এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ১৫ নভেম্বর ২০১৮ ২৩:৫৪402000
  • ডিডিদা, আমি গুচ্ছ গুচ্ছ বই পড়ছি।ছোট বড় নাদান হোঁতকা টেরিকাটা সবরকম।
  • I | ১৫ নভেম্বর ২০১৮ ২৩:৫৩401999
  • কাল রাত্তিরে কে আমার নাম চুরি করে এটম বোমের গা গরম করেছে।যেদিকে না তাকাবো সেদিকেই চুরিচামারি।একটু সুখে নিদ্রা যাবার উপায় নেই।বুড়ো হাড়ে আর পারি নে বাপু।
  • pi | ১৫ নভেম্বর ২০১৮ ২৩:২৫401998
  • কার্ডের একটা ভিডিও দেখলাম।কিছুই তো নেই! মানে যা আছে সবই ভুষিমাল মনে হল। হারগুলো সোনার না হলে ৩ লাখের কোন কারণ নেই! যাগ্গে, এ টাকা তো এম্নিও অন্যের কাজে লাগছিল না, এই চক্করে অন্যদের পিছনে গেলে, আর ওদের, ফর আ চেন্জ ঠকিএ থাকলে ভালই!
  • aka | ১৫ নভেম্বর ২০১৮ ২৩:২০401997
  • গোটা ত্রিশেক কার্ড পেলেই কষ্টে সৃষ্টে চালিয়ে নেব।
  • sm | ১৫ নভেম্বর ২০১৮ ২৩:১৮401996
  • মুকেশ আম্বানির মেয়ের বিয়ের এক একটা কার্ডের দাম মাত্র তিন লাখ টাকা
  • pi | ১৫ নভেম্বর ২০১৮ ২৩:১৬401995
  • আমাজন ডোবাতে পারে। ডুববে কীকরে?
  • dc | ১৫ নভেম্বর ২০১৮ ২৩:১২401994
  • তা কেন? ওয়ালমার্ট ডুবে যাবে, অ্যামাজন আসবে। আয়ামাজন ডুবে যাবে, অন্য কেউ আসবে নতুন বিজনেস মডেল নিয়ে।
  • pi | ১৫ নভেম্বর ২০১৮ ২৩:০৯401993
  • তাইলে দুনিয়ারই ভবিষ্যত খারাপ ঃ(
  • dc | ১৫ নভেম্বর ২০১৮ ২৩:০৫401992
  • ওদিকে ওয়ারেন বাফেট তো ওয়ালমার্ট থেকে ডাইভেস্ট করে ফেলল। ওয়ালমার্টের ভবিষ্যত বেশ খারাপ।
  • dd | ১৫ নভেম্বর ২০১৮ ২২:৫৫401991
  • দুনিয়াটাই ওয়ালমার্ট কিনে নিবে। আমি খুবই খুসী হবো।
  • pi | ১৫ নভেম্বর ২০১৮ ২২:৫১401990
  • কিন্তু ডিডিদার ওয়ালামার্ট এসাব কী করছে বনসলের সঙ্গে? এত কমিটি বসিয়েও মহিলার অভিযোগ প্রমাণিত না, তাও স্যাক? ফ্লিপকার্টই ওয়ালমার্ট হয়ে যাবে?
  • dd | ১৫ নভেম্বর ২০১৮ ২২:৪৬401989
  • আচ্ছা, আপনেরা বোধহয় বইটই আর বিশেষ পড়েন না। তাই তো? টেইম কোথায়?

    সেই ত্তো। আমারো একই দশা।

    তাও ও, এই বইটা পড়ছি। The Third Reich, A new history, লিখেছেন Michael Burleigh। আরে, না না, যুদ্ধুটুদ্ধু একেবারে নেই। বড়োই আফশোষ।

    কিন্তু সবিস্তারে লেখা আছে নাৎসী পার্টী ক্যামনে দেশের মধ্যে ঘাঁটী গেঁড়ে বসলো। একটা লম্বা সময়ের পরিক্ল্পনা নিয়ে, আস্তে আস্তে মানুষের মধ্যে ছড়িয়ে গেলো। সোসাল ডেমোক্র্যাট আর কমুনিসরা হাঁ করে তাকিয়ে রইলো, পাঁচিলে বসে বাদাম ভাজা খেলো আর উদিকে মাছ আর ছিপ, দুটোই নিয়ে গ্যালো হিটলারে।

    পড়তে পারেন। মোটা বই, এবং বেশ খটমটে ভাষা।
  • b | ১৫ নভেম্বর ২০১৮ ২২:৪১401988
  • বেচারা থেরেসা মে।
    ব্রেক্সিট ওনার ঘাড়ে চাপিয়ে দিয়ে বাকিরা মজা লুটতে কেটে পড়লো, এখন দুদিক দিয়ে গাল খাচ্ছেন।
    ব্রিটেন না ইমপ্লোড করে যায়।
  • একক | ১৫ নভেম্বর ২০১৮ ২২:৪০401987
  • রাজ্য বিজেপির মধ্যে ব্যাপক খেয়খেয়ী। নইলে অনেক এগোতে পারতো। মমতার সঙ্গে সুসম্পর্ক রেখে তবু ভালই গুছিয়েছে।
  • pi | ১৫ নভেম্বর ২০১৮ ২২:৩৫401986
  • আমারো তাই ধারণা। এই সিস্টার অর্গের মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে আবার বই প্রকাশনা, বই নিয়ে নানা কিছু। ক'দিন আগে একজনের পোস্ট ভাইরাল হয়েছিল ( অনেকেই আবাপ র নেমসেকের সঙ্গে গুলিয়ে শেয়ার করেছিলেন আবার ঃ)), তো তাতে সেই পুজোত মার্ক্সীয় স্টল থেকে বইবিক্রি, বামপন্থীদের বইচর্চা, এসবের ধারেকাছ্র বিজেপি আসতে পারবেনা আর। না এলে বঙ্গদেশে তাদের সেভাবে লম্ফ ঝম্পও সম্ভব নয়, এনিয়ে বক্তব্য ছিল। খেদোক্তিই বলা উচিত, কারণ ব্যক্তিটি ছুপাচাড্ডি ( চাড্ডিত্বের বহু প্রমাণ এদিকে সেদিকে দিয়ে রেখেছে, নিজের প্রোফাইল হল ইসলামোফোব
    , ওটা নিয়ে লোকের সমস্যা নেই তো, তার সঙ্গে মাঝে মধ্যে বজরঙ্গীদের হুপহাপে টুকটাক ছোত্ত করে বকেটকে দিয়ে এক তথাকথিত সেকুলারের ইমেজ যে কিনা 'সিকুলার' দের মুখোশ খুলতে উদ্যোগী ঈঃ।

    আর এদের লাইনই হল এসব নানা কালচারালল লাইন দিয়ে গ্রহণযোগ্যতা বাড়ানো। নানা আজেন্ডামূলক বইপত্রও বেরোতে শুরু করেছে। থ্রিলার, গল্প উপন্যাসের নাম করে।

    সামনে আরো আচ্ছেদিনের পিকচার দেখা বাকি হ্যায় মিত্রোঁগণ।
  • একক | ১৫ নভেম্বর ২০১৮ ২২:৩৪401985
  • আর্টিকলটা ভেগ লাগলো। বিজেপির পজিশন ডিস্ট্যান্ট হলেও সেকেন্ড। বামেরাই বরং বিদেশে ৮০%, প্রবাসে ২০% পার্সেন্ট। সোশাল মিডিয়ায় হান্ড্রেড পার্সেন্ট। কলকাতায় জিরো।

    জিলার চিত্র আলাদা।
  • S | ১৫ নভেম্বর ২০১৮ ২২:১৮401984
  • একটা সত্যি কথা বলি। বিজেপি কিন্তু কোলকাতায় খুব ভালো জায়্গা তৈরী করেছে। আগামী ইলেকশনে প্রায় সবকটা সীটে ২ নম্বরে থাকবে। কোলকাতার বাইরের কথা বলতে পারবোনা। ডাইরেক্ট আরেসেস না নামিয়ে (যার প্রতি বাঙালীদের হয়তো কিছুটা অ্যালার্জি থাকবে), বেশ কিছু সিস্টার অর্গ নামিয়ে দিয়েছে।
  • pi | ১৫ নভেম্বর ২০১৮ ২১:২১401983
  • উরিন্না সোশ্যাল মিডিয়া দিয়ে কত কিছু করে! ত্রিপুরারটা পড়ে ব্যোমকে গেলাম, যদিও এর কিছু দেখেওছি। বাকি দলেরাও কিছু শিখলে পারে তো।!

    http://huffp.st/qhRLmgo
  • | ১৫ নভেম্বর ২০১৮ ১৯:৪২401982
  • কার্ল ওভ নাউসগার্ড পড়েছো নাকি? আমি পড়িনি, কিন্তু খুব নাম শুনছি।

    কেসটা হল, ওনার লেখার রিভিউ ডিটেলে পড়ে এবং পার্সোনাল স্টোরি, রিয়ালিজম ইত্যাদি সম্পর্কে বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিনিস মনে হচ্ছে। একটা পড়ি তার পরে ভাটাবো।

    সৈকত, এনার কিসু পড়েছো নাকি। খ
  • | ১৫ নভেম্বর ২০১৮ ১১:২৩401981
  • ঈশান,

    হীরাভ-টাকে পিনড টই করে দাও না প্লীঈঈঈজ।
  • | ১৫ নভেম্বর ২০১৮ ১০:৫০401980
  • pi | ১৫ নভেম্বর ২০১৮ ০৯:৪৫401979
  • উফ্হ, স্বপ্ব দেখে উঠলাম,ডিডিদা উত্সব সংখ্যায় ভ্রমণকাহিনি পাঠিয়েছেন! রাজস্থান ডায়েরিজ।সেনিয়ে কত সব কাণ্ড, অর্ধেক ভুলে গেলাম এতক্ষণে। খদার প্রস্তাবিতপ্রকল্পপ্রভাব হবে নিগ্ঘাত!
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৮ ০৮:০৪401978
  • রোদ্দুরে রাখা কুমীর বা কাঁঠালের মতন ঃ-)
  • :। | ১৫ নভেম্বর ২০১৮ ০৭:৫১401977
  • এটম বোমের গা কিন্তু গরম থাকে! একদম মানুষ বা বেড়ালের মতই। ঠাট্টা না।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৮ ০৫:৩৮401976
  • আহা অ্যাটম্বোমের গা কি আর অমন কাঁটা কাঁটা? কাঁঠাল বা কুমীরের মতন? ও বোম তো স্মুদ মসৃণ করে বানায়। ঃ-)
  • S | ১৫ নভেম্বর ২০১৮ ০৫:১৭401975
  • বাঙালীর ছেলে আজকাল পিঠে অ্যাটম বোমা নিচ্ছে। তার কাছে কুমীর তো নস্যি মশাই।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৮ ০৫:১২401974
  • নিরামিষ কুমীরকে বলে কাঁঠাল। পিঠে নিলেই টের পাবেন। ঃ-)
  • S | ১৫ নভেম্বর ২০১৮ ০৫:০৭401973
  • ব্যারালের ডাকনাম কুমীর?
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৮ ০৪:৫১401972
  • অভ্যু কুমীর পুষতো। কুমীর নিয়ে বেড়াতে বের হত।
    অভ্যু অনেকদিন আসে না এই পাতায়।
  • cb | ১৫ নভেম্বর ২০১৮ ০৪:৪৭401971
  • কুমীর করেছি। অদ্ভুত ভাল জীব। আমার খুব ফেভারিট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত