এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৮ ০২:৫৭401640
  • কোয়ান্টাম কেওসের হিন্দি কী হবে?
  • একক | ০৭ নভেম্বর ২০১৮ ০২:৩৭401639
  • ইস্কুল গুলোতে ফ্রেঞ্চ শিখিয়ে একটা উদ্দেশ্যহীন কাজ হচ্চে। ঐটুকু শিখে তারপর কী করবে ? কিছুই না ! বরং ম্যান্ডারিন আর জাপানিজ শুরু করা উচিত। অদূর ভবিষ্যতে ইংলিশ + ম্যান্ডারিন বা ইংলিশ + জাপানীজ জানা লোকের চাহিদা কুলকুল করে বাড়বে। ইন্ডিয়ানরা সেক্ষেত্রে আবার নতুন একটা কুলিগিরির রাস্তায় হাঁটতে পারবে। টেকিদের পক্ষে, ব্যবসাদার দের পক্ষে সবার জন্যেই এ দুটো জরুরি। ইস্কুল লেভেলে অন্তত বেসিক আগ্রহটুকু তৈরী করে দিতে পারে।
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৮ ০১:৫১401638
  • হিন্দিও তো হোমোজিয়াস নয়। কিন্তু হিন্দিতে কেবল ইংরিজির বিপদই আছে। হিংলিশ 'ভাষা'টি কোথায় যেন মান্যতাও পেয়েছে। একই সঙ্গে হিন্দি সম্প্রসারনবাদীও বটে। বাংলার মতো ভাষার ক্ষেত্রে হিন্দি এবং ইংরিজি দুটিই তাকে গিলে খাচ্ছে। এছারও হিন্দিকে নিরাপত্তা দেবার জন্য কেন্দ্রীয় সরকার আছে, আর বাংলাকে নিরাপত্তা দেবার জন্য বাংলাদেশ সরকার। তাতে করে ভারতের বাঙালিদের কিছু হবার নেই।
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ০১:৩৮401637
  • "গ্লোবাল অর্ডার অন্যরকম হলে"
    এইটাই হলো আসল কথা। কিন্তু সেতো আর হওয়ার নয়। আম্রিগা কি এমনি এমনি ৭৫০ বিলিয়ন ডলার খরচ করে ডিফেন্সে।
  • Hindi | ০৭ নভেম্বর ২০১৮ ০১:৩১401636
  • এস, আপনার এটা জেনে রাখা ভালো যে আজকাল দিল্লীতে একটু খেতে পরতে পাওয়া বাড়ীর ছেলেমেয়েরা হিন্দিতে একদম ভালো নয়, এবং শর্মা, সিং, জিন্দল ইত্যাদি পদবীধারীরাও হিন্দিতে মেরেকেটে ৬০% পেয়ে একটুও লজ্জিত হয় না! সিবিএসই তেও একটু ভালো ছাত্ররাও আজকাল ফ্রেঞ্চ বা স্প্যানিশ দ্বিতীয় ভাষা নেয়, হ্যাঁ, ঐ উপরোক্ত পদবীধারীরাও!এবারের প্রথম স্থানাধিকারী গুরুগ্রামের ছাত্রটিরও ফ্রেঞ্চ ছিল।
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৮ ০১:৩০401635
  • এটা ব্যক্তিগত স্তরে। সামাজিক স্তরেও খরচ বেশি। এখন ধরুন, বাংলার প্রতিটি স্কুলছাত্র কোনোনা কোনোভাবে ইংরিজি শেখে। ৩০০ টা ব্লকে যদি গড়ে ১০টা করে হাইস্কুল আছে ধরি, তো ৩০০০ ইশকুল। প্রতিটিতি অন্তত তিনজন করে ইংরিজির মাস্টার ধরলে ৯০০০ শিক্ষক-শিক্ষিকা। হিসেবের সুবিধের জন্য ১০,০০০ ধরলাম। প্রত্যেকে যদি বছরে ৩ লক্ষ টাকা মাইনে পান, তো সব মিলিয়ে প্রতি বছর ৩০০ কোটি টাকা খরচ। এছাড়া এঁদের শেখানোর জন্য কলেজে কলেজে ইংরিজি অনার্স, মাস্টার্স, পি-এইচডি। শিক্ষকদের মাইনে। লাইব্রেরি, টেক্সট বই। এই পুরোটাই সামাজিক ভাবে স্রেফ বাজে খরচ। সরকারি কাজে, শিক্ষায়, কাজে, স্রেফ মাতৃভাষা থাকলে, আর অল্প কিছু লোক অন্য ভাষায় দক্ষতা অর্জন করলে এই বাজে খরচ টা এড়ানো যায়।

    জানি জানি, ইংরিজি গ্লোবাল ভাষা, কাজের সুযোগ অনেক বেশি। না জানলে আমি নিজেই বা করেকম্মে খেতাম কীকরে। সবই ঠিক। কিন্তু তাতে করে সামাজিক স্তরে বাজে খরচটা মিথ্যে হয়ে যায়না। এটা স্রেফ ব্যালেন্স শিট। গ্লোবাল অর্ডার অন্যরকম হলে এই বাজে খরচটা করতে হয়না।
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ০০:৫৩401634
  • অসুবিধে হলো বাংলা আমার প্রথম ভাষা। সেই ভাষায় আমার স্বাচ্ছন্দ্য বেশি। বলতে ও লিখতে। অ্যাকসেন্ট নিয়ে ভাবতে হয়না। অনেক সাবলীল ভাবে বলতে পারি। ব্যকরণ, উচ্চারণ নিয়ে না ভেবে শুধু কন্টেন্টের উপরে জোড় দিতে পারি। হিন্দিতে সেই পারদর্শী পেতে কয়েক বছর লেগে যায়, যদি আদৌ কোনোদিন পাওয়া যায়। তার উপরে আলাদা করে শিখতে হয়। ফলে সময় যায়, যেটা আমি অন্য বিষয়ে দিতে পারতাম।

    হিন্দি যদি কাজের ভাষায় পরিণত হয় তাহলে যার প্রথম ভাষা হিন্দি, আমি তার থেকে অনেক পিছিয়ে পড়বো। ধরুন আজকে যেমন সুপ্রিম কোর্টের কাজের ভাষা হিন্দি বা ইংরাজি। ফলে একজন খুব ভালো উকিল যার প্রথম ভাষা অন্য কিছু এবং এই দুটো ভাষার মধ্যে কোনওটাই তার জানা নেই তিনি কোনওদিনও সুপ্রিম কোর্টে যেতে পারবেন না। এটাই অসুবিধে।

    বহু শতাব্দি ধরে সারা দুনিয়াকে কলোনি করে রেখে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা এক নম্বর পাওয়ার হওয়ায় ইংরাজি আজ সারা দুনিয়াকে কব্জার মধ্যে নিয়ে নিয়েছে। আমাদের দেশে কেউ ইংরাজি বলতে পারে মানে তাকে উচ্চশিক্ষিত মনে করা হয়। সেই হিসাবে আমেরিকার সকলেই উচ্চশিক্ষিত। মজা নয়, এই পার্সেপশন একেবারে শত শতাংশে সত্যি। কিন্তু সে অন্য অনেক বড় গল্প।

    হিন্দিও সেই দিকেই যাচ্ছে। একসময় দেখা যাবে আপনি হিন্দি বা ইংরাজি না জানলে আর কোনও হাই ভ্যালুর কাজই করতে পারবেন না। আজকে যেটা বাংলা সিনেমার হয়েছে। কোনও ইনভেস্টমেন্টই নেই।
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৮ ০০:২৯401633
  • এ তো চিরকালই ছিল। বাঙালিবাবুরা ইংরিজি পড়তেন, চাকরিতে সুবিধে হবে বলে। বাঙালি উচ্চবর্ণ হিন্দুদের মধ্যে ইংরিজি পড়া নিয়ম হয়ে গিয়েছিল সেজন্য। তাতে প্রচুর সুবিধে হত তো। মুসলমনারা ইংরিজি পড়া করতেন না ততটা, তাই তাঁরা 'পিছিয়ে' পড়তেন। এ আর নতুন কথা কি।

    তাই বলে পলাশীর যুদ্ধ মিথ্যে না ইংরাজির প্রভুত্ব মিথ্যে?
  • Tim | ০৭ নভেম্বর ২০১৮ ০০:২৭401632
  • কী অসুবিধে - প্রধানত ব্যবসায়িক ক্ষতি হবে। রিটার্ন কমে যাবে বাজার ছোট হতে হতে মিলিয়ে গেলে।
  • Tim | ০৭ নভেম্বর ২০১৮ ০০:২৫401631
  • বাংলা যাঁদের জীবিকা তাঁদের সমস্যা হচ্ছে ভুল বাংলা মেনে নিতে। তাও সবার না, চন্দ্রিলের মত লোকেদের অসুবিধে হবে যদি ভালো বাংলায় লেখা ও পড়া অবসোলিট হয়ে যায়।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ০০:২২401630
  • *সেটা কী অসুবিধে?
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ০০:২০401629
  • হিন্দি চাপিয়ে দিলে সবাই ভোট দেবে - এরকমটি কি করে হবে ? বরং উল্টো। চাপিয়ে দিলে লোকে রেগে যাবে। এবং এটা পলিটিশিয়ানরা বোঝে না তা নয়, ভালই জানে।

    হিন্দির প্রসার হচ্ছে আর লোকে মুখ বুজে মেনে নিচ্ছে তা নয়, লোকে এতে অ্যাডভান্টেজ দেখছে। ঠিক যেমন লোকে ইংরেজি শেখে ভাষাকে ভালোবেসে নয়, অ্যাডভান্টেজ পাবে বলে।

    চন্দ্রিল বলল যে আজকাল বাঙালি "কারণ" না বলে "কেন কি" বলছে, হিন্দি "কিঁউ কি"-র সহজ বাংলা করছে মানুষ। প্রশ্ন হল, তাতে মানুষের কি অসুবিধে হচ্ছে? যদি হয়, সেটা কি অসুবিধে? সেগুলো ক্লিয়ার করে বলছে না।
  • dd | ০৬ নভেম্বর ২০১৮ ২৩:২৪401628
  • পুরো সাউথটাতো নির্ভেজাল হিন্দিবিরোধী ছিলো। মানে বাউন বিরোধী শুদ্র বা, বা পুঁজিবাদে বিশ্বাসী শ্রমিক ভাই।

    আসলে আপনেরা আমার থিউরী তো পড়েন নি, তাই এই কনফুসন। এখন পৃথিবীটা ছোটো হচ্ছে, লোকে তাই ইংরেজী শিখছে, শিখলে লাভও হচ্ছে। এটা ফ্যাক্ট।

    শুধু আমাদের দেশই নয়, চীন, জাপান - এরাও সবাই হুড়োহুড়ি করে শিখছে। কারন চান বা না চান, সবারই একটা লিংক ভাষার দরকার।

    ইন্ডিয়াতেও মোবিলিটি খুব বেড়ে গেছে। প্রবাসী হতে হচ্ছে কোটিলোককে। সব স্তরেই। তাই সকলেরই একটা লিংক ভাষার দরকার। হিন্দি হেগোমনির বিরুদ্ধে তাই রেসিস্ট্যান্সটা কম। লোকে নিজের প্রয়োজনেই শিখছে। সরকার অনুদান না দিলেও শিখবে। আমাদের ছোটোব্যালাতে তো এ নিয়ে ছড়াই ছিলো "মান্দ্রাজীরা বাংলাদেশে হিন্দি কথা বলে"।

    ব্যাস। সব ক্লিয়ার। এক্ষনে যাও সবে আপ আপকা কাম মে।
  • গোটি কা গুলাম | ০৬ নভেম্বর ২০১৮ ২৩:১৭401627
  • বেংলামে থোড়াথোরি উপর নীচ লিখলে ইতনা চিল্লৌতের কী আছে। হামলোগ মৈথিলিসে অলগ রুট লিলাম উও ভী দো দিন পুরানা বাত। জ্যাদাতর ফিন হিন্দিয়ানি ভাষা মিলমিস খাকে লোতুন ভাষা বেনে যাবে। কী বোলে, সুভে কা ভুলা শাম কো লৌট আনেসে উসকো ভুলা নাহী মানা জাতা।

    বেংগালিকে আভি জো সোচতে হোবে উও পোলিটিকাল বেঙ্গলিইজম, ল্যন্গুএজ কা বেঙ্গলি হোনা জরুরি নাহী। ই দেখেন মরাঠা মানছি লোগ, ই পোলিটিকাল মারাঠা আছে, কোই মরাঠি মরাঠা লিখনেমে কোই গলতি করলো, তো বাকি মরাঠিরা দুম উঁচাকে তেড়ে এসে না ! কীনো, দেন, হামলোগ, বেঙ্গলিমে, কোই এগটা গলত বংলা লিকলে, পুরা পাল কে পাল, পাল কে পাল বঙ্গালী তার গোটি উখারকে রাখিয়ে দী !!!

    কীনো কী হাপ্নাদের বঙ্গালী নেসনালিজ্ম সির্ফ পড়েলিখে বন্গালিদের পাসটাইম আছে। হাপ্নারা ল্যন্গুএজ মে বেঙ্গলি হোনা ইতনা জরুরি সমঝালেন যে গাঁও -দেহাত কা ছোটামোটা বঙ্গালী দূর হাটিয়ে গেলো। ঘাসফুল হই গেলো। পোলিটিকাল বেঙ্গলী না হতে পেরে ফেজবুকে বেন্গালা মিসটেক ঢুন্ধে চলিয়েছেন :/

    হিন্দি সিখেন। হিন্দি পে বেংলা মিলান। বেংলা পে হিন্দি মিলান। সব চোল বে। সব সে আগে পোলিটিকল বেঙগোলি বানেন।
  • S | ০৬ নভেম্বর ২০১৮ ২৩:০৮401626
  • হিন্দিভাষি রাজ্যগুলো থেকে লোকসভার কতগুলো সীট আছে?
  • Ishan | ০৬ নভেম্বর ২০১৮ ২৩:০৬401625
  • কি মুশকিল।হেগেমনি ব্যাপরটাই তো তাই। কারো দায় পড়েনি, কেউ বন্দুক ধরেনি, তবো লোকে একটা জিনিস করে চলে। শুদ্দুররা বামুনকে প্রণাম করে, শ্রমিক শ্রেণীর লোক পুঁজিবাদে বিশ্বাস করে ইত্যাদি ইত্যাদি।
  • dd | ০৬ নভেম্বর ২০১৮ ২৩:০২401624
  • ক্ষি মুষকিল? সেই আমাদের ছোটোব্যালাকার কুইজের মতন।

    প্রশ্ন ঃ খোলা যায়গায় রাখলে কপ্পুর উবে যায় ক্যানো ?

    উত্তর ঃ কেনোনা কপ্পোর একটি উদ্বায়ু পদার্থ।

    ব্যাস। উত্তর হয়ে গ্যালো।

    লরেন বাবু, মোরারজী, দেভেগৌডা, নরসিম্হা - এঁয়ারা হিন্দি বলতে পারতেন কিনা সেটা প্রশ্নো নয়, কোশ্চেনটা হচ্ছে এদের কী দায় পড়েছে হিন্দি সাম্রাজ্যকে কাঁধে চাপাতে?

    আর এখন তো প্রায় সব ক্ষেত্রেই মিলিজুলি সরকার - সে তিনোমূল,এডিএমকে, সিপুএম ইঃ ইঃ। এরা সাপোর্ট তুলে নিলেই সরকার পপাত চ। এঁয়াদেরই বা কী লেনদেন আছে হিন্দিসাম্রাজ্যবাদকে মেনে নেওয়ার?
  • S | ০৬ নভেম্বর ২০১৮ ২৩:০০401623
  • উত্তর ভারতের একদল জনগণ বাকি ভারতকে তাদের উপনিবেশ মনে করে।
  • lcm | ০৬ নভেম্বর ২০১৮ ২২:৫৬401622
  • শুধু গড়গড়িয়ে হিন্দি নয়। অজিত সিং (চরণ সিং) এর ছেলেকে একবার এক সাংবাদিক জিগ্গেস করেছিলেন - আপনি কেন নিজেকে প্রধানমন্ত্রী পদের যোগ্য মনে করেন? তো তাতে, অজিত সিং এর ছোট্ট উত্তর ছিল - কেন, আমি তো ইউপি-র লোক?
  • Ishan | ০৬ নভেম্বর ২০১৮ ২২:৩৫401621
  • দ্বিতীয়ত, কংগ্রেসের পলিসি অন্য ছিল কে কইল? দুই মূল প্রতিদ্বন্দ্বী উর্দু আর বাংলাকে তো পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর প্যাটেল তো শক্তিশালী ঐকবদ্ধ ভারতই তৈরি করার চেষ্টা করেছেন, যুক্তরাষ্ট্র নয়। বামপন্থীরাও দ্বিজাতি বলতে হিন্দু আর মুসলমান বুঝতেন। কখনও ভুল স্বীকার করেননি, এখন সাম্প্রদায়িকতার দায় এক ও একমাত্র বিজেপির ঘাড়ে চাপান।
  • I | ০৬ নভেম্বর ২০১৮ ২২:৩৪401620
  • জ্যোতিবাবু ঐজন্যেই নাকচ হয়ে যান।সি পিএমের হিন্দি লবির চাপে।
  • I | ০৬ নভেম্বর ২০১৮ ২২:৩৩401619
  • দেবেগৌড়া কি পার্তেন? মনে পড়ছে না।
  • Ishan | ০৬ নভেম্বর ২০১৮ ২২:২৭401618
  • অহিন্দিভাষী প্রধানমন্ত্রী কম ছিলনা মানে? গড়গড় হিন্দি বলতে না পারলে ভারতের প্রধানমন্ত্রী হওয়া যায়না।
  • dd | ০৬ নভেম্বর ২০১৮ ২২:২১401617
  • বেশ।

    সুধীজনকে আগেও প্রশ্ন করেছিলেম - এই হিন্দি হেগেমনি(হেজেমনির থেকে শুনতে অনেক বেটার) ক্যানো? এখোন না হয় বিজেপি রাজ, যাদের ঘোষিত নীতিই হিন্দি,হিন্দু, হিন্দুস্তান। কিন্তু স্বাধীন ভারতে প্রথম থেকেই কেন্দ্রের অ্যাতো হিন্দিবাজী ক্যানো? হোয়াই?

    অহিন্দিভাষী প্রধানমন্ত্রীও তো কম ছিলো না। দেন ?
  • Ishan | ০৬ নভেম্বর ২০১৮ ২২:১০401616
  • একুশে জুলাইয়ের মঞ্চে ছিল। টিভিতেও যায়।
  • I | ০৬ নভেম্বর ২০১৮ ২২:০৫401614
  • গর্গও নাকি তিনো?
  • b | ০৬ নভেম্বর ২০১৮ ২২:০৫401615
  • বিল গেটস কে জিগ্গেশ করলে হত, স্যার, *-টা কার?
  • Ishan | ০৬ নভেম্বর ২০১৮ ২০:৫২401612
  • আর চন্দ্রিল বা গর্গর উপর ক্ষোভের কারণটা বুঝিনি। কিছু বললে এরাই বলছে। বাকি মূলধারা, অর্থাৎ, বাম-কং-তৃণো-লালু-বাদবাকি সব, তো এক্কেবারে নীরব। বাংলা ভাষা, হিন্দির আধিপত্য, এইসব শব্দকে তো এঁরা সংক্রামক ব্যধির মতো এড়িয়ে চলেন।
  • Ishan | ০৬ নভেম্বর ২০১৮ ২০:৪৯401611
  • দে, পড়লাম। খুবই উদ্বেগজনক। পাবলিক ডোমেনে, কোথাও কিছু কি পাওয়া যাবে? লিখতাম একটু। অথবা, কাউকে কোট করা গেলেও হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত