসিয়েট করা মুশকিল, তো উনি কোথাও বলেন নি, উনি অনুব্রত কে পড়াবেন।

    শুমাখার(?) - স্মল ইজ বিউটিফুল, যখন 'প্রোগ্রেস' কে অ্যাটাক করছেন, আবার উনি যখন বই লিখেছেন তখন ট্রাম্প ছিলেন না, কোন পাওয়ার ফুল লোক বলেন নি, আই অ্যাম নট আ বিলিভার ইন গ্লোবাল ওয়ার্মিং। সত্যটা নিয়ে আসাই মেন চ্যালেঞ্জ ছিল, তাই অনেক সময় প্রকৃতির প্রতিশোধ গোছের স্পিরিচুয়াল শুনিয়েছে। এখন লেখা হলে অন্যরকম শোনাবে। বব ডোল কে অন্যরকম বলতে হয়েছে।

    শ্রয়েডিংগার - হোয়াট ইজ লাইফ, আমার জীবনে পড়া শ্রেষ্ঠ বই গুলোর মধ্যে একটা। প্র্যাকটিকালি পদার্থবিদ দের যে লাইফ সাইন্স নিয়ে চিন্তা করা উচিত, সে বিষয়ে বলছেন, সাবজেক্ট এর সীমানা লঙ্ঘন করছেন, ত্রিনিটি কলেজে বক্তৃতা দিতে গিয়ে। উদ্দেশ্যটাই আলাদা, কুসংস্কার টার্গেট না, সাবজেক্টের ক্যাটিগোরি টাই টার্গেট।

    হার্ডি র বইটা, একটা বিস্ময় বোধ এর কাহিনী। নম্বর এর প্যাটার্ন দেখে আনন্দ পায় একটা লোক, প্র্যাকটিকালি কথামৃত র মত করে লেখা কিন্তু ক্লিয়ারলি সে নেচার এর মধ্যে প্যাটার্ন খুজছে, যার ভালো লাগবে লাগবে।

    তো দেখা যাচ্ছে পিচিং আলাদা। দেশের কাজে র কথা ভেবে পপুলার সাইন্স লিখতে শুরু করলে শেষ পর্যন্ত কে কি লিখবেন তাঁদের ব্যাপার। আমার মূল বক্তব্য হল, পাবলিক স্ফিয়ারে বিজ্ঞানের আলোচনা বাড়াতে হবে, এবং সেটা শুধুই গাড়ি বাড়ির সোপান না এটাও বোঝাতে হবে, তাতে ইকুয়েশন লাগলে লাগবে, না লাগলে লাগবে না। সেটা তো অভিজ্ঞ প্রশিক্ষিত লোকেরা বুঝবেন। আমরা পাঠকেরা কি করে বুঝবো। পাবলিশার ও সব সময়ে বুঝবে না, সে যদি রিভিউয়ার রেখে রিভিউ করায়, আর ক্রিটিকাল ফোরওয়ার্ড লেখায় তিনি বুঝবেন।

    আমায় মাপ করবেন সবাই, আমার একটু শেলডন কুপার গোছের কল্পনা ভিত্তিক বড় বড় কথা বলা অভ্যেস। কিন্তু ঘটনা হল, লেখালিখি জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিশ, যে স্কেলেই, একেবারে সাধারণ হলেও, দেশের কাজে লাগা সম্ভব বলেই মনে করি।
  • dc | ২৮ নভেম্বর ২০১৮ ১৩:৪২402290
  • একদম ঠিক, এটাতে আমারও আপত্তি আছে। সায়েন্স যেরকম সেভাবেই লেখা হোক না, সবাই সেভাবেই বুঝবে! এই রাগে ব্রিফ হিস্টরি অফ টাইম কখনো পড়ে দেখিনি - পুরোপুরি ফিজিক্সের ওপর একটা বই ইকুয়েশান বাদ দিয়ে লিখতে হবেই বা কেন? বরং পেনরোজের বইগুলো আমার ভাল্লাগে। বইগুলো এতো কঠিন যে বহুবার পড়েও প্রায় কিস্যু বুঝতে পারিনা, তাও এটুকু বুঝতে পারি যে বিষয়টা ঠিক কি।
  • de | ২৮ নভেম্বর ২০১৮ ১৩:২২402289
  • আমি তো ওটাকে ধনত্রাস বলি -

    সায়েন্স নিয়ে লেখাপত্তরে ধরেই নেওয়া হয় যে পপুলার টাইপের লেখাপত্তর হবে - সবাই জলের মতো বুঝে ফেলবে - সামান্য বেসিক জ্ঞানেরও দরকার থাকবে না - এইটেতে আমার আপত্তি আছে -
  • dc | ২৮ নভেম্বর ২০১৮ ১৩:১১402288
  • তাছাড়া বাঙালিরা বোধায় হিন্দিভাষীদের মতো অতোটা ধনলোভীও না।
  • dc | ২৮ নভেম্বর ২০১৮ ১৩:০৬402287
  • সে যাই হোক, ধনতেরাস কথাটাই কেমন যেন।
  • | ২৮ নভেম্বর ২০১৮ ১২:৪৫402286
  • তবে সেটা হিন্দু রাষ্ট্র সত্যিই হয়ে গেলে তার পরে র ডিসেন্ট
  • | ২৮ নভেম্বর ২০১৮ ১২:৪২402285
  • ডিসি,
  • | ২৮ নভেম্বর ২০১৮ ১২:২৪402284
  • স্টেটের নেচার বদলে গেলে খুব স্বাভাবিক ভাবে ই ডিসেন্ট এর নেচার বদলাবে।
  • dc | ২৮ নভেম্বর ২০১৮ ১১:৫৮402283
  • খ দা দেখছি বাঘা বাঘা বৈজ্ঞানিক, ইন্জিনিয়ার, ম্যাথমেটিশিয়ান সবার কথাই বলেছে, ম্যানেজমেন্টকেও লিস্টে নিয়ে নিয়েছে, শুধু আমাদের মতো পাতি বিকম পাশ দের বাদ দিয়ে দিয়েছে। বেশ তবে তাই হোক ঃ(
  • | ২৮ নভেম্বর ২০১৮ ১০:৪৩402282
  • হ‍্যাঁ একদম, সাইন্স কে এন্টারটেনিং করা এক, আর ওষুধ কোম্পানির মত বোগাস সার্ভে করে পোবন্দ লেখা এটা বাজে, সেকসুয়াল বিহেভিয়র সংক্রান্ত স্টাডি কে তো আর পাঁচটা টিটিলেশন কন্টেন্ট এর মত করে প্রেজেন্ট ক‍রে। বোগাস রিসার্চ ও করে।
  • pi | ২৮ নভেম্বর ২০১৮ ০৯:১৯402281
  • ট্যাবলয়েডে, এমনি কাগজেও, বিশেষ করে ডিজিটাল ভার্শনে, এই 'স্টাডিতে দেখা গেছে' র নাম করে যে সিউডোসায়েন্স দিয়ে বিজ্ঞানের নাম ব্যবহার করে যা চলছে, আমি তাতেও আতন্কিত!
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৮ ০৯:০৮402280
  • অ্যাকাডেমিক্সের প্রতি ক্রুর দৃষ্টি আমি এখনও বজায় রেখেছি। কিন্তু কিছুই বলা যায়না। হয়তো পয়লা জানুয়রি আমি অ্যাকাডেমিক্সের সপক্ষেও নেমে পড়লাম। মোদীজী আর ট্রাম্পজি সত্যসত্যই আমাদের সর্বকর্মের নিয়ন্তা হয়ে উঠছেন। এর পরেও বলবেন ঈশ্বর নাই?
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৮ ০৮:৩০402279
  • খননেন্দ্রবাবু, আপনি কোথায়? ঃ-)
  • dd | ২৮ নভেম্বর ২০১৮ ০৮:২৫402278
  • ক্যানো? অকাডেমিকরা কঠিন সব বিষয়ে লিখবে আর ল্যালারা তার দোষ ত্রুটি ধরে কড়া জবাব দেবে।

    লোকশিক্ষে আর ল্যালামি, সব দিক দিয়েই সুরাহা হবে
  • b | ২৮ নভেম্বর ২০১৮ ০৮:২২402277
  • "তবে যারা একাডেমিক্যালি সেগুলো চর্চা করেছেন তাদের অগ্রাধিকার থাক "

    তাহলে ল্যালাপনার কি হবে? যা নাকি গুরুর ইউ এস পি?
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৮ ০৬:০৮402275
  • আর সেই প্রাচীন ভারতের আলোর গতি নিয়ে তো আর তেমন সাড়া পাওয়া গেল না। ঃ-)
    কোথায় জানি এরকম একটা গল্প ছিল প্রাচীন গ্রীসে না কোথায় গভীর রাতে লম্ফ নিয়ে বেরিয়েছিলেন একজন জ্ঞানী, আলোর গতি নির্ণয় করবেন বলে। ঃ-)
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৮ ০৬:০৫402274
  • হ্যাঁ, পাখিই সভ্যতার অভিশাপ টাইপ কেস দাঁড়াবে। ঃ-)
    অথবা বিদ্যাসাগরের অনেক আগেই লাখে লাখে পাঠশালে হাজারে হাজারে মহিলা লেখাপড়া শিখতেন, ইংরেজ ব্যাটারা এসে সব দফারফা করল - এরকম সব অজস্র লেখা উঠতে থাকবে। উরেব্বাপরে সে কী ক্যাওম্যাও। ঃ-)
  • একক | ২৮ নভেম্বর ২০১৮ ০৫:৫৭402273
  • বিজ্ঞান নিয়ে লেখালেখি প্রস্তাব খুবই ভালো | তবে যারা একাডেমিক্যালি সেগুলো চর্চা করেছেন তাদের অগ্রাধিকার থাক | অধুনা, কন্সপাইরেসি থিওরিস্ট ও রিভাইভালিস্ট দের যে রমরমা হয়েছে বিজ্ঞান প্রবন্ধের আঙিনায়, বিশেষত সোশ্যাল মিডিয়ায়, গুরুর প্লাটফর্ম সেই কাজে ব্যবহৃত হলে, কিঞ্চিৎ গোলমেলে ব্যাপার হবে আর কি !
  • একক | ২৮ নভেম্বর ২০১৮ ০৫:৪৯402272
  • শ্রীধর বাবু ভুরশুটের লোক বলে শোনা যায় | কিন্তু ব্যাপার হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের এক এবং একমাত্র দাবীদার আদৌ কি শ্রীধর ? প্রমাণ টা তো বেশ সহজ, এবং এটা হওয়া অস্বাভাবিক নয়, বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোক এটুকু নিজেরাই ডিডিউস করে নিয়েছিলেন, সমসাময়িককালে |
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৮ ০২:২৩402271
  • আরে আরে আরে কী কান্ড! এইমাত্র দেখ্লাম সেই কোয়াড্র্যাটিকের বিখ্যাত শ্রীধরাচার্য নাকি আমাদের হুগলী জেলার লোক!!!!!
    ডিডি দা, শুনছেন? কোন্নগরের সমুদ্রসৈকতের মুকুটে আর একটি পালক। নির্ঘাৎ উনি ওইখানেই বসে গণিতচর্চা করতেন।
    আমার সন্দেহ হয়, পিথাগোরাস আর আর্কিমিদিসও কোন্নগরেই সাধনা করে করে বিখ্যাত বিখ্যাত সূত্রগুলো বার করেছিলেন। তখন তাঁদের নাম ছিল পৃথাগ্র আর অর্কমিত্র।
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত