এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৮ ০০:১৯401970
  • সজারুকে আদর করেছেন কোনোদিন? কুমীরকে? ফণীমনসাকে? ঃ-)
  • aka | ১৪ নভেম্বর ২০১৮ ২০:৫২401969
  • ওহো, ঘুম চোখে ই কে সি দেখেছি। ঃ)
  • | ১৪ নভেম্বর ২০১৮ ২০:২৩401968
  • সঙ্গত।
  • dc | ১৪ নভেম্বর ২০১৮ ১৮:৩৭401967
  • আকা, কিন্তু আমার জন্যই বা কেন? নাইটি বা ম্যাক্সি কোনটাই তো আমি পরিনা।
  • de | ১৪ নভেম্বর ২০১৮ ১৮:২৭401966
  • আকা রাম্পানের কথা লেখে না কেন শিশুটকে? সাম্পান বড় হয়ে গেছে সে তো সেদিন জানলাম ভাটে -

    আর প্পনের ছোটজন, দরিয়া এদের গপ্পো আসে না -

    শিশুটক আপডেট হোক -
  • de | ১৪ নভেম্বর ২০১৮ ১৮:২৪401965
  • শিশু দি বস -
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৮ ১৭:৫২401964
  • গুরুর সমস্ত শিশুদের শিশুদিবোসের শুভেচ্ছা।
  • aka | ১৪ নভেম্বর ২০১৮ ১৭:১১401963
  • ডিসির জন্য - নাইটি আর ম্যাক্সি এক নয়। ঃ)
  • | ১৪ নভেম্বর ২০১৮ ১৬:২৪401962
  • ওকে
  • Kaju | ১৪ নভেম্বর ২০১৮ ১৪:৪৮401961
  • নাইটের জন্যে নাইটি, দিনের জন্যে হলে 'ডেয়ি' করে দিলেই হল। সবেতে খালি ফতোয়া।
  • r2h | ১৪ নভেম্বর ২০১৮ ১৪:৩৫401960
  • অন্ধ্রপ্রদেশের কোন গ্রামে দিনের বেলা নাইটি পরা নিয়ে গ্রামের খাপ ফতোয়া দিয়েছে, দু হাজার টাকা জরিমানা আর সামাজিক বয়কট।

    'আমরা ঢঙ করেই লুঙ্গি পরব। লুঙ্গি পইরাই সাহিত্য, রাজনীতি ও কবিতা করব' - সমর্থন। লুঙ্গিমার্চ সফল হোক।
  • | ১৪ নভেম্বর ২০১৮ ১৪:১৬401959
  • কেন?
  • de | ১৪ নভেম্বর ২০১৮ ১৪:০৩401958
  • লুঙ্গির মতো নাইটিও একটা অখাদ্য পোষাক - কলকাতায় দেখলাম বহু মহিলারা নাইটির ওপর ওড়না জড়িয়ে বাজারের ব্যাগ হাতে বাজারে এসেছেন -
  • pi | ১৪ নভেম্বর ২০১৮ ১৩:৩৪401957
  • হুম্ম।

    এদিকে হুতো অরণ্যদা খদা এটাল লুঙ্গিপ্রেমী ও স্পেশালি কুমুদি দমদি সিকিদের জন্য,

    '"আপনেরা ভঙ কইরা কুটি, ফতুয়া পাঞ্জাবি পরেন, সাহিত্যসভায় যান, আমরা মানা করি না। আপনেরা চাইলে প্যান্ট পইরাই সাহিত্য করেন। কিন্তু লুঙ্গি পইরা বিশেষ অঞ্চলে ঢুকতে পারবে না কেউ, এই আপত্তি বেআদবি। এই বেআদবি মানা হবে না। আমরা ঢঙ করেই লুঙ্গি পরব। লুঙ্গি পইরাই সাহিত্য, রাজনীতি ও কবিতা করব।" /

    পুরোটাই পড়ুন।

    http://www.shamprotik.com/%E0%A6%B6%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B2%E0%A7%81%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A/
  • dc | ১৪ নভেম্বর ২০১৮ ১৩:২৯401956
  • এতো টিমটিম করছে যে একজনের বেশী আর দেখা যাচ্ছে না।
  • pi | ১৪ নভেম্বর ২০১৮ ১৩:১৬401955
  • ভাসানের গল্পে টিম টিম দেখাচ্ছে, খুললে একজন টিম কেন ?
  • Tim | ১৪ নভেম্বর ২০১৮ ১২:২৬401954
  • গান শুনবেন, এই নিন একটা চেনা ভালো গান

  • dc | ১৪ নভেম্বর ২০১৮ ১০:৩৩401953
  • সামনের বছর একটা বেনারস ট্রিপের ইচ্ছে আছে, দেখা যাক।
  • চল্লিশমার্ক | ১৪ নভেম্বর ২০১৮ ১০:১২401952
  • বেনারস গেলে ঘাটের ধারে আখড়ায় মুগুর ভাঁজা দেখা যায়। সকালে মুগুর ভাঁজা দেখে সন্ধ্যেবেলা ঠান্ডাই আর রাবড়ি খেয়ে ফেরৎ চলে আসুন।
  • dc | ১৪ নভেম্বর ২০১৮ ১০:১০401951
  • তাছাড়া অনেক সময়ে গানের গুঁতো পালোয়ানের গুঁতোর থেকে কম যায় না।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৮ ০৭:০৬401950
  • কালোয়াৎ আর পালোয়ান --- মিলটা লক্ষ করুন।
    "কালোয়াৎ পালোয়ান / গায়ে দিয়ে আলোয়ান " কেমন চমৎকার ছন্দ মেলে দেখুন। ঃ-)
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৮ ০৭:০২401949
  • রবিবাবুর যে এত ভাষার মারপ্যাঁচ, সে তো কুস্তির প্যাঁচ থেকেই শেখা! ঃ-)
  • avi | ১৪ নভেম্বর ২০১৮ ০৬:৫৮401948
  • আরো আছে। রবিবাবু কেন কানা পালোয়ানের সাথে কুস্তি করে এসে বিষ্ণুর কাছে গান শিখতেন? গোবরবাবু কেন তাবৎ সঙ্গীত জলসায় উপস্থিত থাকতেন? মান্নাবাবু আখড়া বলতে কোনটা বেশি বুঝতেন?
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৮ ০৬:৩৩401947
  • এই তো! আচ্ছা, বলুন তো সুর ভাঁজা আর মুগুর ভাঁজা, দুটোতেই কেন ভাঁজা? আরো আছে। গানের আখড়া আর কুস্তির আখড়া -দুটোই কেন আখড়া? ওস্তাদ ও তাই। গানের ওস্তাদ আর কুস্তির ওস্তাদ। মোট কথা হল সঙ্গীত আর পালোয়ানির মধ্যে মিলটা কোথায়????
    ঃ-)
  • avi | ১৪ নভেম্বর ২০১৮ ০৫:৪৬401946
  • ভবানীপুরের ওই হরিশ মুখার্জি রোডের গুরুদ্বারার পিছনের একটা পুরোনো আমলের জিমে গুচ্ছ মুগুর থাকত। ডাম্বেল ইত্যাদির সাথেই। একজনই বিশালকায় পালোয়ান সেটা ভাঁজতেন। তিনি তারপর পিজির সাইকিয়াট্রি ওপিডিতে চিকিৎসা করাতেন। সেখানেও দেখা হতো। তিনি আমার এক মাসলপ্রত্যাশী বন্ধুকে বলেছিলেন যে তারও মাসল হবে, তবে কিনা জামা না খুললে বোঝা যাবে না।
  • r2h | ১৪ নভেম্বর ২০১৮ ০০:৪২401944
  • নয়ডা অঞ্চলে ছোট ছোট পকেট ছিল, দশ বছর আগে, যেগুলো তখনো শহর হয়নি, অ্যামিটি কলেজের উল্টোদিকে ওরকম একটা আখড়া ছিল, সেখানে লোকজন হুমহাম করে মুগুর ভাঁজতো।
    আর নন্দনের ঠিক আগে, কি যেন থানা আছে? রবীন্দ্রসদন থানা নাকি, ভুলে গেছি, সেই থানার পাশে একটা ঘুপচি চাতাল মত ছিল, ওখানেও মুগুর টুগুর রাখা থাকতো, আর পালোয়ানরা রক্তচক্ষু করে টহল দিত। সেও কতকাল আগের কথা, ফ্লাইওভার টোভার হওয়ার আগে।
  • I | ১৪ নভেম্বর ২০১৮ ০০:৪২401945
  • সে মুদ্গরের স্মরণসভাও লিখতে হলো!

    সে ছিল আবার কানাভাঙ্গা মুদ্গর।কা তব কান্তাকে ধরে খুব পিটছিল।কে পিটছিল মনে নেই।সমসারোহম কিনা কে জানে।
  • I | ১৪ নভেম্বর ২০১৮ ০০:৩৯401943
  • dc, থ্যাংকু।তবে ইয়ের দরে আমার কি? আমি এট্টু গোবিন্দদাস মত আছি।চাট্টি ভালো খেতে অবিশ্যি ভালৈবাসি।তবে কিনা পাহাড় ফেলে সমুন্দরটা একটু চাপ।
  • r2h | ১৪ নভেম্বর ২০১৮ ০০:৩৭401942
  • আমি একবার একটা ভয়ানক উত্তরাধুনিক ছবি এঁকেছিলাম, সেটা মুগুর না ল্যাজ সেই নিয়ে এমন তর্ক হয়েছিল যে একেবারে শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে যায়। কিন্তু সেসব গৌরবময় অতীত এখন আর নেই।
  • I | ১৪ নভেম্বর ২০১৮ ০০:৩৬401941
  • আম্মো কাউকে কোনোদিন ডজ করি নি।না মাঠে, না মাঠের বাইরে।দ্বিজেনবাবুর মুষ্টিযোগ দেখার পরেও না।আহা, ভদ্রলোক অকালে মারা গেলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত