এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | ৩১ অক্টোবর ২০১৮ ০৭:২৪401460
  • থ্যাংকু পাই। দেখা হয় নাই। ঐ সময়ে হয় শ্রেক নয় কুং ফু পান্ডা আর না হয় ঐ রকমই কিছু ১০০ বার করে দেখতে হ'ত।
    দেখে নেব।

    আর ফুটকি মনে হয় আমাকে ত্যাজিয়াছে। বহুদিন হয়ে গেল, ছোটাইদি আছ বলে ডাকে না, লিং দেয় না।
  • Tim | ৩১ অক্টোবর ২০১৮ ০৬:৫৪401459
  • আর দশটি অনুজ্ঞা। ঐটেও চলবে কিনা জেনে রাখা ভালো।
  • b | ৩১ অক্টোবর ২০১৮ ০৬:৪৪401458
  • দশকুমারচরিত পড়েছি। চলবে?
  • Ishan | ৩১ অক্টোবর ২০১৮ ০৬:২১401457
  • এ হল বড় স্ক্রিন আর ছোটো পর্দার রেষারেষি।
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৮ ০১:১২401456
  • তারপর কি উনি মোটামুটি নতুন মেশিন কিনলেন? শাহজাহানের আমলের? ঃ-)
  • I | ৩১ অক্টোবর ২০১৮ ০১:০২401455
  • সৈকত একদম।Bang on।

    তবে আরো একজন বলেছিলেন।আমাকে তিনি তাঁর ডায়গনোস্টিক সেন্টারে ইকো করতে ডেকেছিলেন।গিয়ে দেখি সে বাবরের আমলের ইকো মেশিন, একটা ছোট কাঠের বাক্সো, তার মধ্যে ততোধিক ছোট স্ক্রিন।তা দিয়ে দেখলে ক্কচিত কদাচিত মানুষের এক আধটা হার্ট যে আছে,তা বোঝা যায়, হার্ট যে এক আধবার নড়েচড়ে তাও বোঝা যায়, কিন্তু আর কিছু বোঝা যায় না।
    এঃ,এটা দিয়ে তো ভালো দেখা যায় না-অনুযোগ করি।

    ঐ দিয়াই চালায়া ন্যান-তিনি স্মিত হাস্যে প্রশান্ত মুখে বলেন।

    আমি ঘিসিংএর পথ অনুসরণ করি নাই।কেননা, সকলেই তো আর জ্যোতিবাবু না!
  • saikat | ৩০ অক্টোবর ২০১৮ ২৩:২৭401454
  • জ্যোতিবাবু সুভাষ ঘিসিং কে না ? হিল কাউন্সিল হওয়ার পরে ?

    @ ইন্দোর প্রশ্ন।
  • S | ৩০ অক্টোবর ২০১৮ ২৩:২৫401453
  • আমি দেখেছি দস কাহানিয়াঁ।
  • pi | ৩০ অক্টোবর ২০১৮ ২৩:০৭401452
  • দাস কাহানি

    নাম শুনে দাস ভিধানিয়া ও মনে পড়ে গেল, ওটাও দারুণ লেগেছিল, আবায়ার দেখতে চাই। বিনয় পাঠক মারাত্মক।
  • pi | ৩০ অক্টোবর ২০১৮ ২৩:০৪401451
  • আমি ছ'টা দেখলাম। মানে দেখা শুরু করতে করতে চারটে হয়ে গেছিল। কীকরে তাদের দেখা যায়?
    ছোটাইদি ফুটকির নিশ্চয় দেখা, নইলে রেকো করে গেলাম।
    দশটা আলাদা শর্ট ফিল্ম, একটা সিনেমা। জানিনা গোড়াতে কোন সুতোয় জোড়া কিনা, টাইটল ট্র্যাকে একটা কোলাজ আছে। গল্পগুলো সব একেক গোত্রের হলেও কোথাও যেন জোড়া যাচ্ছিল, শেষে সন্জয় গুপ্তার রাইজ এন্ড ফল দিল সব সুতো কেটে। এই লোকটা কেত দেখিয়েই গেল। ঐ সিনেমাটা যেন কী ছিল, সবাই খালি কেত মেরেই গেছিল, ডাকাতি বা কিছু গ্যাঙ্গ গারি নিয়ে? এছাড়াও নানা, শাবানা, নাদিরুদ্দিন, মনোজ বাজপেয়ীদের পরে সন্জুবাবা সুনীল শেট্টিদের ভাবলেশহীন ডায়লগবাজি দেখা চাপ, যত কেত থাকুক না কেন।
    তবে সিনেমার নামগুলো ইন্জিরি কেন? কিছু গল্পে, পোশাক আশাকে ( ট্রেনে অমন পার্টি পোশাক পরে উঠতে দেখিনি বাপু, এক কানের দুলের গল্পে) বড্ড বিদেশী গন্ধ। সে যাগ্গে, পাঁচখানা দিব্বি বুড়ো আ়ঙ্গুল তোলার মত। বেশ পুরানো। আজই দেখার সুযোগ হল।
  • সিকি | ৩০ অক্টোবর ২০১৮ ২৩:০১401450
  • দশ কাহানিয়াঁ কি সঞ্জীবকুমারের? দশটা রোল?
  • দস কাহানিয়াঁ | ৩০ অক্টোবর ২০১৮ ২২:৪৮401449
  • ওতি চমোত্কার সিনেমা! জাকে বলা জায় মেঘমেদুর! অ্যাদ্দিন বাদে নামটা সুনেই এক্টা ভুলে জাওয়া সুর ভেসে আস্ছে, আবার দূরে চলে জাচ্চে
  • I | ৩০ অক্টোবর ২০১৮ ২২:৪৬401448
  • ইতিহাসের পোশ্নো।আগের পোস্টের শেষ কথাটি কে কাকে বলেছিলেন?
  • I | ৩০ অক্টোবর ২০১৮ ২২:৪৫401447
  • আমার আর ঈশেনেরটা মিলিয়ে দিলে দশ কাহিনী হয়ে যাবে।আপাততঃ এই দিয়েই চালায়ে ন্যান।
  • I | ৩০ অক্টোবর ২০১৮ ২২:৪৪401446
  • আমি সাতটা অব্দি। সুরয কা সাতোয়াঁ ঘোড়া।নাকি ঘোড়ে?
  • dd | ৩০ অক্টোবর ২০১৮ ২২:১৩401444
  • আমার দ্যাখা। কিন্তু এ তো বহু যুগ আগে।

    পুলিশে ধরবে না তো ?
  • Ishan | ৩০ অক্টোবর ২০১৮ ২২:১৩401445
  • একই সিনেমায় দশটি কাহিনী? আমি তিনকন্যা অবধি গেছি। দশ এখনও হয়নি মনে হয়।
  • pi | ৩০ অক্টোবর ২০১৮ ১৯:৪০401443
  • দস কাহানিয়াঁ দেখা কারুর?
  • Anamitra Roy | ৩০ অক্টোবর ২০১৮ ১৬:১৯401442
  • @গেছোদাদা,
    রোজ এই পাড়ায় আসা হয় না। আজ উত্তরটা দেখলাম। খুঁজে বার করতে হলো অবশ্য। কমিক স্যান্স -এর রেটিং বীভৎস রকমের হাই ছিল। মেকিং স্টাইল হলিউড কমেডির মতো মনে হওয়ায় লিস্টে রাখিনি। আই অ্যাম দ্য কিলার-ও অবশ্য হলিউড স্টাইল, কিন্তু প্রচন্ড পাওয়ারফুল লাগলো মেকিং। ওই ঘরানার ভাষার একমাত্র ওটাই রেখেছি লিস্টে। বললাম না, সবগুলোই খুব প্রমিসিং। দারুন সিলেকশন।

    আর আমি তো কলকাতাতেই থাকি। পাটুলি।
  • | ৩০ অক্টোবর ২০১৮ ১২:৪২401440
  • ঃ-)))))))))))))))))))))))))))))))))))))

  • | ৩০ অক্টোবর ২০১৮ ১২:৪২401441
  • ঃ-)))))))))))))))))))))))))))))))))))))

  • sm | ৩০ অক্টোবর ২০১৮ ১২:৪১401439
  • শুভ বুদ্ধি, দেরিতে হলেও জেগেছে।এটাই যথেষ্ট।
    খ, এর লেখা তো ভালোই।কিন্তু বড্ড লম্বা আর জারগনে ভর্তি।
    পড়লে, মনে হয়, সজারু কে আদর করছি।))
  • | ৩০ অক্টোবর ২০১৮ ১২:৩৩401438
  • ঃ-))))

    আরে গুরু সকাল বেলা আমাদের বাড়িতে পানের দোকানের স্টাইলে বড়রা বিভিন্ন গানের শো দেখেন, একটা সিগনিফিকান্ট অংশে কান পাতা যায় না এরকম ভাবে গাওয়া হয়, আর তাদের কে লোকে ফোনে করে বলে কি দারুণ কি দারুণ। তো এই প্রাতঃকালীন পারিবারিক নুইসান্স নিয়ে আমি আগে একটু চেচামেচি করতাম। এখন আর করি না, কারণ আমার ধারণা আমার সব লেখাই, লেখার জগতে ঐরকম বাজে স্ট্যান্ডার্ডের, যারা ভালো বলে জাস্ট স্নেহবশে বলে, অর্থাত কোন কোন স্নেহশীল লোকের জেবনে নিশ্চয়ী এই লেখাগুলো ই নুইসান্সঃ-((( এই কান্ডজ্ঞান রিসেন্টলি গজানোর পরেই একেবারে চেপে গে্ছি ঃ-))))

  • sm | ৩০ অক্টোবর ২০১৮ ১২:২৮401437
  • উচ্চ শিক্ষিত ছাগল! -)))বেশ লাগলো,পোস্ট টা।
  • সে তো | ৩০ অক্টোবর ২০১৮ ১২:২২401436
  • সে তো আইটি ইন্ডাস্ট্রিতেও ১০০% সাক্ষর শুধু নয়, উচ্চশিক্ষিত। তাতে করে কি রিগ্রেসিভ মাইন্ডসেট কম পড়েছে? বরং তারাই সংখ্যাগুরু। সাক্ষরতা দিয়ে কি ছাগলামো আটকায়?
  • | ৩০ অক্টোবর ২০১৮ ১২:১৬401435
  • কেরালা তে এত ১০০% সাক্ষরতা করে কি লাভ হল বুঝলাম না, মানুষকে ক্ষ্যাপানো হচ্ছে আমরা বলি বটে, মানুষ এত মুর্খামি করলেও বিরক্ত লাগে। খ
  • সিকি | ৩০ অক্টোবর ২০১৮ ১২:০৫401434
  • জয়পুর ওয়ালড সিটি এলাকাটা এখনও ঐ রকমই। সবটাই পিঙ্ক রঙের, সমস্ত দোকানের সাইনবোর্ড একই রকমের, একই ফন্টে লেখা। আজও। ওয়ালড সিটির বাইরে হিজ হিজ হুজ হুজ।

    জোধপুরের গল্পটা অন্যরকম। ওল্ড জোধপুর সিটিতে ঘরে খুব পোকামাকড়ের উপদ্রব ছিল। তো, কে যেন মাথা খাটিয়ে বের করেছিল, ঘরের ভেতরের বাইরের দেওয়াল চুনকাম করার সময় তাতে নীল (ইন্ডিগো) মিশিয়ে নিলে পোকামাকড় দূরে পালায়। সেই থেকেই ঐ নীল রঙের প্রচলন। খুব সেভাবে মেনটেন করা হয় না, তবে মেহরানগড় ফোর্ট থেকে এখনও দূরের জোধপুর সিটিকে ওভারঅল নীল রঙের দেখায়।

    উদয়পুর সেভাবে সাদা দেখি নি।
  • থানোসাসুর | ৩০ অক্টোবর ২০১৮ ১১:৪৭401432
  • যোধপুরে নীল। স্টিভ ম্যাকারির কিংবদন্তি ছবি আছে ওখানে।
  • sm | ৩০ অক্টোবর ২০১৮ ১১:৪৬401431
  • আশ্রমে ঢোকার দরকার টা কি?
    আর গুরদ্বার,জৈন মন্দির, চার্চ,এগুলো কলকাতায় হলেও অনেক ক্ষেত্রে,পাঞ্জাবি বা হিন্দিতে বা ইংলিশে লেখা থাকে। এতে আশ্চর্য্যের কি আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত