এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রৌহিন | ০৭ নভেম্বর ২০১৮ ২২:২৩401700
  • ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। কোথাও এতটুকু ফাঁক নেই। সন্তানকে নিজের হাতে খুন করার উৎসবে সবাইকে স্বাগত
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৮ ২২:০২401699
  • আগে বাঙালি বড়লোকরা কী পালন করতো ধনতেরাসের বদলে? মানে ধনভিত্তিক কোনো অন্য উৎসব ছিল কী? অবশ্য সব উৎসবই --- সেভাবে দেখতে গেলে ---টাকার উৎসব। ঃ-)
  • b | ০৭ নভেম্বর ২০১৮ ২০:৪৩401698
  • ঐ ১+১
  • b | ০৭ নভেম্বর ২০১৮ ২০:৩৩401697
  • শ্যামাসঙ্গীত ১
  • San | ০৭ নভেম্বর ২০১৮ ২০:২৪401696
  • tumbbad দেখলাম, বেশ ভাল লেগেছে।
  • dc | ০৭ নভেম্বর ২০১৮ ২০:০৯401695
  • গতকাল ভোর ছটায় আমরাও কয়েকটা কালিপটকার তাড়া ফাটিয়েছি :d
  • kumu | ০৭ নভেম্বর ২০১৮ ১৯:৩৮401694
  • সকলকে দীপান্বিতা উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা।
  • b | ০৭ নভেম্বর ২০১৮ ১৮:৩৪401693
  • ট্র্যডিশনাল তামিল দেওয়ালিঃ আলোর কোনো ব্যপার নেই, ভোর পাঁচটায় দুম দাম পট্কা ফাটিয়ে সারারাত মর্গের মত চুপচাপ।প্রদীপ ইত্যাদি জ্বালানো কার্তিক সংক্রান্তির সময়।
    তবে এদানি পাল্টাচ্ছে।
  • r2h | ০৭ নভেম্বর ২০১৮ ১৮:২৫401692
  • ওহ, দেওয়ালীর ব্যাপারটা তাহলে ভুল বললাম, কর্ণাটকে মনে হয়েছিলো এটা ঠিক ঐতিহ্যের ব্যাপার নয়।
  • dc | ০৭ নভেম্বর ২০১৮ ১৭:৫৯401691
  • হ্যাঁ দিওয়ালি সাউথ ইন্ডিয়াতেও ভালোই সেলিব্রেট হয়। তবে সেটা নর্থ ইন্ডিয়ার একদিন আগে।
  • aka | ০৭ নভেম্বর ২০১৮ ১৭:৩৫401690
  • কেননা বাঙ্গলা নয়? এই খাইসে জানতামই না।

    এই ধরুণ এক বিখ্যাত লেখক সন্দীপণ, বাক্য শুরু করতেন "তো" দিয়ে। সেটা কি হিন্দির প্রভাব?
  • Hindi | ০৭ নভেম্বর ২০১৮ ১৭:৩১401689
  • দিওয়ালি দক্ষিণীরা নতুন করে শুরু করেছে, তাই নাকি??

    সিঙ্গাপুর/মালেশিয়া তে দিওয়ালি উপলক্ষ্যে এক-দুদিনের ছুটী থাকে, এটা তামিলদের অন্যতম বড় উৎসব।
  • sm | ০৭ নভেম্বর ২০১৮ ১৫:২৫401688
  • হিন্দি লোকে নিজের স্বার্থে শেখে। এটলিস্ট কথা বার্তা চালানোর মত। হিন্দি সিনেমা দেখতে ভালো লাগে তাই পয়সা খরচা করে দেখে।
    জন্মসূত্রে হাজার বাঙালি হলেও পয়সা খরচ করে দুবার মনোজদের অদ্ভুত বাড়ি কেউ দেখবার ইচ্ছে প্রকাশ করবে না। কিন্তু মুন্না ভাই এম বি বি এস দেখবে।
    হিন্দি ভাষাও অন্যান্য ভাষা দ্বারা আক্রান্ত। হিন্দি সংস্কৃতি বলে তো কিছু হয় ই না। কিছুটা পাঞ্জাবি, ইউ পি, মাড়োয়ারি সংস্কৃতির মিশ্রণ। এর চেয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি নিরাপদ পজিশনে আছে।
  • r2h | ০৭ নভেম্বর ২০১৮ ১৪:০৪401687
  • কি মুশকিল, দরকার কেন হবে। হিন্দী চাপানোর সম্ভাব্য কারনগুলির মধ্য এইটা একটা - এই আমার বক্তব্য।
    এটা হওয়া উচিত বলে তো আমি মনে করিনা।
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ১৩:৫৯401686
  • তাহলে এই হিন্দির মাধ্যমে "যন্ত্রটা স্মুদ চলে, ডাইভারসিটি হ্যান্ডেল করা"র কি দরকার?
  • r2h | ০৭ নভেম্বর ২০১৮ ১৩:৫৮401685
  • আমি? পক্ষে।
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ১৩:৫৭401684
  • তাহলে আপনি কি ডাইভার্সিটির পক্ষে না বিপক্ষে?
  • r2h | ০৭ নভেম্বর ২০১৮ ১৩:৫১401683
  • কলিকাতাই খালি কলঙ্কিনী। হ্যালৌইনের ভারতীয় সূত্রপাত তো লুরু থেকে হলো মনে হয়, এই ক'বছর আগে।
    তারপর এইসব দেওয়ালি ধনতেরাস, দক্ষিনীরাও শুরু করেছে, এগুলি উত্তর ভারতীয় না?

    একটা সমসত্ত্ব 'একতা'র বোধওয়ালা জনগন থাকলে যন্ত্রটা স্মুদ চলে, ডাইভারসিটি হ্যান্ডেল করা তো প্রচুর ফ্যাকড়া, প্রশাসন ব্যাবসা সব দিকেই। আর তা ছাড়া হিন্দীবাদী হতে গেলেই হিন্দিভাষী হতে হবে তার মানে আছে নাকি? পিতৃতন্ত্রের প্রোমোটার হতে গেলে কি আর পুরুষ হতে হয়, ঐরকম।
    ঐ 'একতা' ব্যাপারটার ধারনা কেমন আমার, তার ওপর তো।

    কিছুদিন আগে নিইয়র্কে একজন লোক এক এসপানলভাষীকে ইংরেজী না বলার জন্যে হেনস্থা করেছে, গর্গদের কজটাকে সমর্থন করেও, অ্যাটিটিউড অনেকাংশে ঐরকম লাগে। সিকি যেটা বললো, ঘৃনাচালিত।

    চন্দ্রিলের বক্তব্য আমার চমৎকার লেগেছে। বাংলা ভাষার দুর্দশা - এই আশঙ্কা সত্যি - এই তো ওর বক্তব্য ছিল। আমাদের ক'জনের ছেলে মেয়েরা বাংলা পড়তে পারে?

    আর আরেকটা জিনিস ভাবলে খুবই খারাপ লাগে, বাংলায় যত দূরে যাই, একেবারে মাটি ও মানুষ থেকে উঠে আসা অরিজিনালিটির ধারাটি দেখি অনেক কাল আগে থেকেই শুকোতে শুরু করেছে। রবিবাবু আমাদের রুচিটা ডিফাইন করেছেন বটে, কিন্তু, তার মধ্য কীট আছে।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৮ ১৩:১৩401682
  • গর্গ খুব একটা মিশ্রণ চায় না। অন্তত অ্যাজেন্ডাতে নেই। ও তীব্রভাবে 'মেড়োখোট্টাপাঁইয়া' বিরোধী। ওর দাবি বাংলায় বসে তাদেরকেও বাংলাতেই ব্যবসা চালাতে হবে, চাকরি করতে হবে, নইলে তারা যেন একখুনি বাংলা ছেড়ে বেরিয়ে যায়।

    এই হেট্রেডটা গর্গের দলের বড় অ্যাসেট।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ১২:৪১401681
  • ঠিক। হিন্দি সিরিয়াল, বলিউড সিনেমা -
  • dc | ০৭ নভেম্বর ২০১৮ ১২:৩০401680
  • ও বাবা কলকাতায় যাবারও আর কোন ইন্টারেস্ট নেই ঃ)
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ১২:২৮401679
  • ধরতেরাস বোধয় ঐ হিন্দি সিনেমা-সিরিয়ালের হাত ধরেই এসেছে।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ১২:১৯401678
  • শুধু টাকা আছে বলে নয়। আগে বাঙালি বড়লোকরা ধনতেরাস পালন করত না।
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ১২:১৮401677
  • "আর এমনিতে হিন্দি ইংরেজি বাংলা আগ্রসন টাগ্রাসন নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই"

    সেতো নাহয় বুঝলাম। কিন্তু কোলকতায় এসে একটা স্টার্টাপ তো শুরু করতে পারেন। সেবিষয়ে তো আপনার যথেষ্ট ইন্টারেস্ট ও এবিলিটি আছে।
  • dc | ০৭ নভেম্বর ২০১৮ ১২:১৬401676
  • ধনতেরাস পালন করছে কেন কি সবার এখন অনেক ধন।

    কেন কি কেন বলছে জানি না। আমি তো সেদিন ভিডিওটা দেখে এটা শিখলাম, তার আগে জানতাম না।
  • dc | ০৭ নভেম্বর ২০১৮ ১২:১৩401675
  • "ঐ তিনশো কোটি টাকা ধার কম নিলেও ভালো হয়। অনেক ইন্টারেস্ট বাঁচে। আর খরচ করতে চাইলে অন্য অনেক উপায় আছে"

    সে তো আছেই। তবে খরচ হলেই হলো, যেভাবেই খরচ হোক না কেন, টাকা হাত ঘুরলে ইকোনমির লাভ।

    আর এমনিতে হিন্দি ইংরেজি বাংলা আগ্রসন টাগ্রাসন নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, যা হচ্ছে হোক, আমার কি।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ১২:১২401674
  • গর্গ-দের বাংলাপক্ষের একটা পয়েন্ট আছে, মানে আমার যা মনে হয়েছে আর কি - ওরা সাংস্কৃতিক মিশ্রণের বিরোধিতা করছে না, ওরা বোধহয় বলতে চাইছে যে পশ্চিমবঙ্গের মধ্যে এই মিশ্রণে কয় ছ্টাক বাংলা সংস্কৃতি থাকবে সেই কন্ট্রোলটা যেন পশ্চিমবঙ্গের মানুষের হাতে থাকে।
    মুশকিল হল "পশ্চিমবঙ্গের মানুষ" এই ব্যাপারটাই তো এক মিশ্রণ। বহু বছর ধরে অর্থনৈতিক ভাবে রুগ্ন পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এসে বাসা বেঁধেছে, এই সব নিয়ে পশ্চিমবঙ্গ এক মিশ্রণ।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ১২:০৩401673
  • ইতালিয়ান সাহেব (গ্রামসি) সব লিখে গেছেন, গুছিয়ে সংজ্ঞা দিয়েছেন, কিন্তু সমাধান কিছু বাতলে যান নি।
  • | ০৭ নভেম্বর ২০১৮ ১১:৫৯401672
  • অসম্ভব।
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ১১:৪৯401671
  • লুট=লুঠ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত