এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৮ ০১:৫৫402270
  • বিজ্ঞানের বিষয় নিয়ে লেখালিখির কথা হচ্ছে বুঝি? লিখুন, লিখুন, সাগ্রহে পড়ব। লেখা খুবই দরকার।
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৮ ০১:৩৪402269
  • "ওই নীল পাখিটাকে পাখিটাকে পাখিটাকে ..." ঃ-)
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৮ ০১:২৭402268
  • আরবিআই কেন শুধু। আমি তো প্রকৃত পোকো ঘরানায় বিজ্ঞানকে আক্রমণ করতেই ব্যতিব্যস্ত থাকতাম অ্যাদ্দিন। এই বিজেপি এসে যে কী সব্বোনাশ করল, আমাকেও বিজ্ঞানকে ডিফেন্ড করতে হচ্ছে। হায়।
  • | ২৮ নভেম্বর ২০১৮ ০০:০৮402266
  • আরবিআই কে ডিফেন্ডড করতে হবে জীবনে ভেবে ছিস?
  • | ২৮ নভেম্বর ২০১৮ ০০:০৬402265
  • কিছু একটা ভেবে দ‍্যাখ। বিষয় টা নিজেরা আলোচনা করে দ‍্যাখ। দ‍্য আ্যটাক ইজ অন রিজন, সৎ লেখা লিখির ব‍্যাপার টা শুধু প্রাতিষ্ঠানিক তার বিপদ বোঝা নোর মধ্যে আর নেই। আরবি আই, বুজরুকির বদলে রিয়ল সাইন্স ফান্ডিং কেও ডিফেন্ড করতে হবে, রিমেম্বার সাইন্টিফিক টেম্পার। আমি ভারতীয় রেশনালিস্ট দের সিলেকশন লেখা অনুবাদ করে দিতে পারি। পপুলার সাইন্স এ কি ছু সাহায্য করতে পারি, আতোজ কে বলতে পারি স। আগে সারাদিন তো ওসব ই পড়তে ভালো লাগত। ধর পার্টি কল ফিজিক্স এর একটা চটি ডিসি পাই দের বন্ধুরা লিখে দিতে পারবে, পূণ্য দারা ফার্মাকোলজি করতে পারে, বাংলায় প্রেসক্রিপশন এর ক‍্যম্পেনটা জুড়ে দিল।
  • Du | ২৮ নভেম্বর ২০১৮ ০০:০২402264
  • কুমুদি রসবোধ আছে আবার ডটেরও অভাব নেই গুরুতে।
  • Ishan | ২৭ নভেম্বর ২০১৮ ২২:১৬402263
  • শুধু সায়েন্স রাইটিং এর জন্য?
  • | ২৭ নভেম্বর ২০১৮ ২২:০৮402262
  • খ আমি সাধারণ ভাবে ঝোলানোর পক্ষে ঃ-)
    এবং জেনেরালি, অভ্যু, কুমুদি, ইন্দ্রাণীদি, দে, ইপসিতা, সোনালি, অ্যাটস, টিম, হুচি, অরিজিত, অসংখ্য যাদের চিনিনা, ইত্যাদি বৈজ্ঞানিক বা যারা ইঞ্জীনীয়ার বা ম্যাথমেটিশিয়ান, তাদের কাছ থেকে আকাদেমিক পেপার কোয়ালিটি এবং হাই কোয়ালিটি র পপুলার সাইন্স পেতে আগ্রহী। সত্যি বলতে কি, ম্যানেজমেন্ট এর লোকেরাও বিভিন্ন কড়া গোছের বিষয় নিয়ে লিখবেন ই বা না কেন, আবাজ হবে, কিন্তু তাই বলে লেখা হবে নাই বা কেন। হিস্টরি অফ বিজনেস আমার ভালৈ লাগে পড়তে। ল নিয়েও এক ই কথা। কেন হবে না কেন?

    ইন আ টাইম, যখন দ্য অ্যাটাক ইজ অন রিজন, এর থেকে ভালো সিভিলাইজ্ড ডিফেন্স হয় না।

    একটা ছোটো টার্গেট দিছি। নিজেদের ই দিছি। ধরা হয়, নিউ ইয়র্ক টাইমস এবং গারডিয়ান এর সাইন্স কন্টেন্ট ভালো, টাইম্স এর মধ্যে হয়তো পুলিতজার পেয়েছে শুধু সাইন্স রাইটিং এর জন্য। আমি চাই আগামী পঞ্চাশ বছরে, এখান থেকে অন্তত পাঁচটা সাইন্স রাইটিং এর পুরষ্কার আসবে, ভারতীয় ভাষায়। এটা না হবার কোন কারণ নেই। এরকম পুরষকার যদি না থাকে, কারো সঙ্গে কোলাবোরেট করে ইন্স্টিটিউশনালিজ করার কথা সৈকত ভাবতে পারে। আমি চাঁদায় প্রস্তুত। এটাতে অনেকেই রাজি হবে। হোয়াই নট।

    সাইন্স বলতে নিউট্রিশন প্ল্যান আর পাগলামো অথবা শুধুই পরিবেশ ইত্যাদি র সংস্কৃতি র একটা আপডেট ও দরকার আছে, যত আজে বাজে। এটা সৈকত (প্রথম) রা ভাবতে পারে।
  • pi | ২৭ নভেম্বর ২০১৮ ২১:২২402260
  • কিন্তু হাওয়া হাওয়াইর নাম ক'জন শুনেছে, দেখেছে? কোনি বাংলায় যত জনপ্রিয় হয়েছিল, দর্শক সংখ্যা বেশি হলে অবাক হবনা, টিভি স্ক্রিনিং নিয়ে।অবশ্য তখন খালি ডিডিই ছিল, দর্শক ভাগ হতনা।

    কিন্তু কোন হিন্দি সিনেমা ভাল লাগলেও ভাল বলা না গেলে, হিন্দি হওয়ার দোষে, সেতো মুশকিল। হিন্দির আধিপত্যের দোষের ভাগীদার এই সিনেমাগুলো কি?
  • pi | ২৭ নভেম্বর ২০১৮ ২১:২২402261
  • কিন্তু হাওয়া হাওয়াইর নাম ক'জন শুনেছে, দেখেছে? কোনি বাংলায় যত জনপ্রিয় হয়েছিল, দর্শক সংখ্যা বেশি হলে অবাক হবনা, টিভি স্ক্রিনিং নিয়ে।অবশ্য তখন খালি ডিডিই ছিল, দর্শক ভাগ হতনা।

    কিন্তু কোন হিন্দি সিনেমা ভাল লাগলেও ভাল বলা না গেলে, হিন্দি হওয়ার দোষে, সেতো মুশকিল। হিন্দির আধিপত্যের দোষের ভাগীদার এই সিনেমাগুলো কি?
  • একক | ২৭ নভেম্বর ২০১৮ ২১:০৬402259
  • একে একটা ভতের বাড়ি আচে তার আম আল্লে পা। সেকে গেচলম গিয়ে জএ জএ সদাই আল্লে পা আল্লে পা, তাপ্পর এক ট্রাফিক পুলি এসে বলে এরকম করা মাআ। আল্লে পা। দূর দূর।
  • একক | ২৭ নভেম্বর ২০১৮ ২১:০১402258
  • দাড়কাকের পালক দরকার।
  • Ishan | ২৭ নভেম্বর ২০১৮ ২০:৫৫402257
  • কোনি? সে আবার কী প্রচার পেল? ও তো আঞ্চলিক সিনেমা।
  • pi | ২৭ নভেম্বর ২০১৮ ২০:৫৪402256
  • মানে, তারে জমিন পর, কোনি, ভাগ মিলখা, স্লামডগ, এসবের এক সহস্রাংশ প্রচার প্রশংসাও তো পায়নি, অথচ বলব সিনেমা হিসেবে আরো ভাল বই খারাপ লাগছে না!
    তারে জমিন পরের চিত্রনাট্যকর তো অনেক এর পরিচালকের থেকে অনেক বেশি ভাল সিনেমা বানান!
    একটা ছেলেই তাজপ র ঈশান? কী ভাল করেছে সবাই!
    স্ট্যানলি কা ডাব্বা দেখতে হবে!
  • pi | ২৭ নভেম্বর ২০১৮ ২০:২৯402255
  • হাওয়া হাওয়াই দেখেছে কেউ? কী ভাল!
  • pi | ২৭ নভেম্বর ২০১৮ ২০:২৮402254
  • আরে, ধুর কুমুদি! এসব সিরিয়াসলি নিও না!

    হ্যাঁ, মারা গেছেন।
  • Dev | ২৭ নভেম্বর ২০১৮ ২০:২৬402253
  • মহ আজিজ কি মারা গেছেন?
  • কুমু | ২৭ নভেম্বর ২০১৮ ১৯:২৮402252
  • বুলবুলভাজার লেখা চিরকাল মাথার উপ্রে ঝুলিয়ে রাখতে হবে, এমন কোন দাবি নাই‌।

    কর্তৃপক্ষকে লেখায় পিন গেঁথে টাঙ্গাতে হবে -এমন দাবিও নাই।

    নিজের লেখায় বেশি আলো চাওয়ার ইস‍্যুও নাই যেহেতু এটি হল টেখা,লেখা না।
    নেহাতই মজা করে লেখা, ভেবে ছিলাম রসবোধ ব‍্যাপারটা আছে এখনও।

    মিসটেক,মিসটেক।
  • Kaju | ২৭ নভেম্বর ২০১৮ ১৮:২৫402251
  • আমি তো অনুসন্ধানে কালাজ্বর লিখে আধ সেকেন্ডে পেয়ে গেলাম সেই লেখা, এত কিসের কটিন ব্যাপার, বিষয় দিয়ে সার্চ, পিন দিয়ে ঝোলানো করার দরকার হচ্ছে, বুঝলাম না তো।
  • de | ২৭ নভেম্বর ২০১৮ ১৬:৫৩402250
  • শুনে মন খারাপ হয়ে যায় -
    এতো অশিক্ষা আমাদের!
  • Izhikevich | ২৭ নভেম্বর ২০১৮ ১৬:১৫402249
  • ঘাটের উন্নয়নের নাম করে দৃশ্যদূষণ বছর চারেক ধরেই চলছে। ঘাটগুলোকে মেন্টেন করতে কেউ বারণ করেনিকো, কিন্তু আশেপাশের স্ট্রাকচার আর অ্যাম্বিয়েন্সের সাথে মানিয়ে না করলে পুরো ব্যাপারটা ঘেঁটে যায়। ভেনিস বা মেরিনো - এদের কি রক্ষণাবেক্ষণ হয় না? কিন্তু ভেনিসে মডার্ন স্ট্রাকাচারের আখাম্বা বাড়ি করে দিলে আর ভেনিস রইবে? দশাশ্বমেধের গায়ে ফ্লোটিং জেটি? শাআআআআলা।
  • Izhikevich | ২৭ নভেম্বর ২০১৮ ১৬:১০402248
  • দশাশ্বমেধ - বিশ্বনাথ মন্দির - মণিকর্ণিকা - এই এরিয়াতে প্রায় দেড়শো বাড়ি, যার মধ্যে অনেকগুলোই হাভেলী - হয়তো তিনশো চারশো বছরের পুরনো ভাঙা পড়বে। অলরেডি বেশ কয়েকটা গেছে। শকিং। আরো বেশি, কারণ যে ছবিগুলো দেখলাম, তার মধ্যে বেশ কয়েকটা বাড়ি চেনা।

    ফেকুর টইয়ে ছবি দিয়েছিলাম।
  • pi | ২৭ নভেম্বর ২০১৮ ১৫:০৫402247
  • এটা পড়লাম। কেউ জানেন কিছু?

    "ধ্বংসের তান্ডব চলছে কাশীতে !! ২৫০-৩০০-৩৫০ -৪০০ বছরের পুরানো সব বসতবাড়ি সারাদিন ধরে এবং দ্রুত গতিতে ভেঙে ফেলা হচ্ছে এক বিস্তীর্ণ এলাকা জুড়ে ! প্রাথমিক লক্ষ্যমাত্রা না কি ২৯৬-টি বাড়ি ; যার মধ্যে ইতিমধ্যেই ভাঙা পড়েছে ১৬৬-টি।
    আপাতদৃষ্টিতে, এই বোধহীন ( ! ) ধ্বংসলীলার উদ্যেশ্য হচ্ছে 'বিশ্বনাথ মন্দির করিডোর' তৈরি -- যাতে দূর থেকে কাশীর বিশ্বনাথ মন্দির দেখা যায়। যাঁদের বাড়ি ভাঙা পড়ছে তাঁদের কেউ বলছেন - "এবারই প্রথম মোদিকে ভোট দিয়েছিলাম ; একটা ভোটেই আমাদের সাত-পুরুষের বাড়ি চলে যাবে!" কারো বা মত - "কাশীতে আজ পর্যন্ত কোনও ভূমিকম্পেও কখনও একটা বাড়ির একটা ইঁটও খসে নি, এখন ৩৫০-৪০০ বছরের সব প্রাচীন বাড়িও ভেঙে ফেলা হচ্ছে ; স্মৃতিকে মুছে ফেলা হচ্ছে !" কারও কথায় - "এখানে কোনও দিন অশান্তি হয় নি, এবার শুরু হবে !"
    সকলের কথারই যথেষ্ট যুক্তি ও গুরুত্ব আছে। কিন্তু আমার মনে অন্য এক ভয়ঙ্কর সম্ভাবনা উঁকি দিচ্ছে ঃ কাশী ভারতের দ্বিতীয় 'অযোধ্যা' হতে যাচ্ছে না তো !! বিশ্বনাথ মন্দিরের কাছেই রয়েছে জ্ঞানবাপী মসজিদ। 'করিডোর' তৈরির অজুহাতে শুরু হওয়া বর্তমান সাফাই অভিযানের প্রধান ও সুদূরপ্রসারী লক্ষ্য 'জ্ঞানবাপী মসজিদ' নয় তো ? "বাবরি পহেলা ঝাঁকি হ্যায় / জ্ঞানবাপী আভি বাকি হ্যায়" !!!
    কখনও 'মুসলমান', কখনও 'খ্রিস্টান', কখনও 'দলিত' ; এবার আক্রমণের লক্ষ্য - কাশীতে প্রাচীন 'হিন্দু' বসতি। 'দুরাত্মার ছলের অভাব" তো কোনও কালেই হয় নি ! তাই আমার এই আশঙ্কা !"
  • b | ২৭ নভেম্বর ২০১৮ ১৪:৪৭402246
  • হরি শব্দের সম্বোধন একবচন ঃ হরে। রাম আর কেষ্ট উপরোক্ত হরির দুই অভটার।
  • dc | ২৭ নভেম্বর ২০১৮ ১২:৪৪402245
  • এসব প্রাইভেট প্রশ্ন ওনাদের করলেই তো হয়! এমনিতেও সম্পর্ক যাই হোক, অন্যদের কোন ইন্টারেস্ট দেখানোর দরকার নেই।
  • হরে | ২৭ নভেম্বর ২০১৮ ১২:৩৭402244
  • রাম, কৃষ্ণের কী হন? মানে দুজনের মধ্যে সম্পর্কটা কী?
  • b | ২৭ নভেম্বর ২০১৮ ১২:১৪402243
  • যে যেন কারা রোজ হরে কেষ্ট হরে কেষ্ট কেষ্ট কেষ্ট হরে হরে লিখতো আর রোজ নাস্তিক সিপি এম এর দল দেওয়াল মুছে দিতো। তারপরে তারা বিরক্ত হয়ে লিখলো

    হবে কষ্ট, হবে কষ্ট, কষ্ট কষ্ট হবে হবে
    হবে বাম, হবে বাম, বাম বাম হবে হবে।
  • .... | ২৭ নভেম্বর ২০১৮ ১১:৫২402242
  • বুলবুলভাজার লেখা চিরকাল মাথার উপ্রে ঝুলিয়ে রাখতে হলে কর্তৃপক্ষকে লেখায় পিন গেঁথে টাঙ্গাতে হবে বোদয়। তবে সবাই নিজের লেখায় বেসি আলো চায়। একজনকে আলো
    দিলে অন্যদের কি হবে.
  • র২হ | ২৭ নভেম্বর ২০১৮ ১১:৩০402241
  • সে তো বাপু আমিও কবে থেকে একটা ফটো গ্যালারি আর একটা নেভিগেশন উইজেট আর পেজের ভেতর অ্যাঙ্কর ট্যাগ কেন হয় না সেই নিয়ে ঘ্যানঘ্যান করছি, শুনছো কই।

    (আমার ফোন করার কথা ছিল, নানা কাজে ছ্যারাব্যারা, একটু সামলে করছি)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত