এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৮ নভেম্বর ২০১৮ ১৮:৩৬401760
  • আম্রিগার একটা জিনিষ আমার ভালো লাগে, ঘুষ দেওয়া নেওয়া থেকে শুরু করে ভোট রিগিং সবেরই একটা করে আইনি ভার্সন আছে। আমার বন্ধু বলে এরা স্ক্যামকে পুরো সায়িন্টিফিক বানিয়ে দিয়েছে। শুধু প্রোটোকল মানলেই হল।
  • | ০৮ নভেম্বর ২০১৮ ১৭:১৭401759
  • সম্পূর্ণ
  • অর্জুন অভিষেক | ০৮ নভেম্বর ২০১৮ ১৬:২১401758
  • কলকাতায় সি বি এস ই বোর্ডের কোন স্কুলে ক্লাস ইলেভেন, টুয়েল্ভে ভাল সায়েন্স পড়ান হয়!

    আমার এক বন্ধুর ভাগ্নের জন্যে তথ্যটি দরকার।
  • S | ০৮ নভেম্বর ২০১৮ ১৩:৪৯401756
  • এখনো মিথ্যা কথা বলে চলেছে।
  • | ০৮ নভেম্বর ২০১৮ ১১:৫১401754
  • ঝুটলি আজ কোন কালাধন ওয়াপসি দিবস পালন করছে না? কাগজে কিছু দেখলাম না ত।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৮ ১০:৫৪401753
  • ডিডিদা কইলেন, কাগজে দেখেছেন ভারতের ৫২% মানুষ এখন দ্বিভাষী। আবার তিনভাষী ১৮% (এই তিনভাষীর সংখ্যাটা খুবই ইন্টারেস্টিং)।

    এবার অন্য দেশ ধরলে, ৪৫ টি দেশ আছে যেখানে ৫০% এর বেশি লোক ইংরেজি জানে - কথোপকথন, লেখালেখি ও কাজকর্ম করতে পারেন।

    পাকিস্তানের ৪৯% শতাংশ (প্রায় ৯৪ মিলিয়ন) মানুষের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ভারতে ১২৫ মিলিয়ন (মোট জনসংখ্যার১০% এর মতন)। ২০১৬ সালের হিসেব অনুযায়ী চিনে ৩০০ মিলিয়ন (৩০ কোটির)-এর বেশি মানুষ-এর ইংরেজির বেসিক শিক্ষা কপ্লিট হয়েছে। ভারতে এই সংখ্যাটা অনেক। রাশিয়াতে এখন প্রায় ৮৫% স্টুডেন্টরা দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শেখে (সোভিয়েত আমলে সবথেকে পপুলার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল জার্মান), প্রায় ১১ মিলিয়ন রাশিয়ান অ্যাডাল্ট (জনসংখ্যার ৮%) ইংরেজিতে স্বছন্দ।
  • চল্লিশমার্ক | ০৮ নভেম্বর ২০১৮ ১০:৫১401752
  • আচ্ছা, আজই কিন্তু নিশি ডেকেছিলো। রাতের বেলা একটু সাবধানে থাকবেন সবাই।
  • dc | ০৮ নভেম্বর ২০১৮ ১০:২৩401751
  • হ্যাঁ, এ আই দের পরষ্পরের সাথে একমত হওয়া বারন। টুরিং সাহেব বলে গেছেন।
  • চল্লিশমার্ক | ০৮ নভেম্বর ২০১৮ ১০:২১401750
  • এইয`যাঃ, আমি আর ডিসি একমত হয়ে গেলে মুশকিল হবে।
  • dc | ০৮ নভেম্বর ২০১৮ ১০:১৮401749
  • এ আই নামে বাজারে যা চলছে সেটা স্রেফ ঢপের কেত্তন।
  • চল্লিশমার্ক | ০৮ নভেম্বর ২০১৮ ০৯:৪৬401748
  • অত হলিউডি সিনিমা দেকবেন্না। এআই এখনো খোকাটি আছে, সে ম্যাগাজিনে যতই বাকতাল্লা মারুক।
  • AI | ০৮ নভেম্বর ২০১৮ ০৯:৩৫401747
  • এ আই আসলে নেপো, দই নয়
  • Vaabun | ০৮ নভেম্বর ২০১৮ ০৯:৩৩401746
  • আপ্নাদের গাচের কান্টাল গাচেই রবে। তার্পর এ আই নামক দই নিজেকে হাজার হাজার কপি বানিয়ে সব কাটাল নিকেশ করবে। সেদিন আসন্নপ্রায়।
  • dd | ০৮ নভেম্বর ২০১৮ ০৮:৫১401745
  • প্রতিটি মানুষেরই বুকে এক নিজস্ব ইজরায়েল আছে বা ফুচকাওয়ালা। এবারে বাজী নিয়েও সকলের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন।

    শব্দ বাজী ত্যামন কম তো কিছু শুনিনি, তবে বড় রাস্তায় কেউ ফাটায় নি। অলি গলি, বাড়ীর ছাদে - এসব যায়গাতেই বাজী চলেছে। সকালে উঠে দেখি রাস্তা ঝকঝক করছে। অ্যামনটা আগে দেখি নি।

    আর বাজী ফাটানো, রাত দশটায় শেষ নাহলেও সাড়ে দশটা নাগাদ একেবারে থেমে গেছিলো। ইটিও বেশ আশ্চর্য্যের।

    পাড়ায় পাড়ায় বহু দোকানেই বাজী কেনা বেচা হতো - সেটা এইবারে ১০০% বন্ধ। সেটাও একটা কারন।
  • dd | ০৮ নভেম্বর ২০১৮ ০৮:৪৬401744
  • কে যে কয়েছিলেন সে কি আর মনে থাকে? বার্নার্ড শ হতে পারেন।

    কয়েছিলেন, ভবিষ্যতে দুনিয়ায় একটাই ভাষা থাকবে - সেটা ইংরাজী আর রাজা থাকবে পাঁচজনে, ইংলন্ডের রাজা আর বাকী চারজন হচ্ছে তাসের রাজা।

    আজকের টাইমসেই একটা নিউস আইটেম দিয়েছে - লাস্ট সেন্সাসের ডেটা ঘেঁটে দ্যাখা গেছে ভারতীয়দের ৫২% এখন দ্বিভাষী আর প্রায় ১৮% তিন ভাষায় কথা বলতে পারেন। এর আগের সেন্সাসে বাইলিংগুয়ালের সংখ্যা ছিলো ২০%। ইটি ট্রেন্ড। যতোদিন যাবে ততোদিন আরো বাড়বে।

    আর মাতৃভাষর সংজ্ঞাও পাল্টে যাচ্ছে। আপনেরা তো আর অনুকূল ঠাকুরের কথা শোনেন না - তাই ভিন প্রদেশী সংকর বিয়েও প্রচুর। প্রবাসী,অনাবাসী বাচ্চারা তো কাঁড়ি কাঁড়ি। এমন একটা মেলটিং পট যে মাতৃভাষাটাও আর স্ট্যটিক কিছু নয়। চিরন্তন তো নয়ই।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৮ ০৮:১৯401743
  • আরে ট্রমাটাইজড হয়ে ফেরেন কতজন! সব পোস্টিং সমান না।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৮ ০৮:১৫401742
  • মিলিটারি ব্যাপারটা অলরেডি বোরিং। একজন বলছিলেন, তার কাজিন ইন্ডিয়াতে মিলিটারিতে আছে। কাশ্মীর সীমান্ত, চীন সীমান্ত - ঐসব জায়গায় পোস্টিং। বলল খুব বোরিং ব্যাপার - তাস খেলাটা ভাল শিখেছে কয়েক বছরে, কিছু জওয়ান নাকি দাবা খেলেন, এমনকি কেউ কেউ নাকি সুডোকু সলভ্‌-ও করেন।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৮ ০৮:১৩401741
  • ওরাও তো তাই বলেছিল, ইউনিয়নের মধ্যে ঢুকিয়েছিল অনেক অনেক দেশ, বলেছিল সবাই স্বতঃস্ফূর্তভাবে ঢুকছে---- তারপর--- তারপর কী হইল জানে শ্যামলাল।
    ঃ-)
  • lcm | ০৮ নভেম্বর ২০১৮ ০৮:১১401740
  • মিলিটারির লোকেরা তো বোর হয়ে যাবে, মঙ্গলে কেউ নাই, এক বেস্পতির উপগ্রহ থেকে যদি কেউ কখনও আলসেমি ভেঙ্গে অ্যাটাক-ট্যাটাক কিছু করে বসে তার জন্য মিলিটারি আর কত সজাগ হবে। মিলিটারিরি লোকেদের জন্য সুদীর্ঘ নেটফ্লিক্স সিরিজ তৈরি হবে।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৮ ০৮:০৮401739
  • কোনো দুরমুশ নয়। কোনো গাজোয়ারি নয়।
    মৌমাছি যেমন ফুলের দিকে ছুটে আসে, বা, মেসি যেমন গোলের দিকে বল নিয়ে যায়, --- সেরকম মানুষ ছুটে যাবে এদিকে, অলরেডি যাচ্ছে, সবাই যাচ্ছে। আমরা যারা ভাবছি এটা ঠিক বা ঠিক নয়, আমরা সবাই যাচ্ছি।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৮ ০৮:০৭401738
  • এটাও তো তাই ই হবে। এক ভাষা এক কারেন্সি এক মিলিটারি এক গভ ----এগুলো যারা চালাবে তারা তো আকাশ থেকে নামবে না, তারা একদল প্রিভিলেজড লোক ই।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৮ ০৮:০৪401737
  • না না, টোট্যালিটেরিয়ান সে তো ডিক্টেটরশিপ, অটোক্রেটিক ব্যাপার।

    এ হল, এক-বিশ্ব --- "দুই পৃথিবী" এমন নামের সিনেমা ব্যান হয়ে যাবে। "মহাপৃথিবী" চলবে।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৮ ০৮:০৩401736
  • এক দুরমুশ দিয়েই তাহলে সব চ্যাপ্টা করে ফেলবে। ভাবুন অবস্থাটা একবার।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৮ ০৮:০১401735
  • *অজস্র
    -- এই যে বানান ভুল, এসব থাকবে না, সব এক ভাষা, এক এডিটর, এক অটো-কারেক্ট, এক সফ্‌টওয়্যার --
  • lcm | ০৮ নভেম্বর ২০১৮ ০৭:৫৭401734
  • ভারতেই ধরো ১০০ বা ২০০ বছর আগে যত ভাষা-উপভাষা ছিল, এখন অনেক কমে গেছে, আরও দ্রুত হারে কমবে। শংকর ভাষা তৈরি হবে। সে সব শংকর ভাষা মিলে আরো মার্জ করবে। কারণ - প্রযুক্তি। যে ভাষার মানুষ হন, যে আয়ের মানুষই হন, ডেটা প্লান ওয়ালা একটি ফোন হাতে থাকছে মানুষের। প্রত্যেক ভাষার মধ্যে অজস্র্য ইংরেজি শব্দ ঢুকবে।

    ২০৫০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা দাঁড়াবে ৯.৭ বিলিয়নের মতন। পন্ডিতরা বলছেন যে ১০-১২ বিলিয়নের পর কয়েক দশক আর বাড়বে না। তারপর একটু একটু শ্রিংক করবে। তখন থেকে শুরু হবে, এক্কেবারে ওয়ান ওয়ার্ল্ড।

    বলে গেলাম। দেখে যেতে তো পারব না। তবু গুরু-র আর্কাইভ ঘেঁটে লোকজন বের করবে এই সব ভবিষ্যৎবাণী।

    জয় গুরু।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৮ ০৭:৫৬401733
  • এল সি এম, সে যে টোটালিটারিয়ান না কী যেন বলে, সেই কান্ড হবে তাহলে! খুবই ভয়ঙ্কর!
  • lcm | ০৮ নভেম্বর ২০১৮ ০৭:৪৬401732
  • মাতৃভাষা হল বেসিক্যালি নেবারহুড ল্যাঙ্গুয়েজ। তো কয়েকটা জেনারেশন লাগবে, তারপর নেবারহুড ল্যাঙ্গুয়েজ বদলে যাবে। এক্দিকে মার্জ করবে। ধরো বছর ১০০ বা ১৫০।
    ব্রেজিলের একটা চার্ট দিয়েছি কয়েক পাতা আগে, ইংরেজি শিখতে একেবারে আগ্রহী নয় এবং স্রেফ সেই কারণেই ইংরেজি পড়তে চায় না - এই % সবথেকে কম, ৩% এর কম বোধহয়।
  • Ishan | ০৮ নভেম্বর ২০১৮ ০৭:৪২401731
  • যে যে ভাষা ইশকুলে না গিয়েই শেখা যায় তাহার মধ্যে সর্বাপেক্ষা প্রধান হল মাতৃভাষা। লসাগু বিলক্ষণ জানেন মাতৃভাষা আর ইশকুলে শেখা ভাষার কী তফাত। অতএব এ নিয়ে তর্ক অর্থহীন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত